খেলাধুলা
এবার আল নাসরের দায়িত্বে ইতালিয়ান ট্যাকটিশিয়ান পিওলি
ক্রিস্তিয়ানো রোনালদোসহ একের পর এক তারকা খেলোয়াড় কিনেও আশানুরূপ ফল পাচ্ছে না সৌ প্রো লিগের ক্লাব আল নাসর। নতুন মৌসুমে ভালো শুরু না হওয়ায় এবার তাই কোচ ছাঁটাই করল ক্লাবটি।
সৌদি প্রো লিগের নতুন মৌসুমে তিন ম্যাচ খেলে দুটিতে ড্র করেছে আল নাসর। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। এরপরই নড়েচড়ে বসে ক্লাবটির কর্তাব্যক্তিরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইরাকের ক্লাব আল শোর্তার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আল নাসর। দলের এই ব্যর্থতার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই পর্তুগিজ কোচ লুই কাস্ত্রোকে ছাঁটাইয়ের খবর পাওয়া যায়।
বুধবার তার স্থলাভিষিক্ত হয়েছেন এসি মিলানের সাবেক কোচ স্তেফানো পিওলি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পিওলির সঙ্গে চুক্তির বিষয়ে নিশ্চিত করেছে আল নাসর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রোনালদোর আল নাসরকে গুঁড়িয়ে সৌদি সুপার কাপ জিতল আল হিলাল
ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পিওলি এখন নাসরাউই। নতুন কোচ হিসেবে স্তেফানো পিওলিকে আমরা স্বাগত জানাই।’
এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তিন বছরের চুক্তিতে সৌদি ক্লাবটির দায়িত্ব নিয়েছেন ৫৮ বছর বয়সী এই কোচ।
২০২১-২২ মৌসুমে এসি মিলানকে সেরি-আ চ্যাম্পিয়ন করেন পিওলি। সেবার ইতালির সেরা কোচও নির্বাচিত হন তিনি। এরপর এই ইতালিয়ান ট্যাকটিশিয়ানের তত্ত্বাবধায়নে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলে ক্লাবটি। তবে লিগে গত মৌসুমে সুবিধা করতে না পারায় চলতি বছরের মে মাসে মিলানের চাকরি হারান তিনি। এরপর থেকে ফ্রি এজেন্ট ছিলেন এই কোচ।
শুধু এসি মিলান নয়, ইতালিতে পিওলিও কোচিং ক্যারিয়ার আরও সমৃদ্ধ। এসি মিলান ছাড়াও লাৎসিও, ইন্টার মিলান ও ফিওরেন্তিনায় দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এবারই প্রথম কোচিং করাতে দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন তিনি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে আল নাসর ক্যারিয়ার শুরু করবেন এই ইতালিয়ান কোচ।
আরও পড়ুন: রোনালদোর অর্জনের মুকুটে আরও একটি পালক
৬২৪ দিন আগে
গিটেন্সের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের শুভসূচনা
বায়ার্ন মিউনিখের পর চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু করেছে আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে তাদেরই মাঠ থেকে জিতে ফিরেছে নুরি সাহিনের শিষ্যরা।
চ্যাম্পিন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে স্থানীয় সময় বুধবার রাতে ক্লাব ব্রুজের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে গত মৌসুমের রানার্স-আপ বরুশিয়া ডর্টমুন্ড।
এদিন তিনটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৭৬ ও ৮৬তম মিনিটে ক্লাবটির ২০ বছর বয়সী ইংলিশ উইঙ্গার জ্যামি গিটেন্স জোড়া গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ডর্টমুন্ডের গিনি স্ট্রাইকার সেরিউ গিরাসি। দুই গোলদাতাই বদলি নেমে ম্যাচের পার্থক্য গড়ে দেন।
আরও পড়ুন: ইন্টার মিলানের বিপক্ষে শুরুতেই সিটির হোঁচট
এদিন নিজেদের মাঠেও ডর্টমুন্ডের আক্রমণে কোণঠাসা হয়ে ছিল ক্লাব ব্রুজ। ম্যাচজুড়ে ডর্টমুন্ডের ৬৩ শতাংশ সময় বলের দখলের বিপরীতে তাদের পায়ে বল ছিল মাত্র ৩৭ শতাংশ। তবে আক্রমণে সফরকারীদের পেছনে ফেলে দলটি। ১৯ শটের পাঁচটি লক্ষ্যে রাখলেও গোল আদায় করতে পারেনি ক্লাব ব্রুজ, অন্যদিকে ১৭টি শটের ৬টি লক্ষ্যে রেখে তার তিনটি থেকে গোল পেয়েছে ডর্টমুন্ড।
