বাংলাদেশ
বারিধারা ডিওএইচএস থেকে দীপু মনি গ্রেপ্তার
সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সোমবার সন্ধ্যায় দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান খিলক্ষেত থেকে গ্রেপ্তার: ডিএমপি
গত ৫ আগস্ট চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় হামলার অভিযোগে সাবেক এই মন্ত্রী ও তার ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এছাড়া মামলায় ৫১০ জন পরিচয়সহ অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: সাবেক নৌ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান
৬৬২ দিন আগে
চুয়াডাঙ্গায় স্কুলছাত্র অপহরণ-হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গা স্কুলছাত্র মাহফুজ আলম সজিবকে (১৫) অপহরণ করে হত্যার দায়ে মামুন (৩০) নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন।
মাহফুজ চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
আরও পড়ুন: হাইকোর্টেও ‘সিরিয়াল কিলার’ রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল
মামলা সূত্রে জানা যায়, আসামি মো. মামুনসহ চারজন ২০১৬ সালের ২৯ জুলাই দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজ আলম সজিবকে অপরহরণ করে। তারপর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিয়ে পরিবারের লোকজন বিষয়টি পুলিশ ও র্যাবকে জানায়। পরে অপরহণের দুদিন পর মাহফুজের লাশ চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় নিহত সজিবের মামা মো. আব্দুল হালিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মামুনসহ চারজনকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর মামলার তিনজন আসামি ক্রসফায়ারে নিহত হন। জীবিত থাকে একমাত্র মো. মামুন। সে দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেন।
মামলার মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর শরীফ উদ্দিন হাসু বলেন, ‘রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।’
আরও পড়ুন: ইয়াছিন হত্যাকাণ্ড: এক ভাইয়ের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন
কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড
৬৬২ দিন আগে
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির কলা ও চারুকলা অনুষদের ডিনদের পদত্যাগ
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ও চারুকলা অনুষদের ডিনরা।
সাম্প্রতিক বিক্ষোভের সময় নিপীড়কদের পক্ষ নেওয়া এবং নিজের দায়িত্ব পালনে অযোগ্য অভিযোগ তুলে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বশির পদত্যাগ করেন।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, অধ্যাপক আবদুল বশির রমজান মাসে পবিত্র কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছেন। তার পদত্যাগের পর শিক্ষার্থীরা তার কার্যালয়ের জড়ো হয়ে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে এবং তার সঠিক দিকনির্দেশনার জন্য দোয়া করে।
সেসময় অধ্যাপক বশির উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কলা অনুষদের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের দাবিতে ডিন কার্যালয়ে যান।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিছার উদ্দিনও পদত্যাগ করেন।
এসময় আইন অনুষদের শিক্ষার্থীরার তাদের ডিন ও বিভাগের চেয়ারম্যান ড. রহমতউল্লাহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে।
তার অনুপস্থিতিতে শিক্ষার্থীরা ডিন অফিস তালা মেরে সিলগালা করে দেয়।
৬৬২ দিন আগে
ইসলামী ব্যাংকের ৬ ডিএমডিসহ শীর্ষ ৮ কর্মকর্তা বরখাস্ত
ব্যাংক থেকে অর্থ আত্মসাতে এস আলম গ্রুপকে সহায়তা করার অভিযোগে ছয় উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) শীর্ষ আট কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেকিউএম হাবিবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আকিজ উদ্দিন, মোহাম্মদ সাব্বির, মিফতাহ উদ্দিন, মো. রেজাউল করিম, ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের সামনে যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: ড. সালেহউদ্দিন
