খেলাধুলা
অবসরের বিষয়ে আগে কাউকে কিছু জানাবেন না রোনালদো
প্রায় দুই যুগ আগে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। বয়স ৩৯ বছর হয়ে গেলেও এখনও মাঠে আলো ছড়িয়ে চলেছেন তিনি। তবে বয়স বেড়ে যাওয়ায় প্রায়ই অবসর নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এই তারকা ফুটবলারকে। তবে এ বিষয়ে আগেভাগে কাউকে কিছু জানাবেন না বলে জানিয়ে দিলেন তিনি।
পর্তুগিজ সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যখন জাতীয় দল ছাড়ব, তার আগে কাউকে কিছু জানাব না। এটি আমার পক্ষ থেকে একটি সাবলীল সিদ্ধান্ত হবে।’
সদ্য অনুষ্ঠিত ইউরো আসরের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেললেও মাঠের খেলায় গোলশূন্য ছিলেন রোনালদো। এমনকি, শেষ ষোলোয় স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি পেলেও তা মিস করেন পাঁচবারের ব্যালন দ’র জয়ী এই ফুটবলার। সবশেষ কোয়ার্টারে ফ্রান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর তার অবসরের প্রসঙ্গটি উঠছে প্রায়ই।
তবে এসব আশঙ্কার মাঝেও জাতীয় দলের জার্সিতে ফের ডাক পেতে মরিয়া ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়।
আরও পড়ুন: রোনালদোর অর্জনের মুকুটে আরও একটি পালক
আগামী মাসে শুরু হতে চলা উয়েফা নেশন্স লিগের জন্য যে কোনো সময় স্কোয়াড ঘোষণা করতে পারেন পর্তুগাল কোচ রবের্ত মার্তিনেস। এই স্কোয়াডে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
এ বিষয়ে আল নাসর ফরোয়ার্ডের বক্তব্য, ‘এই মুহূর্তে জাতীয় দলকে সহযোগিতা করার কথাই শুধু আমার মাথায় রয়েছে। আমাদের সামনে এখন নেশন্স লিগ এবং সত্যিকার অর্থেই আমি (টুর্নামেন্টে) খেলতে চাই।’
২০১৬ সালের ইউরো অভিযানে সাইড লাইনে দাঁড়িয়ে সতীর্থদের দিকনির্দেশনা দিতে দেখা যায় ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসের হয়ে খেলা এই তারকাকে। তার পর থেকে ফুটবল থেকে অবসর নেওয়ার পর তার কোচিংয়ে যাওয়ার সম্ভাবনার কথা আলোচনা হয়েছে অনেক। তবে রোনালদো নিজে এ বিষয়ে ভাবছেনই না বলে জানালেন।
‘এই মুহূর্তে আমি মূল দল বা কোনো দলেরই কোচ হওয়ার কথা ভাবছি না। এটি আমার মাথায় কখনো আসেইনি। ভবিষ্যতে আমি নিজেকে কোচ হিসেবে দেখছি না।’
অবসরের পর ফুটবল নয়, এর বাইরে গিয়ে কিছু করবেন বলে জানালেন আন্তার্জতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।
‘আমি নিজেকে ফুটবলের বাইরে অন্যকিছু করতে দেখছি, তবে ভবিষ্যতে কী হবে তা ঈশ্বরই জানেন।’
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
সৌদি প্রো লিগে আজ রাত ১২টায় আল ফাইহার বিপক্ষে খেলতে নামবে রোনালদোর আল নাসর। আগামী ৫ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগে নিজেদের যাত্রা শুরু করবে পর্তুগাল। জাতীয় দলে সুযোগ পেলে ওই ম্যাচের পর ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে খেলে সৌদি আরব ফিরবেন তিনি।
নেশন্স লিগের লিগ ‘এ’ এর গ্রুপ-১ এ পর্তুগালের অন্য প্রতিপক্ষ পোল্যান্ড। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে পোলিশদের মুখোমুখি হবে তারা।
৫৫৬ দিন আগে
মাদুয়েকের হ্যাটট্রিকে গোল উৎসব করে জয়ে ফিরল চেলসি
প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দৃঢ় পারফর্ম করেও ২-০ ব্যবধানে হেরে মৌসুম শুরু করে চেলসি। এর ফলে হার দিয়ে প্রিমিয়ার লিগে চেলসি অধ্যায় শুরু করেন কোচ এনসো মারেসকা। তবে দ্বিতীয় রাউন্ডেই উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষ গোল উৎসব করে জয়ে ফিরেছে ব্লুসরা।
