খেলাধুলা
ব্যালন দ’র: ভিনিসিউস, বেলিংহ্যামকে ফেভারিট মনে করেন না কারভাহাল
লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জেতায় দলটির দুই তারকা খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে এ বছরের ব্যালন দ’র পুরস্কারের জন্য ফেভারিটের তালিকায় শীর্ষে রেখেছেন অনেকেই। তবে রিয়াল মাদ্রিদের দানি কারভাহালই তার সতীর্থদের এ বছর এই পুরস্কারের জন্য ফেভারিট মনে করেন না।
ব্যালন দ’রের জন্য তিন ফেভারিটের মধ্যে ভিনি, বেলিংহ্যামকে দেখছেন না ৩২ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই স্প্যানিশ ফুলব্যাক। তবে তার পছন্দের সেরা পাঁচ ফুটবলারের মধ্যে তারা আছেন বলে জানিয়েছে স্পেনের ফুটবল সাময়িকী ফুতবল এস্পানিয়া।
যদিও ব্যালন দ’রে ভোট দেওয়ার অধিকার নেই কারভাহালের। তবে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, নিজেদের সেরাদের কাতারে রাখতে গত মৌসুমে তারা (ভিনি, বেলিংহ্যাম) যথেষ্ট কাজ করেছে। তবে (ব্যালন দ’রে ভোট দিতে পারলে) আমার পাঁচ পয়েন্টের তিন পয়েন্টই আমি দেব রদ্রিকে। আর এক পয়েন্ট দেব হোসেলুকে।
আরও পড়ুন: শাস্তি পেতে পারেন বেলিংহ্যাম
উল্লেখ্য, জমজ বোনকে বিয়ে করায় হোসেলু কারভাহালের ভায়রা। তবে এসবের ওপরে তিনি ফুটবলকে স্থান দেন বলে জানিয়েছেন।
এদিকে, ক্লাবের হয়ে আলো ছড়ালেও জাতীয় দলের জার্সি গায়ে মোটেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ভিনিসিউস জুনিয়র। চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরগুয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।
তবে, বেলিংহ্যাম উঠেছেন ইউরোর ফাইনালে। গ্রুপ পর্বের খুব বেশি আশার সঞ্চার করতে না পারলেও কোনোমতে নকআউট পেরিয়ে, সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বেলিংহ্যামদের ইংল্যান্ড।
অপরদিকে, গত মৌসুমেও প্রিমিয়ার লিগ জিতে টানা চার মৌসুম ধরে লিগ শিরোপা ধরে রেখেছে পেপ গার্দিওয়লার ম্যানচেস্টার সিটি। রদ্রি দলটির অধিনায়ক। এছাড়া চলমান ইউরো জয়ের দৌড়ের বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন তিনি।
আজ রাত একটায় রেকর্ড চতুর্থবারের মতো ইউরোপীয় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে রদ্রি-কারভাহালের স্পেন।
আরও পড়ুন: বিরল কীর্তিতে রোনালদোর পাশে বসলেন ইয়ামাল
৬০০ দিন আগে
অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ক্রিকেট দল
অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স ইউনিট। গত ১৫ বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশের কোনো ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফর করছে।
শনিবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে দলটি।
দলের সঙ্গে আছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। তিনি এই সফর তরুণ ক্রিকেটারদের জন্য অত্যন্ত কার্যকরী হবে বলে আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন। মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবে বলেও উল্লেখ করেন হান্নান।
এই সফরে বাংলাদেশ এইচপি চার দিনের দুটি ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে এবং ওয়ানডেতে পাকিস্তান শাহিনস এবং নর্দার্ন টেরিটরি দলের বিপক্ষে খেলবে।
প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৯ জুলাই। এরপর দ্বিতীয় ম্যাচ হবে ২৬ জুলাই। ওয়ানডে হবে ১ ও ৬ আগস্ট। আগামী ১১, ১২, ১৪, ১৫, ১৬ ও ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ।
মোট ২৫ জন ক্রিকেটারকে নিয়ে এই সফরের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই খেলোয়াড়দের মধ্যে কয়েকজন ইতোমধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন।
আরও পড়ুন: বিশ্বকাপের আম্পায়ার হওয়ার ইচ্ছা সাথিরা জাকিরের