তবে নিজেদের জাল অক্ষত রাখায় বড় অবদান ছিল ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেলের। প্রতিপক্ষের বেশ কয়েকটি দারুণ শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই গোলরক্ষক।
দ্বিতীয় রাউন্ডে আগামী ১ অক্টোবর ঘরের মাঠে সেল্টিককে আতিথ্য দেবে ডর্টমুন্ড। অপরদিকে, পরের দিন প্রথম জয়ের খোঁজে অস্ট্রিয়ান ক্লাব স্ট্রাম গ্রাৎসের মাঠে খেলতে নামবে ক্লাব ব্রুজ।
আরও পড়ুন: পিএসজিকে ৯০ মিনিট ঠেকিয়ে রেখেও ব্যর্থ জিরোনা
বুধবার দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এছাড়া পার্ক দে প্রান্সে পিএসজিকে ৯০ মিনিট আটকে রাখলেও শেষ সময়ের গোলে জিরোনার বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টের জয় পেয়েছে প্যারিসের ক্লাবটি। আর সেল্টিক পার্কে গিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভা।
এর আগে, প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় অস্ট্রিয়ান ক্লাব রেডবুল জালসবুর্গকে ৩-০ গোলে হারায় চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্তা প্রাহা। অন্য ম্যাচটি গোলশূন্য ড্র করে ইতালির বোলোনিয়া ও ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।
প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এদিন বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় ডাচ ক্লাব ফেয়েনুর্ডের বিপক্ষে মাঠে নামবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ের লেভারকুজেন।
পরে রাত ১টায় ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তার মাঠে খেলতে নামবে আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে লাইপসিগ এবং মোনাকোর মুখোমুখি হবে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়ার আভাস দেওয়া বার্সেলোনা।
আরও পড়ুন: নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে গোল করেই ইউভেন্তুসের ‘তরুণ তুর্কির’ রেকর্ড
৬২৪ দিন আগে
পিএসজিকে ৯০ মিনিট ঠেকিয়ে রেখেও ব্যর্থ জিরোনা
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও পিএসজিকে গোল করতে দিল না লা লিগায় গত মৌসুমে অসাধারণ পারফর্ম করে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা জিরোনা। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোলরক্ষকের ভুলে হতাশা নিয়ে ঘরে ফিরতে হলো স্প্যানিশ ক্লাবটির।
চ্যাম্পিন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে পার্ক দে প্রান্স স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার রাতে জিরোনার বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে লুইস এনরিকের পিএসজি।
এদিন এক দশকেরও বেশি সময় পর বড় কোন তারকা ছাড়াই প্রথমবারের মতো ইউরোপের এলিট প্রতিযোগিতায় খেলতে নামে পিএসজি। এর আগে জ্লাতান ইব্রাহিমোভিচ, এদিনসন কাভানি, নেইমার, এমবাপ্পে ও লিওনেল মেসির মতো মহাতারকারা পিএসজির হয়ে ইউরোপসেরার এই অঙ্গনে মাঠ মাতিয়েছে।
এছাড়া রিয়াল মাদ্রিদে নাম লেখানোর ফলে ৭ বছর পর এমবাপ্পেকে ছাড়া এদিন মাঠে নামে ক্লাবটি। তবে নতুন যুগের শুরুতেই হোঁচট খেতে বসেছিল লুইস এনরিকের শিষ্যরা।
আরও পড়ুন: ইন্টার মিলানের বিপক্ষে শুরুতেই সিটির হোঁচট
অন্যদিকে, গত মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা আর্তেম দবভিক, উইঙ্গার স্যাভিনিয়ো ও রাইট ব্যাক ইয়ান কুতোর মতো তারকা খেলোয়াড়দের ছাড়াই পিএসজিকে মোকাবিলা করতে মাঠে নামে জিরোনা। অথচ এই দলটির রক্ষণের কাছে হার মানতে বসেছিল পিএসজি।