এছাড়া আইবিটিআরএ'র অধ্যক্ষ নজরুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) চাকরিচ্যুত কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছে ইসলামী ব্যাংক।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকসহ এস আলম গ্রুপের মালিকানাধীন ৬ ব্যাংকে ঋণসীমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
৬৬২ দিন আগে
ইসলামী ব্যাংকসহ এস আলম গ্রুপের মালিকানাধীন ৬ ব্যাংকে ঋণসীমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
বিতর্কিত ব্যাংকগুলো পুনর্গঠনে এস আলম গ্রুপের মালিকানাধীন ছয় ব্যাংককে ঋণ বিতরণের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
এ সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে এসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া পাঁচ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করতে পারবে না। যেসব প্রতিষ্ঠানের বকেয়া ও খেলাপি ঋণ রয়েছে নগদ আদায় ছাড়া তা নবায়নও করা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ থেকে এই ছয় ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।আরও পড়ুন: ইসলামী ব্যাংকের সামনে যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: ড. সালেহউদ্দিন
সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে ছয়টি ব্যাংককে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। এর আগে বেসরকারি খাত ন্যাশনাল ব্যাংকের জন্যও একই সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
এস আলম গ্রুপের ঋণের সক্ষমতার অপব্যবহারের কারণে এই ৬টি ব্যাংক যখন তারল্য প্রায় শূন্যের কোঠায়, ঠিক তখননি কেন্দ্রীয় ব্যাংক এই বাধ্যবাধকতা আরোপ করল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদার।
সেসময় প্রায় ৩৫ হাজার কোটি টাকার মুদ্রা ছাপিয়ে এই ৬টি ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এস আলম গ্রুপও ঋণের ছদ্মবেশে এই টাকা লুট করে নেয়।
গত বুধবার (১৪ আগস্ট) অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপরই ৬টি ব্যাংককে বাঁচানোর সিদ্ধান্ত নেন নতুন গভর্নর।
চিঠিতে বলা হয়, ব্যাংকগুলোর সার্বিক আর্থিক অবস্থার অবনতি রোধে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, কৃষি বিনিয়োগ, কার্যকারী মূলধন এবং সিএমএসএমই খাতে ঋণ ছাড়া অন্য কোনও ঋণ সুবিধা, প্রণোদনা প্যাকেজের অধীনে দেওয়া ঋণ, নিজস্ব ব্যাংকে রাখা স্থায়ী আমানতের বিপরীতে ঋণ সুবিধা এবং শতভাগ নগদ মার্জিনের বিপরীতে ঋণ এবং অন্যান্য পরোক্ষ ঋণ সুবিধা দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: দিনে সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলন করা যাবে: বাংলাদেশ ব্যাংক
এসব ঋণ ও ঋণ সুবিধা ৫ কোটি টাকার বেশি হলে আগেই বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। এছাড়া মেয়াদোত্তীর্ণ/সীমিত বকেয়া ঋণের অবস্থা নগদ সংগ্রহ ছাড়া কোনো গ্রাহকের বিদ্যমান ঋণ সুবিধা নগদ আদায় ছাড়া নবায়ন বা বাড়ানো যাবে না।
অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান বিনিয়োগ অধিগ্রহণ করা যাবে না। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শীর্ষ ২০ ঋণগ্রহীতার ঋণ আদায়ের তথ্য প্রতি মাসে জমা দিতে হবে প্রতিটি ব্যাংককে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক কর্মকর্তা জানান, এসব ব্যাংক পুনর্গঠনের পরিকল্পনা করা হচ্ছে। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বেনামী ঋণ বিতরণ বন্ধ করা হয়েছে।আরও পড়ুন: মূল্যস্ফীতি রোধ ও আর্থিক খাতের স্থিতিশীলতায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর
৬৬২ দিন আগে
ডেঙ্গু জ্বর নিয়ে আরও ২৬৫ রোগী হাসপাতালে
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৫ জন।
সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ডেঙ্গু জ্বর নিয়ে আরও ৩৩৪ রোগী হাসপাতালে
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৬৮ জন রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৪ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৮১৬ জন। এর মধ্যে ৬০ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ২ শতাংশ নারী।
আরও পড়ুন: ডেঙ্গু জ্বর নিয়ে আরও ২৩৭ রোগী হাসপাতালে
৬৬২ দিন আগে
আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এর নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের বিবাদী করা হয়েছে।
আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, আবেদনে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর করতে, বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনাও চাওয়া হয়েছে।
৬৬২ দিন আগে
২৪ ঘণ্টায় আরও ১ জনের করোনা শনাক্ত
রবিবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময় নতুন করে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৩৭৩ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও ১ জনের করোনা শনাক্ত
সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৬ শতাংশ।
মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ লাখ ১৯ হাজার ৫৯ জনে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও ১ জনের করোনা শনাক্ত
৬৬২ দিন আগে
জিডিপি প্রবৃদ্ধির চেয়ে কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে: পরিকল্পনা উপদেষ্টা
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, জিডিপি প্রবৃদ্ধি বাড়ানোর চেয়ে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এসময় অর্থনীতিকে স্থিতিশীল করা ও কর্মসংস্থান সৃষ্টির ওপর লক্ষ্য নির্ধারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
জিডিপি প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ হলেও এটি যথেষ্ট নয় উল্লেখ করে ওয়াহিদউদ্দিন বলেন, ‘আমাদের অগ্রাধিকার এখন আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনীতি স্থিতিশীল করা। শুধু জিডিপির ওপর গুরুত্বারোপের ফলে টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ গুণগত মানদণ্ডগুলো উপেক্ষিত হয়েছে।’
উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে পূর্ববর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, আর্থিক সক্ষমতার পরিমাণ বিবেচনা না করেই অনেক প্রকল্প শুরু করা হয়েছিল, সেটা স্থানীয়ভাবে বা বিদেশি উৎস থেকে অর্থায়ন হোক না কেন। কিছু প্রকল্প যথাযথ অগ্রাধিকার ছাড়াই শুরু করা হয়েছে এবং স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রভাবিত হয়েছে।’
অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এমন ক্ষেত্রগুলোতে উন্নয়ন প্রকল্পগুলোর অপ্রয়োজনীয় ব্যয় থেকে তহবিল পুনর্বরাদ্দের গুরুত্বের ওপর জোর দেন উপদেষ্টা। তিনি বলেন, 'আমার কাছে জিডিপি প্রবৃদ্ধি বাড়ানোর চেয়ে কর্মসংস্থান সৃষ্টি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এই দুটো পরস্পর সংযুক্ত।’
চলমান ও প্রাথমিক পর্যায়ের প্রকল্পগুলোর মধ্যে বর্তমান অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনগুলো সেটি পুনরায় মূল্যায়ন করা হবে এমনটাই ইঙ্গিত দেন ওয়াহিদউদ্দিন। মানবসম্পদ উন্নয়নের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধুমাত্র অবকাঠামোর মাধ্যমে সমৃদ্ধির চালিকা শক্তি অর্জন করা যায় না। মানবসম্পদ উন্নয়ন অপরিহার্য। এটি ছাড়া অবকাঠামো শুধুই কংকাল।
দেশের বৃহত্তর অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে মানবসম্পদ উন্নয়নকে একীভূত করতে নিজের সক্ষমতার ওপর আস্থা রাখতে বলেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা।
মেগা প্রকল্পগুলোর ভবিষ্যৎ কী হবে জানতে চাইলে ওয়াহিদউদ্দিন বলেন, সরকার কোনো একটি নীতি মেনে চলবে না, বরং সময় ও ব্যয় কমানোর দিকে মনোনিবেশ করবে। বড় প্রকল্পসহ অনেক প্রকল্প চার থেকে পাঁচবার সংশোধন করতে হয়েছে। এ ধরনের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) একটি প্রতিবেদন তৈরি করতে বলা হবে।
মূল্যস্ফীতি ও জিডিপিসহ অন্যান্য সামাজিক সূচকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা।
দক্ষতার অভাব নাকি ইচ্ছাকৃত ভুলের কারণে এই সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।
৬৬২ দিন আগে
তিন দশক পর চেয়ারম্যান হিসেবে বিমানে ফিরছেন মুয়ীদ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী।
রবিবার (১৮ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল মুয়ীদ।
বাংলাদেশ বিমানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে জাতীয় বিমান সংস্থায় তার প্রত্যাবর্তনকে মনে করা হয়।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা পালনে প্রস্তুত বিমান বাহিনী
৬৬২ দিন আগে