ব্যবসা
লেনদেনের সময় বাড়াচ্ছে সিএসই, প্রতিবাদ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের
চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি ৪৫ মিনিট বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।
সম্প্রতি ব্রোকারেজ হাউসগুলোকে পাঠানো এক চিঠিতে সিএসই জানিয়েছে, ‘২৬ জানুয়ারি থেকে সকাল ১০টার পরিবর্তে সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে। অন্যদিকে দুপুর ২টা ২০ মিনিটের বদলে ২টা ৩৫ মিনিটে শেষ হবে লেনদেন।’
আরও পড়ুন: বড় পতন পুঁজিবাজারে, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির
বুধবার (২২ জানুয়ারি) সিএসইর নেওয়া এ সিদ্ধান্তের প্রতিবাদে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানিয়েছে, একটি দেশে একই টাইম জোনে একাধিক স্টক এক্সচেঞ্জে পৃথক ট্রেডিং সময়সূচি থাকার বিষয়টি নজিরবিহীন ও চিন্তাবহির্ভূত।
ডিএসই ও সিএসই দুই এক্সচেঞ্জে একই সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় হয়। প্রতিদিন একসঙ্গে ট্রেডিং শুরু হওয়ার ফলে বিনিয়োগকারী যাচাই-বাছাই করে প্রতিযোগিতামূলক উপযুক্ত দামে তাদের চাহিদামাফিক শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারেন। সময়ের পরিবর্তন করলে সেটি বিনিয়োগকারীদের প্রতি বৈষম্য করা হবে এমন দাবি ডিবিএর।
ডিএসইর তুলনায় সিএসইর শেয়ার ভলিয়্যুম ৫ শতাংশের মতো। ট্রেডিং কার্যক্রম ও ভলিয়্যুমের দিক থেকে সিএসইর অবস্থান বিবেচনা করলে ভলিয়্যুমের স্বল্পতা এবং সকল ব্রোকারদের অংশগ্রহণ সীমিত হওয়ার কারণে প্রারম্ভিক ট্রেডিং-এ শেয়ার প্রাইস ডিসকভারি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা করছে ডিবিএ।
ডিবিএ জানিয়েছে, ‘দুই এক্সচেঞ্জে পৃথক ট্রেডিং সময়সূচির ফলে দ্বৈত সদস্যপদপ্রাপ্ত কোম্পানিতে ট্রেডিং সেবা ও কার্যক্রম ব্যহত হবে এবং হাউসগুলোতে বিশৃঙ্খলা দেখা দেবে। এতে করে বাজার ও বিনিয়োগকারীর আস্থায় এবং সামগ্রিক বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়বে।
আরও পড়ুন: সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারে লেনদেন
সিএসসির পক্ষ থেকে ব্রোকারেজ হাউসগুলোকে জানানো হয়েছে, বিনিয়োগকারীদের জন্য নমনীয়তা এবং তারল্য সুবিধা বাড়ানোর লক্ষ্যে লেনদেনের সময়সীমা বাড়ানো হচ্ছে। চট্টগ্রাম পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের নির্ধারিত সময় অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।
৪৯৮ দিন আগে
বড় পতন পুঁজিবাজারে, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির
উত্থান দিয়ে শুরু করলেও সূচকের বড় পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। দিন শেষে কমেছে তিনটি সূচকই, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।
বুধবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৫ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৬ পয়েন্ট এবং ব্লু-চিপ ডিএস-৩০ কমেছে ৫ পয়েন্ট।
দিনের প্রথম ঘণ্টায় সূচক বেড়ে সর্বোচ্চ পাঁচ হাজার ২১২ পয়েন্ট থেকে দিনের শেষ ঘণ্টায় ৫ হাজার ১৭৭ পয়েন্টে নেমে এসেছে। লেনদেন অংশ নেয়া ৩৯৬ কোম্পানির ১২ কোটি ৬২ লাখ শেয়ার ১ লাখ ৩৩ হাজার ৪১৭ বার হাতবদল হয়েছে।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২, কমেছে ২৪৭ এবং অপরিবর্তিত আছে ৫৭ কোম্পানির শেয়ারের দাম।
‘এ’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ৫৬, কমেছে ১২৯ এবং অপরিবর্তিত আছে ৩২ কোম্পানির শেয়ারের দাম। ‘বি’ ক্যাটাগরিতে ২০ কোম্পানির দাম বেড়েছে। দাম কমেছে ৬১ এবং অপরিবর্তিত আছে ৬ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: উত্থানের ধারা বজায় রেখে চলছে পুঁজিবাজারে লেনদেন