ম্যাচের প্রথমার্ধে বলার মতো তেমন কোনো আক্রমণই শানাতে পারেনি পিএসজির খেলোয়াড়রা। এমনকি ৩৪তম মিনিটে বিরক্ত হয়ে নিজেদের খেলোয়াড়দের উদ্দেশে অপমানজনক শিষ দিতে থাকে ঘরের মাঠের দর্শকরা।
বিরতির পর যদিও আক্রমণে গতি বাড়ায় পিএসজি, তবে জিরোনার রক্ষণের সামনে বারবার খেই হারিয়ে ফেলছিল তারা। শেষের দিকে মনে হচ্ছিল যে, পিএসজির মাঠ থেকে ১ পয়েন্ট নিয়েই ফিরবে মিচেল সানচেজের দল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে গড়বড় করে বসেন দলটির গোলরক্ষক পাউলো গাস্সানিয়া।
বাঁ পাশে বক্সের মধ্যে থেকে নুনো মেন্দেস জিরোনা গোলরক্ষকের হাত ও পায়ের মাঝ দিয়ে বল জালে জড়িয়ে দিলে অবশেষে জয় নিয়ে স্বস্তিতে মাঠ ছাড়ে পিএসজি।
আরও পড়ুন: অভিষেক ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় এন্দ্রিক
ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন পিএসজি মিডফিল্ডার ভিটিনিয়া।
তিনি বলেন, ‘আমরা যে মোটেও ভালো খেলিনি, তা স্বীকার করতে হবে। বলের ওপর নিয়ন্ত্রণ রাখতেই আমরা বারবার ব্যর্থ হয়েছি। আজকের ম্যাচে জিরোনাকে অবশ্যই বাহবা দিতে হয়, তবে কোন কোন জায়গায় আমরা ভুল করলাম, সেদিকে নিজেদের মনোযোগ দেওয়া জরুরি।’
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এছাড়া ক্লাব ব্রুজকে তাদের মাঠেই ৩-০ ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। আর সেল্টিক পার্কে গিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভা।
এর আগে, প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় অস্ট্রিয়ান ক্লাব রেডবুল জালসবুর্গকে ৩-০ গোলে হারায় চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্তা প্রাহা। অন্য ম্যাচটি গোলশূন্য ড্র করে ইতালির বোলোনিয়া ও ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।
আরও পড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এদিন বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় ডাচ ক্লাব ফেয়েনুর্ডের বিপক্ষে মাঠে নামবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ের লেভারকুজেন।
পরে রাত ১টায় ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তার মাঠে খেলতে নামবে আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে লাইপসিগ এবং মোনাকোর মুখোমুখি হবে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়ার আভাস দেওয়া বার্সেলোনা।
৬২৪ দিন আগে
ইন্টার মিলানের বিপক্ষে শুরুতেই সিটির হোঁচট
ম্যাচের বেশিরভাগ সময় বলের দখল রেখে প্রতিপক্ষের ডি বক্সের সামনে ভীতি ছড়াল ম্যানচেস্টার সিটি, কিন্তু জমাট রক্ষণে শেষ পর্যন্ত তাদের আটকেই রাখল ইন্টার মিলান। ফলে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই ঘরের মাঠে পয়েন্ট খুইয়ে যাত্রা শুরু করল পেপ গার্দিওলার দল।
চ্যাম্পিন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার রাতে ২০২২-২৩ মৌসুমের ফাইনালিস্ট ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করে সেবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
গোলের উদ্দেশে মোট ২২ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখলেও তা থেকে একবারও জালের দেখা পায়নি সিটির খেলোয়াড়রা। অপরদিকে, ইতালি চ্যাম্পিয়নরা মোট শট নে ১৩টি, এর মধ্যে মাত্র তিনবার তারা সিটি গোলরক্ষকের পরীক্ষা নিতে পারে।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের মাঠে লড়াই করেও হারল স্টুটগার্ট
এদিন ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ধীরগতিতে আক্রমণ তৈরির চেষ্টা করতে থাকে সিটি। অন্যদিকে, ধৈর্য্য ধরে সিটি যাতে হঠাৎ আক্রমণে না উঠতে পারে, সে বিষয়ে সজাগ থেকে রক্ষণে মনোযোগ দেয় ইন্টার। তবে বল পেলেই আক্রমণে ওঠার চেষ্টা করছিল তারা।
