বিদেশে চিকিৎসা
চিকিৎসায় বিদেশমুখি প্রবণতা কমাতে জনগণের আস্থা অর্জনে চিকিৎসকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে চলে যাচ্ছে। দেশের মানুষের চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমাতে চিকিৎসকদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এটি কোনো আইন বা প্রতিষ্ঠান দিয়ে সম্ভব নয়; চিকিৎসকদের মানবিক আচরণ ও মানসম্মত চিকিৎসাসেবার মাধ্যমেই তা অর্জন করতে হবে।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশের ইতিহাসের জীবন্ত সাক্ষী। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে এই প্রতিষ্ঠানের চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখান থেকে শুধু সেরা চিকিৎসকই নয়, এমন মহৎ মানুষ তৈরি হয়েছেন, যারা অন্যের জীবন রক্ষায় নিজেদের স্বার্থ বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেননি।
তিনি বলেন, দেশের মানুষের কাছে, বিশেষ করে রাজধানীর মানুষের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সার্বক্ষণিক একটা নির্ভরতার প্রতীক। একজন চিকিৎসকের স্টেথোস্কোপের এক প্রান্তে যেমন তার কানে থাকে, ঠিক অন্য প্রান্তে তখন স্পন্দিত হয় একটা মানুষের জীবন। চিকিৎসক ও রোগীকে ঘিরে আবর্তিত হয় একটা পরিবারের অগাধ বিশ্বাস।
তারেক রহমান বলেন, এমন একজন মানুষ হিসেবে আমরা আপনাদের চিন্তা করি, যার কাছে আমরা ভরসা পাই; ভরসা পাই একজন পরম বন্ধু হিসেবে। বিপদে পড়লেই কিন্তু মানুষ আপনাদের কাছে যায়। একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায়, তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই তার কাছে যায়। চিকিৎসকগণই রোগ-শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন এবং এই কথাটি আমি আমার জীবনেও উপলব্ধি করেছি।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তার মায়ের জীবনের শেষ সময়ে দেশের চিকিৎসকেরা যে আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে সেবা দিয়েছেন, তা পৃথিবীর কোনো উন্নত হাসপাতালেও অর্থ দিয়ে পাওয়া সম্ভব নয়।
৫ দিন আগে
মানুষ নিরুপায় হয়ে বিদেশে চিকিৎসা নিতে যায়: ড. আসিফ নজরুল
মানুষ বিরক্ত ও নিরুপায় হয়ে বিদেশে চিকিৎসা নিতে যায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের মতে চিকিৎসা খাতে চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের বাজার রয়েছে। এই বাজার আপনি নিতে পারছেন না? কেন মানুষ চিকিৎসার জন্য বিদেশে যায়? এমনকি এমন মানুষও বিদেশে যায়, যারা কখনও ঢাকায় আসেনি।”
তিনি বলেন, “মানুষ বিরক্ত ও নিরুপায় হয়ে বিদেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। দেশে পর্যাপ্ত সেবা থাকলে কেউ বিদেশে যেতো না। যদি এই বাজার দখল করতে পারেন, আপনারাও লাভ করবেন, দেশেরও লাভ হবে।”
ড. আসিফ নজরুল আরও উল্লেখ করেন, “অনেকে চিকিৎসক অনর্থক বিভিন্ন টেস্ট দেন। আমার বাসার হেল্পিং হ্যান্ড, গরিব ছেলে, ঢাকার একটি হাসপাতালে ১৪টি টেস্ট করিয়েছিল। সে রাগ করে বাড়ি চলে আসে। সেখানে টেস্ট ছাড়া ভালো হয়ে ফিরেছে। তার পরিচিত ডাক্তার ছিল। এই অত্যাচার এখনও বন্ধ হয়নি।” তিনি গরিব রোগীদের জন্য অনর্থক ১৪–১৫টি টেস্টের প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানান।
পড়ুন: চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন মির্জা ফখরুল
আইন উপদেষ্টা বলেন, “নির্দিষ্ট ওষুধ কেন কিনতে হবে? পৃথিবীর কোনো জায়গায় প্রাইভেট ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারদের নির্দিষ্ট সময় থাকে? আপনাদের কি ওষুধ কোম্পানির দালাল হওয়ার প্রয়োজন?”