অস্ট্রেলিয়া সফরের জন্য এইচপি স্কোয়াড:
তিন দলেই আছেন পারভেজ হোসেন ইমন, আরিফুল ইসলাম, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
চার দিনের ও ওয়ানডে ক্রিকেট খেলোয়াড়: এসকে পেভেজ রহমান জীবন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলোয়াড়: তানজিদ হাসান, জিসান আলম, আফিফ হোসেন (ওয়ানডে অধিনায়ক), শামীম হোসেন, আকবর আলী (টি-টোয়েন্টি অধিনায়ক, ওয়ানডে দলের সহঅধিনায়ক), ওয়াসি সিদ্দিক, আবু হায়দার রনি ও মাহফুসুর রহমান রাব্বি (টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক)।
শুধু চার দিনের ক্রিকেট খেলোয়াড়: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু (সহঅধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রেজাউর রহমান রাজা ও হাসান মুরাদ।
শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলোয়াড়: আলিস ইসলাম
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বিসিসিআইয়ের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়ে প্রশংসিত রাহুল দ্রাবিড়
৬০১ দিন আগে
অনূর্ধ্ব-১৮: মোহামেডানকে হারিয়ে শিরোপাজয়ের দুয়ারে আবাহনী
চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডানকে হারিয়ে চলতি মৌসুমের অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের শিরোপাজয়ের আরও কাছাকাছি পৌঁছেছে ঢাকা আবাহনী।
শনিবার (১৩ জুলাই) রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে ঢাকা মোহামেডানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আবাহনী। এর ফলে টানা ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিগ প্রায় নিশ্চিত হয়ে গেছে তাদের।
বিপিএলের ষষ্ঠ রাউন্ড শেষে ফর্টিস এফসি ১৩, বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৯, পুলিশ এফসি ৮ ও মোহামেডান এসসি ৬ পয়েন্ট অর্জন করেছে।
গত বুধবার বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা মিশনকে সহজ করে ফেলে আবাহনী। এখন চ্যাম্পিয়ন হতে বাকি দুই ম্যাচে তাদের দুটি ড্রই যথেষ্ট।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: ২০ আগস্ট শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
এর আগে, ফর্টিস এফসিকে ২-০ ব্যবধানে হারানোর পর শেখ জামালের বিপক্ষে ২-১, ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-০, রহমতগঞ্জের বিপক্ষে ৪-১ এবং বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জেতে দলটি।
এদিন প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আবাহনী। এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই একটি করে গোল করলে ম্যাচটি ৩-১ ব্যবধানে শেষ হয়।
দলের হয়ে আবাহনীর স্যামুয়েল রাকসাম, ইয়াসিন আরাফাত এবং মিলন হোসেন একটি করে গোল করেন। অপরদিকে, মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন সাজিদ আহমেদ।
৬০১ দিন আগে
ইপসউইচ টাউনে ম্যানসিটি ফরোয়ার্ড ডেলাপ
আসন্ন মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসা ইপসউইচ টাউনে পাড়ি জমিয়েছেন পেপ গার্দিওয়লার ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড লিয়াম ডেলাপ।
শনিবার (১৩ জুলাই) ক্লাবটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে একথা জানানো হয়েছে।
গত মৌসুমে দ্বিতীয় বিভাগের দল হাল সিটিতে ধারে খেলেন ডেলাপ। সেখানে ৩২ ম্যাচে ৮ গোল করেন ২১ বছর বয়সী এই ফুটবলার। এর আগে স্টোক সিটি ও প্রেস্টন নর্থ এন্ডেও ধারে খেলেছেন তিনি।
দুই ক্লাবের কেউ দলবদলের খরচের বিষয়টি প্রকাশ করেনি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, প্রায় ১৫ মিলিয়ন পাউন্ড বা ১৯ দশমিক ৪৯ মিলিয়ন ইউরো ও অ্যাড-অনের চুক্তিতে ইপসউইচের কাছে তাকে বিক্রি করেছে সিটি।
