মুক্তিপণ দাবি
দিনাজপুরে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা: সাংবাদিকসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপহরণ এবং ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় নাগরিক টেলিভিশনের হিলি প্রতিনিধি তাহাকিক হাসানসহ আরও ২ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা এলাকা থেকে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২ জুলাই ইউসুফ ও মোজাম্মেল হোসেন মুকুল নামে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তার তাহাকিক হাসান হাকিমপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অভা জাকির জানান, জীবনানন্দ সরকার নামের একজন ‘টি বয়’-কে গত ৩০ মে অপহরণ করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের শাটারে তালা মেরে ভেতরে আটকে রেখে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন অপহরণকারীরা। এ ব্যাপারে থানায় একটি অপহরণ মামলা করেন জীবনানন্দের বাবা মনিন্দ্রনাথ সরকার। এরপর প্রায় ৩৬ ঘণ্টা পর অভিযান চালিয়ে ওই দোকানের ভেতরে আটকাবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ সময় জিম্মিকে পাহারা দেওয়া ইউসুফ এবং মোজাম্মেল হোসেন মুকুল নামে ২ জনকে গ্রেপ্তার করেন পুলিশ। এরপর মামলায় অভিযুক্ত অন্যান্যরা আত্মগোপন হয়ে যায়।
তিনি আরও জানান, গ্রেপ্তার সাংবাদিক তাহাকিক হাসানের ভাই মেহেদি হাসান ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ইতোপূর্বে স্বর্ণ চোরাচালানেরর মামলা রয়েছে।
অন্যদিকে, অপহরণের শিকার জীবনানন্দ সরকার ‘টি বয়’ হিসেবে কাজ করতেন। তার পরিবারের পক্ষে ১৮ লাখ দূরের কথা ১৮ হাজার টাকা দেওয়ার সক্ষমতা নেই। তাছাড়া জীবনানন্দ সরকারের কাছে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়েছেন অপহরণকারীরা। সব বিষয় মাথায় রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওসি জানান, গ্রেপ্তার ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
১২৩ দিন আগে
যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, আটক ২
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে একজনের কল পেয়ে মো. সোলায়মান হক (২৪) নামে অপহৃত যুবককে উদ্ধার ও মুক্তিপণ দাবির অভিযোগে দুই সহোদর তরুণীকে আটক করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন-লালমনিরহাটের হাতিবান্ধার বড়খাতা এলাকার ইউসুফ আলীর মেয়ে লিপি বেগম (২৭) ও তার ছোট বোন সীমা বেগম (২৫)।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: সরকারি বিনামূল্যের বই বিক্রির অভিযোগে শিক্ষিকা আটক
মঙ্গলবার দুপুরে জরুরি সেবায় কলার জানান, তার বন্ধু, বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় গিয়েছিল। এরপর তার বন্ধুর ফোন থেকে তাকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পাঠালে তার বন্ধুকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। তবে আটক হওয়ার আগে তার বন্ধু হোয়াটসঅ্যাপে তার অবস্থানের গুগল ম্যাপ লোকেশন কলারকে পাঠিয়েছিলেন। সে অনুযায়ী কলার জানান তার বন্ধু আশুলিয়া থানাধীন বাইপাইল ন্যাশনাল ব্যাংকের পেছনে একটি ভবনে আটক আছেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রেজোয়ান মিয়া তাৎক্ষণিকভাবে আশুলিয়া থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানায় এবং কলারের সঙ্গে কনফারেন্সের মাধ্যমে কথা বলিয়ে দেয়।
আরও পড়ুন: ফাঁসির দড়ি নিয়ে গাছের ডালে, ৯৯৯-এ কলে উদ্ধার
সংবাদ পেয়ে আশুলিয়া থানার একটি পুলিশ দল অবিলম্বে ঘটনা স্থলে যায়। পরে আশুলিয়া থানার এসআই শ্যামলেন্দু ঘোষ ৯৯৯ কে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে আটকে রাখার বাড়িটি চিহ্নিত করেন গাজীরচটে তাহের পাটোয়ারীর বাড়ি ‘কুসুম ভিলা’। এরপর বাড়িটিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী মো. সোলায়মান হককে উদ্ধার করা হয়। মুক্তিপণ দাবির অভিযোগে লিপি বেগম ও সীমা বেগমকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের দুই সহযোগী পালিয়ে যায়।
এ সংক্রান্তে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
১৭০১ দিন আগে
বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে স্কুলছাত্রের অপহরণ নাটক
ফেনীর সোনাগাজী উপজেলা থেকে ‘অপহৃত’ এক স্কুলছাত্রকে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
২২৪৫ দিন আগে
শ্বশুরকে অপহরণ করে মুক্তিপণ দাবি: বগুড়ায় জামাইসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় শ্বশুরকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় জামাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
২২৫৪ দিন আগে
যমুনার চর থেকে ৩ রাখাল অপহরণ, মুক্তিপণ দাবি
বগুড়ার সারিয়াকান্দির চরে মহিষের পাল থেকে তিন রাখালকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২২৬৮ দিন আগে
অপহরণের নাটক সাজিয়ে ১৪ মাসের শিশুকে খুন
ঢাকার কেরানীগঞ্জে পরকিয়ার জেরে ১৪ মাসের শিশুকে অপহরণের নাটক সাজিয়ে হত্যা করে লাশ গুম করার ঘটনা ঘটেছে।
২২৮৫ দিন আগে
হত্যার পর কলেজছাত্রের বাবার কাছে মুক্তিপণ দাবি
যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী বাঁওড়ের আগাছার ধাপের নিচ থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৩৪৪ দিন আগে