জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মাগুরায় দেশি পোশাকে ‘পাকিস্তানি’ ট্যাগ লাগিয়ে বিক্রি, জরিমানা
ঢাকা থেকে কেনা পোশাকে ‘পাকিস্তানি’ ট্যাগ লাগিয়ে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে মাগুরার ‘মেসার্স দেশি ভিনদেশি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের সৈয়দ আতর আলী সড়কের বকসী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন শার্ট, টি-শার্ট ও মেয়েদের পোশাক পাকিস্তানি ও অন্যান্য বিদেশি পণ্য বলে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানটি পাকিস্তানি পোশাকের কোনো বৈধ প্রমাণ দেখাতে পারেনি। ভাউচার যাচাই করে দেখা যায়, পোশাকগুলো ঢাকার এলিফ্যান্ট রোড ও ইসলামপুরের বিভিন্ন দোকান থেকে কেনা। অথচ সেগুলো পাকিস্তানি ড্রেস হিসেবে প্রতিটি ৮ হাজার ৫০০ থেকে ৯ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।
এ ছাড়াও প্রতিষ্ঠানটিতে আমদানিকারকের ট্যাগবিহীন বিভিন্ন বিদেশি প্রসাধনীও পাওয়া যায়। এসব পণ্যে নিজেদের ইচ্ছামতো উচ্চমূল্যের প্রাইস ট্যাগ লাগিয়ে বিক্রি করা হচ্ছিল।
এ ধরনের অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
১১ দিন আগে
বাজার তদারকিতে ভোক্তা অধিকারের মহাপরিচালক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা রবিবার ঢাকা শহরের বিভিন্ন কাচাবাজার ও সুপার শপ তদারকি করেছেন। তদারকিকালে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক বজায় রাখা সংক্রান্তে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করা হয়।
২১৮৫ দিন আগে
শ্রমজীবীদের মাঝে ১৫ হাজার মাস্ক বিতরণ শুরু বাণিজ্য মন্ত্রণালয়ের
শ্রমজীবী, নিম্নবিত্ত ও বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের মধ্যে ১৫ হাজার মাস্ক বিতরণ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
২১৮৬ দিন আগে
বেশি দামে চাল বিক্রি, মানিকগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিকে পুঁজি করে বেশি দামে চাল বিক্রির অপরাধে মানিকগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২১৯০ দিন আগে
এলপিজির মূল্য নির্ধারণে কমিটি গঠন সম্পর্কে জানতে চায় হাইকোর্ট
রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণে কমিটি গঠন এবং সিলিন্ডারের গায়ে মূল্য লেখার বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট।
২২৫৪ দিন আগে