আত্রাই নদী
নাটোরে ফসলি জমিতে পানি প্রবেশ ঠেকাতে বিভিন্ন পয়েন্টে অস্থায়ী বাঁধ নির্মাণ
উজানের পানি প্রবাহের কারণে নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে। ফলে ওই এলাকায় আত্রাই অববাহিকার বিভিন্ন পয়েন্ট দিয়ে চলনবিলে পানি প্রবেশ ঠেকাতে বিভিন্ন পয়েন্টে অস্থায়ী বাঁধ নির্মাণ করছেন স্থানীয় কৃষক ও উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলনবিলে পানি প্রবেশ করতে থাকায় পাকা বোরো ধান নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। কৃষকদের সহায়তায় উপজেলা প্রশাসন ইতোমধ্যেই উপজেলার জোড় মল্লিকা সেতু পয়েন্টে নদীর পানি ঠেকাতে অস্থায়ী বাঁধ নির্মাণ করেছে।
এছাড়া হাঁসপুকুড়িয়া নষ্ট স্লুইস গেটে দিয়ে বিলে পানি প্রবেশ ঠেকাতে কৃষকরা নিজ উদ্যোগে মাটির বস্তা ফেলে স্লুইস গেট বন্ধ করে দিয়েছেন। আত্রাই নদীর পাটকোল বেইলি সেতু পয়েন্ট দিয়ে পানি প্রবেশ ঠেকাতে সেখানেও আস্থায়ী বাঁধ নির্মাণ করেছেন স্থানীয় কৃষকরা। বন্ধ করে দেওয়া হয়েছে দুই স্লুইস গেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, ইতোমধ্যেই চলনবিলের ৫০ শতাংশ ধান কেটে নেওয়া হয়েছে। অবশিষ্ট ধান কেটে ঘরে তোলার কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিলে পানি প্রবেশের সবগুলো পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে বলে জানান তিনি।
১৬৭ দিন আগে
আত্রাই নদী থেকে উদ্ধার ২ মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার কারণ এখনও অজানা
দিনাজপুরের চিরিরবন্দরের আত্রাই নদী থেকে গতকাল (সোমবার) উদ্ধার হওয়া দুই যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে। তবে তাদের হত্যার রহস্য এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।
নিহত দুই যুবকের একজন হলেন মোহাম্মদ রাসেল মিয়া (২৫)। তিনি উপশহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার সাইদুল ইসলামের ছেলে। অপরজন নিমনগর দক্ষিণ বালুবাড়ী লাইন পাড়ের বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে আল আমিন (২৮)। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
সোমবার (১২ জানিয়ারি) চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ি দোল্লা গ্রামের লক্ষ্মীতলা সেতুর কাছে আত্রাই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, মরদেহগুলোর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি বিশেষ টিম কাজ করেছিল। তাদের আঙুলের ছাপের মাধ্যমেও পরিচয় বের করতে পারেনি সিআইডি। পরে বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের মর্গে পরণের কাপড় দেখে তাদের শনাক্ত করেন স্বজনেরা।
পরিবারের বরাতে পুলিশ পরিদর্শক জানান, রাসেল ও আল আমিন প্রায়ই একসঙ্গে বের হয়ে ৫ থেকে ৭ দিন পর বাড়ি ফিরতেন। গত ৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে তারা একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল, এরপর আর ফেরেনি। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাদের।
তিনি আরও জানান, গতকাল (সোমবার) পরিবারের স্বজনরা বিচলিত হয়ে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিলেন। পাশাপাশি কোনো খোঁজ পেলে তাদের জানানোর জন্য ফোন নম্বর দিয়ে রেখেছিলেন। পরে দিমেক হাসপাতালের মর্গে মরদেহ আসার পর তাদের খবর দেওয়া হলে মর্গে গিয়ে পরণের পোশাক দেখে দুই যুবককে শনাক্ত করেন তাদের স্বজনেরা। টানা কয়েকদিন মরদেহ পানিতে ডুবে থাকায় চেহারা বিকৃত হয়ে গিয়েছিল দুই যুবকের।
হত্যার কারণ জানতে এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
২৭৬ দিন আগে
সিংড়ায় আত্রাই নদীতে পড়ে শিশুর মৃত্যু
নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে পড়ে আজমাইল ইফতেদার গালিব নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার মহেষচন্দ্রপুর মহল্লায় এই ঘটনা ঘটে।
নিহত শিশু গালিব (২) সদর উপজেলার ধরাইল গ্রামের রেজাউল করিমের ছেলে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আওয়াল রিংকু জানান, গালিব তার মায়ের সঙ্গে মামার বাড়ি সিংড়া উপজেলার মহেষচন্দ্রপুর মহল্লায় বেড়াতে যায়। মঙ্গলবার সকালে বাড়ির পেছনের আত্রাই নদীর ধারে খেলার সময় পা পিছলে নদীতে পড়ে যায় সে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
৮২৯ দিন আগে
করতোয়ায় নৌকাডুবি: দু’দিনে অর্ধশত লাশ উদ্ধার
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। সোমবার ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুদিনে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে।
পঞ্চগড়ের করতোয়া নদী ও দিনাজপুর জেলার আত্রাই নদীর বিভিন্ন স্থান থেকে সোমবার সারা দিনে ২৫টি লাশ উদ্ধার করা হয়।
অন্যদিকে নিখোঁজের সংখ্যা ৪০ জনে নেমে এসেছে।
সোমবার রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে স্থাপিত জরুরি তথ্য ও সহায়তা কেন্দ্রে (কন্ট্রোল রুম) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিপংকর রায় জানান, দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ, বোদা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনে উদ্ধারকৃত লাশের মধ্যে ২৫ জন নারী, ১৩ জন শিশু ও ১২ জন পুরুষ রয়েছে।
