খাগড়াছড়ি
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই: ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি
খাগড়াছড়ির একটি বাজারে অগ্নিকাণ্ডে একটি খাবার হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি ঔষধের দোকানসহ বসতবাড়ি।
বুধবার (৩ জুন) রাত পৌনে ৪ টার দিকে গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
এই ঘটনায় আনোয়ার হোসেন নামক এক দোকানির তেলের দোকান ও নাঈম নামক এক ব্যবসায়ীর খাবার হোটেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
আগুনের খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর সদস্যরা।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান ফায়ার সার্ভিস।
৯৭ দিন আগে
খাগড়াছড়িতে বাসচাপায় মোটরসাইকেলআরোহী নিহত
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাইল্যাছড়ি স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা খায়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক কুবেন জয় ত্রিপুরা (২৮) নিহত হন। সেই সঙ্গে মোটরসাইকেলের অপর আরোহী হলেন ত্রিপুরা (১৯) গুরুতর আহত হন।
নিহত কুবেন জয় গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্খীমুড়া এলাকার বাসিন্দা কৃপাচার্য ত্রিপুরার ছেলে। হলেন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকার মনোহরি ত্রিপুরার ছেলে।
আহত যুবককে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিহতের মরদেহ মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, দুর্ঘটনায় আহত একজন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক বাসের চালক ও সহকারী পলাতক। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২১৫ দিন আগে
খাগড়াছড়িতে কৃষি সম্প্রসারণ বিভাগে দুদকের অভিযান
বিভিন্ন অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৭ আগস্ট) কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালকের কার্যালয় এবং খাগড়াছড়ি জেলা পরিষদে এই অভিযান চালানো হয়। দুদকের হটলাইন নম্বর ১০৬-এ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এ উদ্যোগ নেয়া হয়।
রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ
দুদক সূত্রে জানা যায়, কৃষি বীজ বিতরণে অনিয়ম, কর্মশালার অর্থ আত্মসাৎ, কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে জটিলতা সংক্রান্ত অভিযোগ তদন্তে অভিযান চালানো হয়।
অভিযান শেষে রাঙ্গামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন দুদক কমিশনের কাছে জমা দেওয়া হবে।
উল্লেখ্য.খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোহাম্মদ বাছিরুল আলমের বিরুদ্ধে নিম্ন মানের বীজ ক্রয় সংক্রান্ত অনিয়মের অভিযোগে কিছুদিন আগে জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে।
৩৭৭ দিন আগে
খাগড়াছড়িতে কাভার্ডভ্যান-ট্যাক্টর সংঘর্ষে চার শ্রমিক আহত
খাগড়াছড়ির আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল ৭টার দিকে ময়লার টিলায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— মো. রহিম, মো. শাহিন, মো. রমজাম আলী ও থৈঅংগ্য মারমা। তারা সবাই মাটিরাঙ্গার বাসিন্দা ও ট্রাক্টরের শ্রমিক।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান খাগড়াছড়ি শহরের পথে আলুটিলায় ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানে আগুন লাগে এবং ধাক্কায় ট্রাক্টর উল্টে যায়।
আরও পড়ুন: এনবিআরে সেনা–পুলিশ মোতায়েন, উত্তেজনা বাড়ছে
দুর্ঘটনায় ট্রাক্টরের চার শ্রমিক আহত হন। এর কারণে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের সহায়তার আশ্বাস দেন।
৪৭২ দিন আগে
খাগড়াছড়ি থেকে চবির ৫ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে
পার্বত্য চট্টগ্রামের সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি বেড়াতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে অপহরণের অভিযোগ উঠেছে। অভিযোগের ঘটনায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত) গ্রুপকে দায়ী করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে টমটম চালকসহ তাদের অপহরণ করা হয়।
অপহৃত শিক্ষার্থীরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো। এরা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, অপহরণের শিকার শিক্ষার্থীরা বিজু উৎসব উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেড়াতে যায়। বিজু উৎসব শেষে গতকাল ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার উদ্দেশে বাঘাইছড়ি থেকে দিঘীনালা হয়ে খাগড়াছড়ি সদরে চলে আসে। ঐদিন চট্টগ্রামগামী বাসের টিকিট না পাওয়ার কারণে তারা পাঁচজন খাগড়াছড়ি শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক জায়গায় এক আত্মীয়ের বাড়িতে রাত্রি যাপন করে। সেখান থেকে আজ সকালে টমটম গাড়ি যোগে খাগড়াছড়ি সদরে আসার পথে গিরিফুল এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গাড়ি আটকায় এবং টমটম গাড়ির ড্রাইভারসহ ৫ জন শিক্ষার্থীকে সেখান থেকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।
আরও পড়ুন: ‘অপহরণের’ কায়দায় তুর্কি শিক্ষার্থীকে তুলে নিল মার্কিন পুলিশ
পিসিপি'র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা অপহরণ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) অপহরণের ঘটনা ঘটিয়েছে জানিয়েছেন তিনি।
রিবেক চাকমা সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে অপহৃত পাঁচজন শিক্ষার্থীর মধ্যে রিশন চাকমা পিসিপির (জেএসএস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য বলে জানিয়েছেন।
