এনজিওকর্মী
রাজশাহীতে এনজিওকর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই
রাজশাহীর দুর্গাপুরে চাপাতি দিয়ে কুপিয়ে একজন এনজিওকর্মীকে গুরুতর আহত করে প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে দুর্গাপুর পৌরসভার সিংগা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহিনুর রহমান (২৯) বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি বেসরকারি এনজিও ‘বীজ’-এর ফিল্ড অফিসার হিসেবে কর্মরত আছেন। ঘটনার সময় তার সহকর্মী মনিরা খাতুন তার সঙ্গে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিস্তির টাকা আদায় শেষে মোটরসাইকেলে চড়ে অফিসে ফিরছিলেন শাহিনুর রহমান ও মনিরা খাতুন। পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে তারা সিংগা পশ্চিমপাড়ার একটি মিলঘরের দক্ষিণে পাকা সড়কে অবস্থান নেন। এ সময় তারা অফিসে তেল ফুরিয়ে যাওয়ার বিষয়টি জানান। তাদের অফিস থেকে অন্য একটি মোটরসাইকেলে করে তাদের কাছে তেল পৌঁছে দেওয়ার কথা বলা হয়।
ওই সময় হেলমেট পরা দুই অজ্ঞাত যুবক মোটরসাইকেলে এসে তাদের কাছে দাঁড়ান। তখন মোবাইল ফোনে ওই দুই সহকর্মীর ভিডিও ধারণ শুরু করেন তারা। এতে আপত্তি জানালে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই দুই যুবক তাদের নিকট থাকা ব্যাগ থেকে চাপাতি বের করে শাহিনুর রহমানের ওপর হামলা চালান। এতে তার ডান হাতের বাহু ও বাম হাতের আঙুলে গুরুতর জখম হয়। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর হামলাকারীরা অপর সহকর্মী মনিরা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেন।
ব্যাগে কিস্তি আদায়ের প্রায় এক লাখ টাকা ছিল বলে জানান মনিরা খাতুন। পরে টাকা নিয়ে দ্রুত দুর্গাপুর বাজারের দিকে পালিয়ে যান তারা।
স্থানীয়রা আহত শাহিনুর রহমানকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩ দিন আগে
কুমারখালীতে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন। রবিবার (১ অক্টোরব) ৭টার দিকে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুটিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিমা খাতুন (৩২) নন্দনালপুর ইউনিয়নের বজরুখ বাঁখই গ্রামের হারুন প্রামাণিকের স্ত্রী ও দুই সন্তানের জননী।
এছাড়াও, তিনি খোকসা ব্র্যাক এনজিওর হিসাবরক্ষক ছিলেন।
আরও পড়ুন: মিরসরাইয়ে হানিফের বাসের ধাক্কায় এনজিওকর্মী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগর থেকে স্কুটি চালিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। সেসময় পুটিয়া এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ বলেন, ওই এনজিওকর্মীকে অজ্ঞাত একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রবাসী নিহত
রাজধানীতে বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত
৯৩৯ দিন আগে
মিরসরাইয়ে হানিফের বাসের ধাক্কায় এনজিওকর্মী নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝরণা রাস্তার মাথায় মোটরসাইকেল করে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হাবিবুর রহমান (৩৫) কুমিল্লার চাঁদপুর সদর থানার কামরাঙ্গা বাজার এলাকার রামপুর পাটোয়ারী বাড়ির আলমগীর হোসেনের ছেলে। তিনি এনজিও সংস্থা শক্তি ফাউন্ডেশনে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রবাসী নিহত
স্থানীয়রা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি সড়কের পাশে পড়ে যায়।
এসময় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা মো. হাবিবুর রহমানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: বগুড়ায় বাসের ধাক্কায় নারীসহ নিহত ২
রাজধানীতে বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত
১৩০৮ দিন আগে
সাতক্ষীরা মেডিকেলে ভর্তি এনজিওকর্মীর শরীরে করোনা নেই
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশানে ভর্তি হওয়া জেলার কালিগঞ্জ উপজেলার লক্ষ্মীণাথপুর গ্রামের এনজিও কর্মী আমিরুল গাজীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।
২২১৬ দিন আগে