চট্টগ্রাম ইপিজেড
চট্টগ্রাম ইপিজেডে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ২
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলআরোহী দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ইপিজেড এলাকার ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তামান্না (২৩) ও মো. খলিল (৩৮)। তামান্নার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায়। তিনি কলসির দীঘিরপাড় ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। খলিলও ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক জানান, সকালে দুই পোশাক শ্রমিক মোটরসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন। তারা ইপিজেড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৭ দিন আগে
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের অবরোধ
চট্টগ্রামের ইপিজেড এলাকায় জেএমএস গার্মেন্টস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন।
শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে শ্রমিকরা এই কর্মসুচি পালন শুরু করেন।
অবরোধের কারণে নগরীর আগ্রাবাদ-বিমানবন্দর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুপাশে ও চট্টগ্রাম বন্দর এলাকায় পণাবাহী ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী পোশাককর্মী নিহত, মহাসড়ক অবরোধ
শিল্প পুলিশ জানায়, জেএমএস গার্মেন্টস লিমিটেডে কাজ না থাকায় ও ব্যাংকিং জটিলতার কারণে আগেই লে-অফ (কর্মী ছাঁটাই) ঘোষণা করে। লে-অফ আইন অনুযায়ী শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও তা না করায় শ্রমিক-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে খবর পেয়ে শিল্প পুলিশ, ইপিজেড থানা পুলিশ, আনসার ও বেপজার নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দুপুর আড়াইটার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
৫৭২ দিন আগে