খেলাধুলা
পিএসজিকে হারিয়ে জয়ে ফিরল আর্সেনাল
ছন্দে থাকা উসমান দেম্বেলেকে দলের বাইরে রেখে খানিকটা নাক উঁচিয়ে ইংল্যান্ডে খেলতে এসেছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে, কিন্তু ম্যাচে সেই দেম্বেলের অনুপস্থিতি ভালোভাবে ভুগিয়েছে তাকে। সেইসঙ্গে গোলরক্ষকের ভুলে ম্যাচ হেরে সব পরিকল্পনা বালির বাঁধের মতো ধসে গেছে দলটির।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল।
ম্যাচের ২০তম মিনিটে জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে গোল করে আর্সেনালকে এগিয়ে নেন কাই হাভার্টস। এর ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লন্ডনের ক্লাবটির ‘স্টার বয়’ বুকায়ো সাকা।
আরও পড়ুন: ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়
এরপর দ্বিতীয়ার্ধে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের ওপর চড়াও হয়েও পিএসজির খেলোয়াড়রা কাজের কাজ করতে ব্যর্থ হয়েছেন বারবার।
এদিকে দেম্বেলের পরিবর্তে মাঠে নেমে উইঙ্গার দিজাইরে দুয়েও কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি। ম্যাচর ৬৪তম মিনিটে তাকে উঠিয়ে রাদাঁল কোলো মুয়ানিকে মাঠে নামিয়েও ফল তুলতে ব্যর্থ হয়েছেন এনরিকে। ফলে স্কোরলাইন অপরিবর্তিত রেখে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে প্যারিসের ক্লাবটির।
প্রথম ম্যাচে জিরোনার বিপক্ষে ড্র করতে করতে শেষ সময়ের গোলে জিতে তিন পয়েন্ট আদায় করলেও দ্বিতীয় ম্যাচ হেরে সেই তিন পয়েন্টই সংগ্রহে থাকল পিএসজির। অন্যদিকে, আতালান্তার বিপক্ষে গোলশূন্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচটি জিতে দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে আর্সেনাল।
আরও পড়ুন: বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে সিটির ‘প্রথম’
দিনের অপর খেলায় সেল্টিকের বিপক্ষে ৭-১ ব্যবধানে জয় পেয়েছে ডর্টমুন্ড, বার্সেলোনা জিতেছে ৫-০ ব্যবধানে। এছাড়া নিজ নিজ ম্যাচে ৪-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। এ ছাড়াও ঘরের মাঠে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে বায়ের লেভারকুজেন, আর স্পোর্তিংয়ের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলের ড্র করেছে পিএসভি আইন্ডহোভেন।
এর আগে, রেডবুল জালসবুর্গকে তাদের মাঠেই ৪-০ ব্যবধানে হারিয়ে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে আরেক ফরাসি ক্লাব ব্রেস্ত।
৫২১ দিন আগে
ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়
প্রথম ম্যাচে মোনাকোর বিপক্ষে নিজেদের ছায়া হয়ে থাকলেও দ্বিতীয় ম্যাচেই খোলস ছেড়ে বেরিয়ে এল বার্সেলোনা। আর নিজেদের স্বভাবজাত ফুটবল খেলে ইয়াং বয়েজকে উড়িয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাাঁড়াল দলটি।
অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুইস ক্লাবটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
এদিন জোড়া গোল করেন হান্সি ফ্লিকের তত্ত্বাবধায়নে চলতি মৌসুমে উড়তে থাকা রবের্ট লেভানডোভস্কি। বাকি দুটি গোল করেন রাফিনিয়া ও ইনিগো মার্তিনেস এবং আত্মঘাতী গোল হিসেবে আসে পঞ্চম গোলটি।
ম্যাচজুড়ে বল দখলের লড়াই দাপট দেখায় বার্সেলোনা। ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে মোট ২০টি শট নেয় তারা, যার আটটি লক্ষ্যে ছিল। অন্যদিকে, ম্যাচজুড়ে মোট পাঁচটি শট একটি লক্ষ্যে রাখতে সমর্থ হয় ইয়াং বয়েজ, ওই শটটি থেকে গোল পেলেও অফসাইডে তা বাতিল হয়ে যায়।
আরও পড়ুন: শুরুতেই লাল কার্ড, হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার
তুলনামূলক দুর্বল দল পেয়ে ম্যাচের শুরুতেই ইয়াং বয়েজকে চেপে ধরে বার্সেলোনা। চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল খোঁজেন লামিন ইয়ামাল, কিন্তু শটে জোর না থাকায় সহজেই বল তালুবন্দি করেন ইয়াং বয়েজ গোলরক্ষক মারভিন কেলার।
এরপর অষ্টম মিনিটে অসাধারণ দলীয় ফুটবল প্রদর্শন শেষে গোলের খাতা খোলে বার্সেলোনা। ডান পাশ থেকে গোলমুখে রাফিনিয়ার বাড়ানো নিচু ক্রস থেকে প্রথম ছোঁয়াতেই লক্ষ্যভেদ করেন রবের্ট লেভানডোভস্কি।
