এসএম সুলতান
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী আজ
আজ ১০ আগস্ট, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী। ১৯২৩ সালের এই দিনে নড়াইলের মাছিমদিয়ায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মেছের আলী এবং মায়ের নাম মাজু বিবি।
গ্রামীণ জীবন, কৃষক-শ্রমিক এবং তাদের পেশিশক্তিকে রং-তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন শিল্পী সুলতান। চিত্রকলায় বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক, স্বাধীনতা পদকসহ দেশ-বিদেশে অসংখ্য পদক ও সম্মানে ভূষিত হয়েছেন।
১০৩তম জন্মবার্ষিকীতে কর্মসূচি
শিল্পী সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি, শিশুকিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্ট ক্যাম্প, চিত্রপ্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভা এবং এসএম সুলতান সম্মাননা পদক বিতরণ।
এ বছর সুলতান সম্মাননা পদক পাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী, প্রিন্টমেকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ অন্যান্য অতিথি উপস্থিত থাকবেন।
এসএম সুলতানের জীবন ও কর্ম
চিত্রশিল্পী এসএম সুলতানের ডাকনাম ছিল ‘লাল মিয়া’। তার বাবা পেশায় ছিলেন রাজমিস্ত্রি ও কৃষক। আর্থিক অসচ্ছলতার কারণে প্রাতিষ্ঠানিক পড়াশোনায় বেশি দূর এগোতে পারেননি সুলতান। পঞ্চম শ্রেণিতে পড়ার পর তার স্কুলজীবনের ইতি ঘটে। এরপর তিনি বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ শুরু করেন।
তবে ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল। বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি তিনি দালানকোঠার ছবি আঁকা শুরু করেন। ১৯৩৮ সালে তিনি কলকাতার আর্ট স্কুলে ভর্তি হয়ে প্রায় তিন বছর চিত্রকলার ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনা অসমাপ্ত রেখেই তিনি বেরিয়ে পড়েন।
সুলতান পাকিস্তান, কাশ্মীর ও যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ভ্রমণ ও সাধনার মাধ্যমে নিজেকে একজন বিশ্বমানের চিত্রশিল্পী হিসেবে গড়ে তোলেন।
জীবদ্দশায় কিংবদন্তি চিত্রশিল্পী এসএম সুলতানের ছবির প্রদর্শনী বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে তিনি এসব দেশে বেশ কয়েকটি একক ও যৌথ প্রদর্শনীতে অংশ নেন। দেশের ভেতরে ঢাকা ও নড়াইলে তার বিখ্যাত চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে। এর মধ্যে ১৯৭৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবং ১৯৮৭ সালে গ্যোথে ইনস্টিটিউটে অনুষ্ঠিত প্রদর্শনীগুলো তার খ্যাতি ছড়িয়ে দেয়।
বিশ্বখ্যাত এই বাংলাদেশি চিত্রশিল্পীর চিত্রকর্মের মূল বৈশিষ্ট্য ছিল গ্রামীণ জীবন ও অতিবলিষ্ঠ পেশিবহুল কৃষক সমাজ। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে ‘চর দখল’, ‘ধান কাটা’, ‘পাট কাটা’, ‘কৃষকের সংগ্রাম’ ও ‘আমার গ্রাম’ উল্লেখযোগ্য।
চিত্রশিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে এসএম সুলতান ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। এ ছাড়া তিনি দেশ-বিদেশে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।
২ ঘণ্টা আগে
এসএম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলায় আয়োজন
বিশ্ববরেণ্য শিল্পী এসএম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১০ অক্টোবর)।
এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সোমবার (৯ অক্টোবর) ও মঙ্গলবার (১০ অক্টোবর) চিত্রকর্ম প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে এসএম সুলতানের প্রতিকৃতির অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হবে সোমবার (৯ অক্টোবর) বিকাল ৪টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আরও পড়ুন: তুর্কি দূতাবাস-গ্যালারি কসমস আয়োজিত 'স্মাইলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: অ্যান আর্টিস্টিক সেলিব্রেশন’