‘জেড’ ক্যাটাগরিতে থাকা ৮৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০, কমেছে ৬১ এবং অপরিবর্তিত আছে ৬ কোম্পানির শেয়ারের দাম। নতুন ইস্যুকৃত শেয়ার ‘এন’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ১ এবং কমেছে ৩ কোম্পানির।
লেনদেন হওয়া ৩৭ মিচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪, কমেছে ১৫ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম। ডিএসই তালিকাভুক্ত দুটি কর্পোরেট বন্ডের দুটির দামই কমেছে।
এদিকে গতবছর তৃতীয় প্রান্তিকের লভ্যাংশ দিয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এক শতাংশ করে লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করলেও মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলোকে কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ না দেওয়ার নির্দেশ দিয়েছে ডিএসইসি।
একইভাবে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। নির্ধারিত লভ্যাংশ না দেওয়ায় কোম্পানি দুটির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ না দেওয়ার নির্দেশ দিয়েছে ডিএসইসি। তবে কোম্পানি দুটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
বেসরকারি ব্যাংক ডাচ-বাংলা পিএলসিকে বাজারে এক হাজার ২০০ কোটি টাকার সাব-অর্ডিনেট বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আন্তর্জাতিক নীতিমালা ব্যাসেল-৩ অনুসারে, মূলধন বৃদ্ধিতে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর বাজারে বন্ড ছাড়ার অনুমতি চায় ডাচ-বাংলা ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতেই ডাচ বাংলাকে বাজারে বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুযায়ী, আন সিকিউরড, নন-কনভার্টেবল ও রিডিমেবল ক্যাটাগরির মোট ১ হাজার ২০০ বন্ড বাজারে ছাড়বে ব্যাংকটি। প্রতিটি বন্ডের দাম নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা।
বুধবার পুঁজিবাজারে দাম বৃদ্ধির শীর্ষে ছিল বঙ্গোজ লিমিটেড। একদিনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা কোম্পানি রেনউইক জাজেন্সওয়্যারের শেয়ারপ্রতি দাম কমেছে প্রায় ৭ শতাংশ।
ডিএসই'র ব্লক মার্কেটে ৩০ কোম্পানির ৪৮ লাখ ৪৬ হাজার শেয়ার ৮২ বার হাতবদল হয়ে মোট ৩৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয়েছে।
গত দিনের তুলনায় ডিএসইতে ৮৬ কোটি টাকা লেনদেন কমে মোট ৪১৩ কোটি টাকার লেনদেন হয়েছে।
মূল সূচক কমলেও ডিএসই'র এসএমই খাতে বেড়েছে সূচকের পয়েন্ট। একদিনের লেনদেনে ডিএসএমইএক্সের সূচক বেড়েছে ১২ পয়েন্ট, যা গতদিনের তুলনায় ১ দশমিক ১৩ শতাংশ বেশি।
সূচক বাড়ার পাশাপাশি এ খাতে লেনদেনও বেড়েছে প্রায় ৩ কোটি। গতদিন ৯ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হলেও বুধবার লেনদেন ছাড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ টাকা।
আরও পড়ুন: সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারে লেনদেন
বুধবার চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক বাড়লেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। লেনদেন শেষে সিএসসিএক্সের সূচক বেড়েছে ৫ পয়েন্ট। লেনদেন হওয়া ১৮৯ কোম্পানির মধ্যে ১০৩ কোম্পানিরই দাম কমেছে। দাম বেড়েছে ৬৬ এবং অপরিবর্তিত আছে ২০ কোম্পানির শেয়ারের দাম।
সূচক বাড়ার পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়েছে ৯০ লাখ টাকা। মোট লেনদেন হয়েছে ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার এবং ইউনিট।
৪৯৮ দিন আগে
তৃতীয় কার্যদিবসেও সূচকের উত্থান, লেনদেন প্রায় ৫০০ কোটি
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পয়েন্ট বেড়েছে। এদিন লেনদেন হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।