তিনি হাসপাতালের মালিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কি কম লাভ করেন? যারা হাসপাতালের মালিক, তাদের কাছে কোটি টাকার বাগানবাড়ি থাকতে পারে। নার্সদের ভালো বেতন দেওয়া সম্ভব। যদি নার্স ১২ হাজার টাকা বেতন পান, তাহলে কি ভালো সেবা দেবে? সে বিরক্ত থাকবে। আপনি লাভ করছেন, কিন্তু ন্যায্যভাবে করতে হবে।”
ড. আসিফ নজরুল আরও বলেন, “আজ মানুষ ভারত বা থাইল্যান্ডে যেতে চায় না। আপনাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা আছে। করোনাকালে প্রমাণ করেছেন। কর্মীদের বেতন বাড়ালে সামান্য লাভ কমলেও তারা ভালো সেবা দিতে পারবে। যদি ১০০ কোটি টাকা লাভ করেন, ১০ শতাংশ কমলেও সেই সেবা বিনিময়ে পূরণ হবে।”
উপদেষ্টা মালিকদের সচেতন হওয়ার এবং কর্মীদের ন্যায্য বেতন নিশ্চিত করার পরামর্শ দেন।
৩৩৪ দিন আগে
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কিছু করার নেই: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনি দিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কিছু করার নেই।
তিনি বলেন, 'আমি আগেও বলেছি, ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারা অনুযায়ী শর্তসাপেক্ষে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়া হয়েছে, এটি প্রধানমন্ত্রীর উদারতা। এই আইনি অবস্থানে কোনো পরিবর্তন আনা হলে প্রথমে তার শর্তসাপেক্ষ মুক্তি বাতিল করতে হবে। এরপর অন্যান্য বিষয় বিবেচনা করা যেতে পারে।’
আরও পড়ুন: উন্নত চিকিৎসায় বিদেশে যেতে খালেদা জিয়াকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী
সোমবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।
৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রবিবার সরকারকে আল্টিমেটাম দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, 'আবেদনটি প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠাবে। এটি আইন মন্ত্রণালয়ের মতামতের ওপর নির্ভর করে। আমি মনে করি, সরকার আইন অনুযায়ী এর চেয়ে বেশি কিছু করতে পারবে না।’
এর আগে ১৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়াতে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, খালেদা জিয়াকে ঢাকায় চিকিৎসা নিতে হবে এবং এই সময়ের মধ্যে তাকে বিদেশে যেতে দেওয়া হবে না।
আরও পড়ুন: আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ নেই: আইনমন্ত্রী
লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।
২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পর থেকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে পুরান ঢাকার কারাগারে পাঠানো হয়। পরে একই বছর দুর্নীতির আরেকটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানো হবে: আইনমন্ত্রী
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশ সরকার ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে গুলশানের বাসায় অবস্থান এবং দেশ ত্যাগ না করার শর্তে সাময়িকভাবে মুক্তি দেয়।
১০২৫ দিন আগে
৪৮ ঘণ্টার মধ্যে খালেদাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা নিন: ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় কিছু হলে সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, ‘আমি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তাকে কখনো কাঁদতে দেখিনি। তিনি এতটাই পাতলা হয়ে গেছেন যে তিনি ঠিকমতো কথা বলতে পারে না। চিকিৎসক বলেছেন আপনার যদি কিছু করার থাকে তবে করুন, তিনি ভালো নেই।’
রবিবার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবি এবং চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনের চেষ্টা করবেন না: মির্জা ফখরুল
খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতা। তিনি বলেন, তার কিছু হলে তা শুধু বিএনপির নয়, জনগণ, গণতন্ত্র ও দেশের জন্যও বড় ক্ষতি হবে।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে বিএনপি নেতা বলেন, এটা দেশের জন্য সম্মানের নয়।
তিনি বলেন, খালেদা জিয়া এমন একজন নেত্রী গণতন্ত্রের জন্য, দেশের প্রয়োজনে রাজপথে নেমেছিলেন এবং এরশাদকে হটিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, তাকে পর্যাপ্ত চিকিৎসা ছাড়াই বন্দি করে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৬ দিনের হরতাল পালন করেছে এবং খালেদা জিয়া গণতন্ত্রের স্বার্থে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করেছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল
ফখরুল বলেন, দেশের মানুষ এখন বলছে সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই এবং গণতন্ত্রপন্থী কোনো দলই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। এই অবস্থা চলতে থাকলে দেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ভারতের কথায় মাথা ঘামানোর দরকার নেই: মির্জা ফখরুল
১০২৬ দিন আগে
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান ৫৮২ জন বিশিষ্ট নাগরিকের
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ৫৮২ জন বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও পেশাজীবী।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অসুস্থ হয়ে পড়লে ৯ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দেশে তার চিকিৎসা করার মতো কিছুই অবশিষ্ট নেই।
