সিলেট ওসমানী বিমানবন্দর
সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, কোটি টাকার ক্ষতির আশঙ্কা
সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
রবিবার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে বিমানবন্দরটির সার্ভার রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ৭ জন আনসার সদস্য আহত হয়েছেন। এ সময় সার্ভার রুমের কাঁচ ভেঙে বিমানবন্দরের ফায়ার সার্ভিস, আনসার ও এপিবিএনের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের ওপরের তলা) সার্ভার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
তবে, এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ও ইমিগ্রেশন কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানান ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, সার্ভার রুমে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ফ্লাইট চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
১০২ দিন আগে
সিলেট ওসমানী বিমানবন্দরে রিয়ালসহ প্রবাসীর ব্যাগ চুরি, আরেক প্রবাসী আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন থেকে ১০ হাজার ৫৩০ রিয়ালসহ সংযুক্ত আরব আমিরাত ফেরত এক যাত্রীর ব্যাগ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরেক প্রবাসীকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (১৫ মার্চ) বিকালে মৌলভীবাজারের রাজনগর থেকে তাকে আটক করা হয়।
আটক দুবাইপ্রবাসী খালেদ মিয়া রাজনগরের ইউসুফ মিয়ার ছেলে।
বিষয়টি শুক্রবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম।
আরও পড়ুন: সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
তিনি আরও জানান, গত ১৩ মার্চ বুধবার সকালে আরব আমিরাতের শারজাহ শহর থেকে ওসমানী বিমানবন্দরে পৌঁছান সিলেটের কানাইঘাটের পাগু গ্রামের মো. জাকারিয়া। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তার একটি ব্যাগ রাখার পর সেটি আর খুঁজে না পেয়ে পরদিন বৃহস্পতিবার তিনি এসএমপির বিমানবন্দর থানায় জিডি এবং পরে এপিবিএন বরাবরে ব্যাগ উদ্ধারের জন্য আরেকটি আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে এপিবিএন সিসিটিভি ফুটেজ চেক করে খালেদ মিয়াকে আটক করে।
খালেদও একই ফ্লাইটে দুবাই থেকে সিলেট আসেন বলেও জানান এপিবিএন।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
৮৫৩ দিন আগে
ওসমানী বিমানবন্দরে নতুন টার্মিনাল, শাহজালালে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
সিলেট ওসমানী বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ কাজ ও একই সাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ এবং ‘মুজিব কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে।
২১১৫ দিন আগে
সিলেট ওসমানী বিমানবন্দরে চালু হলো থার্মাল স্ক্যানার
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন থার্মাল স্ক্যানার বসানো হয়েছে।
২৩১৯ দিন আগে