শিল্পী এসএম সুলতানের চিত্রকর্ম ও শিশুস্বর্গের শিশুদের আঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী শুরু হবে বিকাল সোয়া ৪টায় এবং বিকাল সাড়ে ৪টায় শুরু হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনের দ্বিতীয় দিন মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শিল্পী এসএম সুলতানের জন্মস্থান নড়াইলে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া সকাল সাড়ে ৯টা এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালায় নড়াইলের স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে আর্টক্যাম্পের আয়োজন করা হবে এবং সকাল ১০টায় শিশুস্বর্গের শিশুদের লেখা চিঠি প্রদর্শনী ও পাপেট শো প্রদর্শনী হবে।
বিকাল ৩টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে তথ্যচিত্র ‘আদম সুরত’ প্রদর্শিত হবে। বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে পালাগানের আসর।
আরও পড়ুন: শুটিংয়ে ফিরলেন পরীমণি
১০৩৬ দিন আগে
সুলতানের শিল্পকর্ম গবেষণায় অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থায়নে প্রথমবারের মতো এসএম সুলতানের শিল্পকর্ম নিয়ে তিন বছরব্যাপী যুগান্তকারী গবেষণা ও পুনরুদ্ধার কাজ শুরু হচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্টদূত আর্ল মিলার এবং বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এসএম সুলতানের শিল্পকর্ম বিষয়ক এই সংস্কৃতি সংরক্ষণ প্রকল্প উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের 'অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন' এর ২০ বছর পূর্তি এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর সম্মানে যুক্তরাষ্ট্র এসএম সুলতানের চিত্রকর্ম নিয়ে গবেষণা এবং পুনরুদ্ধারে কাজ করার জন্য বেঙ্গল ফাউন্ডেশনকে অর্থায়ন করছে।
আরও পড়ুন: বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত দেশের তালিকা ২০২১
তিন-বছরের এই উদ্যোগে যুক্তরাষ্ট্র সরকারের মর্যাদাপূর্ণ অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) থেকে অর্থায়ন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অন্যতম বিখ্যাত শিল্পী সুলতানের শিল্পকর্ম নিয়ে গবেষণা, বিশ্লেষণের পাশাপাশি তার চিত্রকর্মগুলো পুনরুদ্ধার করা হবে। মূল্যবান এই শিল্পকর্মগুলো পুনরুদ্ধারের মাধ্যমে এই প্রকল্পটি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সামষ্টিক বোঝাপড়া বাড়াতে সহায়তা করবে এবং ভবিষ্যত্ প্রজন্মের জন্য এই শিল্প ও ইতিহাস সংরক্ষণ করবে।
রাষ্ট্রদূত মিলার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ঘোষণা দেয়ার জন্য বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর হাতে ঘোষণাফলক তুলে দেন এবং তিনি বেঙ্গল গ্যালারিতে চলমান সুলতানের কয়েকটি বিখ্যাত শিল্পকর্মের প্রদর্শনী ঘুরে দেখেন।
দূতাবাস জানায়, এএফসিপি বিদেশে যুক্তরাষ্ট্র সরকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগগুলোর অন্যতম। গত ২০ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণ ও পুনরুদ্ধারমূলক ১২টি এএফসিপি প্রকল্পে ৮ লাখ ৭০ হাজার আমেরিকান ডলার এরও বেশি আর্থিক সহায়তা দিয়েছে।
পড়ুন: পানছড়িতে দিনব্যাপী কঠিন চীবর দান
ভ্যালি সিটি: পূণ্যভূমি সিলেটে বাংলাদেশের লন্ডনি পাড়া
১৭৪১ দিন আগে
চিত্রশিল্পী এসএম সুলতানের ২৭তম প্রয়াণ দিবস আজ
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৭তম প্রয়াণ দিবস আজ। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জন্মভূমি নড়াইলের কুড়িগ্রামে তাকে শায়িত করা হয়।
শিল্পীর বর্ণিল জীবন
এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মামাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। দারিদ্রতার মাঝে বেড়ে ওঠা সুলতান ১৯২৮ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েটস্কুলে ভর্তি হন। স্কুলের অবসরে রাজমিস্ত্রি বাবাকে কাজে সহযোগিতা করতেন এবং মাঝে মাঝে ছবি আঁকতেন শিশু সুলতান। ১৯৩৩ সালে পঞ্চম শ্রেণির ছাত্রাবস্থায় জমিদার শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়ের ছবি এঁকে তাকে তাক লাগিয়ে দেন। মুগ্ধ হন শ্যামাপ্রাসাদসহ নড়াইলের তৎকালীন জমিদাররা। পড়ালেখা ছেড়ে ১৯৩৮ সালে চলে যান ভারতের কলকাতায়। চিত্রসমালোচক শাহেদ সোহরাওয়ার্দীর সাথে সুলতান পরিচয় হয়। অ্যাকাডেমিক যোগ্যতা না থাকাসত্ত্বেও সোহরাওয়ার্দীর সুপারিশে ১৯৪১ সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন।