এরই ধারাবাহিকতায় ষষ্ঠ মিনিটে আক্রমণে উঠে প্রথম গোল শেট নেন ইন্টারের মার্কাস থুরাম। দুই মিনিট পর শট নেন সিটির আর্লিং হালান্ড। তবে দুটি শটটি ঠেকিয়ে দেন দুই গোলরক্ষক।
এরপর বেশ কিছুক্ষণ আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দল। তবে ১৯তম মিনিটে ভালো একটি আক্রমণে উঠে গোলের সম্ভাবনা তৈরি করে সিটি। ইন্টারের বক্সের সামনে বল নাড়াচাড়া করতে করতে বক্সের মধ্যে ক্রস বাড়ান সিটির তরুণ ব্রাজিলীয় উইঙ্গার স্যাভিনিয়ো, হেডারে তা থেকে গোল পাওয়ার চেষ্টাও করেন হালান্ড। তবে শেষ মুহূর্তে লাফিয়ে উঠে বল ক্রসবারের উপর দিয়ে বের করে দেন ইন্টার মিলানের সুইস গোলরক্ষক ইয়ান জমার।
২৪তম মিনিটে বক্সের মধ্যে ডি ব্রুইনের বাড়ানো উড়ন্ত ক্রস ধরে লক্ষ্যভেদ করার চেষ্টা করেন স্যাভিনিয়ো, তবে তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এ সময় ইন্টার পূর্ণ রক্ষণাত্মক ফুটবল খেলা শুরু করলে তাদের ডি বক্সের সামনে বল নিয়ে বারবার সুযোগ খুঁজতে থাকে সিটি। তবে সিমিওনে ইনজাগির শিষ্যদের তিন স্তরের রাক্ষণ ভেদ করে কোনোভাবেই তেমন কোনো বিপদ তৈরি করতে পারছিলেন না ডি ব্রুইনে-হালান্ডরা।
এরইমাঝে ম্যাচের আধঘণ্টা পার হলে পাল্টা আক্রমণে উঠে দুবার সিটির জালে বল জড়ানোর চেষ্টা করে মিলানের নীল দলটি। তবে দুবারই তাদের শট প্রতিহত করেন সিটি গোলরক্ষক এদেরসন।
আরও পড়ুন: শুরুতে এগিয়ে গিয়েও লিভারপুলে বিধ্বস্ত এসি মিলান
৩৫তম মিনিটে ভালো একটি আক্রমণে গিয়ে ইন্টারের রক্ষণ কিছুটা এলোমেলো করে দিয়ে শেষে শট নেন হালান্ড। তবে তার শট দূরের পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।
৩৭তম মিনিটে বক্সের মধ্যে জটলার ভেতর থেকে গোল খোঁজে সিটি, তবে এবারও ইন্টারের রক্ষণে তাদের আক্রমণে প্রতিহত হয়।
প্রথমার্ধের শেষ দশ মিনিটে খেলায় কিছুটা গতি বাড়ায় সিটি, কিন্তু কোনোভাবেই ইন্টারের জমাট রক্ষণ ভেদ করতে না পেরে স্কোরলাইন ০-০ রেখেই বিরতিতে যায় দুই দল।
৬২৪ দিন আগে
অভিষেক ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় এন্দ্রিক
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই স্টুটগার্ট বর্তমান ও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের যে প্রতিদ্বন্দ্বিতা দিয়েছে, তাতে জয় পেতে ঘাম ছুটে গেছে লস ব্লাঙ্কোসদের। এর মাঝেও অবশ্য স্বস্তির জায়গা বের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে সেবাস্তিয়ান হোয়েনেসের শিষ্যদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ২০ সেকেন্ডের মধ্যেই রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষিক্ত কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় টুর্নামেন্টের সফলতম ক্লাবটি। এরপর ৬৮তম মিনিটে স্টুটগার্টকে সমতায় ফেরান ডেনিস উনডাভ। তবে ৮৩তম মিনিটে আন্টোনিও রুয়েডিগার এবং যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচেই গোল করে দলের জয় নিশ্চিত করেন এন্দ্রিক।
ম্যাচের শেষ স্পর্শেই গোল করে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন দুদিন আগে নিজের বিয়ের খবর প্রকাশ করা ব্রাজিলীয় ফরোয়ার্ড এন্দ্রিক।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের মাঠে লড়াই করেও হারল স্টুটগার্ট
ম্যাচের ৮০তম মিনিটে বেলিংহ্যামের বদলি নেমে এন্দ্রিক যখন এই কীর্তি গড়ছেন, সে সময় তার বয়স ১৮ বছর ৫৮ দিন। এই গোলে ২৯ বছর আগে গড়া রাউলের অভিষেক ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