সূচকের উত্থানের মধ্য দিয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। দিনের কার্যক্রম শুরুর প্রথম ৪০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ১৯৫ পয়েন্ট থেকে বৃদ্ধি পেয়ে ৫ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়ায়। তবে প্রথম ঘণ্টার পর থেকে কমতে শুরু করে সূচকের উত্থানের ধারা।
দিনের শুরুর ধারা বজায় রাখতে না পারলেও দিনের শেষে গত কার্যদিবসের তুলনায় ডিএসইএক্সের সূচক ৫ পয়েন্ট বেড়ে থেমেছে। অন্য দুই ইনডেক্স—শরিয়াভিত্তিক ডিএসইএসের সূচক ১ পয়েন্ট এবং ব্লু চিপের সূচক বেড়েছে ২ পয়েন্ট।
আজ লেনদেনে দাম বেড়েছে ১৬৫ কোম্পানির, কমেছে ১৫৬টির এবং দাম অপরিবর্তিত আছে ৮০টি কোম্পানির। লেনদেন হওয়া ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দাম বেড়েছে ৯০টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে ৪১টি কোম্পানির।
আরও পড়ুন: দিনের শুরুতে ঊর্ধ্বমুখী তিন সূচক, কোম্পানির দামও বাড়তি
‘বি’ ক্যাটাগরিতে শেয়ারের দাম বেড়েছে ৪১টি কোম্পানির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত আছে ১৯টির। তবে ‘জেড’ ক্যাটাগরির ৩২টি কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত আছে ২০টি কোম্পানির।
‘এন’ ক্যাটাগরিতে নতুন তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২টির এবং কমেছে ৩টি কোম্পানির। ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। পাশাপাশি বেড়েছে ১৫টির এবং কমেছে ৫টি কোম্পানির শেয়ারের দাম।
এদিন ব্লক মার্কেটে ৭৩টি কোম্পানির মোট ১৯ লাখ ৬২ হাজার ৫৯৬ শেয়ার বেচাকেনা হয়েছে, বর্তমান বাজারে যার মূল্যমান ১৫ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা।
এক দিনের ব্যবধানে পুঁজিবাজারে আজ লেনদেন বেড়েছে ৭৩ কোটি টাকা। ৪৯৯ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকায় মোট ১ লাখ ৬৩ হাজার ৯০০ শেয়ার এবং ইউনিট বেচাকেনা হয়েছে আজ।
মঙ্গলবারের লেনদেন চলাকালে ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস। অপরদিকে, শেয়ারপ্রতি ১০ শতাংশ দাম কমে দরপতনের শীর্ষে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
লেনদেনের পাশাপাশি তিনটি কোম্পানি বিনিয়োগকারীদের জুলাই প্রান্তিকের ঘোষিত লভ্যাংশ বণ্টন করেছে। এর মধ্যে জিমিনি সি ফুড পিএলসি শেয়ারপ্রতি ৭ দশমিক ৫০ শতাংশ, মুন্নু ফেব্রিকস লিমিটেড ১ শতাংশ এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
উত্থানের ধারা বজায় আছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিএক্সের সূচক বেড়েছে আজ ৩৮ পয়েন্ট।
আরও পড়ুন: পাঁচ কার্যদিবস পর সূচকের উত্থান দেখল পুঁজিবাজার
লেনদেন হওয়া ১৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির। মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৫৫ লাখ টাকা, যা গতদিনের তুলনায় ২ কোটি টাকা বেশি।
৪৯৯ দিন আগে
বড় উত্থান পুঁজিবাজারে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির
সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের বড় উত্থান দেখল ঢাকার পুঁজিবাজার। লেনদেন শেষে প্রধান সূচকসহ তিনটি সূচকই বেড়েছে। সোমবার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১৯৫ পয়েন্ট।
শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ১৫ পয়েন্ট এবং বাছাইকৃত শেয়ার ডিএস-৩০ বেড়েছে ২০ পয়েন্ট।
এদিন দাম বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির। দাম বাড়ার তালিকায় আছে ২৪৮ কোম্পানি, কমেছে ৮১ এবং অপরিবর্তিত আছে ৭১ কোম্পানির শেয়ারের দামে।
দাম বেড়েছে প্রতিটি ক্যাটাগরির কোম্পানির। ‘এ’ ক্যাটাগরির ২০০ শেয়ারের মধ্যে ১২৬ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫৪ এবং অপরিবর্তিত আছে ৪০ কোম্পানির শেয়ারের দাম।
