বিষপানে আত্মহত্যা
চুয়াডাঙ্গায় বিষপানে নববধূর আত্মহত্যা
চুয়াডাঙ্গা সদরে বিয়ের নয় দিনের মধ্যে শনিবার সন্ধ্যায় বিষপান করে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
নিহত রজনী খাতুন উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের মাদরাসাপাড়ার জাহাঙ্গীর মন্ডলের মেয়ে ও সাগর হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে তরুণীর মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা
পারিবারের বরাত দিয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, ৯ দিন আগে রজনী খাতুনের সাথে পার্শ্ববর্তী বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের সাগর হোসাইনের পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী সাগর হোসাইনকে পছন্দ না হওয়ায় শ্বশুর বাড়ি যাবে না বলে বাবাকে জানিয়ে দেয় রজনী। শনিবার রাতে শ্বশুর বাড়িতে নিয়ে যাবার জন্য স্বামী সাগরের আসার দিন ছিল। কিন্তু সন্ধ্যার পর সকলের অগোচরে বিষপান করে রজনী। কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের মেঝেতে রজনীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরে রজনীকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে পলিটেকনিক শিক্ষার্থীর আত্মহত্যা!
ওসি জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
১৪৮৪ দিন আগে
বগুড়ায় শিশু ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা
বগুড়ার নন্দীগ্রামে বুধবার ভোরে তিন বছরের শিশু ছেলেকে হত্যার পর এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
২১৩৯ দিন আগে