প্রহরী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রহরী হিসেবে কাজ করছে সরকার: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রহরী হিসেবে কাজ করছে, গণতন্ত্রের নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করছে। তাই, এই সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত আছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, অনেক রক্ত, আত্মত্যাগ ও ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রহরী হিসেবে কাজ করছে এবং গণতন্ত্রের নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করছে। সুতরাং এই সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত আছে। পরাজিত শক্তিরা নানা চক্রান্ত-ষড়যন্ত্র করতে পারে, ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করতে পারে। সেটা যাতে করতে না পারে, সেই কারণে আমরা আগে থেকেই সবাইকে সচেতন করছি এবং আমাদের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, দলের চেয়ারম্যানের পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যাতে একেবারে পাহারাদারের মতো কাজ করেন। তাদের বলা হয়েছে, হিন্দু ধর্মের ভাইবোনদের সঙ্গে তারা যেন একযোগে দুর্গাপূজায় প্রহরীর কাজ করেন। শুধু এবারেই নয়, আমরা গত দুর্গাপূজা, তার আগের দুর্গাপূজাসহ সমস্ত পূজাতে একইভাবে দলের নেতাকর্মীদের এই নির্দেশ দিয়েছিলাম। প্রত্যেকেই বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি এবং সেখানে বক্তব্য দিয়েছি।
রুহুল কবির রিজভী বলেন, হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের পূজাপার্বণে আমরা দেশের নাগরিক হিসেবে তাদের পাশে থাকার, তাদের নিরাপত্তাবিধানের জন্য যে কাজগুলো করেছি, এবারও তাদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা এবং উল্টো রথের এই আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একইভাবে তাদের পাশে থাকবে।
তবে এটি নিয়ে কেউ যাতে আবার কোনো রাজনীতি করার সুযোগ সৃষ্টি করতে না পারে সে বিষয়েও দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ অন্যান্য যে সমস্ত নৃগোষ্ঠীরা আছেন, সবাই এখন ঐক্যবদ্ধ। বিভিন্ন সময়ে এই জাতির মধ্যে বিভাজন-বিভক্তি কারা করত, এটা তারা বুঝে গেছেন। গত নির্বাচনে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের উপস্থিতি প্রমাণ করেছে, কোনো ধরনের অপশক্তি আর আমাদের ঐক্য ভাঙতে পারবে না।
দেশের অগ্রগতিতে প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, সাধারণ ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন করেছেন। বর্ষায় পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে সেচ ও মৎস্যচাষের সুবিধা নিশ্চিত করতে খাল খননের বৃহৎ কর্মসূচি বাস্তবায়নে তিনি দিনরাত দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। এ অগ্রযাত্রায় কোনো অপশক্তি বা এজেন্ট যেন উস্কানি দিয়ে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণ এবং বিএনপিসহ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, কর্মসূচির অগ্রগতির বিষয়ে যদি মাঠপর্যায়ের কর্মকর্তারা সঠিক তথ্য না দেন, তাহলে সরকার যতই চেষ্টা করুক না কেন, কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। মাঠপর্যায়ে গতিশীলতা বজায় রাখা এবং কর্মকর্তারা যেন কোনো প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে সরকারের কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করেন, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘স্কুল ফিডিং’ কর্মসূচিকে একটি মহৎ ও মানবিক উদ্যোগ উল্লেখ করে এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, প্রায় ১৫০টি উপজেলায় ৩০ লাখ শিক্ষার্থীর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় টিফিন সরবরাহ করা হচ্ছে। এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তবে যেসব এলাকায় স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে, সেসব এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতারা।
২২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজ থেকে পড়ে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ফৌজদারহাট সাগর উপকূলে অবস্থিত এনবি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম নিজাম উদ্দিন। তিনি মিরসরাই উপজেলার বড়তাকিয়া পূর্ব খৈয়াছড়ার মৃত আবদুর রশিদের পুত্র।
