রাজনীতি
ভোটার উপস্থিতির হারকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হারকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে।
তিনি বলেন, ‘কেউ যদি মনে করেন যে ভোট দানের সংখ্যা বাড়ানো হয়েছে, তাহলে তা যাচাই করতে এবং আমাদের সততা পরীক্ষা করার জন্য আপনাকে স্বাগত জানাই।’
আরও পড়ুন: ভোট দিয়ে সংসদ-সরকার গঠনে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান সিইসির
সোমবার বিকালে নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।
দিনের মাঝামাঝি সময়ে বা ভোট শেষ হওয়ার ঠিক পরে যে হার দেখা গেছে, তা অবশ্যই বাস্তবের সঙ্গে মিলবে না।
সিইসি জানান, চূড়ান্ত ফলাফল অনুযায়ী জাতীয় নির্বাচনে মোট ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।
আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে সিইসিসহ অন্যদের আমন্ত্রণ জানাল রাশিয়ার নির্বাচন কমিশন
রবিবারের নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা ২২২টি আসনে জয়লাভ করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেন।
এছাড়া জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে বিজয়ী হয়েছে এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি এই তিনটি দলের একক প্রার্থী তাদের নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন।
নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন স্থগিত করায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ৪০ শতাংশ ভোট পড়েছে, সরকারের সহযোগিতার প্রশংসা সিইসির
৭৮৮ দিন আগে
সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সে জিতেছে: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সরকার যেখানে নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছে সেখানেই নিরপেক্ষ হয়েছে; যাকে জেতাতে চেয়েছে সে জিতেছে।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: জাতীয় পার্টিকে ভোট দিন: জিএম কাদের
জিএম কাদের বলেন, নির্বাচন সার্বিকভাবে ভালো হয়নি। যে রকম আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। সরকার যেখানে নিরপেক্ষ করতে চেয়েছে সেখানে নিরপেক্ষ হয়েছে। সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেটাই হয়েছে।
সরকারের নিয়ন্ত্রণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে জিএম কাদের বলেন, আমার বিশ্বাস এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।
জিএম কাদের বলেন, একটি পক্ষ আমাদের রাজনীতিটা নষ্টের চেষ্টা করছে। এখানে সরকারও মদদ দিচ্ছে বলে আমার ধারণা।
জিএম কাদের বলেন, রবিবার যে নির্বাচন হয়েছে তাতে আমরা আশানুরূপ ফলাফল পাইনি। আমরা একটা পরিবেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যেন প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং আমাদের প্রার্থীরা অর্থ ও অস্ত্রের প্রভাবমুক্ত থাকবে।
আরও পড়ুন: নির্বাচনে জাতীয় পার্টিকে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে: জিএম কাদের
তিনি বলেন, তারা আমাদের কথা দিয়েছিলেন, নিশ্চিত করেছিলেন। কিন্তু ভোটারদের হুমকি, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কেন্দ্র দখল করে ভোট দেওয়া হয়েছে। প্রশাসন সম্পূর্ণ তাদের পক্ষে কাজ করেছে। কিন্তু তারা কথা দেওয়ার পরেও কথা রাখেনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান যেখানে ছিল সেখানেই আছে।
এসময় ঢাকা, চাঁদপুর, জামালপুর, কুমিল্লা, শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকার চিত্র ধরে জিএম কাদের বলেন, এসব জায়গায় আমাদের প্রার্থীদের যথেষ্ট সম্ভাবনা ছিল বেরিয়ে আসার। কিন্তু সেটা করতে দেওয়া হয়নি।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জিএম কাদের বলেন, নির্বাচনে অংশ নেওয়া ভুল ছিল কি না- সে বিষয়ে এখনই মূল্যায়ন করা যাবে না। সামনের দিনগুলো দেখতে হবে।
ফলাফল প্রত্যাখ্যান এবং সংসদে না যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সারাদেশে জাপা প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে: জিএম কাদের
৭৮৮ দিন আগে
১৫ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করা হতে পারে।
তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নতুন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে।
আরও পড়ুন: নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে বাংলাদেশ সৌরভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছে: নসরুল হামিদ
সোমবার (৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ ঢাকা-৩ আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ নির্বাচনে বিজয়ী হন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের শক্ত অবস্থানের কারণেই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: ভোটের মাধ্যমে বিএনপি'র অগ্নিসন্ত্রাসের জবাব জনগণ দেবে: নসরুল হামিদ