রবিবার (২৫ আগস্ট) উলভসের মলিনো স্টেডিয়ামে ৬-২ গোলের জয় পেয়েছে চেলসি। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন চেলসির ২২ বছর বয়সী ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার ননি মাদুয়েকে। বাকি গোল তিনটি করেন নিকোলাস জ্যাকসন, কোল পালমার ও সদ্যই আতলেতিকো মাদ্রিদ থেকে চেলসিতে ফেরা জোইয়াও ফেলিক্স।
উলভসের হয়ে দুটি গোল করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড মাথিউস কুনিয়া ও নরওয়ের তরুণ ফরোয়ার্ড ইয়োর্গেন স্ট্রান্ড লারসেন।
আরও পড়ুন: রাহিম স্টার্লিং পরিকল্পনায় নেই, স্পষ্ট জানিয়ে দিলেন মারেসকা
এদিন ম্যাচের ৯৮ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় চেলসি। কর্নার থেকে উড়ে আসা বল হেডারে জালে জড়ান চেলসির সেনেগাল স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন।
এরপর দুই পক্ষই একের পর এক আক্রমণে উঠতে থাকে। এর মধ্যে ১৯তম মিনিটে এনসো ফের্নান্দেসের বাড়ানো পাস ধরে বক্সের ডানপ্রান্ত থেকে নেওয়া মাদুয়েকের নিচু শট প্রতিহত করেন উলভস গোলরক্ষক হোসে সা। তবে এর কিছুক্ষণ পরই স্বাগতিকদের সমতা ফেরান কুনিয়া।
ম্যাচের ২৭তম মিনিটে ডানপায়ের শটে চেলসির জাল কাঁপিয়ে দেন এই ব্রাজিলীয়। তবে ৪৫তম মিনিটে ফের এগিয়ে যায় চেলসি।
জ্যাকসনের বাড়িয়ে দেওয়া বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন কোল পালমার।
তবে এগিয়ে থেকে বিরতি যাওয়া হয়ে ওঠেনি চেলসির। যোগ করা ৯ মিনিটের ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের ফের সমতায় ফেরান লারসেন।
৫৫৮ দিন আগে
এমবাপ্পে না পারলেও অভিষেকে গোল এন্দ্রিকের, জয়ে ফিরল রিয়াল
প্রথম ম্যাচে ড্র করার পর লা লিগায় চলতি মৌসুমে প্রথম ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তুলনামূলক দুর্বল রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময় ধীরগতির ফুটবল খেলেও দারুণ জয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
রবিবার (২৫ আগস্ট) বের্নাবেউতে ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ৫০তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের ফ্রি কিক থেকে করা গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৮৮ ও যোগ করা সময়ের শেষ মিনিটে দুই গোল করেন বদলি হিসেবে নামা দুই খেলোয়াড় ব্রাহিম দিয়াস ও এন্দ্রিক।
এদিন নতুন মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউতে প্রথম ম্যাচ খেলতে নামে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে লা লিগায় ঘরের মাঠে অভিষেক হয় কিলিয়ান এমবাপ্পের। এছাড়া ম্যাচের ৮৬তম মিনিটে অভিষেক হয় এন্দ্রিকের। তবে ম্যাচের প্রায় পুরোটা সময় খেলে এমবাপ্পে গোল না পেলেও তার পরিবর্তে মাঠে নেমে অভিষেক ম্যাচেই গোল আদায় করে নিয়েছেন এন্দ্রিক।
রিয়ালের নতুন নম্বর ৯ এবং ব্রাজিলের পরবর্তী সম্ভাব্য মহাতারকা হিসেবে আলোচনায় আসা এন্দ্রিকের অভিষেক ম্যাচে উপস্থিত ছিলেন লস ব্লাঙ্কোসদের সাবেক নম্বর ৯ ব্রাজিল গ্রেট রোনালদো নাজারিও। তবে প্রতিপক্ষ দলের হয়ে মাঠে এসেছিলেন তিনি। ভায়াদোলিদের মালিকদের একজন রোনালদো।
আরও পড়ুন: মৌসুমের শুরুতেই বেলিংহ্যামকে হারাল রিয়াল মাদ্রিদ
ম্যাচের শুরু থেকেই তুলনামূলক শক্তিশালী রিয়াল মাদ্রিদ আক্রমণে উঠতে থাকে, আর রক্ষণাত্মক ফুটবলে মনোযোগী হয় ভায়াদোলিদ।
ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে রিয়াল। মাঝমাঠে নিজেদের অর্ধ থেকে উড়ন্ত লম্বা পাস দিলে দ্রুগতিতে বলের কাছে পৌঁছে প্রতিপক্ষের বক্সের মধ্যে বাঁ পাশ থেকে বল ধরেন এমবাপ্পে। প্রথম ছোঁয়াতেই তিনি লক্ষ্যে শট নিলে ঝাঁপিয়ে তা প্রতিহত করেন লা লিগার প্রথম রাউন্ডে গোল না খাওয়া একমাত্র গোলরক্ষক কার্ল হাইন।
৫৫৮ দিন আগে
প্রাইজমানি বন্যার্তদের দিলেন মুশফিক-লিটন
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়ে এর প্রাইজমানি বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া নিজের পুরস্কারের অর্থ বন্যার্ত মানুষের সহায়তায় দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন লিটন দাসও।
১৩ ম্যাচ পর অবশেষে টেস্টে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ১৯১ রানের অসাধারণ এক ইনিংস খেলে এই ম্যাচে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন মুশফিক। ফলে ম্যাচসেরা হন বাংলাদেশের লিটল মাস্টার।
ম্যাচসেরার পুরস্কার হিসেবে সুদৃশ্য একটি ট্রফির পাশাপাশি ৩ লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন মুশফিক। পরে সেই অর্থ মানুষের সহায়তায় দান করার ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
আরও পড়ুন: আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ করলেন শান্ত
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচে তার অবদানের পেছনে থাকা মানুষগুলো ও দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন মুশফিক। এরপর সঞ্চালক বাজিদ খানকে তিনি বলেন, ‘বাজিদ ভাই, আমার দলের পক্ষ থেকে আমি একটি অনুরোধ করতে চাই; কিছু বলতে চাই। আপনি জানেন, আমাদের দেশে অনেক মানুষ এখন বন্যাক্রান্ত। আমি এই প্রাইজমানি তাদের জন্য দিতে চাই। পাশাপাশি দেশে ও বাইরের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে।’
অন্যদিকে, প্রথম ইনিংসে আগ্রাসী ফিফটি করে ‘এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ’ পুরস্কার পান উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। পুরস্কারস্বরূপ ১ লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন তিনি।
পরবর্তীতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি ওই অর্থ বন্যার্তদের সহায়তায় দান করার ঘোষণা দেন।
আরও পড়ুন: ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন সাকিব
লিটন লিখেছেন, ‘পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমতো উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার ঘোষণা দিচ্ছি।’
‘যারা দেশে আছেন, তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।’
৫৫৮ দিন আগে
আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ করলেন শান্ত
দেশের রাজনৈতিক সংকটের মাঝে বাংলাদেশের এই টেস্ট সফর নিয়ে তেমন কারও মাথাব্যথা ছিল না। তার ওপর মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেশের মানুষের ওপর চেপেছে ভয়াবহ বন্যা। এরই মাঝে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জিতে এক চিলতে হাসির উপলক্ষ্য এনে দিয়েছে টাইগাররা।
এমন ঐতিহাসিক মুহূর্তে সম্প্রতি সরকার পতন আন্দোলনে নিহতদের কথা ভুললেন না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক বাজিদ খানের আহ্বানে এগিয়ে এলেন শান্ত। মাইক্রোফোন হাতে এগিয়ে এসে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি কি কিছু বলতে পারি?’ এরপর সঞ্চালকের সম্মতি নিয়ে তিনি বাংলায় বলে উঠলেন-
‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, আমাদের এই জয়টা তাদের উৎসর্গ করছি। তাদের জন্য অনেক অনেক দোয়া।’
আরও পড়ুন: পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয় টাইগারদের
শান্তর ২৬তম জন্মদিন আজ। নিজের জন্মদিনে এমন স্মরণীয় জয় পেলেও শান্তর কাছে যে তা বিশেষ কিছু নয়, তা নিজেই জানালেন তিনি। গতকাল রাতেই নাকি তার স্ত্রী ফোন করে বলেছিলেন, ‘কাল যদি তোমরা জিততে পার, দারুণ ব্যাপার হবে তোমার জন্য।’
জয়টি তিনি আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি উৎসর্গ করে বললেন, ‘আলহামদুলিল্লাহ, এই জয়টা বিশাল আমাদের জন্য।’
পাকিস্তানের বিপক্ষে ১৪টি টেস্ট খেলে এই প্রথম জিতল বাংলাদেশ। এর আগের ১৩ টেস্টের মাত্র একটিতে ড্র করতে পেরেছিল তারা, বাকিগুলোতে হার। অবশেষে টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম জয়টি পেল স্বাগিতকদের মাটিতেই।
ঐতিহাসিক এই জয়ের সবচেয়ে বড় নায়ক নিঃসন্দেহে মুশফিকুর রহিম। ব্যাট হাতে তার ১৯১ রানের ইনিংসটিই ম্যাচের ভিত্তি গড়ে দিয়েছে। দুর্দান্ত পারফর্ম করে তিনি হয়েছেন ম্যাচসেরাও। এসময় মুশফিকের জন্য প্রশংসাও ঝরল শান্তর কণ্ঠে।
‘মুশি ভাই অসাধারণ। যেভাবে তিনি ১৫-১৭ বছর ধরে খেলে যাচ্ছেন, প্রতিদিন নিজেকে তৈরি করছেন, এটা অবিশ্বাস্য। এই কন্ডিশনে ব্যাটিংয়ের জন্য যেভাবে তিনি নিজেকে তৈরি করেছেন, আমি খুব খুশি।’
আরও পড়ুন: প্রথম ইনিংসেই মুশফিকের একগাদা রেকর্ড
তবে শুধু মুশফিক নয়, দলের সবাই যে এই জয় পেতে ভূমিকা রেখেছেন, সে কথাও উল্লেখ করেন তিনি।
‘তবে আমি শুধু মুশি ভাইকে সব কৃতিত্ব দেব না। এই জয় দলের ১৫ জনের কঠোর পরিশ্রমের ফল। এই কৃতিত্ব সবারই পাওনা।’
আরও পড়ুন: ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন সাকিব
৫৫৮ দিন আগে
ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন সাকিব
বল হাতে বেশ কিছুদিন ধরে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। তবে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে জ্বলে উঠলেন তিনি। আর তাতেই উঠে গেলেন অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ইতিহাসের সেরা বাঁহাতি স্পিনার এখন এই অলরাউন্ডার।
এতদিন এই রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেটোরির। তবে তার চেয়ে মাত্র দুই উইকেট পেছনে থেকে পিন্ডি টেস্ট খেলতে নামেন সাকিব। প্রথম ইনিংসে মাত্র একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ভেটোরিকে ছাড়িয়ে যান তিনি।
৪৪২ ম্যাচের ৪৯৮ ইনিংসে বোলিং করে ৭০৫ উইকেট ছিল ভেটোরির, ৪৪৪ ম্যাচের ৪৮২ ইনিংসেই তাকে ছাড়িয়ে গিয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটের সংখ্যা এখন ৭০৭। এর মধ্যে টেস্টে ২৪১, ওয়ানডেতে ৩১৭ ও টি-টোয়েন্টিতে ১৪৯ উইকেট নিয়েছেন তিনি।
আরও পড়ুন: পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয় টাইগারদের
পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব। মোট ২৭ ওভার বোলিং করে ১০০ রানের বিনিময়ে তার প্রাপ্তি ছিল কেবল আগা সালমানের উইকেটটি। তবে দ্বিতীয় ইনিংসে চেনা রূপে ফেরেন তিনি। পাকিস্তানকে মাত্র ১৪৬ রানে গুঁটিয়ে দেওয়ার পথে ১৭ ওভারে ৪৪ রান খরচায় ৩ উইকেট তুলে নেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
দ্বিতীয় ইনিংসে সম্প্রতি পাকিস্তানের রান মেশিন হয়ে ওঠা সৌদ শাকিলকে শূন্য রানে ফিরিয়ে ভেটোরিকে স্পর্শ করেন সাকিব। এরপর আব্দুল্লাহ শাফিকের উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের সফলতম বাঁহাতি স্পিনার বনে যান তিনি। পরে নাসিম শাহকে আউট করে নিজেকে তোলেন আরেকটু উচ্চতায়।