গোল খেয়ে আরও রক্ষণাত্মক খেলা শুরু করে ইয়াং বয়েজ। ফলে তাদের দুই স্তরের জমাট রক্ষণ ভেদ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল কাতালানদের।
৫২১ দিন আগে
এবার ‘লিটল ম্যাজিশিয়ান’ ইনিয়েস্তার বিদায়
এক হাজারের বেশি ম্যাচ খেলে ৪০ বছর বয়সে অবশেষে চূড়ান্তভাবে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। পেশাদার ফুটবলের পাঠ চুকিয়ে এবার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে চান মাঝমাঠের এই জাদুকর।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে নিজের অবসরের ঘোষণা দেন এই প্রখ্যাত মিডফিল্ডার। তবে আজই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন না তিনি।
নিজের বিখ্যাত ৮ নম্বর জার্সির সঙ্গে মিলিয়ে আগামী ৮ অক্টোবর বিদায়ের ঘোষণা দেবেন এই ‘নাম্বার এইট’।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘শিগগিরই আসছে ৮.১০.২৪।’
লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোদের যুগে ফুটবলে আবির্ভুত হয়ে গাদা গাদা গোল না করেও ফুটবল বিশ্বের বিরল সম্মান ও সমীহ অর্জন করেন ইনিয়েস্তা।
আরও পড়ুন: ২১ বছর পর ব্যালন দ’র লড়াইয়ে নেই মেসি-রোনালদো
৫২১ দিন আগে
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার সবুজ সংকেত
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ সরকারের দেওয়া নিরাপত্তা নিশ্চয়তায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসতে রাজি হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি প্রোটোকল খতিয়ে দেখতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে।
প্রতিনিধি দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অপারেশন্স ম্যানেজার, টিম সিকিউরিটি ম্যানেজার, সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসালট্যান্ট ও সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি।
আরও পড়ুন: কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
এর আগে নিরাপত্তা শঙ্কায় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
এরই মধ্যে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, ২১ অক্টোবর থেকে ঢাকায় শুরু হতে যাওয়া প্রথম টেস্টকে সামনে রেখে ১৬ অক্টোবর ঢাকায় পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা দল।
২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
আরও পড়ুন: কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
৫২২ দিন আগে
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
বৃষ্টিতে পরিত্যক্ত হতে হতেও প্রথম দিনের পর অবশেষে চতুর্থ দিনে এসে কানপুর টেস্টে খেলা গড়ালো মাঠে। সেঞ্চুরি করলেন মুমিনুল হক। বাংলাদেশ প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ২৩৩ রান।
চতুর্থ দিনে ১০২ রান করে লাঞ্চ বিরতিতে যান মুমিনুল। ফিরে এসে মাত্র ৫ রান যুক্ত করতে পারেন তার রানের খাতায়। অন্য ব্যাটাররা অল্প সময়ের মধ্যেই উইকেট বিলিয়ে দিয়ে সাজঘরে ফেরায় ১০৭ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় মমিনুলকে।
এটি মুমিনুলের ১৩তম টেস্ট সেঞ্চুরি, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন: কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে অন্য ব্যাটসম্যানরা তেমন রান তুলতেই পারেননি।
৩ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।
টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে, এই ম্যাচের প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়। দ্বিতীয় ও তৃতীয় দিন পরিত্যক্ত হয়।
আরও পড়ুন: নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে টাইগাররা
৫২২ দিন আগে
বার্সেলোনাকে খুশি করে সমতায় শেষ মাদ্রিদ ডার্বি
ম্যাচের আগে গত মৌসুমে হারের প্রতিশোধ তোলার প্রত্যয় ঝরেছিল রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তির কণ্ঠে। শুরুতে গোল করে সেদিকেই এগোচ্ছিল ম্যাচ, কিন্তু শেষ সময়ে গিয়ে গুলিয়ে গেল সব। আর শেষ মুহূর্তে ড্র করে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল আতলেতিকো মাদ্রিদ।