তিনি বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনাসহ নতুন সরকারের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
তিনি বলেন, নতুন সরকারকে আন্তর্জাতিক বাজার মূল্য বজায় রাখতে স্বয়ংক্রিয় জ্বালানি মূল্য সমন্বয় ব্যবস্থা চালু করার ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: নতুন চিন্তাকে গ্রহণ করতে চাই: নসরুল হামিদ
৭৮৮ দিন আগে
চুয়াডাঙ্গায় ১৫ প্রার্থীর মধ্যে ৯ জন জামানত হারালেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনের ১৫ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী এম এ শহীদুর রহমান, জাতীয় পার্টির সোহরাব হোসেন, জাকের পার্টির আব্দুল লতিফ খান, স্বতন্ত্র প্রার্থী নূর হাকিম, স্বতন্ত্র নজরুল মল্লিক, জাতীয় পার্টির রবিউল ইসলাম ও জাসদের দেওয়ান মো. ইয়াসিন উল্লাহ। এ ছাড়া চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী।
আরও পড়ুন: ২২ দল আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি নির্বাচন কমিশনে
এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ৩ জন এবং চুয়াডাঙ্গা-২ আসনে ৬ জন প্রার্থী রয়েছেন বলে রবিবার রাতে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে জানা গেছে।
নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি মোট ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পান, তাহলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।
আরও পড়ুন: কোনো কেন্দ্রে জাল ভোট হলে প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হবে: নির্বাচন কমিশনার
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, তারা সবাই তাদের জামানত বাঁচাতে ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, নিয়ম অনুযায়ী যারা নির্বাচনে মোট ভোটের ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ ভোট পাননি, তারা জামানতের টাকা ফেরত পাবেন না।
দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে।
আরও পড়ুন: ভালো নির্বাচন না হলে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে: নির্বাচন কমিশনার
৭৮৮ দিন আগে
আরও পাঁচ বছর অপেক্ষা করা ছাড়া বিএনপির কিছু করার নেই: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ ব্যালটের মাধ্যমে অগ্নিসংযোগকারী, ১৯৭১ সালের পরাজিত শক্তি ও ১৫ আগস্টের খুনিদের উপযুক্ত জবাব দিয়েছে।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত এবারও ব্যর্থ হয়েছে। বারবার নির্বাচন বর্জন করার পর এখন বিএনপির পাঁচ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। বিএনপি এখন যেসব অভিযোগ এনেছে তা অবাস্তব ও ভিত্তিহীন।’
আরও পড়ুন: ভোট বর্জনকারীদের বর্জন করেছেন ভোটাররা: কাদের
সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বিএনপিকে সত্য মেনে নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করব: ফেরদৌস
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'আমরা নির্বাচনি ইশতেহারে যেসব অঙ্গীকার করেছি তা বাস্তবায়ন করব এবং ভবিষ্যতে একটি স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে।’
আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভা করবে আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অভিনেতা ও প্রযোজক সাজু মুনতাসিরের বিশেষ দিন
৭৮৮ দিন আগে
বৈধ সরকার প্রতিষ্ঠায় নতুন করে নির্বাচন ও শেখ হাসিনার পদত্যাগ দাবি বিএনপির
জনগণ একতরফাভাবে রবিবারের ভোট প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে বিএনপি।
সোমবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৈধ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নির্বাচনকালীন সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করা হয়।
তাদের দাবি আদায়ে জনসমর্থন আদায়ে মঙ্গলবার ও বুধবার দুই দিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আরও পড়ুন: বর্জনের আহ্বান সফল হওয়ায় ভোটারদের অভিনন্দন বিএনপির
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, 'দেশের জনগণ একতরফা ও স্বতঃস্ফূর্তভাবে গতকালের (রবিবারের) নির্বাচন প্রত্যাখ্যান করেছে। নির্বাচন বর্জনের আহ্বান জানানো ৬৩ দলের পক্ষ থেকে আমরা দেশের জনগণকে অভিনন্দন জানাই।’
তিনি আরও বলেন, বিভিন্ন হুমকি ও ভয়ভীতি সত্ত্বেও সরকার ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, '৭ জানুয়ারি ভোট গ্রহণ ও কোনো নির্বাচন হয়নি। যা ঘটেছে তা ভোট ডাকাতি ও ভোট কারচুপি।’
