তারা হলেন- শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার দামোদর সাহানির ছেলে বিকাশ সাহানি (৩৮) ও রেলগেট চোরমারা দীঘির পাড়ের মৃত কুরবান গাজীর ছেলে ওজিয়ার ওরফে ওলিয়ার (৩৫)।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার মোফাজ্জেল হোসেন জানান, ওলিয়ার সকাল ১০টার দিকে মদের বিষক্রিয়ার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক রুবেল হাওলাদার বলেন, বিকাশ শনিবার রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। রবিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, অবৈধভাবে ভেজাল ও বিষাক্ত মদ বিক্রির অভিযোগে মাহমুদুল হাসান নামে একজনকে আটক করে তার বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে। হাসান শহরের নিরালাপট্টি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।