রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে খান পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।