অ্যালামনাই
ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইলিয়াস খান, সাধারণ সম্পাদক পদে শাহনাজ শারমিন রিনভী এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র—টিএসসিতে ডিইউএমসিজেএএ’র বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে এদিন দিবাগত রাত ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান। এ সময় নির্বাচন কমিশনার জাহিদ নেওয়াজ খান, দৌলত আক্তার মালা, আবু সালেহ আকন এবং আঙ্গুর নাহার মন্টি উপস্থতি ছিলনে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ইলিয়াস খান ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এম কামাল উদ্দিন জসিম পেয়েছেন ১২৬ ভোট।
সহ-সভাপতি পদে বিজয়ী ৫ জন হলেন— তারিকুল ইসলাম খান রবিন (৩৪০ ভোট), মো. নূরুল করিম ভূঁইয়া (৩২২ ভোট), কবির আহমেদ খান (২৮৯ ভোট), শারমিন আক্তার (২৩৩ ভোট) এবং শাহেদ আলম (২০৯ ভোট)।
একক প্রার্থী হওয়ায় সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শাহনাজ শারমীন রিনভী।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিল হাসান ৩২৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন। এই পদে অন্য দুই বিজয়ী হলেন— জেসমিন জাহান মুন (২৬৫ ভোট) এবং মো. মাজেদুল হাসান পায়েল (১৯৭ ভোট)।
অর্থ সম্পাদক পদে তাকী মোহাম্মদ জোবায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও সহ-অর্থ সম্পাদক পদে লিঙ্কন মো. লুৎফরজ্জামান সরকার (২৯২ ভোট) ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), সাংস্কৃতিক সম্পাদক পদে মোস্তফা মোহাম্মদ তাহান (বিনা প্রতিদ্বন্দ্বিতা), গবেষণা ও সেমিনার সম্পাদক পদে মাসুম বিল্লাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতা), কল্যাণ সম্পাদক পদে তারেক হাসান নির্ঝর (৩৩২ ভোট), ক্রীড়া সম্পাদক পদে মহিউদ্দিন মুজাহিদ মাহি (২৪৯ ভোট), যোগাযোগ সম্পাদক পদে মেহেদী হাসান (বিনা প্রতিদ্বন্দ্বিতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তানিয়া সুলতানা (বিনা প্রতিদ্বন্দ্বিতা) এবং দপ্তর সম্পাদক পদে মো. রাফিজ খান (বিনা প্রতিদ্বন্দ্বিতা) দায়িত্ব পেয়েছেন।
১০টি নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন— আবুল কালাম আজাদ, হাসান উল্লাহ খান (রানা হাসান), মো. আনোয়ার হোসেন মজুমদার, শারমিন ইফফাত শামস তুলি, আলী আসিফ শাওন, ইশরাত জাহান শোভা, নাজমা বিনতে আলমগীর, শওকত এম ওবায়েদ হাসান রুকুন, মুহাম্মদ রেজাউল করিম শাম্মী এবং তৌফিক মাহমুদ।
এর আগে, গতকাল বিকেলে থেকে আয়োজিত ‘যোগাযোগ উৎসব’-এ প্রধান অতিথি ছিলেন ডিইউএমসিজেএএ’র অ্যালামনাই সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অ্যালামনাইয়ের সভাপতি মো. শামসুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। এ সময় বিভাগের প্রবীণ শিক্ষক ড. গোলাম রহমান, প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এস এ এম মাহফুজুর রহমান, অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক মীর মাসরুরুজ্জামান রনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাকিল হাসান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত ‘যোগাযোগ উৎসব’ এদিন এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়। উৎসব ও নির্বাচন উপলক্ষে মুখর ছিল পুরো ক্যাম্পাস। দীর্ঘদিন পর পুরনো সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়া, স্মৃতিচারণ এবং আড্ডায় পুরো আয়োজনটি এক অন্যরকম উৎসবে রূপ নেয়।
১৭ দিন আগে
খুবি অ্যালামনাইয়ের 'খুরশীদ-আক্তার' প্যানেলের পরিচিতি সভা ও ইশতেহার ঘোষণা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুয়া) নির্বাচন আগামী শুক্রবার (৯ জুন) অনলাইনে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শুক্রবার (২ জুন) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘খুরশীদ-আক্তার’ প্যানেলের পরিচিত সভা ও ইশতেহার ঘোষণা করা হয়েছে।