তিন সংস্করণ মিলিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিব ও ভেটোরি ছাড়া ৭০০ উইকেট তো দূরের কথা, ৬০০ উইকেটও নেই আর কারও। ৫৬৮ উইকেট নিয়ে তিনে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা এবং ৫২৫ উইকেট নিয়ে চারে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। পাঁচে থাকা আরেক লঙ্কান সনৎ জয়সুরিয়ার নামের পাশে রয়েছে ৪৪০ উইকেট।
আরও পড়ুন: প্রথম ইনিংসেই মুশফিকের একগাদা রেকর্ড
তবে পেসার-স্পিনার মিলিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে সাকিবের অবস্থান তৃতীয়। ৪৬০ ম্যাচের ৫৩২ ইনিংসে ৯১৬ উইকেট নিয়ে অনেকটা ধরাছোঁয়ার বাইরে পাকিস্তানের ওয়াসিম আকরাম। ৪৩৯ ম্যাচের ৫২০ ইনিংসে ৭৬১ উইকেট নিয়ে দুইয়ে রয়েছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস।
৫৫৮ দিন আগে
পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এছাড়াও ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানান তিনি।
আরও পড়ুন: পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয় টাইগারদের
রবিবার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করলো বাংলাদেশ।
এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং সব মিলিয়ে ২০তম জয়।
এর আগে ২০০৩ সালে বাংলাদেশ জয় থেকে মাত্র এক উইকেটের দূরত্বে থেকে শেষ পর্যন্ত ইনজামাম-উল-হকের দুর্দান্ত ইনিংসে জয় থেকে বঞ্চিত হয়।
২১ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট খেলে ১২টি হেরেছে আর একটি ড্র হয়েছে।
আরও পড়ুন: ম্যাচের লাগাম হাতে রেখেই দিন শেষ টাইগারদের
৫৫৮ দিন আগে
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয় টাইগারদের
চতুর্থ দিনের খেলা যখন শেষ হলো, বাংলাদেশের হার এড়ানোর সম্ভাবনার কথা উঠলেও তখন কে ভেবেছিল যে, এই দলটিই শেষ দিনে ম্যাচের মোড় পুরোপুরি নিজেদের দিকে ঘুরিয়ে ইতিহাস সৃষ্টি করবে? অথচ রাওয়ালপিন্ডিতে সেটিই করে দেখালেন শান্ত অ্যান্ড কোং।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়।
এর আগে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২০ ম্যাচ খেলেও পাকিস্তানের বিপক্ষে জয় অধরা ছিল টাইগারদের। শেষ পর্যন্ত তা এলো, তাও ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে, আবার স্বাগতিকদের মাটিতেই।
পাকিস্তানের বিপক্ষে, তাদের মাটিতে বাংলাদেশের এটি প্রথম টেস্ট জয় হলেও বিদেশের মাটিতে এটি সপ্তম জয়।
শনিবার দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৩ রান করে ৯৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করে পাকিস্তান। এরপর পঞ্চম দিনে বাংলাদেশি স্পিনারদের তাণ্ডবে ১৪৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে জয়ের জন্য ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। আর সেই কাজটা অনায়াসেই সেরেছেন দুই টাইগার ওপেনার।
আরও পড়ুন: ম্যাচের লাগাম হাতে রেখেই দিন শেষ টাইগারদের
চতুর্থ দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুতে সিয়াম আইয়ুবের উইকেট তুলে নিলেও দিনের বাকি অংশটুকু সচ্ছন্দেই খেলে গেছেন অধিনায়ক শান মাসুদ (৯) ও আব্দুল্লাহ শফিক (১২)। তবে পঞ্চম দিনের দ্বিতীয় ওভারেই শান মাসুদকে সাজঘরে পাঠানোর মাধ্যমে সেই যে শুরু, তারপর থেকে নিয়মিত বিরতিতে উদযাপন করে গেছে বাংলাদেশ।
