এমআইটি
শতাধিক শিক্ষার্থী পেলেন এমআইটি সনদ
হেইলিবারি ভালুকা ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স’ শেষ হয়েছে।
হেইলিবারি ভালুকা ও এমআইটির যৌথ উদ্যোগে হেইলিবারি ভালুকার স্থায়ী ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে শেষ হয় পাঁচ দিনব্যাপী আয়োজিত এই ইন্টারন্যাশনাল কনফারেন্স।
আরও পড়ুন: গোল্ড ও প্লাটিনাম সনদ লাভের লক্ষ্যে এগোতে হবে: বেবিচক চেয়ারম্যান
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকৌশল ও উদ্ভাবন ক্ষমতাকে উন্নত স্তরে প্রসারিত করাসহ বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের স্বীকৃতিস্বরূপ এ সনদ দেয় এমআইটির এজগারটন সেন্টার।
কনফারেন্সের শেষ দিনে হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও গ্রেডি বলেন, ‘এমআইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্সের আয়োজনটি বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এটি শুধুমাত্র শিক্ষা এবং উদ্ভাবনে বৈশ্বিক অংশীদারিত্ব বাড়ানোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধই নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে দেশের তরুণপ্রজন্মের বিপুল সম্ভাবনা ও প্রতিভাকে তুলে ধরতেও সহযোগিতা করবে।’
এসময় উপস্থিত ছিলেন, হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও’গ্রেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও হেইলিবারি ভালুকার উপদেষ্টা অধ্যাপক এস এম এ ফয়েজ, একাডেমিক ডিরেক্টর সন্দীপ অনন্ত নারায়ণসহ এমআইটির ফ্যাকাল্টি মেম্বার ও গ্র্যাজুয়েটরা।
এছাড়া উপস্থিত ছিলেন, বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আমিন আহমদসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর অভিভাবকেরা।
সম্মেলনে এমআইটি ফ্যাকাল্টি মেম্বার ও গ্র্যাজুয়েটদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা প্রকৌশল ও উদ্ভাবনের ক্ষমতা উন্নীত করা ছাড়াও অভিজ্ঞতা অর্জন করে।
এছাড়া বিখ্যাত হ্যারি পটার সিরিজের আন্ডার ওয়াটার হ্যারি পটার কুইডিচ প্রতিযোগিতায়ও অংশ নেয় তারা।
আরও পড়ুন: আরও দুই পোশাক কারখানা পেল এলইইডি সনদ
মানসিক সুস্থতার সনদ পাওয়ায় কনস্টেবল কাওসারকে দায়িত্বে পুনর্বহাল করা হয়েছিল: আইজিপি
৮০৭ দিন আগে
শাম্মী কুদ্দুস: গুগল এবং বিশ্ব অর্থপ্রযুক্তি শিল্পে একজন সফল বাংলাদেশি নারী
গুগলের পণ্য ব্যবস্থাপক এবং বাংলাদেশের প্রথম লিডারশীপ প্রতিষ্ঠান-বিওয়াইএলসির (বাংলাদেশ ইউথ লিডারশীপ সেন্টার) সহ প্রতিষ্ঠাতা শাম্মী কুদ্দুস বেড়ে উঠেছেন বাংলাদেশের চট্টগ্রামে। দুই সন্তানের জননী এই নারী ইতোমধ্যে স্ট্যানফোর্ড জিএসবি ও হার্ভার্ড কেনেডি স্কুল থেকে এমবিএ ও এমপেইড ডিগ্রি নিয়েছেন। শাম্মী স্কলারশিপ নিয়ে পড়তে যান আমেরিকায় এবং এমআইটি থেকে পরিবেশ প্রকৌশলে গ্রাজুয়েশন করেন। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে অবস্থান করছেন ক্যালিফোর্নিয়ার সানিভেলে।
১৯২২ দিন আগে
এফবিসিসিআই-এমআইটির সলভেথন কর্মশালা অনুষ্ঠিত
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরী উপায় বের করে আনার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ‘এফবিসিসিআই ভার্চুয়াল সলভেথন পাওয়ার্ড বাই এমআইটি সলভ এক্সিকিউটেড বাই এফবিসিসিআই টেক সি’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০৪৩ দিন আগে
গ্লোবাল কমিউনিটি বায়োসামিট ৪.০ তে প্রতিনিধিত্ব করবেন শাবি শিক্ষার্থী ইউশা আরাফ
বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) এর মিডিয়া ল্যাব আয়োজিত ‘গ্লোবাল কমিউনিটি বায়োসামিট ৪.০’ তে শাবি শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের(শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইউশা আরাফ।
২১৮৭ দিন আগে