১৯৯৫ সালে হাঙ্গেরির ক্লাব ফেরেঙ্কভারোসের বিপক্ষে ৬-১ ব্যবধানে জয়ের দিন অভিষিক্ত হয়েই স্কোরবোর্ডে নিজের নাম তোলেন স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফরোয়ার্ড রাউল গঞ্জালেস। সেদিন তার বয়স ছিল ১৮ বছর ১১৩ দিন। তার চেয়ে ৫৫ দিন কম বয়সেই মাদ্রিদের ক্লাবটির সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন এন্দ্রিক।
দারুণ এই রেকর্ডগড়া গোলটি করার বিষয়ে ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, ভিনিকে (ভিনিসিউস) পাস দেব, কিন্তু পরে দেখলাম, আমি নিজেও শট নিতে পারি। তো শটটি নিলাম, আর তা জালে ঢুকে গেল (হাসি)।’
আরও পড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
তার এই গোল নিয়ে ম্যাচ শেষে সতীর্থ রদ্রিগো বলেন, ‘ও যা করল, অন্য কেউ হলে তা করার সাহসই পেত না।’
‘এন্দ্রিককে নিয়ে আমি ভীষণ খুশি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের জার্সিতে গোল সবসময়ই বিশেষ কিছু।’
গোলরক্ষক ও অধিনায়ক থিবো কোর্তোয়া মজা করে বলেন, ‘(শটটি নিয়ে) ও (এন্দ্রিক) দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছে। তবে গোলটি যদি না হতো, তাহলে ওকে খুন করে ফেলতাম।’
রিয়াল বস কার্লো আনচেলত্তি বলেন, ‘ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে। ও এমন কিছু করতে পারে যা আর কেউ পারে না।’
‘এমন কিছু গুণ নিয়ে ও জন্মেছে যা স্ট্রাইকারদের আরাধ্য- কার্যকর, ফল নির্ধারণ করার দক্ষতা। সেইসঙ্গে রয়েছে শক্তিশালী ও জোরালো শট নেওয়ার সক্ষমতা।’
আরও পড়ুন: নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে গোল করেই ইউভেন্তুসের ‘তরুণ তুর্কির’ রেকর্ড
গোলে শট নেওয়া প্রসঙ্গে কোচ বলেন, ‘ওই মুহূর্তে ওদের এক খেলোয়াড়ের বিপরীতে আমাদের তিনজন (ভিনি, রদ্রিগো ও এন্দ্রিক) এগোচ্ছিল। দুই উইংয়ে ভিনি ও রদ্রিগো ফাঁকা ছিল, তাই এন্দ্রিকের জন্য সহজ সমাধান ছিল ওদের দুজনের কাউকে পাস দিয়ে দেওয়া।’
‘কিন্তু ছেলেটির সাহস দেখুন, নিজেই শট নিয়ে বসল। অবশ্য গোলও সে পেয়েছে। তবে ওই পরিস্থিতিতে ওটাই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল।’
এই গোলের মাধ্যমে রিয়ালের জার্সিতে সব মিলিয়ে দুটি গোল করলেন এন্দ্রিক। প্রথম গোলটি তিনি করেন লা লিগায় নিজের অভিষেক ম্যাচে। ওই গোলটি করেও লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে গেছেন এই তরুণ ফরোয়ার্ড।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ আগামী ২ অক্টোবর ফরাসি ক্লাব লিলের বিপক্ষে। অবশ্য তার আগে ২১, ২৪ ও ২৯ সেপ্টেম্বর যথাক্রমে এসপানিওল, দেপর্তিভো আলাভেস ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা। এর মধ্যে প্রথম দুটি ম্যাচ নিজেদের মাঠে খেললেও নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে মেত্রোপলিতানোয় খেলতে যাবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
আরও পড়ুন: এমবাপ্পে না পারলেও অভিষেকে গোল এন্দ্রিকের, জয়ে ফিরল রিয়াল
৬২৫ দিন আগে
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে গোল করেই ইউভেন্তুসের ‘তরুণ তুর্কির’ রেকর্ড
শাস্তির কারণে এক মৌসুম পর ফিরেই দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করেছে ইতালির ক্লাব ইউভেন্তুস। ডাচ লিগ চ্যাম্পিয়ন পিএসভি আইন্ডহোভেনকে হারিয়ে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করেছে থিয়াগো মোত্তার শিষ্যরা।
তুরিনের আলিয়ান্স স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আইন্ডহোভেনের বিপক্ষে মাঠে নামে তুরিনের বুড়িরা। ম্যাচটি ৩-১ গোলে জিতেছে তারা।