আরও পড়ুন: মায়ামিতেই শেষ, জানিয়ে দিলেন মেসি
স্টোক সিটির সাবেক মিডফিল্ডার ররি ডেলাপের ছেলে লিয়াম। ইতোমধ্যে যুব পর্যায়ে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন তিনি। চলতি মৌসুমে চতুর্থ ফুটবলার হিসেবে ইপসউইচে না লেখালেন এই ফরোয়ার্ড।
লিয়ামকে দলে ভিড়িয়ে কোচ কিরান ম্যাককেনা তার ‘অসাধারণ শারীরিক ও কৌশলগত গুণাবলির’ প্রশংসা করে এক বিবৃতিতে বলেছেন, ‘চলতি মৌসুম থেকেই সে দলকে সহযোগিতা করবে। তাছাড়া ইপসউইচের ভবিষ্যতের জন্যেও সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
‘অল্প বয়স থেকেই তার মূল দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এখানে তার আরও উন্নতির সম্ভাবনা রয়েছে।’
আরও পড়ুন: কোম্পানিকেই কোচ বানাল বায়ার্ন
৬০১ দিন আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বিসিসিআইয়ের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়ে প্রশংসিত রাহুল দ্রাবিড়
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে বাড়তি বোনাস দিতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু বাড়তি বোনাস নিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের এই সাবেক ব্যাটিং কিংবদন্তি।
দ্রাবিড় বলেন, সহকর্মীদের থেকে বেশি বোনাস নেওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ তাদের প্রচেষ্টা ও পরিশ্রম তারই সমান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অবদানের জন্য বোলিং কোচ পরশ মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরসহ ভারতের প্রত্যেক কোচিং স্টাফকে আড়াই কোটি রুপি পুরস্কার দেওয়া হয়েছিল। দলের প্রধান কোচ দ্রাবিড়কে এর বাইরেও অতিরিক্ত আড়াই কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়, যা তিনি নিতে অস্বীকৃতি জানান।
এই সমতার স্বীকৃতির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্রিকেট দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন দ্রাবিড়।
প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজ্যোত সিং সিধু দ্রাবিড়ের প্রশংসা করে বলেছিলেন, ‘সুগন্ধি তার চরিত্র থেকে আসে, পারফিউম থেকে নয়।’
ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেও সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের প্রশংসা করে লিখেছেন, “যে বিশ্ব এখন ‘আমাকে দেখ' স্রোতে ভাসছে এবং অর্থের বিনিময়ে গুণগান গাইছে সেখানে রাহুল দ্রাবিড় শেখালেন নম্রতাই জীবনের আসল সৌন্দর্য। আমাদের এটাই শিখতে হবে, মহত্ত্ব অর্জন করতে হবে এবং এটা পুরোটাই আমাদের ওপর নির্ভর করে যে আমরা কোনটা শিখব।”
বিসিসিআই জানিয়েছে, দ্রাবিড়সহ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সব সদস্যের জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি থেকে ৫ কোটি রুপি বরাদ্দ। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং কোচসহ সাপোর্ট স্টাফরা প্রত্যেকে আড়াই কোটি রুপি করে এবং নির্বাচক ও সফরকারী সদস্যদের প্রত্যেকে ১ কোটি রুপি করে পাওয়ার কথা।
৬০৩ দিন আগে
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: ২০ আগস্ট শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
ছয় জাতির আঞ্চলিক যুব ফুটবল আসর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
আগামী ২০ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্থানীয় সময় বিকাল ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এর আগে ১৮ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা।
'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল।
২২ আগস্ট স্থানীয় সময় বিকাল ৪টায় গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
