স্কুলছাত্র নিহত
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত
নরসিংদীর রায়পুরা উপজেলায় গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুস্তাকিম মিয়া (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল। এসব বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয়। এর জেরে উভয় পক্ষের নারীসহ অন্তত ৮ জন গুলিবিদ্ধ হন এবং এলাকায় বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠে।
স্থানীয়রা জানান, এলাকার এক পক্ষের নেতৃত্বে রয়েছেন হানিফ মাস্টার এবং অপর পক্ষের নেতৃত্বে আছেন এরশাদ মিয়া। এসব ঘটনার ধারাবাহিকতায় আজ (বুধবার) সকালে এরশাদ মিয়ার পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে এরশাদ গ্রুপের সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়না গুলি ছোড়েন। এতে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী মুস্তাকিম গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
নিহতের মা শাহানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সকালে আমার ছেলে ঘর থেকে বের হয়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিল। তখন হঠাৎ গুলি এসে লাগে। আমরা কোনো দলের সঙ্গে জড়িত নেই। যারা আমার বুক খালি করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিম নামে এক কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায় তার শরীরের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে এবং গুলিটি শরীর ভেদ করে বের হয়ে গেছে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
৩৮ দিন আগে
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় জিহাদ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার (৭ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুজিবনগর-কার্পাসডাঙ্গা সড়কের কাউন্সিল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) ভোর ৫টার দিকে জিহাদ মারা যায়।
নিহত জিহাদ পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (রোববার) বিকেল সাড়ে ৫টার দিকে মুজিবনগর-কার্পাসডাঙ্গা সড়কের কাউন্সিল মোড় এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
১৮৭ দিন আগে
নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৬
নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ছয়জন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা আঞ্চলিক সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু বিশ্বাস গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র এবং গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।
আহতদের মধ্যে মোটরসাইকেল চালক সাকিবকে (২০) ঢাকায়, নারায়ণ (২৮) ও সুকদেবকে (৫০) উন্নত চিকিৎসার জন্য যশোর ও খুলনায় পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও দুই যাত্রীকে স্বজনেরা খুলনায় নিয়ে গেছেন।
পড়ুন: চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাকিব ও তার বন্ধু অপু মোটরসাইকেলে করে নড়াইল থেকে সিকিরহাটের দিকে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী মোটরসাইকেল চালক নারায়ণ বিশ্বাস খুলনার ফুলতলা থেকে নড়াইলের দিকে ফিরছিলেন। মির্জাপুর বাজার পার হয়ে সোনাডাঙ্গা মোড়ে পৌঁছালে বেপরোয়া গতির মোটরসাইকেলটি অপর মোটরসাইকেল ও ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সাকিবের মোটরসাইকেলের আরোহী অপু বিশ্বাস। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২০৬ দিন আগে
যশোরে প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ৪
যশোরের বাঘারপাড়ায় ভ্যানে করে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুজ্জামান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে বাঘারপাড়ার আয়াপুর গ্রামে দুর্ঘটনাটি ঘাটে।
আরিফুজ্জামান বলরামপুরের পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনিরের ছেলে এবং চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত
আহতরা হলেন- বলরামপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে সিনফা (১৩), নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের আজাদ বিশ্বাসের ছেলে ফয়সাল (২৪) ও একই গ্রামের আলমাস মোল্লার ছেলে গালিব হোসেন (২২)।
এদের মধ্যে সিনফার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন।
এসআই মনির ও এলাকাবাসী জানান, প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুজ্জামানের মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হন চারজন। তাদের মধ্যে তিনজনকে যশোর জেনারেল হাসপাতাল এবং চালককে ভর্তি করা হয়েছে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
হাসপাতালের চিকিৎসক জুবায়ের বলেন, আরিফুজ্জামানকে সকালে মৃত অবস্থায় আনা হয়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ নিহত ৮
জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
৫২০ দিন আগে
মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
মাগুরার সদরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (১ অক্টোবর) বিকালে মাগুরা-যশোর মহাসড়কের ভাবনহাটি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাকিব (১২) জেলার সদর উপজেলার ভাবনহাটি গ্রামের রকিব শিকদারের ছেলে। সে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, সাকিব রবিবার বিকালে বাইসাইকেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ভাবনহাটি নামক স্থানে রাস্তা পাড় হওয়ার সময় ৩ চাকার ইঞ্জিন চালিত লাটা গাড়ির ধাক্কায় সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গাছের গুঁড়িচাপায় স্কুলছাত্র নিহত