‘বি’ ক্যাটাগরিতে ৬৫ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১১ এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির শেয়ারের দাম। ‘জেডে’ ৫৪ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৫ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: পাঁচ কার্যদিবস পর সূচকের উত্থান দেখল পুঁজিবাজার
৩৭ মিচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে। ১৯ কোম্পানির শেয়ারের দামে আসেনি পরিবর্তন, দাম বেড়েছে ১২ এবং কমেছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।
সূচক বাড়ার পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫৮ কোটি টাকা। আট কার্যদিবস পর সর্বোচ্চ লেনদেন হয়েছে পুঁজিবাজারে। সোমবার পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৯২ লাখ টাকা।
লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দরবৃদ্ধির শীর্ষে ছিল মিডল্যান্ড ব্যাংক। দিনের শীর্ষ দশ শেয়ারের মধ্যে ব্যাংক খাতে একমাত্র মিডল্যান্ডই জায়গা করে নিয়েছে। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। গতকাল কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বশেষ মূল্য ২৫ টাকা থেকে একদিনের ব্যবধানে শেয়ারপ্রতি দাম বেড়েছে ২ টাকা ৫০ পয়সা।
এছাড়া দরবৃদ্ধির শীর্ষে থাকা বাকি কোম্পানি রানার অটোমোবাইল, জেএমআই হাসপাতাল, মুন্নু সিরামিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফাইন ফুডস, সোনারগাঁও টেক্সটাইল, কোহিনূর কেমিক্যালস, কনফিডেন্স সিমেন্টস এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমেটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ডিএসই। কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ না দিতে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংককে নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে নির্দিষ্ট লভ্যাংশ দেওয়ায় সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। সাত বছর পর ২০২৪ সালের হিসাবে বিনিয়োগকারীদের ১০ শতাংশ করে সর্বোচ্চ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
অন্য আরেক কোম্পানি একমি ল্যাবরোটারিজ লিমিটেড গত বছর জুন প্রান্তিকের লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের। প্রতিষ্ঠানটি থেকে শেয়ারপ্রতি বিনিয়োগকারীরা ৩৫ শতাংশ করে লভ্যাংশ পেয়েছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন: প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতে সূচকের সামান্য উত্থান
ঢাকার পুঁজিবাজারের মতো সূচক বেড়েছে চট্টগ্রামেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্সের সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। সূচক বাড়লেও গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৬৮ লাখ ৫৮ হাজার টাকা।
সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২০০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪, কমেছে ৫৮ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
৫০০ দিন আগে
দিনের শুরুতে ঊর্ধ্বমুখী তিন সূচক, কোম্পানির দামও বাড়তি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে বেড়েছে তিনটি সূচকই। এর পাশাপাশি দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।সোমবার (২০ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট।বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৮ পয়েন্ট করে।প্রথম ঘণ্টায় পেরুতেই ডিএসইতে লেনদেন হয়েছে ১৬০ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৫, কমেছে ৭৭ এবং অপরিবর্তিত আছে ৬২ কোম্পানির শেয়ারের দাম।এদিকে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম পুঁজিবাজারের লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ২৪ পয়েন্ট।সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪, কমেছে ২৭ এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির শেয়ারের দাম।প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪ লাখ ৪২ হাজার টাকা।