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, তাদের দল জনগণের ভোটে নির্বাচিত এবং তাদের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চায়।'তার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, যা গতকাল (রবিবার) হয়নি। তাই জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সবাই বলছেন যে ভোটার উপস্থিতি (ইসি) দেখিয়েছে তা ভুয়া।’
তিনি বলেন, ‘তাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে থাকা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক অবিলম্বে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বাতিল, শেখ হাসিনার পদত্যাগ এবং জাতীয় নির্বাচনের জন্য নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানিয়েছে।’
তিনি আরও বলেন, রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা পুনরুদ্ধার করতে হবে। একই সঙ্গে সব জোরপূর্বক গুম, হত্যা ও ভুতুড়ে মামলা বন্ধ করতে হবে এবং জনগণকে তার দমনমূলক শাসন থেকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, ‘এগুলো এখন জনগণের দাবি। আমরা জনগণকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই যে, তারা বিভিন্ন চাপ ও প্রলোভনের মুখে স্বার্থ ত্যাগ করেছেন এবং বিপুল সংখ্যক ভোটারকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সরকারের অশুভ প্রচেষ্টা ব্যর্থ করেছেন।’
আরও পড়ুন: ভোটাররা বিএনপিকে বর্জন করেছে: ওবায়দুল কাদের
৭৮৮ দিন আগে
দ্বাদশ সংসদ নির্বাচন: ঢাকায় ২০ আসনের ৪টি হাতছাড়া আ.লীগের
ঢাকার সংসদীয় ২০টি আসনের দখল ধরে রাখতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে থাবা বসিয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। আর একটিতে জোটকে ছাড় দিতে হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া ঢাকা ১৯টি আসনের তিনটিতে বিজয় ছিনিয়ে নিয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এরমধ্যে দুর্যোগ ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান লড়েছিলেন ঢাকা -১৯ আসনে।
২০ টি আসনের বেসরকারি ফলে ঢাকা-৪, ঢাকা-৫ এবং ঢাকা-১৯ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নাস্তানুবুদ করে নিজ দলেরই মনোনয়ন বঞ্চিতরাই।
ঢাকা-৪ আসনে ৭৭টির কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফলের ভিত্তিতে জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আওলাদ হোসেন, তিনি পেয়েছেন ২৪ হাজার ৭৭৫ ভোট। নৌকা প্রতীকের সানজিদা খানম পেয়েছেন ২২ হাজার ৫৭৭ ভোট।
ঢাকা-৫ আসনের ১৮৭ কেন্দ্রের ফলাফলে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা। তিনি পেয়েছেন ৫০ হাজার ৬৩১ ভোট। আর নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) ৫০ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন।
আরও পড়ুন: বিএনপি-জামাতের নির্বাচন ম্লান করার অপচেষ্টা উচ্ছ্বাসে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী
ঢাকা-১৯ আসনের ২৯২ কেন্দ্রের ফলাফলে ট্রাক প্রতীকের সাইফুল ইসলাম ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকের ডা. মো. এনামুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট।
ঢাকার যেসব আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ
ঢাকা-১: সালমা বনাম সালমান এফ রহমান
সংসদীয় এই আসনটির ১৮৪টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান ১ লাখ ৫০ হাজার ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের জাতীয় পার্টির সালমা ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৯৩০ ভোট।
ঢাকা-২: আসনে কামরুল বনাম হাবিবুর
আসনটির ১৯৭ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মো. কামরুল ইসলাম ১ লাখ ৫৪ হাজার ৪৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের ডা. হাবিবুর রহমান পেয়েছেন ১০ হাজার ৬৩৫ ভোট।
ঢাকা-৩: নসরুল হামিদ বনাম মনির সরকার
এ আসনটির ২২৬ কেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে। নৌকা প্রতীকের নসরুল হামিদ ১ লাখ ৩২ হাজার ৭৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। লাঙল প্রতীকের মো. মনির সরকার পেয়েছেন ২ হাজার ৮৬৮ ভোট।
ঢাকা-৬: সাঈদ খোকন বনাম রবিউল আলম
নৌকার প্রার্থী সাঈদ খোকন ৬১ হাজার ৭০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনার প্রতীকের মো. রবিউল আলম মজুমদার পেয়েছেন ১ হাজার ১০৯ ভোট।
ঢাকা-৭: সোলাইমান সেলিম বনাম সাইফুদ্দিন
আসটির ১২৫ কেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে। নৌকা প্রতীকের প্রার্থী সোলাইমান সেলিম ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন পেয়েছেন ৭ হাজার ৩০৮ ভোট।
আরও পড়ুন: নির্বাচন শান্তিপূর্ণ হলেও কম ভোটে জয় আ.লীগের
