কুমিল্লা মহানগরীর ছত্রখিল এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত যুবদল নেতা কাউছার কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে তারা তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর ধারণা, পূর্বশত্রুতা বা অন্য কোনো বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।