বাংলাদেশ
দেশে আরও ২১ জনের করোনা শনাক্ত
দেশে সোমবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
তবে নতুন করে ২১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ২৫৩ জনে।
আরও পড়ুন: দেশে আরও ১৫ জনের করোনা শনাক্ত
এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ৫ দশমিক ৩০ শতাংশ।
মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ জন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৭১৯ জনে।
আরও পড়ুন: দেশে আরও ১১ জনের করোনা শনাক্ত
দেশে আরও ১৪ জনের করোনা শনাক্ত
৫৯৯ দিন আগে
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে কোটা আন্দোলনকারীরা, দাবি ছাত্রলীগ নেতাদের
সমাবেশে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে শিক্ষার্থীদের ওপর কোটা সংস্কারকারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতারা।
ছাত্রলীগ নেতাদের ভাষ্যমতে, অহিংস আন্দোলন করার দাবি করা আন্দোলনকারীরা লাঠি-রড নিয়ে সশস্ত্র ছিল।
ফুটেজ উদ্বৃত করে ছাত্রলীগ নেতারা বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা হলের সামনের গেট ভাঙচুর করেছে। কোটা আন্দোলনে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় বেশ কয়েকজন কর্মী ও সাধারণ শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছেন।
গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে তারা অভিযোগ করেন, বিক্ষোভকারীরা বহিরাগতদের ক্যাম্পাসে নিয়ে আসে এবং রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গুজব ছড়ায় শিক্ষার্থীদের হলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরে বিক্ষোভকারীরা লাঠিসোটা নিয়ে হলে ঢুকে তাদের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানানো শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে দাবি ছাত্রলীগ নেতাদের।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন, অনেকের মাথায় আঘাত রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, 'তারা কীভাবে তাণ্ডব চালিয়ে নিজেদের শান্তিপূর্ণ বলতে পারে?'
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ঘটনাটিকে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা উল্লেখ করে দাবি করেছেন, এটি ইসলামী ছাত্রশিবির ও সহযোগী শক্তির নির্দেশে হয়েছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে ইনান বলেন, 'তারা কীভাবে ক্যাম্পাসে পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধকে উপেক্ষা করতে পারে এবং যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করতে পারে?
ছাত্রলীগ নেতারা আরও বলেন, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন শিবির আন্দোলনে অনুপ্রবেশ করে এখন ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়ে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেও আন্দোলনকে 'হাইজ্যাক' করার বিরোধিতা করে।
আরও পড়ুন: ঢাবিতে 'ছাত্রলীগ নেতাকর্মীদের' হামলায় শতাধিক শিক্ষার্থী আহত
৫৯৯ দিন আগে
ঢাবিতে 'ছাত্রলীগ নেতাকর্মীদের' হামলায় ২৫০ শিক্ষার্থী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় ২৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে শিক্ষার্থী ও হাসপাতাল সূত্র।
সোমবার বিকাল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়।
ঘটনাস্থল থেকে ইউএনবির সংবাদাতা জানান, সংঘর্ষটি বিকাল ৪টা পর্যন্ত সংঘর্ষ স্থায়ী হয়। আন্দোলনকারীদেরকে লাঠি, স্টাম্প ও লোহার রড দিয়ে পেটাতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের। এতে অনেক আহত হওয়ার ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পরিদর্শন শেষে এ প্রতিবেদক জানান, এখন পর্যন্ত আহত ২০০ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: কোটা সংস্কার: শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ
৫৯৯ দিন আগে
প্রধানমন্ত্রীর সাবেক সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়াও আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানকে হিসাব খোলার ফরমসহ বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ নির্দেশনা জারি করে সব ব্যাংককে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
নির্দেশনায় বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩ (১) (গ) ধারা অনুযায়ী সুনির্দিষ্ট ব্যক্তি ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যেকোনো লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করতে হবে।
রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়টি উল্লেখ করেন। দুর্নীতিবিরোধী ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে একজন সাবেক কর্মীর সম্পদের কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘সে আমার বাসায় পিয়নের কাজ করত, এখন তার সম্পদের পরিমাণ ৪০০ কোটি টাকা। হেলিকপ্টার ছাড়া সে ভ্রমণ করতে পারে না। আসল প্রশ্ন হলো কীভাবে সে এত টাকা উপার্জন করলো। জানতে পারার পর ব্যবস্থা নিয়েছি।’