ম্যাচের ২১তম মিনিটে গোল করে ইউভেন্তুসকে এগিয়ে নেন ১৯ বছর বয়সী তুর্কি ফরোয়ার্ড কেনান ইলদিস। এরপর ২৭ ও ৫২তম মিনিটে অপর গোলদুটি করেন যথাক্রমে ইউভেন্তুসের মার্কিন মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি ও ২৬ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার নিকোলাস ‘নিকো’ গঞ্জালেস। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে দলকে সান্ত্বনাসূচক গোলটি এনে দেন আইন্ডহোভেনের স্প্যানিশ বংশোদ্ভূত মরোক্কান উইঙ্গার ইসমায়েল সাইবারি।
যদিও একই সময়ে সুইস ক্লাব ইয়াং বয়েজ ও ইংল্যান্ডের অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচটিও শুরু হয়, তবে ইলদিসের ওই গোলটিই নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল।
আরও পড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
শুধু তা-ই নয়, এই গোলে চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গেছেন ইলদিস।
চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচে ১৯ বছর ১৩৬ দিন বয়সে গোল করেন এই ফরোয়ার্ড। এর মাধ্যমে ইউভেন্তুস ও ইতালির কিংবদন্তি স্ট্রাইকার আলেসান্দ্রো দেল পিয়েরোর ২৯ বছর আগে গড়া রেকর্ডটি ভেঙে তা নিজের করে নিয়েছেন ইলদিস।
১৯৯৫ সালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২০ বছর ৩০৮ দিন বয়সে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে তুরিনের ক্লাবটির হয়ে এতদিন সর্বকনিষ্ঠ গোলদাতা ছিলেন তিনিই। তবে ইউরোপের এলিট টুর্নামেন্টে খেলতে নেমেই দেল পিয়েরোরর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তুরস্কের এই তরুণ প্রতিভা।
এদিন দেল পিয়েরোরর বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন ইলদিস। কিংবদন্তির রেকর্ড ভেঙে তার জার্সির যথাযোগ্য মুল্যায়ন দিয়েছেন এই ফুটবল প্রতিভা।
৬২৫ দিন আগে
৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেই দুই মিনিটে দুটি গোল পরিশোধ করে দারুণভাবে ফেরার ইঙ্গিত দিয়েছিল দিনামো জাগরেব। তবে এরপরই বায়ার্ন মিউনিখের নিষ্ঠুর আক্রমণে তাদের সে আশা হারিয়ে গেল হতাশার অতলে।
জার্মানির আলিয়ান্স আরেনা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে দুর্দান্ত বায়ার্নের কাছে ৯-২ ব্যবধানে হেরেছে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেব।
এর ফলে লিগের পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ সূচনা হয়েছে ভিনসেন্ট কোম্পানির হাত ধরে নতুন দিনের স্বপ্ন দেখা বাভারিয়ান ক্লাবটির।
ম্যাচে একাই চার গোল করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। এছাড়া দুটি গোল করেন ক্রিস্টাল প্যালেস থেকে এই গ্রীষ্মে বায়ার্নে যোগ দেওয়া কেইনের জাতীয় দলের সতীর্থ মাইকেল অলিস। বাকি তিনটি গোল করেন রাফায়েল গেররেইরো, লেরয় জানে ও লেয়ন গোরেটস্কা।
অনদিকে, জাগরেবের হয়ে গোলদুটি করেন ক্রোয়াট ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচ ও জাপানের ডিফেন্ডার তাকুইয়া ওগিওয়ারা।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের মাঠে লড়াই করেও হারল স্টুটগার্ট
বিশাল এই জয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোল করার অনন্য কীর্তি গড়ল বায়ার্ন।
এছাড়া টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ গোলও হয়েছে এই ম্যাচে। ২০১৬ সালের ২২ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে বরুশিয়া ডর্টমুন্ড। পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশকে ৮-৪ ব্যবধানে হারানো তাদের ওই ম্যাচটিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের ম্যাচ।
৬২৫ দিন আগে
শুরুতে এগিয়ে গিয়েও লিভারপুলে বিধ্বস্ত এসি মিলান
ম্যাচের তৃতীয় মিনিটে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল এসি মিলান। তবে গোলমুখে লিভারপুলের পরাক্রমের সঙ্গে পেরে ওঠেনি তারা; ঘরের মাঠের দর্শকদের সামনে তাই শেষ পর্যন্ত হার মানতে হয়েছে পাওলো ফনসেকার শিষ্যদের।