তারা আরও বলেন, ‘খালেদা জিয়াকে বাঁচাতে হলে তাকে চিকিৎসার জন্য বিদেশে একটি উন্নত কেন্দ্রে নিয়ে যাওয়া প্রয়োজন। আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: সরকার অমানবিকভাবে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত করছে: ফখরুল
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, আইনজীবী এ জে মোহাম্মদ আলী, আইনজীবী জয়নুল আবেদীন, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, রুহুল আমিন গাজী, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ।
তারা বিদেশে চিকিৎসার সুবিধার্থে আদালতের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সনকে স্থায়ী জামিনে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যা, কোভিড পরবর্তী জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। পরে হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করেন।
২০২০ সালের ২৫ মার্চ সরকার তাকে ৬ মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেয় এই শর্তে যে তিনি রাজধানীতে তার বাড়িতে থাকবেন এবং দেশ ত্যাগ করবেন না।
আরও পড়ুন: বিদেশে খালেদার চিকিৎসার দাবিতে বিএনপির পদযাত্রা
খালেদা জিয়ার শারিরীক অবস্থা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মতো হয়নি: ব্যক্তিগত চিকিৎসক
১০৪৩ দিন আগে
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: আরও ৪০ জেলায় সমাবেশ করবে বিএনপি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দ্বিতীয় দফায় ৮ জানুয়ারি থেকে আরও ৪০টি সাংগঠনিক জেলায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
কর্মসূচি অনুযায়ী, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের ওপর চাপ বাড়াতে ৮, ১২, ১৫, ১৭, ২২ ও ২৪ জানুয়ারি ছয়দিন ধরে সমাবেশ করবে দলটি।
আগামী ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশের মাধ্যমে দ্বিতীয় ধাপের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবে দলটি।
অন্যান্য জেলার মধ্যে রয়েছে- রাজশাহী, চাঁদপুর, রংপুর, বরিশাল দক্ষিণ, খুলনা, চট্টগ্রাম দক্ষিণ, সিলেট, নীলফামারী, ফেনী, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা, শেরপুর, বাগেরহাট, রাঙামাটি, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, নড়াইল, পিরোজপুর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সাতক্ষীরা, ময়মনসিংহ দক্ষিণ, নাটোর, বরিশাল উত্তর, চট্টগ্রাম উত্তর, সৈয়দপুর, শরীয়তপুর, ময়মনসিংহ উত্তর, ঝালকাঠি, মাগুরা, মাদারীপুর, বান্দরবান, মৌলভীবাজার ও পঞ্চগড়।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার কিছু হলে সরকারকে ‘হত্যা মামলার আসামি’ করার হুঁশিয়ারি বিএনপির
প্রথম দফায় একই দাবিতে ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৩২টি জেলায় সমাবেশ করেছে দলটি।
এর আগে সারাদেশে মানববন্ধন, গণঅনশন, সমাবেশ ও ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছে বিএনপি।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা নিয়ে ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বার বার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন ও আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তবে কয়েকজন মন্ত্রী বলছেন, বিএনপি চেয়ারপার্সন কারাগারে ফিরে নতুন আবেদন না করা পর্যন্ত তার বিদেশে যাওয়ার সুযোগ নেই।
আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনগত সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
১৬৫৩ দিন আগে
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ২৫০০ সাংবাদিকের আহ্বান
মানবিক কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে বুধবার সরকারের কাছে আড়াই হাজারের বেশি সাংবাদিক আহ্বান জানিয়েছেন।
বিএনপিপন্থী ২ হাজার ৫৮২ জন সাংবাদিকের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি (খালেদা) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের মত অবস্থানে চলে গেছেন। দেশে তাকে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকি নেই।’
তারা বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের জীবন বাঁচাতে তাকে বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক কারণে অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।’
সাংবাদিকরা বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধানের বক্তব্য গভীর উদ্বেগের বিষয়।
দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী, একজন প্রবীণ নাগরিক, একজন নারী উপরন্তু একজন কারাবন্দীর যথাযথ সুচিকিৎসা পাওয়া ন্যূনতম মানবাধিকারের অংশ।
সাংবাদিকরা বলেন, ‘জাতি হিসেবে তার মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই আমরা তাকে আদালতের মাধ্যমে স্থায়ী জামিনে মুক্ত করে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’
আরও পড়ুন: খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মির্জা ফখরুল
খালেদা জিয়ার সার্বিক অবদান এবং তার বার্ধক্যের এই কঠিন সময়ের কথা বিবেচনা করে সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে তার প্রতি সহানুভূতিশীল আচরণ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
