যশোর জেলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে জেলার ৯টি থানা ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা বিভিন্ন স্থানে এসব অভিযান চালান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, অপরাধ দমন ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।