ইতালির সান সিরো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই লিভারপুলের কাছে ৩-১ গোলে হেরেছে এসি মিলান। এর ফলে দারুণ জয়ে ইউরোপের এলিট প্রতিযোগিতায় লিভারপুল ক্যারিয়ার শুরু করলেন কোচ আর্নে স্লট।
ম্যাচের তৃতীয় মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিকের গোলে এগিয়ে যায় মিলান। তবে ২৩ ও ৪১তম মিনিটে দুই ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে ও ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে লিভারপুল। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে ডমিনিক সোবসলাইয়ের গোলের পর জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
বলের দখলে এসি মিলান প্রতিপক্ষকে সমানে সমান টক্কর দিলেও গোলের সুযোগ তৈরিতে স্পষ্ট পার্থক্য গড়ে লিভারপুল। তাদের মোট ২৪টি শটের ১২টি লক্ষ্যে ছিল, অপরদিকে আটটি শট নিয়ে তার মাত্র দুটি লক্ষ্যে রাখতে সমর্থ হয় মিলান।
আরও পড়ুন: নবাগত ইপসউইচকে হারিয়ে লিভারপুলে ‘স্লট অধ্যায়’ শুরু
এদিন ম্যাচের শুরুতেই আক্রমণে ওঠে এসি মিলান, তবে গোলমুখ থেকে বল ক্লিয়ার করেন ভার্জিল ফন ডাইক। তবে এর দুই মিনিট পরই ম্যাচে এগিয়ে যায় স্বাগতিকরা।
তৃতীয় মিনিটে ডান পাশ দিয়ে পাল্টা আক্রমণে উঠে দ্রুতগতিতে এগিয়ে যান মিলানের মার্কিন স্ট্রাইকার ক্রিশ্চিয়ান পুলিসিক। আক্রমণে উঠে বক্সের সামান্য বাইরে থেকে দূরের পোস্ট বরাবর জোরালো শট নেন তিনি। শটটিতে এত গতি ছিল যে লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার চেষ্টা করার আগেই মুহূর্তের ব্যবধানে তা জালে জড়িয়ে যায়।
৬২৫ দিন আগে
রিয়াল মাদ্রিদের মাঠে লড়াই করেও হারল স্টুটগার্ট
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সমানে লড়াই চালিয়ে গেল স্টুটগার্ট। এমনকি পিছিয়ে পড়েও দারুণ গোলে সমতায় ফিরে জয় খুঁজছিল দলটি, কিন্তু রিয়াল মাদ্রিদের চিরায়ত শেষের আক্রমণে আর পায়ের নিচে মাটি পেল না তারা। ফলে লড়াই করেও শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো জার্মান ক্লাবটিকে।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে সেবাস্তিয়ান হোয়েনেসের শিষ্যদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
ম্যাচের প্রথমার্ধ আটকে রাখলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ৬৮তম মিনিটে স্টুটগার্টকে সমতায় ফেরান ডেনিস উনডাভ। তবে ৮৩তম মিনিটে আন্টোনিও রুয়েডিগার এবং যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচেই গোল করে দলের জয় নিশ্চিত করেন এন্দ্রিক।
তবে স্কোরলাইন দেখে ম্যাচজুড়ে কী হয়েছে, তা বোঝার উপায় নেই।
এদিন বল দখলের লড়াইয়ে রিয়ালের চেয়ে এগিয়ে ছিল স্টুটগার্ট (৫২ শতাংশ)। গোলে শট নেওয়ায়ও রিয়ালকে (৮টি) টক্কর দিয়েছে দলটি (৭টি)। তবে ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার নৈপুণ্যের কারণেই বড় জয় পাওয়া থেকে বঞ্চিত হয়ে উল্টো হারতে হয়েছে স্টুটগার্টকে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ ড্র: আবারও বায়ার্নের সামনে বার্সা, লিভারপুলকে পেল রিয়াল
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ওঠে স্টুটগার্ট। দ্বিতীয় মিনিটে ইয়ামি লেভেলিংয়ের পোস্টঘেঁষা নিচু শট প্রতিহত করেন থিবো কোর্তোয়া। এর দুই মিনিট পর বক্সের বাইরে থেকে আঙ্গেলো স্টিলারের বুলেট শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
পরের মিনিটে স্টুটগার্টের ফরাসি মিডফিল্ডার এনসো মিলোতের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। একাদশ মিনিটে লেভেলিংয়ের আরও একটি জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া।
