বৈদ্যুতিক শর্ট সার্কিট
আশুগঞ্জে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, দগ্ধ ৩
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে জুবায়ের (৬) নামে এক শিশু নিহত ও তার বাবা-মাসহ আরও তিনজন অগ্নিদগ্ধ হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায় মকবুল হোসেন মাস্টারের বাসায় এই ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ মকবুল মিয়া, তার স্ত্রী রেখা ও বড় ছেলে জয়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মকবুল হোসেন মাস্টারের বাসায় বিকট শব্দ হয়। তাৎক্ষণিক তার বাসা থেকে প্রথমে ধোঁয়া বের হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় মকবুল হোসেন, তার স্ত্রী রেখা, তার বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের রুমের মধ্যে আটকা পড়ে। পরে এলাকাবাসী, পুলিশ, আশুগঞ্জ ও সরাইল ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজে এগিয়ে এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন
এসময় মকবুল হোসেন, রেখা ও জয়কে উদ্ধার করতে পারলেও ভেতরে আটকা পড়ে জুবায়ের। ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় জুবায়ের।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কলাবাগানে রেস্তোরাঁয় গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৬
১৬৪৩ দিন আগে
হাতি হত্যা: কক্সবাজারে ১২ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজারে একটি এশিয়ান হাতিকে বৈদ্যুতিক শকে হত্যার পর টুকরো করে মাটিচাপা দেয়ার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার জেলার রামু দক্ষিণ খুনিয়াপালং এলাকায় এই হাতি হত্যার ঘটনায় আটক নজির আহমদ (৪৮) ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল ইসলাম।
পুলিশ জানায়, আটক নজির আহমদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় আরও কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করে মৃত হাতিটিকে মাটিচাপা দেয়া হয়েছে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ওই এলাকার নজির আহমদ ও তার তিন ছেলে তৈয়ব আলী (৩৪), মো. আলম (২২) ও জাফর আলম (২০) বাড়ির পাশে ধান চাষ করে। পাহাড়ি অঞ্চল হওয়ায় পাল বেঁধে হাতি নেমে ধান গাছ নষ্ট করে। তাই তারা জমিতে বৈদ্যুতিক তারের বেড়া দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম ও বাপ্পি বলেন, 'শুধু তাদের ধানের জমিতে নয়, এলাকার অন্যান্য ধান খেতেও হাতি নেমে ধান গাছ নষ্ট করে। নজির আহমদ ও তার ছেলেরা তাদের জমিতে হাতির বিচরণ ঠেকাতে বৈদ্যুতিক তার ব্যবহার করে যাতে হাতি আসলে বিদ্যুতের শক খায়।’
আরও পড়ুন: রাঙামাটিতে বন্য হাতির আক্রমণ আতঙ্কে গ্রামবাসী
তারা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোররাতে পাল বেঁধে হাতি নামলে এলাকায় হৈ চৈ পড়ে যায়। যার যার ধান গাছ রক্ষা করতে হাতিগুলোকে ধাওয়া করে। আমরা চারটি হাতি দেখতে পাই। তার মধ্যে তিনটি হাতি পালিয়ে গেলেও মা হাতিটি বৈদ্যুতিক তারে আটকা পড়ে। সকালে এর মৃত্যু হয়। কিন্তু হাতিটি বড় হওয়ায় পুঁতে ফেলা সহজ ছিল না। তাই শরীর থেকে মাথা ও পাগুলো কেটে বিচ্ছিন্ন করার সময় পুলিশ ও বনবিভাগের লোকজন এসে নজির আহমদকে আটক করে নিয়ে যায়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা জানান, এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান চলছে। তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
এ ব্যাপারে কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির বলেন, ২০১৭ সালের হিসেবে কক্সবাজারের দক্ষিণ বনাঞ্চলে ১৬৩টি এশিয়ান হাতি রয়েছে। এর মধ্যে গত ২ বছরে প্রায় ২০ টির মতো হাতি বাচ্চা প্রসব করেছে। যা আশার আলো দেখায়। কিন্তু কিছু দুষ্কৃতিকারী প্রতিবছর নানা কৌশলে হাতি মেরে ফেলার চেষ্টা করে। যা অত্যন্ত দুঃখজনক।
আরও পড়ুন: কক্সবাজারের বনাঞ্চলে এক বছরে এশিয়ান হাতির ১৬টি বাচ্চা প্রসব
বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ২ কিশোরের
১৮১৯ দিন আগে
ঢামেকে অগ্নিকাণ্ডের পর ৩ রোগীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডের আইসিইউতে অগ্নিকাণ্ডের পর বুধবার সকালে কমপক্ষে তিন রোগী মারা গেছেন।
১৯৮৬ দিন আগে
গাজীপুরে কারখানায় আগুন
গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় ইসলাম নীট কম্পোজিট কারখানায় শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৪১৮ দিন আগে
মিরপুরে বস্তিতে আগুনে, পুড়ল অর্ধশতাধিক দোকান, ঘর
রাজধানীর মিরপুরের কালশী এলাকার হিরুর মা’র বস্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন লেগে অন্তত ২০টি খুপরি ঘর এবং ৪০টি দোকান পুড়ে গেছে।
২৪৩২ দিন আগে