সাংবাদিকরা বলেন, সরকার খালেদার বিদেশে চিকিৎসার ব্যবস্থা নিলে দেশবাসী তা ইতিবাচক হিসেবেই দেখবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, আলমগীর মহিউদ্দিন, আমানউল্লাহ, আবুল আসাদ, শওকত মাহমুদ, রেজওয়ান সিদ্দিকী, মোস্তফা কামাল মজুমদার, সালাহ উদ্দিন মোহাম্মদ বাবর, সৈয়দ মেসবাহ উদ্দিন, আবদুল হাই সিকদার, এরশাদ মজুমদার, আমিনুর রহমান সরকার, আল মুজাহিদি, এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, এম এ আজিজ, কাদের গনি চৌধুরী, কামালউদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, মাসুমুর রহমান খলিলি, ইলিয়াস খান, মুরসালিন নোমানী, কাজী রওনক হোসেন, বদিউল আলম, বখতিয়ার রানা ও নুরুদ্দিন আহমেদ প্রমুখ।
আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি স্বাস্থ্যগত নয়, রাজনৈতিক: তথ্যমন্ত্রী
১৬৯৫ দিন আগে
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারকে বাধ্য করতে আট দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, দোয়া মাহফিল ও মৌন মিছিল। আগামী ২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি পালন করবে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল ও মহিলা দল।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছয়দিন পর ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়।
বিএনপির চেয়ারপার্সনের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখ ও দাঁতের জটিলতায় ভুগছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ফরিদপুরে ডিসি অফিসে বিএনপির স্মারকলিপি
তারা বলেন, খালেদার অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কারণ তিনি হৃদরোগ, কিডনি ও লিভারের জটিল সমস্যা, উচ্চ রক্তে শর্করা এবং নিম্ন হিমোগ্লোবিনের মাত্রায় ভুগছেন।
পরিবারের পক্ষ থেকে, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া কারাগারে ফিরে নতুন করে আবেদন করলে সরকার তার আপিল বিবেচনা করবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: বুধবার ডিসি অফিসে স্মারকলিপি দেবে বিএনপি
খালেদা জিয়ার শারিরীক অবস্থা এখনও সঙ্কটাপন্ন: চিকিৎসক
১৬৯৫ দিন আগে
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ফরিদপুরে ডিসি অফিসে বিএনপির স্মারকলিপি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে দলটির নেতারা।
বুধবার বেলা ১১টার সময় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অতুল সরকারের কাছে এই স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানো না হলে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে এর দায় সরকারকে নিতে হবে।
বক্তরা বলেন, সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার জন্য দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতেই দেশ নেত্রীর প্রতি এমন মনুষ্যত্বহীন আচরণ করছে। মানবিক বিবেচনায় বেগম জিয়াকে মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর দাবি জানান তারা।
এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেরছ আলী ইছাসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি: মির্জা ফখরুল
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে: আইনমন্ত্রী
১৬৯৬ দিন আগে
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: বুধবার ডিসি অফিসে স্মারকলিপি দেবে বিএনপি
দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার দাবিতে বুধবার সারাদেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে স্মারকলিপি জমা দেবে বিএনপি।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
সমাবেশে ফখরুল বলেন, আমাদের নেত্রীর (খালেদা) বিদেশে চিকিৎসার জন্য তার মুক্তির দাবিতে আগামী ২৪ নভেম্বর (বুধবার) জনগণের সাথে আমাদের নেতাকর্মীরা সকল জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে স্মারকলিপি জমা দেবে।
সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন ফখরুল। এসময় তিনি বলেন, আন্দোলন জোরদার করা ছাড়া আর কোনও বিকল্প নেই আমাদের হাতে।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশের কোনো উন্নত কেন্দ্রে যেতে দেয়ার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি শাখা এই সমাবেশের আয়োজন করে।
আরও পড়ুন: খালেদা জিয়ার শারিরীক অবস্থা এখনও সঙ্কটাপন্ন: চিকিৎসক
একই দাবি আদায়ে শনিবার রাজধানীসহ সারাদেশে সাত ঘণ্টার গণ-অনশন কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছয়দিন পর গত ১৩ নভেম্বর পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চক্ষু ও দাঁতের জটিলতায় ভুগছেন।
তারা আরও বলেছেন, তিনি এখন একটি গুরুতর কার্ডিয়াক সমস্যায় ভুগছেন। তার রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে এবং তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে।
পরিবারের পক্ষ থেকে খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেন।
তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া কারাগারে ফিরে নতুন করে আবেদন করলে সরকার তার আপিল বিবেচনা করবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি: ফখরুল
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সোমবার বিএনপির সমাবেশ
১৬৯৮ দিন আগে