আসন্ন এই নির্বাচনে ‘কেইউ গ্রাজুয়েটস’ সমর্থিত খুরশীদ-আক্তার প্যানেল এবং ‘আমরা খুবিয়ান’ প্যানেল ছাড়াও বেশ কয়েকজন স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন
খুরশীদ-আক্তার প্যানেলের সভাপতি পদে আর্কিটেকচার ডিসিপ্লিনের ৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী খুরশীদ আলমেহের তন্ময়, সাধারণ সম্পাদক পদে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ৯৬ ব্যাচের মো. আকতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও ৯ জন শিক্ষক প্রতিনিধিসহ মোট ৫০ জন বিভিন্ন পদে নির্বাচন অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি প্রার্থী তার বক্তব্য তুলে ধরেন এবং পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচনি ইশতেহার উপস্থাপন করেন তিনি। একই সময় এর ওপরে বিস্তারিত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এছাড়া অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
খুরশীদ আক্তার প্যানেলের সভাপতি প্রার্থী খুরশীদ আলমেহের তন্ময় বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় চারটি ডিসিপ্লিন নিয়ে, এখন সে সংখ্যা ২৯ এ পৌঁছেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের প্রায় ২৫ হাজার এ্যালামনাই রয়েছে, যারা বাংলাদেশ সহ পৃথিবীর দেশে নেতৃস্থানীয় পর্যায়ে আছেন৷ তাদের সবাইকে নিয়ে একটি যথার্থ ও অন্তর্ভুক্তিমূলক, কার্যকরী, স্বচ্ছ, শক্তিশালী ও গতিশীল এ্যলামনাই এ্যসোসিয়েশন গঠন করার জন্য ২০২৩ নির্বাচনে খুরশীদ-আকতার (গ্রাজুয়েটস প্লাটফর্মের) প্যানেলের পক্ষ থেকে আপনাদের সমর্থন ও দোয়া প্রার্থী।
তিনি তাদের প্যানেলের সক্ষমতা এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ঘটানো এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের জন্য অবদানের প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: ৩১-এ পদার্পণ, নানা আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ১৮ অক্টোবর
১০৮৭ দিন আগে
চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের সঙ্গে এভারকেয়ার হসপিটালের স্বাস্থ্যসেবা চুক্তি সই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)-এর সঙ্গে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি সই।
বৃহস্পতিবার সকাল ১১টায় এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কার্যালয়ে চুক্তিটি সই হয়।
চুক্তিতে সিইউসিএজেএএ-এর সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীর এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
এ সময় সিইউসিএজেএএ-এর সভাপতি মো. নজরুল ইসলাম (শিমুল), সিনিয়র সহ-সভাপতি হামিদ উল্লাহ, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের হেড অব কর্পোরেট মার্কেটিং ফারাহ সুলতানা শহীদ, ব্র্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মোহাম্মদ সালাহ উদ্দিন মামুন ও কর্পোরেট রিলেশন্স বিভাগের এক্সিকিউটিভ রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা চুক্তির আওতায় চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যগণ তাদের পরিবারসহ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সকল সেবায় বিশেষ সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য যে, এছাড়া ঢাকা ও চট্টগ্রামের অন্যান্য স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন হলে অ্যাসোসিয়েশনের সদস্যরা কীভাবে এই চুক্তির সুবিধাসমূহ ভোগ করবেন পরবর্তীতে তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ঢাকায় চবি যোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
১১১০ দিন আগে