ত্রয়োদশ মিনিটে প্রথম গোলে শট নেয় রিয়াল মাদ্রিদ।আক্রমণে উঠে জোরালো শট নেন এমবাপ্পে, তবে বল সরাসরি গোলরক্ষকের কাছে চলে যায় বল। পরের মিনিটে মিলোতের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন কোর্তোয়া। এ সময় দারুণ একটি বাঁকানো শট নেন স্টুটগার্টের এই মিডফিল্ডার, কিন্তু বল ক্রসবারের কোণা দিয়ে ঢোকার মুখে হাত প্রসারিত করে কোনোমতে বল বাইরে বের করে দিয়ে রিয়ালকে পিছিয়ে পড়া থেকে বাঁচান দলটির অভিজ্ঞ গোলরক্ষক।
৩১তম মিনিটে রদ্রিগোর ক্রসে বক্সের মধ্যে থেকে হেডারে লক্ষ্যভেদ করার চেষ্টা করেন অরেলিয়েঁ চুয়ামেনি, কিন্তু ঝাঁপিয়ে তা ঠেকিয়ে দেন স্টুটগার্ট গোলরক্ষক আলেকজান্ডার নুইবেল।
দুই মিনিট পর স্টুটগার্টের এক ডিফেন্ডার বক্সের মধ্যে থেকে বল ক্লিয়ার করতে গিয়ে আন্টোনিও রুয়েডিগারকে ফাউল করে বসেন, ফলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। তবে ভিএআর রিভিউয়ের পর পিচ সাইড মনিটরে রিপ্লে দেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন রেফারি।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় স্টুটগার্ট। কিন্তু স্টিলারের দেওয়া ক্রসে বক্সের মাঝ থেকে হেডার দিয়েও বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হন উনডাভ।
এরপর আর তেমন কোনো সুযোগ তৈরি না হলে জাল অক্ষত রেখেই বিরতিতে যায় দুই দল।
প্রথমার্ধে রিয়ালের ওপর চোখ রাঙায় সেবাস্টিয়ান হোয়েনেশের শিষ্যরা। শুধু বল দখলেই রিয়ালের (৪৬ শতাংশ) চেয়ে এগিয়ে ছিল না তারা, প্রথমার্ধে আক্রমণেও তাদের চেয়ে এগিয়ে ছিল ক্লাবটি। মোট ১৮টি শটের ৯টি লক্ষ্যে ছিল স্টুটগার্টের, অন্যদিকে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে মোট ১৫টি শট নেয়, যেখানে তাদেরও ৯টি শট লক্ষ্যে ছিল।
৬২৫ দিন আগে
বাংলাদেশকে মজা নিতে দিন: রোহিত
পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তাই আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে টাইগাররা।
এই সিরজ নিয়ে আত্মবিশ্বাস ঝরেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও। ভারতের বিপক্ষে ভালো খেলে জয় তুলে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তবে এ নিয়ে মোটেও ভাবছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন: ভারত সফরে বাংলাদেশের কোনো সম্ভাবনা দেখছেন না সৌরভ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে মঙ্গলবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন রোহিত। এসময় সাংবাদিকরা শান্তর সিরিজ জয়ের ইচ্ছার প্রসঙ্গটি তার সামনে উত্থাপন করেন।
এ বিষয়ে রোহিতের জবাব, এর আগে ইংল্যান্ডও ভারতে এসে একই ইচ্ছাপ্রকাশ করেছিল। প্রতিপক্ষ দল কী বলল, তা নিয়ে চিন্তিত নয় টিম ইন্ডিয়া।
‘সব দলই ভারতকে হারাতে চায়। ভারতকে হারানোর মধ্যে আলাদা মজা আছে। তাদেরও (বাংলাদেশ) মজা নিতে দিন।’
তিনি বলেন, ‘আমাদের ফোকাস থাকবে ম্যাচ জেতায়। অন্য দল আমাদের নিয়ে কী বলল, তা আমাদের ভাবলে চলবে না।’
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
তবে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। এমনকি, এই সিরিজটি নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নয় বলেও পরিষ্কার করে দিয়েছেন তিনি।
‘বাংলাদেশ সিরিজ গুরুত্বপূর্ণ নয় বলছেন? অথচ আমরা যদি না জিতি, তখন দেখবেন কথা শুরু হয়ে যাবে- আমরা কীভাবে দ্বিপাক্ষিক সিরিজ হারলাম, কেন আমাদের হারা উচিত ছিল না ইত্যাদি।’
আরও পড়ুন: ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল
৬২৫ দিন আগে