৫০০ দিন আগে
পাঁচ কার্যদিবস পর সূচকের উত্থান দেখল পুঁজিবাজার
টানা পাঁচ কার্যদিবস পতনের পর অবশেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানের দেখা মিলল ঢাকার পুঁজিবাজারে। রবিবার (১৯ জানুয়ারি) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএএক্স ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।বেড়েছে শরীয়াভিত্তিক এবং বাছাইকৃত ব্লুচিপের সূচকও। শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৪ পয়েন্ট এবং ব্লুচিপ ডিএস-৩০ বেড়েছে ৮ পয়েন্ট।লেনদেনে দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। সারাদিন লেনদেন শেষে দাম বৃদ্ধির তালিকায় ছিল ১৭২ কোম্পানি। দাম কমেছে ১৬০ এবং অপরিবর্তিত ছিল ৬৪ কোম্পানির শেয়ারের দাম।লেনদেন হওয়া ২১৭ ‘এ’ ক্যাটাগরির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৪, কমেছে ৬৫, অপরিবর্তিত আছে ৩৮ কোম্পানির শেয়ারের দাম। ‘বি’ ক্যাটাগরির ৮৯ শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩০, কমেছে ৪৬ এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির শেয়ারের দাম।অন্যদিকে সূচক বাড়লেও ‘জেড’ ক্যাটাগরির বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৮৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬, কমেছে ৪৮ এবং অপরিবর্তিত আছে ১২ কোম্পানির শেয়ারের দাম।রবিবার ডিএসইতে বেশিরভাগ মিচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। ৩৭ মিচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম অপরিবর্তিত ছিল ১৮, বেড়েছে ৬ এবং কমেছে ১৩ কোম্পানির।এদিকে ‘জেড’ ক্যাটাগরি হওয়ার পরেও প্রায়শই লেনদেনের তালিকায় শীর্ষে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং-এর শেয়ারের দাম বৃদ্ধির ব্যাখ্যা চেয়েছে ডিএসই। গত ৪ মাসের ব্যবধানে কোম্পানিটির ৭ টাকায় বিক্রি হওয়া প্রতিটি শেয়ারের দাম বেড়ে হয়েছে ৫৯ টাকা।জবাবে কোম্পানিটি জানিয়েছে, পরিস্থিতি গোপন করে বাজারে কোনো গুজব ছড়াচ্ছেন না তারা। দাম যা বাড়ছে; তা বাজারে লেনদেনের কারণেই বাড়ছে।গত দিনের তুলনায় সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে লেনদেনও। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ৩৬৩ কোটি টাকার লেনদেন ৫ কোটি টাকা বেড়ে হয়েছে ৩৬৮ কোটি টাকা।ডিএসইতে সবকটি সূচক বাড়লেও সূচক কমেছে এসএমই খাতের শেয়ারে। লেনদেন শেষে এসএমইএক্স সূচক কমেছে ৭ পয়েন্ট। এ খাতে মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৫১ লাখ টাকা, যা গত কার্যদিবসে ছিল ৮ কোটি ৬২ লাখ টাকা।ঢাকার পাশাপাশি চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন। রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসসিএক্সের সূচক বেড়েছে ৬ পয়েন্ট এবং মোট লেনদেন হয়েছে ৩ কোটি ২৬ লাখ টাকা, যা গত কার্যদিবসে ছিল ৪ কোটি ৭২ লাখ টাকা।লেনদেন শেষে সিএসইতে দাম বেড়েছে ৮৫, কমেছে ৮১ এবং অপরিবর্তিত আছে ২৯ কোম্পানির শেয়ারের দাম।
৫০১ দিন আগে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে: বাণিজ্য উপদেষ্টা
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন।রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে এক সভায় তিনি এমন মন্তব্য করেন।ভোক্তাদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, ‘সঠিক প্রচারপত্র তৈরি করে অংশীজনদের কাছে পৌঁছাতে পারলে সেলফ কারেকশন (আত্মসংশোধন) চলে আসবে। ভোক্তা তার অধিকার জানতে পারলে তার মধ্যে সেটা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে।’‘ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আমরা সবাই ভোক্তা। নিজেদের সুরক্ষিত রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে,’ বলেন বশিরউদ্দীন।‘প্রত্যেক মানুষের সমাজে দায় রয়েছে, সে দায় সম্পর্কে তাদের অবহিত করা দরকার।’