ঢাকা-৮: বাহাউদ্দিন নাছিম বনাম জুবের আলম
বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি পেয়েছেন ৪৬ হাজার ৬১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মো. জুবের আলম খান পেয়েছেন ৮৮০ ভোট।
ঢাকা-৯: সাবের হোসেন চৌধুরী বনাম আবুল
১৬৯টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। নৌকা প্রতীকের প্রার্থী সাবের হোসেন চৌধুরী ৯০৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের কাজী আবুল খায়ের পেয়েছেন ২ হাজার ৭৯৪ ভোট।
ঢাকা-১০: ফেরদৌস বনাম শাহজাহান
এ আসনে ১১৯টি কেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে। আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ফেরদৌস আহমেদ ৬৫ হাজার ৮৯৮ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।
ঢাকা ১১: ওয়াকিল বনাম শামীম
আসটির ১৬২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের মোহাম্মদ ওয়াকিল উদ্দিন বিজয়ী হয়েছেন। তিনি ৮৩ হাজার ৮৮৫ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছন। লাঙল প্রতীকের শামীম আহমেদ পেয়েছেন মাত্র ২ হাজার ৭৪৭ ভোট।
ঢাকা-১২: আসাদুজ্জামান বনাম খোরশেদ
১৪০ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ৯৪ হাজার ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী খোরশেদ আলম খুশু ২ হাজার ২১৯ ভোট পেয়েছেন।
ঢাকা-১৩: আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বিজয়ী হয়েছেন।
আরও পড়ুন: সোমবার দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা
ঢাকা-১৪: নিখিল বনাম লুৎফর
আসনটির ১৬৬টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফল পাওয়া গেছে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মাইনুল হোসেন খান ৫৩ হাজার ৫৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের মো. লুৎফর রহমান ১৭ হাজার ৯১৪ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সাবিনা আক্তার তুহিন পেয়েছেন ৯ হাজার ৩৯২ ভোট।
ঢাকা-১৫: কামাল আহমেদ মজুমদার বনাম শামসুল
আসনটির ১৩৩ কেন্দ্রের ফল পাওয়া গেছে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কামাল আহমেদ মজুমদার ৩৯ হাজার ৬৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জাতীয় পার্টির শামসুল হক লাঙল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৪ ভোট।
ঢাকা-১৬: ইলিয়াস আলী মোল্লা বনাম
আওয়ামী লীগের ইলিয়াস আলী মোল্লা বিজয়ী হয়েছেন। ইলিয়াস উদ্দিন মোল্লাহ ৬৫ হাজার ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন রবিন ঈগল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩১৪ ভোট। দুজনের ভোটের ব্যবধান প্রায় ৫৯ হাজার।
ঢাকা-১৭: আরাফাত বনাম আইনুল হক
নির্বাচনের ১২৪টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এ আরাফাত। নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ এ আরাফাত পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুলা প্রতীক নিয়ে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক পেয়েছেন ১ হাজার ৩৮০ ভোট।
ঢাকা-১৮: খসরু বনাম শেরীফা কাদের
আসনটির ২১৭ কেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে। কেটলি প্রতীকের মো. খসরু চৌধুরী ৭৯ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের এস এম তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৯০৯ ভোট। লাঙল প্রতীকের শেরীফা কাদের পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট।
ঢাকা-২০: বেনজির বনাম মোহাদ্দেছ
আসনটির ১৪৯ কেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে।নৌকার প্রার্থী বেনজীর আহমদ ৮৩ হাজার ৭০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৬১৩ ভোট।
আরও পড়ুন: ভোটাররা বিএনপিকে বর্জন করেছে: ওবায়দুল কাদের
৭৮৮ দিন আগে
৭ জানুয়ারি ইতিহাসে ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে : জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ভোটারবিহীন নির্বাচনের আরেকটি উপহাস দেশ ও বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে।
রবিবার(৭ জানুয়ারি) এক বিবৃতিতে এই মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত আমির।
তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্বের জনগণ আরেকটি প্রহসনমূলক ডামি নির্বাচন প্রত্যক্ষ করেছে এবং ইতিহাস ৭ জানুয়ারিকে একটি ‘কালো দিবস’ হিসেবে মনে রাখবে।
মুজিবুর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করে আসছে।
গণতান্ত্রিক বিশ্ব এবং বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশগুলো বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা প্রকাশ করেছে। জনমত উপেক্ষা করে সরকার গত ৭ জানুয়ারি ভুয়া নির্বাচন করে।