জাহাঙ্গীর আলম পরপর দুই মেয়াদে এবং গত মেয়াদে আংশিক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। নানা অভিযোগে তাকে পদ থেকে অপসারণ করা হলেও নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী দাবি করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে থাকেন।
এসব কর্মকাণ্ডের আলোকে ২০২৩ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাহাঙ্গীরের বিষয়ে একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়। নোটিশে স্পষ্টভাবে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমের কোনো সম্পৃক্ততা নেই।
জাহাঙ্গীর আলমের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে। এর আগে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
৫৯৯ দিন আগে
কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গিয়াস উদ্দিন ও জামাল হোসেনের খুনের ঘটনায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসমিকে ৫০ হাজার টাকা করেও জরিমানা করেছেন আদালত।
সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।
আরও পড়ুন: চট্টগ্রামে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
রায় ঘোষণার সময়ে আদালতে ১৫ জন আসামির মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন।
কুমিল্লার সদর দক্ষিণের ধনাইতরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে এই খুনের ঘটনা ঘটেছিল।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- তোফায়েল আহমেদ তোতা, কামাল হোসেন, মো. মামুন, আলমগীর হোসেন, বাবুল ও হারুনুর রশিদ।
যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন- হায়দার আলী, আবদুল মান্নান, জামাল হোসেন, আবুল বাশার, জাকির হোসেন, আবদুল কাদের, আবদুল কুদ্দুস।
কুমিল্লা আদালতের সরকারি কৌসুলি মো. জহিরুল ইসলাম সেলিম বলেন, ‘২০১৬ সালে ১২ আগস্ট রাতে আসামিরা গিয়াসউদ্দিন ও জামালকে হত্যা করে।
এ ঘটনায় নিহত গিয়াসের ছেলে মেহেদী হাসান ১২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে দক্ষিণ থানায় একটি মামলা করেন। ২০১৭ সালের ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। দীর্ঘ তদন্ত ও বিচারকার্যে আসামিদের জবানবন্দি ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।’
আরও পড়ুন: হাইকোর্টেও ‘সিরিয়াল কিলার’ রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল
চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
৫৯৯ দিন আগে
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত
২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
আগামী ২০ জুলাই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: হাইকোর্টের রায়ের প্রতিবাদে বাকৃবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রমের নেতৃত্বে থাকা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস (সিভাসু) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে জুম মিটিংয়ে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান বলেন, ‘অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
আরও পড়ুন: কোটা সংস্কার: বাকৃবিতে গণ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ
৫৯৯ দিন আগে
আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অপতৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে: ডিএমপি কমিশনার
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মুহাম্মদ হাবিবুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
আসন্ন পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়াতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ডিএমপি কমিশনার বলেন, আদালতের নির্দেশ আমাদের মানতে হবে। তাই আদালতের নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখেই পুলিশ কাজ করবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তা কঠোর হাতে মোকাবিলা করা হবে।’
পবিত্র আশুরা ও তাজিয়া শোভাযাত্রার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে হাবিবুর রহমান বলেন, যারা পবিত্র আশুরা ও তাজিয়া শোভাযাত্রা পালন করবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইমামবাড়া সংলগ্ন বহুতল ভবন থেকে নিরাপত্তা মনিটরিং করা হবে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
কমিশনার আরও বলেন, যেহেতু শোভাযাত্রার সময় পতাকা বহন করার রীতি রয়েছে, তাই তাদের (অনুষ্ঠানের আয়োজকদের) সতর্ক করা হয়েছে যে এটি খুব বেশি উঁচু না রাখতে যাতে এটি বৈদ্যুতিক তারে স্পর্শ না করে।
৫৯৯ দিন আগে
ঢাবি ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ জুলাই) বিকালে এই সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, বিকাল ৩টার দিকে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এর আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বুয়েট, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিয়েছেন।