আরও পড়ুন: চালের দাম বৃদ্ধিতে জনদুর্ভোগ হয়েছে, স্বীকার করলেন বাণিজ্য উপদেষ্টাপ্রয়োজনে শিক্ষা কার্যক্রমে ভোক্তার অধিকার ও নৈতিকতা বাড়ানোর কনসেপ্ট (ধারণা) অন্তর্ভুক্ত করার আহবান জানান তিনি।বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল আলিম খান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রশাসক হাফিজুর রহমান, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ভূইয়া, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন।
৫০১ দিন আগে
প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতে সূচকের সামান্য উত্থান
সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচকের সামান্য উত্থান হয়েছে।রোববার (১৯ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১ পয়েন্ট।বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ১ পয়েন্ট বাড়লেও ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৩ পয়েন্ট।প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৩৬ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫, কমেছে ১১৬ এবং অপরিবর্তিত আছে ৮৩ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: পুঁজিবাজারে টানা চার দিন সূচকের পতন
শেয়ার লেনদেনে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড তাদের প্রাইস লিমিট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি কোম্পানিটি জানিয়েছে গতবছর জুলাই প্রান্তিকে তারা বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না। বিনিয়োগের আলাদা লভ্যাংশ না দিলেও শেয়ারপ্রতি অর্জনের (ইপিএস) মূল্য ৫ টাকা ১ পয়সা হবে বলে প্রকাশ করেছে কোম্পানিটি।এদিকে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম পুঁজিবাজারের লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ১১ পয়েন্ট।সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭, কমেছে ১৯ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির শেয়ারের দাম। প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২ লাখ ২৯ হাজার টাকা।
৫০১ দিন আগে
বিশেষ বিবেচনায় রমজান, মূল্যস্ফীতি কমবে জুন-জুলাইতে: গভর্নর
২০২৫ সালের জুন-জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন, বাজার স্বাভাবিক করতে এরইমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে রমজান মাসকে সামনে রেখে পণ্য আমদানিতে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ব্যবসায়িক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসায়িক কার্যক্রমে ব্যয় বাড়াচ্ছে ক্রমাগত। বিদ্যমান পরিস্থিতিতে সুদহার সহনীয় পর্যায়ে রাখার ওপর জোর দেন তিনি।
এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা পেতে প্রায় ৩১ রকমের ডকুমেন্ট প্রদান করতে হয়। এ কারণে অনেক সময় ঋণ সুবিধা থেকে বঞ্চিত হন তারা। বিষয়টি সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানান এ ব্যবসায়ী নেতা।
এর বাইরে দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জিং পরিস্থিতি বিবেচনায় ব্যাংক ঋণের শ্রেণিকরণের সময়সীমা ৩ মাস থেকে আরও ৬ মাস বাড়ানোর দাবি জানান ঢাকা চেম্বার সভাপতি।
জবাবে গভর্নর বলেন, ‘আসন্ন রমজান মাসে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কোনো ধরনের মার্জিন ছাড়াই এলসি (ঋণপত্র) খুলতে ব্যাংকগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।’
‘মূল্যস্ফীতি কমে এলে পরিস্থিতি বিবেচনায় সুদের হার বাজার পর্যালোচনার ভিত্তিতে আরও হ্রাস করা সম্ভব হবে। ব্যাংক ঋণের শ্রেণিকরণের সময়সীমা বর্তমানে ৩ মাস থেকে বাড়ানো যায় কিনা— সে ব্যাপারে বিবেচনা করছে কেন্দ্রীয় ব্যাংক।’