বিবৃতিতে অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচজন শিক্ষার্থী ও ড্রাইভারকে সুস্থ শরীরে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। একইসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও খাগড়াছড়ি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।
এই বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট( ইউপিডিএফ) প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, আমরা সব সময় ভ্রাত্রিঘাতি সংঘাত, হানাহানি বন্ধের কথা বলে আসছি। সেখানে এমন ঘটনায় জড়িত থাকার প্রশ্নই ওঠে না। এই ঘটনায় ইউপিডিএফকে জড়ানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন বলেও জানান তিনি।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, বিভিন্ন মাধ্যম থেকে অপহরণের ঘটনার কথা শুনেছেন। তবে থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।
৫১০ দিন আগে
খাগড়াছড়িতে বাড়ছে পর্যটক, কাটছে ব্যবসার মন্দা
ভরা মৌসুমে খাগড়াছড়িতে পর্যটকের সমাগম বাড়ায় প্রাণচাঞ্চল্যতা ফিরেছে পর্যটক সংশ্লিষ্ট খাতে।
বৈশ্বিক মহামারি করোনার সময় থেকেই খাগড়াছড়ির পর্যটন খাতে ধ্বস নামতে শুরু করে। আঞ্চলিক সমস্যা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ নানান কারণে মাঝেমধ্যে বন্ধ হয়ে যায় পর্যটন স্পটগুলো। এছাড়া কয়েক দফার বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন কেন্দ্রিক ব্যবসায় কিছুটা ধস নেমেছিল। পর্যটকের অভাবে লোকসান গুণতে থাকে বিনিয়োগকারীরা।
পর্যটকদের আনাগোনা বাড়ায় আবারও আশায় বুক বাঁধছেন এ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাহাড়ের পর্যটন কেন্দ্রিক সব বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেড়েছে পর্যটক সমাগম।
খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝর্ণা, জেলাপরিষদ পার্ক ঘুরে দেখা যায় পর্যটকে ভরপুর রয়েছে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তারা।
তবে খাগড়াছড়ি ভ্রমণে আসা অধিকাংশ পর্যটক মূলত সাজেক পর্যটন স্পটে বেড়াতে আসেন। খাগড়াছড়িতে হাতেগোনা কয়েকটি পর্যটনস্পট হওয়ায় সাজেক আসা যাওয়ার ফাঁকে স্পটগুলো থেকে ঘুরে যান পর্যটকরা।
৬৩২ দিন আগে
খাগড়াছড়িতে জিপগাড়ি উল্টে যুবকের মৃত্যু
খাগড়াছড়ি সদরের ভাই-বোনছড়া এলাকায় জিপগাড়ি উল্টে মনির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভাই-বোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মনির হোসেনে (২৪) ভাই-বোনছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে।
আরও পড়ুন: কমলগঞ্জে অটোরিকশা উল্টে ২ কলেজ ছাত্রের মৃত্যু
স্থানীয়রা জানান, জিপগাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মনির হোসেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, মনিরের লাশ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৬৩৪ দিন আগে
খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন সদস্য নিহত হয়েছেন।
বুধবার উপজেলার শান্তিরঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।
ইউপিডিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে তাদের তিন নেতাকর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই নিহত হন তারা।
আরও পড়ুন: চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, তারা গোলাগুলির শব্দ শুনেছেন, তবে দুর্গম এলাকায় হত্যাকাণ্ড ঘটায় লাশ উদ্ধার করতে সময় লাগবে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে ইউপিডিএফ।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
৬৭৮ দিন আগে
খাগড়াছড়িতে মারধরে নিহত শিক্ষকের লাশ পরিবারের কাছে হস্তান্তর
খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসানাত মুহাম্মদ সোহেল রানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত তিনটার দিকে আইনি সকল প্রক্রিয়া সম্পন্ন করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌফিকুল আলম।
তৌফিকুল আলম বলেন, নিহতের স্ত্রী এবং পরিবারের সদস্যরা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল থেকে রাতে লাশ গ্রহণ করেছেন। লাশ নিয়ে রাতেই তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। জেলার রামগড় সিমানা পর্যন্ত নিরাপত্তা দিয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
৭০৫ দিন আগে
সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে ফিরলেন সাজেকে আটকে পড়া ১৪০০ পর্যটক
৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির কারণে সাজেকে আটকে পড়া ১ হাজার ৪০০ পর্যটক সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে ফিরে এসেছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এদিকে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সব রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে অবরোধের তৃতীয় দিন, বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন
সেনাবাহিনী সূত্রে আরও জানা যায়, সোমবার রাতে যান চলাচল ঠিক রাখতে স্থানীয় বাসিন্দা ও সেনা সদস্যরা একসঙ্গে কাজ করেছেন।
সূত্র আরও জানায়, বাঘাইছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সহায়তায় সাজেকে আটকে পড়া পর্যটকদের আবাসন ফির ৫০-৭৫ শতাংশ মওকুফ করা হয়েছে।
এর আগে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক সহিংস ঘটনার প্রতিবাদে শুক্রবার ঢাকাস্থ জুম্ম আন্দোলনকারী শিক্ষার্থী ও নেতাকর্মীরা অবরোধের ডাক দেয়। এই বিক্ষোভে সমর্থন জানায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আরও পড়ুন: খাগড়াছড়িতে জুম্মদের ওপর হামলার প্রতিবাদে ৭২ ঘণ্টা অবরোধের ডাক
৭১৪ দিন আগে