আরও পড়ুন:বিএনপি-জামায়াত বিশ্বে টাকা বিলিয়ে দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে: আইনমন্ত্রী
তিনি বলেন, এই প্রহসনের নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে সরকার তাদের দলের লোকজনকে স্বতন্ত্র, বিদ্রোহী ও ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আনার চেষ্টা করছে।
আওয়ামী লীগের দলীয় ক্যাডার ও প্রশাসন ভোটারদের ভোট দিতে ভয় ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছিল। অনেককেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সব কৌশলকে ব্যর্থ করে ভোট দিতে ভোট কেন্দ্রে যায়নি জনগণ।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, নির্বাচনের শুরু থেকেই প্রহসনের নির্বাচনের প্রতি ভোটারদের কোনো আগ্রহ ছিল না।
আরও পড়ুন: বিএনপি-জামায়াত বিশ্বে টাকা বিলিয়ে দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে: আইনমন্ত্রী
৭৮৮ দিন আগে
নির্বাচন শান্তিপূর্ণ হলেও কম ভোটে জয় আ.লীগের
সদ্য অনুষ্ঠিত নির্বাচনে টানা চতুর্থ বারের মতো আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।এই নির্বাচনে ৩০০ টি সংসদীয় আসনের মধ্যে ভোট গ্রহণ হয়েছে ২৯৯ টিতে। তবে সকল আসনে পড়েছে কম ভোট। বেশিরভাগ ক্ষেত্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং পূর্বাভাস অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের চমকপ্রদ ফলাফল রয়েছে।
রবিবারের(৭ জানুয়ারি) নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ২২২টি আসনে জয়লাভ করেছেন এবং স্বতন্ত্র প্রার্থীরা (যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত) ৬২টি আসনে জয়ী হয়েছেন।
এছাড়া জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে বিজয়ী হয়েছে এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি এই তিনটি দলের একক প্রার্থী তাদের নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশন সচিব জানান, বিকাল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ, কিন্তু বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার অনুমান করেন, চূড়ান্ত ভোটদানের হার প্রায় ৪০ শতাংশ হতে পারে। তবে মাত্র এক ঘণ্টার ব্যবধানে তা প্রয়োজন ছিল ১৩ শতাংশের মতো।
ভোটদানের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করা হয়নি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে ঢাকা সিটি কলেজে ভোট দিয়েছেন। জেলার রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম জানান, গোপালগঞ্জ-৩ আসনে তিনি ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রীম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।
তিনি এখন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ বাড়াতে যাচ্ছেন।
বেশ কিছু শীর্ষনেতা এবারের নির্বাচনে হেরে গেছেন। এর মধ্যে রয়েছেন- জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির শরিফা কাদের, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, জাসদের হাসানুল হক ইনু, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী, এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী এনামুর রহমান। মমতাজ বেগম ও মৃণাল কান্তি দাস।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
২৯৯টি আসনের প্রায় ৪২ হাজার কেন্দ্রের মধ্যে মাত্র ৭টিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আর একজন প্রার্থীর মৃত্যুর পর একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল।
প্রধান বিরোধী দল বিএনপি, সমর্থন এবং পূর্ববর্তী শাসন অভিজ্ঞতার দিক থেকে আওয়ামী লীগের সঙ্গে তুলনীয় একমাত্র দল, অংশ নিতে অস্বীকৃতি জানানোয় নির্বাচনের ফলাফল বেশিরভাগ পূর্বেই নির্ধারিত হয়েছিল।
বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:
বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থীরা:
রংপুর বিভাগ:
পঞ্চগড়-১ আসনে নাঈমুজ্জামান ভূঁইয়া, পঞ্চগড়-২ আসনে নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনে রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনে মাজহারুল ইসলাম সুজন, দিনাজপুর-২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ আসনে মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ আসনে শিবলী সাদিক, নীলফামারী-১ আসনে আফতাব উদ্দিন সরকার। নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর, লালমনিরহাট-১ আসনে মোতাহার হোসেন, লালমনিরহাট-২ আসনে নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনে মো. মতিয়ার রহমান, রংপুর-২ আসনে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, রংপুর-৪ আসনে টিপু মুন্সী, রংপুর-৬ আসনে শিরীন শারমিন চৌধুরী, কুড়িগ্রাম-৩ আসনে সুমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ আসনে মো. বিপ্লব হাসান, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম আজাদ, গাইবান্ধা-৫ আসনে মাহমুদ হাসান, জয়পুরহাট-১ আসনে শামসুল আলম দুদু ও জয়পুরহাট-২ আসনে আবু সাইদুল আল মাহমুদ স্বপন।