আরও পড়ুন: কুমিল্লায় জজ মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
স্থানীয়রা জানান, মিরসরাইয়ের বাসিন্দা নিজাম উদ্দিন সীতাকুণ্ডের ফৌজদারহাট সাগর উপকূলে অবস্থিত এনবি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। সোমবার রাতে নৈশকালীন ডিউটি শেষে মঙ্গলবার সকালে ফিরে যাবার সময় হঠাৎ জাহাজ থেকে পা পিছলে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনবি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার মাজাহারুল ইসলাম জানান, সকালে স্ক্র্যাপ জাহাজের ওপর থেকে পড়ে এক প্রহরী মারা গেছেন। নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানসহ সব সহযোগিতা করব।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আবু সাঈদ জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩০২৭
চট্টগ্রামে পূজামণ্ডপে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
১০২৪ দিন আগে
চট্টগ্রামে সরকারি খাদ্যগুদামে দুই প্রহরীর মারামারি, নিহত ১
চট্টগ্রামে সরকারি খাদ্যগুদামের দুই নিরাপত্তা প্রহরীর মধ্যে মারামারির ঘটনায় ওসমান গণি (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট (মনসুরাবাদ) খাদ্য গুদামে মারামারির ঘটনার পর হাসপাতালে মারা যান ওসমান গণি। এ ঘটনায় অপর নৈশপ্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত ওসমান কক্সবাজার কক্সবাজারের মহেশখালীর তজু মিয়ার ছেলে।
সরকারি খাদ্য গুদামের ম্যানেজার মো. জাহাঙ্গীর বলেন, গতকাল রাতে ডিউটিরত অবস্থায় দুই নিরাপত্তা প্রহরী মারামারি করেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে। তবে কি কারণে তারা মারামারি করছে বিষয়টি জানি না।
আরও পড়ুন: চট্টগ্রামে ছোট ভাইয়ের বিরুদ্ধে ছুরিকাঘাতে বড় ভাই খুনের অভিযোগ
নিহতের ছোট ভাই আব্দুর গফুর বলেন, আমার ভাই গত ফেব্রুয়ারি মাসে বদলি হয়ে দেওয়ানহাট এলাকার খাদ্যগুদামে আসেন। কক্সবাজারে চাকরি করার সময় জিয়াউল হক নামে আরেক নিরাপত্তা প্রহরী আমার ভাইকে নানাভাবে উত্যক্ত করতো। এখানে আসার পর জিয়াউল হক আবারও তাকে নানা সময় উস্কানিমূলক কথা বলে তাকে ক্ষেপাতো। এ কারণে তিনি ঊর্ধ্বতন অফিসারের কাছে বিষয়টি জানালে গত মাসে আমার ভাইকে অন্য একটি রুমে সরিয়ে নেন কর্তৃপক্ষ। গতকাল রাতে আমার ভাই ডিউটি করছিলেন। এসময় পূর্ব পরিকল্পিতভাবে জিয়া আমার ভাইয়ের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করে। পরে ওখানকার লোকজন এসে আমার ভাইকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পর তিনি বাথরুমে গেলে সেখানে মাথা ঘুরে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, রাতে খাদ্যগুদামের এক নিরাপত্তা প্রহরীকে পেটানো হয়েছে। এরপর তার মৃত্যু হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা জিয়াউল হক নামে আরেক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করেছি।
আরও পড়ুন: চট্টগ্রামে নিজ ঘরে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
১০৯৯ দিন আগে
কুমিল্লায় ডাক বিভাগের নৈশ প্রহরীর লাশ উদ্ধার
কুমিল্লার দেবিদ্বারে মোসলেম মোল্লা (৬০) নামে ডাক বিভাগের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোসলেম মোল্লা দেবিদ্বার বড় আলমপুর এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত জেলা পরিষদ ডাক বাংলোর সামনে অবস্থিত উপজেলা ডাক বিভাগের অফিসের নৈশ প্রহরীর কাজ করতেন। থাকতেনও সেখানেই।
শনিবার সকালে অনেক ডাকাডাকির পরেও ঘুম থেকে না উঠায় স্থানীয় লোকজন তার ঘুমানোর কক্ষে ঢুকে। অনেক ডাকাডাকি করার পরেও না জাগায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
দেবিদ্বার থানা পুলিশের পরিদর্শক মারুফ রহমান বলেন, আমরা ধারণা করছি তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরিবার এসে লাশ শনাক্ত করেছে। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য পাঠাবো। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মস্তকবিহীন নবজাতকের লাশ উদ্ধার
শার্শায় নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
সাভারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
১৬৭৮ দিন আগে