দেশের ডলারের বাজার প্রসঙ্গে ইতিবাচক বার্তা দিয়ে গভর্নর বলেন, ‘এ মুহূর্তে বাজারে ডলারের তেমন কোনো সংকট নেই এবং ডলারের মূল্যও বেশ স্থিতিশীল। কেন্দ্রীয় ব্যাংক ডলারের মূল্য নির্ধারণ করবে না, এটা নির্ধারিত হবে ডলারের আমদানি ও চাহিদার ভিত্তিতে।’
তিনি বলেন, ‘বর্তমানে স্থানীয় বাজারে ডলারের মূল্য স্থিতিশীল আছে। রেমিট্যান্স প্রবাহও বেশ ইতিবাচক। রপ্তানি আয় ঊর্ধ্বমুখী এবং রিজার্ভও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এর সুফল শিগগিরই দেশের মানুষ ভোগ করতে পারবে।’
এছাড়া দেশের বাইরে ব্যবসায়িক অফিস খোলার বিদ্যমান শর্তাবলি আরও শিথিল করার বিষয়টি পর্যালোচনা করা হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বাস দেন তিনি।
৫০৪ দিন আগে
পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবস পতনে শেষ হলো সপ্তাহ
ঢাকার পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবসে সূচকের পতন দিয়ে শেষ হয়েছে এ সপ্তাহের লেনদেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে সার্বিক সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৩৩ পয়েন্টে।
বছাইকৃত শেয়ার ব্লুচিপ ডিএস-৩০ কমেছে ৪ পয়েন্ট আর শরীয়াভিত্তিক শেয়ার ডিএসইএসের সূচক কমেছে ৬ পয়েন্ট।
গত দিনের তুলনায় আজ (বৃহস্পতিবার) ৪৩ কোটি টাকা কম লেনদেন হয়েছে। ১ লাখ ২৯ হাজার শেয়ার ১৪ কোটি ৮৩ লাখ বার হাতবদলের মাধ্যমে এদিন মোট লেনদেন হয়েছে ৩৬৩ কোটি টাকা।
সূচক কমার পাশাপাশি দাম কমেছে বেশির ভাগ কোম্পানির। এর মধ্যে ১৪১ কোম্পানির দাম বেড়েছে, ১৯৬টির কমেছে এবং ৬২ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
ডিএসইর ‘এ’ ক্যাটাগোরির ২২০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত আছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম। ‘বি’ ক্যাটাগরিতে ৮৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ২৪টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত আছে ১১টি কোম্পানির শেয়ারের দাম।
এছাড়া ‘জেড’ ক্যাটাগরির ৮৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত আছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।
এদিন বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে। ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত আছে ১৮টির দাম।
বৃহস্পতিবার সি অ্যান্ড এ টেক্সটাইল কোম্পানিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। এই কোম্পানির শেয়ার কেনার জন্য কোনো ধরনের ঋণ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউজগুলোকে।
এদিকে, বিনিয়োগকারীদের গত বছর জুলাই প্রান্তিকের লভ্যাংশের টাকা দিয়েছে ইফাদ অটোস পিএলসি। বিগত এক দশকে সর্বনিম্ন লভ্যাংশ দিয়েছে ইফাদ। শেয়ারপ্রতি বিনিয়োগকারীরা লভ্যাংশ পেয়েছেন মাত্র ১ শতাংশ হারে।
অপরদিকে, পতনের ধারা অব্যাহত রয়েছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৪৩ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৫৫ দশমিক ৩১ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৯৬ দশমিক ৩৫ পয়েন্টে ও ১১ হাজার ৭৫৯ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করছে। আর সিএসআই সূচক ৫ দশমিক ১৪ পয়েন্ট কমে ৯৩৪ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে।
শুধু সূচকের পতন নয়, আজ লেনদেনও কমেছে সিএসইতে। গত দিনের তুলনায় বৃহস্পতিবার ৪ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন কম হয়েছে। দিন শেষে দেখা গেছে, সারা দিনে লেনদেন হয়েছে মোট ৪ কোটি ৭২ লাখ টাকা, যা গত কার্যদিবসে ছিল ৯ কোটি ৪০ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত আছে ২৫টি কোম্পানির শেয়ারদর।
৫০৪ দিন আগে