'বি' গ্রুপে ভুটান ও মালদ্বীপের সঙ্গে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ১৯ আগস্ট একই সময় ও ভেন্যুতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
গ্রুপের ম্যাচগুলো শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল দশরথ স্টেডিয়ামেই সেমিফাইনালে খেলবে।
২৫ আগস্ট স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় প্রথম সেমিফাইনালে 'বি' গ্রুপ রানার্সআপ এবং ২৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে 'বি' গ্রুপের চ্যাম্পিয়নরা 'এ' গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে।
২৮ আগস্ট একই সময় ও ভেন্যুতে শিরোপা বিজয়ের লড়াইয়ে নামবে দুই ফাইনালিস্ট দল।
৬০৩ দিন আগে
উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া
দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন খেলোয়াড় বাদ রেখেই ১-০ গোলের ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ৩৯ মিনিটে জেফারসন লেরমার গোলের বদৌলতে লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে লড়বে দলটি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদে মাঠ ছাড়তে হয় দানিয়েল মুনোজকে। তবুও, ২০০১ সালে স্বাগতিক হিসেবে একমাত্র কোপা শিরোপা জয়ের পর প্রথমবারের মতো ফাইনালে উঠল কলম্বিয়া। ফলে, টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা দলটি ২৩ বছর পর ফাইনাল খেলবে।
৭ হলুদ কার্ড ও ১ লাল কার্ড নিয়ে বিতর্কিত ম্যাচে শেষ বাঁশি বাজতেই মাঠে ধাক্কাধাক্কি করেন ২ দলের খেলোয়াড়রা। একটি ভিডিওতে দেখা যায়, ডারউইন নুনেজ কলম্বিয়ার দলের রঙে এক ভক্তকে আঘাত করছেন।
রবিবার রাতে (স্থানীয় সময়) ফ্লোরিডার মিয়ামি গার্ডেনে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া। রেকর্ড ১৬তম কোপা শিরোপার খোঁজে লড়বেন আলবিসেলেস্তেরা।
এদিকে, শনিবার রাতের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার মুখোমুখি হবে উরুগুয়ে।
হামেস রদ্রিগেজের কর্নার কিক শর্ট রেঞ্জ থেকে হেড করেন লারমা, যিনি হোসে মারিয়া জিমেনেজকে ছাড়িয়ে তার তৃতীয় আন্তর্জাতিক ও টুর্নামেন্টের দ্বিতীয় গোল করেন। টুর্নামেন্টে রদ্রিগেজের ৬টি অ্যাসিস্ট রয়েছে, যা অন্য যে কোনো খেলোয়াড়ের মোট অ্যাসিস্টের ৩ গুণ।
আরও পড়ুন: বিতর্কিত পেনাল্টির যে ব্যাখ্যা দিলেন ভিএআর বিশেষজ্ঞ
৩১ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউজোকে বেপরোয়া স্লাইডের জন্য মেক্সিকান রেফারি সিজার রামোসের কাছ থেকে প্রথম হলুদ কার্ড এবং ম্যানুয়েল উগার্তেকে পেটে কনুই মারার জন্য দ্বিতীয় হলুদ কার্ড পান মুনোজ।
৫৫ মিনিটে রামোসের সঙ্গে তর্ক করায় রদ্রিগেজকে হলুদ কার্ড দেখানো হয়।
রিওসকে স্ট্রেচারে সরিয়ে নেওয়া হয়েছিল, আবার ম্যাচে প্রবেশ করেন তিনি। এরপর ৬২তম মিনিটে তিনি প্রতিস্থাপিত হন।
৬৮তম মিনিটে নিকোলাস দে লা ক্রুজকে থামানো পর্যন্ত কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাসকে তার প্রথম সেভ করতে হয়নি।
৬৮ গোল নিয়ে উরুগুয়ের ক্যারিয়ার লিডার লুইস সুয়ারেজ ৬৬ মিনিটে ঢুকে ৭১ মিনিটে শট পোস্টের বাইরের দিকে ঠেলে দেন। তখন তিনি বিরক্তিতে তার দুহাতে মাথাটা চেপে ধরেন।
গোলের জন্য মরিয়া হয়ে শেষ মুহূর্তে রোচেতকে মাঠে নামিয়ে আনে উরুগুয়ে।
আরও পড়ুন: ইংল্যান্ডের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচজুড়ে যা হলো
৬০৩ দিন আগে
বিতর্কিত পেনাল্টির যে ব্যাখ্যা দিলেন ভিএআর বিশেষজ্ঞ
ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করে ইংল্যান্ডের টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার কৃতিত্ব ছাপিয়ে হ্যারি কেইনের পেনাল্টি পাওয়া নিয়ে ফুটবলবোদ্ধা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়।
