বিএনপি প্রার্থী
ঢাকা-২০ আসনে বিপুল ভোটে জিতেছেন বিএনপির তমিজ উদ্দিন
ঢাকা-২০ (ধামরাই) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন। তমিজ উদ্দিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাবিলা তাসনিদের চেয়ে ১ লাখ ৪ হাজার ৮৫ বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব নির্বাচনের এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনটির ১৪৭টি কেন্দ্রে তমিজ উদ্দিন পেয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহসান খান পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী আরজু মিয়া পেয়েছেন ১৯৮ ভোট, খেলাফতে মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী আশরাফ আলী পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট এবং এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ পেয়েছেন ৪৭৮ ভোট।
এই আসনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৫৮ হাজার ৪১২টি এবং ‘না’-এর পক্ষে ভোট পড়েছে ৫০ হাজার ১১৪টি।
ঢাকা-২০ আসনে মোট ভোটার ৩ লাখ ৭০ হাজার ৯৩৮ জন। এর মধ্যে ভোটে অংশগ্রহণ করেছেন ২ লাখ ৩৫ হাজার ৭২৩ জন ভোটার। এ আসনে মোট ৬ হাজার ১১৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়। আর প্রদত্ত ভোটের হার ছিল ৬৩ দশমিক ৫৫ শতাংশ।
২৪৫ দিন আগে
চসিক নির্বাচন: আ’লীগ প্রার্থীর অঙ্গীকার স্বচ্ছ-স্মার্ট সিটি গড়া, বিএনপি প্রার্থী চান ইসির নিরপেক্ষতা
করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ জানুয়ারি। নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময় মেনে শুক্রবার থেকে শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।
২১০৭ দিন আগে
পাবনা-৪ উপনির্বাচন: মাঝপথে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
নানা অনিয়মের অভিযোগ এনে পাবনা-৪ আসনের উপ-নির্বাচন বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
২২১১ দিন আগে
বগুড়া উপনির্বাচন: বিএনপির প্রচারণায় হামলার অভিযোগ
বগুড়া-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে গাড়ি ভাংচুর ও প্রার্থীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
২৪০৩ দিন আগে
বিএনপি প্রার্থীর মৃত্যুতে চাঁদপুরে মেয়র পদে নির্বাচন স্থগিত
চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার (৬০) আকস্মিক মৃত্যুতে সেখানকার মেয়র পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
২৪০৮ দিন আগে