রাজশাহী বিভাগ:
রাজশাহী-১ আসনে ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনে আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আসনে আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ আসনে আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলম, নাটোর-২ আসনে শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ আসনে জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনে সিদ্দিকুর রহমান পাটোয়ারী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মো. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওয়াদুদ, বগুড়া-১ সাহাদারা মান্নান, বগুড়া-৫ মুজিবুর রহমান (মজনু), বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু, বগুড়া-৭ আসনে মোস্তফা আলম, নওগাঁ-১ আসনে সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ আসনে সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল, সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনে জান্নাত আরা হেনরি, সিরাজগঞ্জ-৩ আসনে আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ আসনে শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৫ আসনে আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ-৬ আসনে চয়ন ইসলাম, পাবনা-১ আসনে শামসুল হক টুকু, পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনে মকবুল হোসেন, পাবনা-৪ আসনে গালিবুর রহমান শরীফ এবং পাবনা-৫ আসনে গোলাম ফারুক খন্দকার প্রিন্স।
খুলনা বিভাগ:
মেহের পুর-১ আসনে ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনে নাজমুল হক, কুষ্টিয়া-৩ আসনে মাহবুব উল আলম হানিফ, চুয়াডাঙ্গা-১ আসনে সুলাইমান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আসনে আলী আজগর, ঝিনাইদহ-১ আসনে আব্দুল হাই, ঝিনাইদহ-৩ আসনে সালাহ উদ্দিন মিয়াজী, ঝিনাইদহ-৪ আসনে আনোয়ারুল আজিম (আনার), যশোর-১ আসনে শেখ আলিফ উদ্দিন, যশোর-২ আসনে তৌহিদুজ্জামান, যশোর-৩ আসনে আনোয়ারুল আজিম (আনার), যশোর-৪ আসনে এনামুল হক বুলবুল, খুলনা-১ আসনে ননী গোপাল মন্ডল, খুলনা-২ আসনে শেখ সালাহউদ্দিন, খুলনা-৩ আসনে এস এম কামাল হোসেন, খুলনা-৪ আসনে আবদুস সালাম মুর্শেদী, খুলনা-৫ আসনে নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৬ আসনে রশিদুজ্জামান, বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনে এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাতক্ষীরা-৩ আসনে এ এফ এম বদিউজ্জামান সোহাগ, সাতক্ষীরা-১ আসনে ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-৩ আসনে এএফএম রুহুল হক, সাতক্ষীরা-৪ আসনে এসএম আতাউল হক, মাগুরা-১ আসনে সাকিব আল হাসান, মাগুরা-২ আসনে বীরেন শিকদার, নড়াইল-১ আসনে বিএম কবিরুল হক ও নড়াইল-২ আসনে মাশরাফি বিন মর্তুজা।
বরিশাল বিভাগ:
পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম, ঝালকাঠি-১ আসনে শাহজাহান ওমর, ঝালকাঠি-২ আসনে আমির হোসেন আমু, পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনে এস এম শাহজাদা, পটুয়াখালী-৪ আসনে মহিবুর রহমান, বরগুনা-২ আসনে সুলতানা নাদিরা, ভোলা-১ আসনে তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনে আলী আজম, ভোলা-৩ আসনে নুরান্নবী চৌধুরী, ভোলা-৪ আসনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব,বরিশাল-১ আসনে আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-৫ আসনে জাহিদ ফারুক এবং বরিশাল-৬ আসনে আব্দুল হাফিজ মল্লিক।
ময়মনসিংহ বিভাগ:
ময়মনসিংহ-২ আসনে শরীফ আহমেদ, ময়মনসিংহ-৪ আসনে মোহাম্মদ মহিতুর রহমান, ময়মনসিংহ-৬ আসনে মুসলিম উদ্দিন, ময়মনসিংহ-৯ আসনে আবদুস সালাম, ময়মনসিংহ-১০ আসনে ফাহমি গোলন্দাজ (বাবেল), নেত্রকোণা-১ আসনে মোশতাক আহমেদ রুহি, নেত্রকোণা-২ আসনে আশরাফ আলী খান খসরু, নেত্রকোণা-৪ আসনে সাজ্জাদুল হাসান,নেত্রকোণা-৫ আসনে আহমদ হোসাইন, জামালপুর-১ আসনে নূর মোহাম্মদ, জামালপুর-২ আসনে ফরিদুল হক খান, জামালপুর-৩ আসনে মির্জা আজম, জামালপুর-৫ আসনে আবুল কালাম আজাদ, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, শেরপুর-৩ আসনে এডিএম শহিদুল ইসলাম ।
ঢাকা বিভাগ:
টাঙ্গাইল-১ আসনে আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ আসনে তানভীর হাসান ওরফে ছোট মনির, টাঙ্গাইল-৬ আসনে আহসানুল ইসলাম (টিটু), টাঙ্গাইল-৭ আসনে খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৮ আসনে অনুপম শাহজাহান জয়, মানিকগঞ্জ-৩ আসনে জাহিদ মালেক, গাজীপুর-১ আসনে আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনে রুমানা আলী, ঢাকা-৪ আসনে সিমিন হোসেন (রিমি)। ঢাকা-১ আসনে সালমান ফজলুর রহমান, ঢাকা-২ আসনে কামরুল ইসলাম, ঢাকা-৩ আসনে নসরুল হামিদ, ঢাকা-৬ আসনে মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা-৭ মোহাম্মদ সোলায়মান সেলিম, ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ আসনে ফেরদৌস আহমেদ, ঢাকা-১১ আসনে মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা-১২ আসাদুজ্জামান খান, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ মইনুল হোসেন খান নিখিল, ঢাকা-১৪ কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনে ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-২০ আসনে বেনজীর আহমেদ, নারায়ণগঞ্জ-১ আসনে গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান, মুন্সিগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন, রাজবাড়ী-১ আসনে কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনে জিল্লুল হাকিম, ফরিদপুর-১ আসনে আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনে শাহদাব আকবর, গোপালগঞ্জ-১ আসনে মোহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ-৩ আসনে শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা,মাদারীপুর-১ আসনে নূর-ই- আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনে শাজাহান খান, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন, শরীয়তপুর-২ আসনে একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাক, নরসিংদী-১ আসনে মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী-২ আসনে আনোয়ারুল আশরাফ খান, নরসিংদী-৪ আসনে নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নরসিংদী-৫ আসনে রাজি উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দা জাকিয়া নূর, কিশোরগঞ্জ-৪ আসনে রেজওয়ান আহমেদ তৌফিক এবং কিশোরগঞ্জ-৬ আসনে নাজমুল হোসেন।
সিলেট বিভাগ:
সুনামগঞ্জ-১ আসনে রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক, মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী, মৌলভীবাজার-৩ আসনে মোহাম্মদ জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আবদুস শহীদ, সিলেট-১ আসনে এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান সিলেট-৪ আসনে ইমরান আহমেদ,সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরীফ ও হবিগঞ্জ-৩ আসনে আবু জাহির।
চট্টগ্রাম বিভাগ:
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আরএএম ওবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ফয়জুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, কুমিল্লা-১ আসনে আবদুস সবুর, কুমিল্লা-৬ আসনে একেএম বাহাউদ্দিন, কুমিল্লা-৭ আসনে প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ আসনে আবু জাফর মোহাম্মদ শামীম, কুমিল্লা-৯ আসনে তাজুল ইসলাম, কুমিল্লা-১১ আসনে আ হ ম মুস্তফা কামাল,চাঁদপুর-১ আসনে সেলিম মাহমুদ, চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), চাঁদপুর-৩ আসনে দীপু মনি, চাঁদপুর-৪ আসনে মুহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর-৫ আসনে রফিকুল ইসলাম, নোয়াখালী-১ আসনে এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনে মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনে মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ আসনে নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৩ আসনে মো.গোলাম ফারুক, ফেনী-১ আসনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী, ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম-১ আসনে মাহবুবুর রহমান, চট্টগ্রাম-২ আসনে খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৩ আসনে মাহফুজুর রহমান, চট্টগ্রাম-৪ আসনে এস এম আল মামুন, চট্টগ্রাম-৬ আসনে এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনে হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯ আসনে মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ আসনে এম আব্দুল লতিফ, চট্টগ্রাম-১২ আসনে মোতাহারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনে নজরুল ইসলাম, কক্সবাজার-২ আসনে আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনে সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪ আসনে শাহীন আক্তার, খাগড়াছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটিতে দীপংকর তালুকদার ও বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং।