পরে স্থানীয় লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মাগুরায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
৮৯৪ দিন আগে
ময়মনসিংহে বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত
ময়মনসিংহের ত্রিশাল ও গফরগাঁওয়ে বজ্রপাতে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে ত্রিশালের বিয়ার্তা কোটাপাড়া গ্রামে ও গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের তললী কোনাপাড়া গ্রামে ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার তললী কোনাপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে মোহাম্মদ আসিফ (১৫) ও ত্রিশালের বিয়ার্তা কোটাপাড়া গ্রামের জুনাঈদ (৯)।
তাদের মধ্যে আসিফ স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এবং জুনাঈদ বিয়ার্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
আরও পড়ুন: পাবনায় বজ্রপাতে ১৪ গরুসহ প্রাণ গেল কৃষকের
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে বাড়ির পাশের মাঠে অন্যান্য ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিল আসিফ। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই আসিফ মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে জেলার ত্রিশাল উপজেলার বিয়ার্তা কোটাপাড়া গ্রামে রবিবার বিকালে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছে আরও দুইজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: মাগুরা ও রাজবাড়ীতে বজ্রপাতে নিহত ৫
১০২৭ দিন আগে
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহত
দিনাজপুরের চিরিরবন্দরে শুক্রবার সকালে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত হৃদয় বাবু (১৪) উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভদরা গ্রামের বাদল হোসেনের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটাপড়ে মা-ছেলে নিহত
রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, পার্বতীপুরের কাউগা এবং চিরিরবন্দরের মধ্যবর্তী স্থানে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে গেম খেলতে খেলতে রেল লাইনের ওপরে হাটছিল স্কুল ছাত্র হৃদয় বাবু। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ১০টার দিকে উক্ত স্থান অতিক্রমের সময় হৃদয় বাবু ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়।
১৩৮০ দিন আগে
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে স্কুলছাত্র নিহত
চুয়াডাঙ্গা পৌর এলাকায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার বিকালে পৌর এলাকার হাজরাহাটির পীরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফ আহমেদ (১৬) একই এলাকার মৃত শরিফ আহমেদের ছেলে ও পার্শ্ববর্তী নীলমনিগঞ্জ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী৷
আরও পড়ুন: যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
নিহতের পরিবার জানায়, বিকালে সাইফ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর পীরপাড়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সাইফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন মোটরসাইকেল চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৪৬১ দিন আগে
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে কুমারখালীর কয়া রেলওয়ে ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছামি হোসেন (১৪) উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে এবং স্থানীয় এমএন হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলছাত্র নিহত
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বিকালে কয়া রেলওয়ে ব্রিজের ওপর ছামি ও তার তিন বন্ধু মোবাইল ফোনে সেলফি তোলার সময় হঠাৎ করেই ট্রেন চলে আসে। এ সময় ছামি ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়। পরবর্তীতে কুমারখালী থানায় খবর দেয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধারে ব্যর্থ হয়। এরপর খুলনা থেকে ডুবুরি দল এসে রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
১৪৬৩ দিন আগে
টিকা দিতে যাওয়ার সময় দুরন্তপনায় প্রাণ হারালো স্কুলছাত্র
করোনার টিকা দেয়া হলো না স্কুলছাত্র হুমায়ুন কবিরের (১৪)। টিকা দিতে যাওয়ার সময়ই দুরন্তপনার জন্য প্রাণ হারাতে হলো তাকে। দিনাজপুরের নবাবগঞ্জে পাওয়ার টিলারের ট্রলির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শালটি মুরাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির (১৪) উপজেলার শিবরামপুর গ্রামের শরিফুল ইসলাম প্রধানের ছেলে এবং উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
নবাবগঞ্জ থানায় মিডিয়া অফিসারের দ্বায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বিভূতিভূষণ ব্রতি রায় জানান, ছয় সাতজন সহপাঠিসহ ইজিবাইকে চড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে যাচ্ছিল ছাত্র হুমায়ুন কবির। দুরন্তপনা দেখাতে চলন্ত ইজিবাইকে লাফ দিয়ে নেমে আবার লাফ দিয়ে উঠছিল সে। এভাবে উঠানামার এক পর্যায়ে পেছন থেকে ছুটে আসা বালু বহনকারী একটি পাওয়ার টিলারের ট্রলির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় হুমায়ুন।
আরও পড়ুন: পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রামে নিহত ৩
১৫১৭ দিন আগে