আরও পড়ুন: চিত্রশিল্পী এসএম সুলতানের বসতঘরের করুণ দশা
১৯৪৩ মতান্তরে ১৯৪৪ সালে কলকাতা আর্ট স্কুল ত্যাগ করে ঘুরে বেড়ান এখানে-সেখানে। কিছুদিন কাশ্মীরের পাহাড়ে উপজাতিদের সাথে বসবাস এবং তাদের জীবন-জীবিকাভিত্তিক ছবি আঁকেন সুলতান। ১৯৪৫ মতান্তরে ১৯৪৬ সালে ভারতের সিমলায় শিল্পী সুলতানের প্রথম একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১৯৪৮ সালে পাকিস্তানের লাহোরেও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতিমা জিন্নাহ। ১৯৫০ সালে চিত্রশিল্পীদের আন্তর্জাতিক কনফারেন্সে পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে আমেরিকা যান সুলতান। এরপর ইউরোপে বেশ কয়েকটি একক ও যৌথপ্রদর্শনীতে অংশগ্রহণ করেন তিনি। এ সময় বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, সালভেদর দালি, পল ক্লিসহ খ্যাতিমান চিত্রশিল্পীদের ছবির পাশে এসএম সুলতানের ছবি স্থানপায়। ১৯৫৩ সালে নড়াইলে ফিরে আসেন সুলতান। শিশু-কিশোরদের সাধারণ শিক্ষার পাশাপাশি চারুকলা শিক্ষার ব্যবস্থা করেন। ১৯৬৯ সালের ১০ জুলাই ‘দি ইনস্টিটিউট অব ফাইন আর্ট’ প্রতিষ্ঠা করেন। যশোরের তৎকালীন জেলা প্রশাসক ইনাম আহম্মদ চৌধুরী এর উদ্বোধন করেন। ১৯৮৭ সালে স্থাপিত হয় ‘শিশুস্বর্গ’। অবশ্য অনেক আগেই স্বপ্নের শিশুস্বর্গ প্রতিষ্ঠার উদ্যোগ নেন এসএম সুলতান।
এদিকে, সুলতান তার সঞ্চিত অর্থ দিয়ে ১৯৯২ সালে ৯ লাখ মতান্তরে ১২ লাখ টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থ বিশিষ্ট দ্বিতলা নৌকা (ভ্রাম্যমাণ শিশুস্বর্গ) নির্মাণ করিয়ে ছিলেন। সুলতান তার শিল্পকর্মের মাধ্যমে খেটে খাওয়া মানুষ এবং সংগ্রামী জীবনের কথাই বেশি চিত্রিত করেছেন। রয়েছে পরিবেশবন্ধু বৃক্ষরোপনের ছবিও। চিত্রাঙ্কনের পাশাপাশি বাঁশি এবং সুরযন্ত্র বাজাতেও পটু ছিলেন তিনি। সুলতান বিষধর সাপ, ভল্লুক, বানর, খরগোশ, মদনটাক, ময়না, গিনিপিক, মুনিয়া, ষাঁড়সহ বিভিন্ন পশু-পাখি পুষতেন।
আরও পড়ুন: এসএম সুলতানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ
সুলতান হিংসা, বিদ্বেষ, হানাহানি পছন্দ করতেন না বলে জানিয়েছেন সুলতানশিষ্য চিত্রশিল্পী বলদেব অধিকারীসহ ভক্তরা।
পুরস্কার
চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে ১৯৮২ সালে ‘একুশে পদক’, ১৯৮৪ সালে ‘রেসিডেন্ট আর্টিস্ট’ ১৯৮৬ সালে ‘বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা’ এবং ১৯৯৩ সালে ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন। এছাড়াও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার লাভ করেন।
আরও পড়ুন: নড়াইলে দুই দিনব্যাপী এসএম সুলতান উৎসব শুরু
১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর নড়াইলে প্রিয়জন্মভূমিতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে সংগ্রহশালা চত্বরে কোরআনখানি ও দোয়া মাহফিল এবং শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণের অয়োজন করা হয়েছে।
১৭৬৫ দিন আগে
চিত্রশিল্পী এসএম সুলতানের বসতঘরের করুণ দশা
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের নামে স্মৃতি সংগ্রহশালা ও শিশুস্বর্গ নির্মাণ, আর্ট কলেজ প্রতিষ্ঠাসহ বেশ উন্নয়ন হয়েছে। তবে চিত্রা নদীর পাড়ে ‘সুলতান ঘাট’ নির্মাণ কাজ শুরুতেই থমকে আছে।
২১২৯ দিন আগে
এসএম সুলতানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার পালিত হচ্ছে।
২১৩০ দিন আগে
তাড়িয়ে দিল সন্তানরা, ৮৫ বছরের বৃদ্ধ মায়ের স্থান হলো নৌকার নিচে
নড়াইলে এক বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তারই সন্তানরা। গত দেড় বছরেরও বেশি সময় ধরে এ বাড়ি ও বাড়িতে অবস্থানের পর সবশেষ গত ১২ দিন ধরে নৌকার নিচে বসবাস করছেন ওই বৃদ্ধা।
২১৪৪ দিন আগে
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী সোমবার
আগামীকাল সোমবার বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী।
২১৯১ দিন আগে
নড়াইলে সুলতান উৎসবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নড়াইল, ১৩ সেপ্টেম্বর (ইউএনবি)- বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয় দিন শুক্রবার শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৫২৩ দিন আগে