রবিরার রাতে লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি ১-১ সমতায় শেষ হয়েছে।
ম্যাচের ৬৪ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন এদের মিলিতাও। এরপর অতিরিক্ত যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গিয়ে গোল করে আতলেতিকো মাদ্রিদকে সমতায় ফেরান আনহেল কোরেয়া।
ড্র করলেও লিগে টানা ৪০ ম্যাচ অপরাজিত থেকে বার্সেলোনার ৪৩ ম্যাচের রেকর্ড ছুঁতে আরও এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: মাদ্রিদ ডার্বির আগে রিয়াল শিবিরে দুঃসংবাদ
এদিন সাবধানি শুরুর পর ম্যাচের নবম মিনিটে প্রথম শট নেয় আতলেতিকো মাদ্রিদ। আলেকজান্ডার সোরলথের পাস ধরে বাঁ পাশ দিয়ে দুরূহ কোণ থেকে গোলে শট নেন হুলিয়ান আলভারে, কিন্তু সহজেই তা তালবিন্দি করেন কোর্তোয়া।
এরপর সপ্তদশ মিনিটে লুকা মদ্রিদের পাস ধরে ভালভার্দের নেওয়া শট ঠেকান ইয়ান ওবলাক।
মাঝখানে কোনো দল তেমন জোরালো সুযোগ তৈরি করতে ব্যর্থ হওয়ার পর বিরতির দুই মিনিট বাকি থাকতে গোল করার ভালো একটি সম্ভাবনা তৈরি করে রিয়াল মাদ্রিদ। প্রতিপেক্ষর বক্সে ঢুকে আক্রমণের সুযোগ তৈরি করে তারা, কিন্তু আতলেতিকোর জমাট রক্ষণে সে প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
শেষ মিনিটে পাল্টা আক্রমণে উঠে সম্ভাবনা জাগায় আতলেতিকোও, কিন্তু ফিনিশিংয়ের অভাবে সেই সুযোগটিও নষ্ট হলে স্কোরবোর্ডে কোনো পরিবর্তন আনতে ব্যর্থ হয়ে বিরতিতে যায় দুদল।
৫২৩ দিন আগে
২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতেই হবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
২০২৫ সালের নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের ভেন্যুগুলোর নাম ঘোষণা করেছে ফিফা। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল যে ভেন্যুতে অনুষ্ঠিত হবে, সেই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে আগামী বছরের ক্লাব বিশ্বকাপের ফাইনাল।
৩২ ক্লাবের অংশগ্রহণে নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য শনিবার ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে ফিফা যার ১১টি ভেন্যুতেই ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
আগামী বছরের ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজনের জন্যে এই স্টেডিয়ামটির নাম আগেই ঘোষণা করেছে ফিফা।
ক্লাব বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা ঘোষিত স্টেডিয়ামগুলো হচ্ছে- আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, সিনসিনাটির টিকিউএল স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের রোজ বোল স্টেডিয়াম, মিয়ামির হার্ড রক স্টেডিয়াম, ন্যাশভিলের জিওডিআইএস পার্ক, ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডোর ইন্টার অ্যান্ড কোং স্টেডিয়াম, ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ড, সিয়াটলের লুমেন ফিল্ড এবং ওয়াশিংটনের অডি ফিল্ড স্টেডিয়াম।
আগামী বছরের ১৫ জুন থেকে পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের যা চলবে ১৩ জুলাই পর্যন্ত।
আরও পড়ুন: বর্ণবাদ পরিস্থিতির উন্নতি না হলে স্পেনে বিশ্বকাপ চান না ভিনিসিউস
চেলসি, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ গত চার বছরের চক্রে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ বিজয়ী হিসেবে ইউরোপ থেকে স্বয়ংক্রিয়ভাবে নতুন ফরম্যাটের এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এছাড়া সরাসরি সুযোগ পেয়েছে বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেই, ইন্টার মিলান, পোর্তো ও বেনফিকা।
এসব ক্লাবের সঙ্গে দক্ষিণ আমেরিকার ছয়টি এবং এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা থেকে ১২টি ক্লাব টুর্নামেন্টে অংশ নেবে। এ ছাড়াও ওশেনিয়ার একটি ক্লাব এবং আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের হয়ে একটি করে দল খেলবে আাসন্ন ক্লাব বিশ্বকাপে।