জাতীয় পার্টির প্রার্থীরা হলেন-
ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, রংপুর-৩ আসনে গোলাম মোহাম্মদ কাদের, কুড়িগ্রাম-১ আসনে একেএম মোস্তাফিজুর রহমান, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, সাতক্ষীরা-২ আসনে আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু, কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ।
বিজয়ী স্বতন্ত্র ৬২ প্রার্থী হলেন-
দিনাজপুর-১ আসনে জাকারিয়া, নীলফামারী-৩ আসনে সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী-৪ আসনে সিদ্দিকুল আলম, রংপুর-১ আসনে আসাদুজ্জামান বাবলু, রংপুর-৫ আসনে জাকির হোসেন, কুড়িগ্রাম-২ আসনে হামিদুল খন্দকার, গাইবান্ধা-১ আসনে আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা-২ আসনে শাহ সারওয়ার কবির, রাজশাহী-২ আসনে শফিকুর রহমান বাদশা,নাটের-১ আসনে আবুল কালাম আজাদ, নওগাঁ-৪ আসনে বুরহানি সুলতান মাহমুদ, নওগাঁ-৬ আসনে ওমর ফারুক সুমন, বগুড়া-৩ আসনে খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী, কুষ্টিয়া-১ আসনে রেজাউল হক চৌধুরী,কুষ্টিয়া-২ আসনে কামরুল আরেফিন, কুষ্টিয়া-৪ আসনে আব্দুর রউফ, ঝিনাইদহ-২ আসনে নাসের শাহরিয়ার জাহেদী, যশোর-৫ আসনে ইয়াকুব আলী, যশোর-৬ আসনে আজিজুল ইসলাম, পিরোজপুর-২ আসনে মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর-৩ আসনে শামীম শাহনেওয়াজ, বরগুনা-১ আসনে গোলাম সারওয়ার টুকু, বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথ, ময়মনসিংহ-১ আসনে মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ-৫ আসনে নজরুল ইসলাম, ময়মনসিংহ-৬ আসনে আব্দুল মালেক সরকার, ময়মনসিংহ-৭ এবিএম আনিসুজ্জামান, ময়মনসিংহ-৮ আসনে মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ-১১ আসনে আব্দুল ওয়াহেদ, জামালপুর-৪ আসনে আব্দুর রশিদ, নেত্রকোণা-৩ আসনে ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু ও শেরপুর-১ আসনে সানোয়ার হোসেন শানু।
টাঙ্গাইল-৩ আসনে আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল-৪ আসনে আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-৫ আসনে সানোয়ার হোসেন, মানিকগঞ্জ-১ আসনে সালাহউদ্দিন মাহমুদ, মানিকগঞ্জ-২ আসনে দেওয়ান জাহিদ আহমেদ টুলু, গাজীপুর-৫ আসনে আখতারুজ্জামান, ঢাকা-৪ আসনে আওলাদ হোসেন, ঢাকা-৫ আসনে মশিউর রহমান মোল্লা, ঢাকা-১৮ আসনে খসরু চৌধুরী, ঢাকা-১৯ আসনে সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জ-৩ আসনে মো. ফয়সাল, ফরিদপুর-৩ আসনে একে আজাদ, ফরিদপুর-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, মাদারীপুর-৩ আসনে তাহমিনা বেগম, নরসিংদী-৩ আসনে সিরাজুল ইসলাম মোল্লা, কিশোরগঞ্জ-২ আসনে সোহরাব উদ্দিন, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত, সিলেট-৫ আসনে মোহাম্মদ হুসামুজ্জামান চৌধুরী,হবিগঞ্জ-১ এ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সায়েদুল হক সুমন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে সৈয়দ একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মঈন উদ্দিন, কুমিল্লা-২ আসনে আবদুল মজিদ, কুমিল্লা-৩ আসনে জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা-৪ আসনে আবুল কালাম আজাদ, কুমিল্লা-৫ আসনে আবু জাহের, লক্ষ্মীপুর-৪ আসনে মো. আবদুল্লাহ, আব্দুস সালাম চট্টগ্রাম-৮, আবদুল মোতালেব চট্টগ্রাম-১৫ ও মুজিবুর রহমান চট্টগ্রাম-১৬ আসনে বিজয়ী হয়েছেন।
এছাড়া বরিশাল-২ আসনে ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, কক্সবাজার-১ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এবং বগুড়া-৪ আসনে জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন স্থগিত করায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
৭৮৯ দিন আগে
সালমান এফ রহমান আবারও বিজয়ী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান ফজলুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: বিএনপিকে ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: সালমান এফ রহমান
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সালমা ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৭৪৬ ভোট এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রহমান পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯৭১ ভোট।
আরও পড়ুন: আ. লীগ দেশের উন্নয়ন করছে, বিএনপি মানুষ পোড়াচ্ছে: সালমান এফ রহমান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।
আরও পড়ুন: সেরা করদাতা সম্মাননা-ট্যাক্স কার্ড পেলেন সালমান এফ রহমান
৭৮৯ দিন আগে