ঘটনাটি ঘটে সপ্তদশ মিনিটে। এসময় বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে গোল আদায় করতে চান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু তিনি বলে শট নিতে গেলে তা বুট দিয়ে প্রতিহত করতে যান ডাচ ডিফেন্ডার ডেনসেল ডুমফ্রিস। তবে তার পা বলে ছোঁয়ার আগেই কেইনের শটটি নেওয়া হয়ে যায়, আর ডুমফ্রিসের শটে পায়ে দারুণ ব্যথা পেয়ে পড়ে গিয়ে কাতরাতে থাকেন কেইন।
আরও পড়ুন: ইংল্যান্ডের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচজুড়ে যা হলো
এ ঘটনায় শুরুতে রেফারি ফাউলই দেননি। তবে কিছুক্ষণ ম্যাচ চলার পর খেলার মধ্যে বাঁ হাত ঢোকায় ভিএআর। রেফারিকে সাইডলাইনের টিভি রিপ্লে দেখতে বলা হয়। টিভি রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
যদিও রিপ্লেতে সেটিকে ফাউল বলে মনে হচ্ছিল না, টিভি ধারাভাষ্যকারদেরও মতও ছিল তা-ই। আবার ওই মুহুর্তের আগমুহুর্তে বুকায়ো সাকার হাত ছুঁয়ে বল কেইনের কাছে যায়। ফলে পেনাল্টির আগেই সেটি হ্যান্ডবল ছিল।
তবে রেফারির সিদ্ধান্তই যেখানে চূড়ান্ত, সেখানে বিতর্ক হলেও রায় যায় ইংল্যান্ডের পক্ষে। আর স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান কেইন।
এরপর ম্যাচে আর গোল না হলেও নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে ইংল্যান্ডকে ফাইনালে তোলেন অলি ওয়াটকিন্স।
৬০৪ দিন আগে
ইংল্যান্ডের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচজুড়ে যা হলো
পুরো আসরজুড়ে নিজেদের খুঁজতে থাকা ইংল্যান্ড অবশেষে জ্বলে উঠল। সমর্থকদের নিজেদের স্বভাবসুলভ ফুটবল উপহার দিয়ে জয়ও ছিনিয়ে নিল শেষ মুহূর্তে।
বুধবার রাতে ডর্টমুন্ডের জিগনাল ইডুনা পার্কে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
ম্যাচে প্রথমার্ধের ৭, ১৮ ও ৯০তম মিনিটের শেষ সেকেন্ডে তিনটি গোল দেখে দুই দলের সমর্থকরা, যার প্রথমটি ছিল নেদারল্যান্ডসের, পরের দুটি ইংল্যান্ডের।
এই ম্যাচে শুধুই জয় নয়, ফাইনালে দুর্দান্ত স্পেনের মোকাবিলা করার আগে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে সমর্থকদের মনে আশার সঞ্চার করেছে ইংল্যান্ড।
আরও পড়ুন: ‘সুপার সাব’-এ শেষ মুহুর্তে ডাচদের হুদয় ভেঙে ফাইনালে ইংল্যান্ড
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে নেদারল্যান্ডস। এর ফল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি তাদের। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন পিএসজির ডাচ মিডফিল্ডার জাভি সিমোন্স।
সতীর্থের থ্রু বল পেয়েই বক্সের সামনে থেকে ডেকলান রাইসকে পরাস্ত করে জোরালো শট নেন ২১ বছর বয়সী সিমোন্স। বল গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে গন্তব্যে চলে যায়।
৬০৪ দিন আগে
‘সুপার সাব’-এ শেষ মুহূর্তে ডাচদের হৃদয় ভেঙে ফাইনালে ইংল্যান্ড
১-১ গোলের সমতা নিয়ে অতিরিক্ত সময়ে খেলার প্রস্তুতি নিচ্ছিল দুই দলই। এরইমধ্যে ম্যাচের শেষ মিনিটের শেষ সময়ে ইংল্যান্ডের একটি অলস আক্রমণ চকিতে গতি পায়, আর তা থেকে দুর্দান্ত শটে গোল করেন কিছুক্ষণ আগেই বদলি হিসেবে মাঠে নামা অলি ওয়াটকিন্স।
ফলে একেবারে শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের হৃদয় ভেঙে ফাইনালের টিকিট কেটেছে গতবারের রানার্স-আপ ইংল্যান্ড।
বুধবার রাতে ডর্টমুন্ডের জিগনাল ইডুনা পার্কে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
আরও পড়ুন: দলীয় ঐক্য ও তারুণ্যের চমকে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন পিএসজির ডাচ মিডফিল্ডার জাভি সিমোন্স।
সতীর্থের থ্রু বল পেয়েই বক্সের সামনে থেকে ডেকলান রাইসকে পরাস্ত করে জোরালো শট নেন ২১ বছর বয়সী সিমোন্স। বল গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে গন্তব্যে চলে যায়।
৬০৪ দিন আগে