৫২৩ দিন আগে
এএফসি অনূর্ধ্ব ২০ বাছাই: শেষ ম্যাচ জিতে বাংলাদেশের বিদায়
প্রথম তিন ম্যাচ জয়বঞ্চিত থাকার পর অন্তত শেষ ম্যাচ জিতে এএফসি অনূর্ধ্ব ২০ বাছাইপর্ব শেষ করতে পারবে কি না, তা নিয়ে জেগেছিল সংশয়। তবে সেই শঙ্কা কাটিয়ে জয় দিয়েই সমাপ্ত হয়েছে বাংলাদেশের বাছাইপর্ব।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে একটি করে জয় ও ড্র এবং দুই হারের মধ্য দিয়ে বাছাইপর্ব শেষ করল মারুফুল হকের দল।
ভিয়েতনামের কাছে তৃতীয় ম্যাচ হেরেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের মূলপর্বে খেলার আশা। তিন ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তলানিতে ছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে জয় কিছুটা হলেও সান্ত্বনা দেবে দেশের যুবাদের।
আরও পড়ুন: এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ: ভিয়েতনামের কাছে হেরে বাছাইপর্ব থেকেই বাংলাদেশের বিদায়
এদিন উইঙ্গার আসাদুল মোল্লার দারুণ শট থেকে পাওয়া গোলে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ।
এরপর আক্রমণভাগে শৃঙ্খলার অভাবে বারবার খেই হারাচ্ছিল বাংলাদেশ। বিরতির আগে তো সমতায় ফিরেই গিয়েছিল ভুটান, তবে তাদের সেই শটটি ক্রসবারে লাগলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
৫২৩ দিন আগে
কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে।
তৃতীয় দিন রবিবার সকাল থেকে বৃষ্টি না হলেও আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি।
এর আগে দ্বিতীয় দিনেও এক বলও মাঠে গড়ায়নি। পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এমনকি বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরুতেও বিলম্ব হয়।
আরও পড়ুন: বৃষ্টিতে মধ্যাহ্নভোজের পরপরই থামল প্রথম দিনের খেলা
কানপুর থেকে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর খবরে জানায়, সকাল থেকে বৃষ্টি না হওয়ায় খেলা শুরু না করার সিদ্ধান্তটি বিস্ময়কর ছিল।
দিনটি পরিত্যক্ত ঘোষণার আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে কানপুরে সূর্য ওঠে।
ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ভালো করার তেজ নিয়েই ম্যাচটি শুরু করেছিল বাংলাদেশ। এই সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হারায় বাংলাদেশ, যাকে ঐতিহাসিক জয় বলা যায়।
কানপুর টেস্টের আগে, প্রথম টেস্টে বাংলাদেশ চেন্নাইয়ে ভারতের মুখোমুখি হয়েছিল। ব্যাটারদের ব্যর্থতায় ২৮০ রানের হার বরণ করতে হয় তাদের।
টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: চেন্নাই টেস্টে ব্যর্থ কী বাংলাদেশ?
৫২৩ দিন আগে
নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে টাইগাররা
আগামী ৬ থেকে ১১ নভেম্বরের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
রবিবার আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) এ তথ্য নিশ্চিত করে জানায়, সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজ আয়োজন করবে তারা।
যদিও এই সিরিজের ভেন্যু চূড়ান্ত হওয়া এখনও বাকি তবে তারিখ নির্ধারণ করা হয়েছে।
সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৬ নভেম্বর এবং বাকি দুটি ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।
আরও পড়ুন: বৃষ্টিতে মধ্যাহ্নভোজের পরপরই থামল প্রথম দিনের খেলা
আইসিসির ভবিষ্যৎ সফরের অংশ এই সিরিজটি চলতি বছরের জুলাই থেকে আগস্টের মধ্যে হওয়ার কথা ছিল। তবে আবহাওয়া ও ভেন্যু সমস্যার কারণে বাংলাদেশকে সিরিজ খেলার নিমন্ত্রণ জানাতে পারেনি আফগানিস্তান।
আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ সুযোগ বলা যায়।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় পেয়েছে আফগানিস্তান। আসন্ন ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সব ফরম্যাটের সিরিজ খেলতে দেশটিতে পা রাখবে আফগানরা।
আরও পড়ুন: শেষ টেস্ট খেলে দেশ ছাড়ার ইঙ্গিত সাকিবের
৫২৩ দিন আগে