কয়েকজন সাধারণ শিক্ষার্থী অভিযোগ করেন, ইডেন মহিলা কলেজ থেকে কোটা সংস্কারের কয়েকজন কর্মী সমাবেশে যোগ দিতে এলে দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা গেটে তালা লাগিয়ে তাদের বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বুয়েট, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ আন্দোলনে যোগ দিয়েছেন।
এতে সায়মা আফরোজ, শাহিনুর সুমি, সুমাইয়া আক্তার ও সানজিদা হক নামের শিক্ষার্থীরা আহন হন বলে ঘটনাস্থল থেকে জানান সংবাদদাতা।
আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের বিরোধিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনার মুখে রবিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।
আরও পড়ুন: আদালতে সমাধান না হওয়া পর্যন্ত কিছু করার নেই: কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে নেমে আসে। পদযাত্রায় ছাত্রীদের হলসহ সব আবাসিক হলের শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতাকারীদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, 'বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা চাকরি পাবে না, রাজাকারের নাতি-নাতনিরা পাবে? এটা জাতির কাছে আমার প্রশ্ন।’
আরও পড়ুন: কোটা পুনর্বহাল প্রসঙ্গে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৫৯৯ দিন আগে
রোকেয়া হলের শিক্ষার্থীরা কীভাবে নিজেদের রাজাকার বলতে পারে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা নিজেদের রাজাকার- ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সহযোগী বলে স্লোগান দেওয়ায় তাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল রোকেয়া হলের ছাত্রীদের নিজেদের রাজাকার বলতে শুনে আমার দুঃখ হয়। তারা কি জানে ১৯৭১ সালের ২৫ মার্চ সেখানে কী ঘটেছিল? প্রায় ৩০০ মেয়েকে হত্যা করা হয় এবং ৪০ জন মেয়েকে ধর্ষণ করে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল।’
সোমবার (১৫ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বেশ কয়েকটি ভয়াবহ ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘নারী শিক্ষার্থীরা ১৯৭১ সালের রাস্তায় এসব নিপীড়ন দেখেনি। তাই তারা নিজেদের রাজাকার বলতে লজ্জাবোধ করে না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, এটা দুর্ভাগ্যজনক যে মেয়েরা এখন এই জাতীয় স্লোগান দেয়।
তিনি বলেন, ‘এ কোন দেশে আছি আমরা? তারা কোন চেতনায় বিশ্বাসী? কী শিক্ষা পেল তারা? কী শিখল তারা? এটা আমার প্রশ্ন।’
অনুষ্ঠানে এপিএ বাস্তবায়ন ও সেবা প্রদানে চমৎকার অবদানের জন্য যথাক্রমে ২০২২-২৩ অর্থবছরের জন্য এপিএ অ্যাওয়ার্ড এবং ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার সরকারি অফিসগুলোর মধ্যে বিতরণ করা হয়।
৫৯৯ দিন আগে
তথ্যপ্রযুক্তিতে দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে বেসিস আমেরিকা ডেস্ক চালু
তথ্যপ্রযুক্তিতে দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আমেরিকা ডেস্ক চালু করেছে।
এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করা, ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার হবে।
রবিবার (১৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে বেসিস আমেরিকা ডেস্কের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস।
তিনি বলেন, ‘বেসিস আমেরিকা ডেস্ক আইসিটি সেক্টরে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের একটি মাইলফলক। পোশাক ও সফটওয়্যার রপ্তানির এআইর দক্ষতা ব্যবহার করতে পারে বাংলাদেশ। তবে এ জন্য মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ বাড়াতে হবে। এআই সল্যুশন দিয়ে তারা ব্যবসা বাড়াতে পারে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘বেসিস আমেরিকা ডেস্ক বাংলাদেশি ও আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, আইওটি এবং সাইবার নিরাপত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তিগুলিতে যৌথ গবেষণা ও উন্নয়ন প্রকল্পগুলোকে উৎসাহিত করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিডিও বার্তায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বেসিস আমেরিকা ডেস্কের যাত্রা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করতে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান তাদের তথ্যপ্রযুক্তি সেক্টরে একটি পারস্পরিক ব্যবসায়ীক শক্তিশালী সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিসের পরিচালক এম আসিফ রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মার্কিন দূতাবাসের ইকোনোমিক অফিসার জেমস গার্ডিনার, ইক্যাব সভাপতি শমী কায়সার, বেসিসের সাবেক সভাপতিরা, বেসিস কার্যনির্বাহী পরিষদের সদস্যরা, বেসিস সদস্যসহ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।
৫৯৯ দিন আগে