এদের মধ্যে ৭ জনের লাশ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: করতোয়ায় ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, এখনও নিখোঁজ ৪০
কন্ট্রোল রুম, ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী জানান, রাজশাহী, রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার সকাল ৬টায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ স্বজনদের খুঁজে বের করতে ভোর থেকেই করতোয়ার দু’পাড়ে মানুষ আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকায় মানুষের ঢল নামে। তবে বিভিন্ন এলাকা থেকে দেখতে আসা মানুষের ভিড়ও ছিল লক্ষণীয়। ডুবুরি দলের উদ্ধার অভিযানে আধুনিক যন্ত্রপাতির স্বল্পতায় স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকে। একপর্যায়ে নিখোঁজদের উদ্ধারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নদীতে নেমে পড়েন। তারা নদীতে মানববর্ম (মানববন্ধনের মত করে) নদীতে নেমে লাশ খুঁজতে থাকে। অনেকে লাঠি নিয়ে ছোট ছোট নৌকায় নদীর এপার থেকে ওপার খোঁজাখুজি শুরু করে। দুপুরের পর থেকে একে একে বিভিন্ন এলাকায় লাশ ভেসে উঠতে থাকে।
একেকটা লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে শত শত মানুষ পরিচয় খুঁজতে সেখানে ভিড় করে। ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে খুঁজতে থাকে স্বজন হারানো মানুষেরা। মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের সামনে ছবিসহ নিখোঁজদের ছবি টানিয়ে দেয়ার স্থানে শত শত মানুষ স্বজনদের দেখতে ভিড় জমান।
দুর্ঘটনার পর পরই পঞ্চগড় জেলা প্রশাসন ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়কে কমিটির প্রধান করা হয়। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নেয়া, ঘাট ইজারাদারের অবহেলা, মন্দির কমিটির নেতৃবৃন্দের অবহেলার কারণেই মূলত এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শৃঙ্খলা ও সাবধানতা অবলম্বন করা হলে এ দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যেত।
আরও পড়ুন: করতোয়ায় ট্রলারডুবি: নিহত বেড়ে ৩৬
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহাবুবুল ইসলাম জানান, আমরা উদ্ধার অভিযান নিবিড়ভাবে পরিচালনা করছি। গত দু'দিনে স্থানীয়দের সহায়তায় ৫০টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম জানান, অধিকাংশ মানুষের মৃতদেহ সৎকার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেককে ২০ হাজার করে টাকা দেয়া হয়েছে।
তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় জানান, আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করতে পারবো। ইজারাদারের অবহেলার অভিযোগ উঠেছে। তবে আমরা তাকে খুঁজে পাচ্ছি না।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় মৃত, আহতসহ সকল ব্যক্তিকেই আমরা বিভিন্নভাবে সেবা ও সহযোগিতা দিয়ে আসছি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: করতোয়ায় ট্রলারডুবি: নিহত বেড়ে ২৫
১৪৮১ দিন আগে
আত্রাই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, দূষিত হচ্ছে পানি
নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের আত্রাই নদীতে ফেলা হচ্ছে পশুপাখির নাড়ি-ভুঁড়ি ও যাবতীয় বর্জ্য। ফলে নদীর পানি দূষিত হয়ে মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন প্রকাশ্য দিবালোকে এই বর্জ্য ফেলা হলেও এটি বন্ধের উদ্যোগ নেয়নি কেউ। বরং সংশ্লিষ্টদের প্রত্যক্ষ সহযোগিতাতেই চলছে এই কাজ। জানতে চাইলে প্রশাসনের কর্তারা দুষছেন একে অপরকে।
২০৬৩ দিন আগে
নওগাঁয় অতিথি পাখির অভয়ারণ্য এখন মহাদেবপুরের কুঞ্জবন
হাজারো পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর তীরে অবস্থিত কুঞ্জবন গ্রাম। এখন পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙে নদীর দু’পাড়ের মানুষের। আর অতিথি পাখিদের ‘নিরাপদ আবাস’ গড়তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো।
২০৬৯ দিন আগে
সিংড়ায় বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন
নাটোরের সিংড়ায় বন্যার হাত থেকে রক্ষা পেতে আত্রাই ও নাগর নদীর মোহনা বন্ধ করে স্থাপন করা বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
২১৭৬ দিন আগে
নাটোরে আত্রাই নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত
সোলাকুড়া ও তাজপুর দু'টি স্থানে বাঁধ ভেঙে যাওয়ার চতুর্থদিনের মাথায় নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি কমলেও এখনও বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শতাধিক বাড়িঘর ভেঙে বিলীন হয়ে গেছে।
২২০৩ দিন আগে
নাটোরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি
নাটোরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২২৭৭ দিন আগে
আত্রাই নদীর বাঁধ ভেঙে নওগাঁয় ২২ গ্রাম প্লাবিত
নওগাঁর মান্দা ও আত্রাই উপজেলায় নতুন করে আরও ছয়টি স্থানে আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ২২ গ্রাম প্লাবিত হয়েছে।
২২৮৩ দিন আগে