দম্পতির মৃত্যু
দিনাজপুরে সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত দম্পতির মৃত্যু
দিনাজপুর শহরের আশ্রমপাড়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুড়ে এক দম্পতি নিহত হয়েছেন।
রবিবার (১৯ এপ্রিল) মধ্যরাতে শহরের আশ্রমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তপন সরকার (৪৫) এবং তার স্ত্রী লতা সরকার (৩৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুজনই দোতলা ঘরের একটি ছোট কক্ষে ঘুমিয়েছিলেন। একই কক্ষে গ্যাস সিলিন্ডার এবং ম্যাজিক চুলায় রান্না করতেন তারা। গতকাল রাত ১টার দিকে ওই কক্ষে আগুন এবং ধোয়ার কুণ্ডলী দেখতে পেয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে খবর দেন স্থানীয়রা।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। ওই সময় সেখান থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করেন তারা। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তারা।
দিনাজপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের সম্মতি দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
৭ দিন আগে
নাটোরে ট্রেনের ধাক্কায় দম্পতির মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার লোকমানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মফিজুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী সাবিনা বেগম (৪০)।
আব্দুলপুর রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মফিজুল ইসলাম শ্বশুর বাড়ি মাড়িয়া গ্রাম থেকে নিজ বাড়ি জামনগরে ফিরছিলেন। পথে লোকমানপুর স্টেশন সংলগ্ন দোডাঙ্গী রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে নিহত
মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
খুলনায় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের হেলপার নিহত
১০৫১ দিন আগে
১৫ ঘণ্টার ব্যবধানে চাঁদপুরে দম্পতির মৃত্যু
স্ত্রীর মৃত্যুর ১৫ ঘণ্টা পর একই হাসপাতালে স্বামী আইনজীবী মো. আয়াত আলী পাটোয়ারীর (৭০) মৃত্যু হয়েছে।
২০২২ দিন আগে