এদিন জীবন পেলেও বাংলাদেশকে ভোগাতে পারেননি বাবর আজম। মোহাম্মদ রিজওয়ান অবশ্য চেষ্টা করেছিলেন, তবে অন্যপ্রান্ত থেকে তাকে যোগ্য সমর্থন জোগাতে পারেননি তেমন কেউ। অবশেষে তিনি ৫১ রান করে ফিরে গেলে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেননি বাকি দুই ব্যাটার। শেষ পর্যন্ত ১৪৬ রানে স্বাগিতকদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেলে ৩০ রানের লক্ষ্য পায় টাইগাররা।
এরপর ব্যাটিংয়ে নেমে আর কাউকে ক্রিজে আসতে দেননি জাকির হাসান (১৫) ও সাদমান ইসলাম (৯)। ফলে ১০ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টেস্টে এটিই বাংলাদেশের প্রথম ১০ উইকেটের জয়।
দেশের রাজনৈতিক সংকটের মাঝে বাংলাদেশের এই টেস্ট সফর নিয়ে তেমন কারও মাথাব্যথা ছিল না। তার ওপর মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেশের মানুষের ওপর চেপেছে ভয়াবহ বন্যা। এরই মাঝে এক চিলতে হাসির উপলক্ষ্য এনে দিল টাইগাররা।
৫৫৮ দিন আগে
ভিলাকে হারিয়ে আর্সেনালের দুইয়ে দুই
গত মৌসুমে অল্পের জন্য লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পর নতুন মৌসুমে আরও উজ্জীবীত ফুটবল উপহার দিয়ে চলেছে আর্সেনাল। তারই ধারাবাহিকতায় টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মিকেল আর্তেতার দল।
শনিবার (২৪ আগস্ট) ভিলা পার্কে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের দুই গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্তেতার শিষ্যরা।
ম্যাচের ৬৭তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বেলজিয়ান ফরোয়ার্ড লেয়ান্দ্রো ত্রোসা। এর দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ঘানার ডিফেন্সিভ মিডফিল্ডার তমাস পার্তি।
গত মৌসুমে আর্সেনালের ৫ হারের দুটিই ছিল অ্যাস্টন ভিলার বিপক্ষে। নতুন মৌসুমে তাই আঁটঘাট বেঁধেই ভিলা পার্কে খেলতে নামে গানাররা। ম্যাচের শুরু থেকেই দেখা যায় তাদের প্রতাপ।
ম্যাচের ষোড়শ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে আর্সেনাল। তবে বুকায়ো সাকার শট ঝাপিয়ে ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস।
তবে ৯ মিনিট পর আক্রমণে উঠে সুযোগ তৈরি করে ভিলা। মরগ্যান রজার্সের বাড়ানো পাস বক্সের মধ্যে ধরে শট নেন অলি ওয়াটকিন্স। তবে শটটি লক্ষ্যভ্রষ্ট হয়।
৩২তম মিনিটে পার্তির শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। ৭ মিনিট পর গাব্রিয়েল মার্তিনেল্লির বাড়ানো বল ধরে শট নিলে কাই হাভার্টসের শটটি বাঁ পাশের পোস্টঘেঁষে বেরিয়ে যায়।
এরপর বিরতির আগমুহূর্তে ওয়াটকিন্সের বাড়ানো পাস থেকে গোলে শট নেন ভিলার লিওন বেইলি। তবে লাফিয়ে উঠে বলটি তালুবন্দি করেন এমি মার্তিনেস।
আরও পড়ুন: হাভার্টস-সাকার গোলে জয় দিয়ে শুরু আর্সেনালের
ফলে স্কোরবোর্ড ফাঁকা রেখেই বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় দুই দলই। ফলে বেশকিছু ফাউল হতে থাকে কিছুক্ষণ পরপর।
এরপর ৬৭তম মিনিটে লেয়ান্দ্রো ত্রোসার গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রতিপক্ষের বক্সের ডান পাশে সতীর্থের বাড়ানো বল একেবারে লাইনের ওপর থেকে ধরে বক্সের মধ্যে নিচু ক্রস দেন সাকা। সেখানে জটলার মধ্যে থেকে দূরের পোস্ট দিয়ে নেওয়া শটে বল জালে জড়ান ত্রোসা।
ম্যাচের ৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তমাস পার্তি। বক্সের ভেতর থেকে সুবিধা করতে না পেরে বাইরে দাঁড়িয়ে থাকা পার্তিকে ব্যাক পাস দেন সাকা। প্রথম ছোঁয়াতেই ডানপাশের পোস্টঘেঁষে জোরালো শট নেন পার্তি; বল মার্তিনেসকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেয়।
