রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় বৃক্ষমেলা-২০২৬। উদ্বোধন শেষে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মেলায় অংশ নেওয়া পরিবেশবাদী সংগঠনের স্টল এবং ফুল, ফল ও ঔষধি গাছে সাজানো বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন।
স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী প্রতিটি উদ্যোগের খোঁজখবর নেন এবং পরিবেশ সংরক্ষণে তরুণদের অংশগ্রহণ ও উদ্যোগের প্রশংসা করেন।
মেলা প্রাঙ্গণের মঞ্চসংলগ্ন পরিবেশবাদী সংগঠন ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন’-এর স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় সংগঠনের জলবায়ু ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হলে তিনি তরুণদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং শুভকামনা জানান।
স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে শিশুদের আঁকা একটি ছবি উপহার দেওয়া হয়, যা তিনি হাসিমুখে গ্রহণ করেন।