দুই মিনিট পর আরও একটি ভালো সুযোগ তৈরি করে আর্সেনাল। বক্সের ভেতরে ফাঁকা দাঁড়িয়ে থাকার পরও মার্টিন ওডেগার্ড পোস্টের অনেক উপর দিয়ে উড়িয়ে মারলে হতাশ হয় সমর্থকরা।
৮৪তম মিনিটে আরও একবার গোলের চেষ্টা করে ভিলা। তবে বদলি নামা জ্যাকব র্যামসির শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মার্তিনেস। এরপর যোগ করা সময়ে রস বার্কলির বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট পোস্টের উপর দিয়ে চলে যায়। এরপর আর কোনো সুযোগ তৈরি না হলেও দুই গোলের ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
এর ফলে টানা দুই জয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে গানাররা। অন্যদিকে, প্রথম রাউন্ডে ওয়েস্ট হ্যামের কাছে জেতা অ্যাস্টন ভিলার পয়েন্ট তিন।
লিগের পরের রাউন্ডে আগামী শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ব্রাইটনের মুখোমুখি হবে আর্সেনাল। অন্যদিকে, ওইদিনই রাত ৮টায় লিস্টার সিটির বিপক্ষে খেলতে নামবে উনাই এমেরির শিষ্যরা।
প্রথম ম্যাচে টটেনহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ফুলহ্যামের কাছে হেরেছে তারা।
৫৫৯ দিন আগে
বিলবাওয়ের বিপক্ষে ঘাম ঝরানো জয় বার্সেলোনার
চরম আর্থিক সংকটে ভুগতে থাকায় চাহিদামতো নতুন খেলোয়াড় কিনতে পারছে না বার্সেলোনা। দানি অলমোকে দলে টানলেও লা লিগায় এখনও তাকে নিবন্ধন করাতে পারেনি ক্লাবটি। এদিকে একপ্রকার বাধ্য হয়েই গত মৌসুমে দলের সবচেয় গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইলকাই গুন্ডোগানকে বিনামূলে ছেড়ে দিতে হয়েছে তাদের। এমতাবস্থায় লা মাসিয়ার তারুণ্যনির্ভর দল নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল।
শনিবার (২৪ আগস্ট) রাতে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলের কষ্টের জয় পেয়েছে কাতালুনিয়ার ক্লাবটি। প্রথম ম্যাচেও একই ব্যবধানে ভালেন্সিয়ার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল তারা।
শুরুতে চমৎকার এক গোল করে দলকে এগিয়ে নেন লামিন ইয়ামাল। তবে বিরতির আগেই পেনাল্টি থেকে গোল করে বিলবাওকে সমতায় ফেরান ওইয়ান সানচেত। এরপর ম্যাচের ৭৫ মিনিটে জয়সূচক গোলটি করেন গত ম্যাচে জোড়া গোল করা রবের্ট লেভানডোভস্কি।
আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়ে জিতে বার্সার ‘ফ্লিক অধ্যায়’ শুরু
এদিন মুহূর্মুহূ আক্রমণের মাধ্যমে শুরু থেকেই ম্যাচ জমিয়ে তোলে দুই দল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কেউই। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ম্যাচের ২৪তম মিনিটে লামিনের গোলে ম্যাচে প্রথম এগিয়ে যায় বার্সেলোনা।
বাঁ পাশে বিলবাওয়ের বক্সের বেশ বাইরে ফ্রি কিক পায় বার্সেলোনা। সেখান থেকে পেদ্রি বক্সের মধ্যে ক্রস দিলে এগিয়ে এসে গ্লাভস দিয়ে ঠেলে বল ক্লিয়ার করার চেষ্টা করেন চোটের কারণে উনাই সিমোনের পরিবর্তে মাঠে নামা বিলবাও গোলরক্ষক আলেক্স পাদিয়া। তবে বল বক্সের বাইরে থাকা লামিনের কাছে পৌঁছালে তিনি মাঝামাঝি স্থানে এগিয়ে এসে বক্সের সামান্য বাইরে থেকে বাঁকানো শট নেন। ছয় গজ বক্সের মধ্যে থেকে বিলবাও ডিফেন্ডার ইয়ারাই আলভারেস হেড দিয়ে শটটি ক্লিয়ার করতে গেলে বল তার মাথায় লেগে পাদিয়ার নাগালের বাইরে দিয়ে জালে জড়িয়ে যায়।
৫৫৯ দিন আগে