ক্রিকেট
চেন্নাই টেস্টে ব্যর্থ কী বাংলাদেশ?
পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্টে জয়ের পর আশা করা হচ্ছিল চেন্নাইয়ে ভারতকে আরও শক্তিশালী চ্যালেঞ্জ দেবে বাংলাদেশ। কিন্তু তারা ব্যর্থ হয়, দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ২৮০ রানের বড় ব্যবধানে হেরে যায়।
বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ভালো ফলাফলের জন্য ব্যাটসম্যানদের আরও ভালো করা দরকার ছিল, কিন্তু তারা পারেননি। তবে তিনি আশা করছেন, কানপুরে পরের ম্যাচে ব্যাটসম্যানরা নিজেদের যোগ্যতা তুলে ধরবে।
বাংলাদেশের প্রথম চমকপ্রদ বিষয়টি ছিল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া। ১৯৮২ সালের পর চেন্নাইয়ে এরকম সিদ্ধান্ত নিতে দেখা যায়নি কাউকে। নাজমুল জানান, সকালে উইকেটের আর্দ্রতা কাজে লাগানোর আশা করেছিলেন তারা।
এই সিরিজে বাংলাদেশ দল তিনজন পেসারকে মাঠে নামায়। এমন একটি সিদ্ধান্তই পাকিস্তানের বিপক্ষে ভাল ফলাফল এনে দিয়েছিল। এটি অবশ্যই তাদের একই ধরনের ফলাফলের প্রত্যাশায় ভারতেও উৎসাহিত করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটি ভালো ফল বয়ে আনেনি।
ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ ও সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, তিন পেসারের আক্রমণ ভারতের বিপক্ষে যৌক্তিক নয়। পিচ কিছুটা বাঁক থাকলে স্পিনের বিপক্ষে ভারতের অস্বস্তি থাকায় আরেকজন স্পিনারকে দলে নিলে বাংলাদেশ ভালো করত বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: চালকের আসনে থেকেই দিনশেষ ভারতের
ইএসপিএন ক্রিকইনফোর বিশেষজ্ঞ হিসেবে সঞ্জয় বলেন, 'আপনি যখন ভারতে খেলবেন, তখন আপনি তিন পেসার খেলাতে চাইবেন না। ‘প্রথম দিন, তৃতীয় বা চতুর্থ দিনের মধ্যে সবুজ পিচ পেলেও পিচ স্পিনের জন্য বেশি উপযোগী, স্পিনকে আরও উৎসাহিত করে। তাই আমি মনে করি দুজনই (পেসার) যথেষ্ট।’
সঞ্জয় আরও বলেন, তিনি তাইজুল ইসলামকে পরবর্তী খেলায় অন্তভুর্ক্ত করতে দেখছেন, যা ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে।
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্বল পারফরম্যান্সের তিনি উন্নতি দেখতে চান।
তিনি বলেন, ‘সাকিব, মুশফিকুর রহিম... আমি জানি তারা তরুণ নয়, কারণ তারা দীর্ঘদিন ধরে খেলছে, তবে যখন একটি বড় সিরিজ আসে তখন তাদের মানসিকভাবে আরও শক্ত হতে হবে, বিশেষ করে মুশফিক এবং লিটন দাসকে।’আরও পড়ুন: হাসানের তিন শিকারে চেন্নাই টেস্টে টাইগারদের গর্জন
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ৫০-এর বেশি গড়ে ব্যাট করেছেন মুশফিক। কিন্তু চেন্নাইয়ে অনুষ্ঠিত সর্বশেষ টেস্টে দলের যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তিনি ভূমিকা রাখতে ব্যর্থ হন।
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির সুবাদে ৩৭৬ রান করে ভারত। ভারত বড় সংগ্রহ করলেও বাংলাদেশের হাসান মাহমুদ তার দ্বিতীয় পাঁচ উইকেটের জন্য স্পটলাইটের কিছুটা অংশ দখল করতে সক্ষম হন, যা ভারতের বিপক্ষে বাংলাদেশি বোলারদের প্রথম পাঁচ উইকেটও ছিল।
বাংলাদেশের হয়ে গত কয়েকটি সিরিজে পেসাররা ভালো করলেও ব্যাটসম্যানরা তাদের ধারাবাহিকতা রাখতে পারেননি। তারা তাদের প্রথম ইনিংসে ১৪৯ রানের ছোট স্কোর নিয়ে করেছিল। যা তাদের পিছনের দিকে ঠেলে দিয়েছিল। যেখান থেকে তারা আর উঠে আসতে পারেনি। প্রথম ইনিংসে ২২৭ রানের লিড দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেয় ভারতের হাতে।
তাই কানপুরে দ্বিতীয় টেস্টে ভালো ফলের জন্য বাংলাদেশি ব্যাটারদের পরিকল্পিতভাবে খেলতে হবে। যদি তারা আবার তা করতে ব্যর্থ হয় তবে এই সিরিজ থেকে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ খুব কমই থাকবে।
আরও পড়ুন: তৃতীয় দিন শেষে পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ
৫২৯ দিন আগে
তৃতীয় দিন শেষে পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ
দিনের খেলা তখন ১০ ওভারের কম বাকি, এমন সময় কমে এলো আলো। ফলে আগেভাগেই তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করলেন আম্পায়াররা। তবে দিন শেষ হলেও বড় পরাজয়ের আশঙ্কা মাথায় নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা।
চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের দেওয়া ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে ব্যাটিংয়ে নেমে ১৫৮ রান তুলতেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ৫১ এবং সাকিব আল হাসান ১৪ বলে ৫ রানে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
দ্বিতীয় ইনিংসে বিশাল লক্ষ্য পেলেও বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে ৬২ রানের মাথায় জসপ্রিত বুমরাহর বলে গালি অঞ্চলে থাকা যশস্বী জয়সওয়ালের দারুণ ক্যাচে জাকির ফিরে যাওয়ার ওভার পাঁচেক পর সাজঘরে ফেরেন সাদমানও। অশ্বিনের সাদামাটা ডেলিভারিতে শর্ট মিডউইকেটে শুভমান গিলকে ক্যাচ দেন এই ওপেনার। ফেরার আগে জাকির একটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৪৭ বলে ৩৩ রান করেন, আর ৬৮ বল মোকাবিলায় তিনটি চারে সাদমানের রান ৩৫।
এরপর অধিনায়ক শান্তকে সমর্থনই দিতে পারেননি মুমিনুলক হক ও মুশফিকুর রহিম, দুজনেই আউট হয়েছেন অশ্বিনের বলে। মিডঅফে লোকেশ রাহুলের দারুণ ক্যাচে ফিরতে হয় মুশফিককে (১৩) এবং মুমিনুল (১৩) বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান।
এরই মাঝে হাফ সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শান্ত। পরে সাকিবের সঙ্গে জুটি গড়ার মাঝে অর্ধশত পূর্ণ করেন তিনি।
ফলে জয়ের জন্য বাংলাদেশের আরও দরকার ৩৫৭ রান। হাতে আছে দুই দিন, তবে শুরুর চার উইকেট খুইয়ে তীরে যেতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েই যায়।
আরও পড়ুন: চালকের আসনে থেকেই দিনশেষ ভারতের
এর আগে, প্রথম ইনিংসে পাওয়া ২২৭ রানের লিডে দ্বিতীয় ইনিংসে আরও ২৮৭ রান যোগ করে ভারত। চার উইকেটে এই রান করে ইনিংস ঘোষণা করার আগে ঋষভ পান্ত (১০৯) ও শুভমান গিল (১১৯) সেঞ্চুরি করেন। টেস্ট ক্যারিয়ারের ২০০তম সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন গিল। ফলে ৫১৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৩৭৬ (রবীচন্দ্রন অশ্বিন ১১৩, রবীন্দ্র জাদেজা ৮৬, যশস্বী জয়সওয়াল ৫৬; হাসান মাহমুদ ৫/৮৩, তাসকিন আহমেদ ৩/৫৫)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৯ (সাকিব আল হাসান ৩২, মেহেদি হাসান মিরাজ ২৭, লিটন দাস ২২; জসপ্রিত বুমরাহ ৪/৫০, জাদেজা ২/১৯, আকাশ দীপ ২/১৯, সিরাজ ২/৩০)।
ভারত দ্বিতীয় ইনিংস: ২৮৭/৪ ডিক্লে. (শুভমান গিল ১১৯*, ঋষভ পান্ত ১০৯; মিরাজ ২/১০৩, নাহিদ রানা ১/২১, তাসকিন ১/২২)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৪*/৪ (শান্ত ৫১*, সাদমান ৩৫, জাকির ৩৩; অশ্বিন ৩/৬৩, বুমরাহ ১/১৮)।
৫৩১ দিন আগে
চালকের আসনে থেকেই দিনশেষ ভারতের
প্রথম ইনিংসে ১৪৪ রানের মাথায় ভারতের ৬ উইকেট ফেলে দিয়ে যে আশা জাগিয়েছিল বাংলাদেশ, পরের উইকেটে দলটির ১৯৯ রানের জুটির পর ১৪৯ রানে নিজেদের ইনিংস গুটিয়ে সে আশার গুড়ে বালি দিয়েছে টাইগাররা। এরপর জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে চালকের আসনে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত।
শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান সংগ্রহ করেছে ভারত। এর ফলে প্রথম ইনিংসে পাওয়া ২২৭ রানের বিশাল লিডকে ৩০৮ উন্নীত করেছে রোহিত শর্মার দল। তাদের হাতে রয়েছে আরও ৭টি উইকেট।
শুভমান গিল ৩৩ রানে এবং ঋষভ পান্ত ১২ রান অপরাজিত রয়েছেন।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে রান তুলতে পারেননি রোহিত শর্মা। দুই ইনিংস মিলিয়ে তার রান মোটে ১১ (৫ ও ৬)।
দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের দারুণ এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ভারতের অধিনায়ক। এরপর সপ্তম ওভারে আক্রমণে এসেই সাফল্য পান নাহিদ রানা। প্রথম ইনিংসের মতো ফের এই পেসারের শিকার হন যশস্বী জয়সওয়াল (১০)।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
২৮ রানে ২ উইকেট পড়ার ধাক্কা সামলে গিলের সঙ্গী জুটি বেঁধে দিন পার করার আভাসই দিচ্ছিলেন কোহলি, কিন্তু নিজের ভুলে ফিরে যেতে হয়েছে তাকেও। মেহেদী হাসান মিরাজের বলে তিনি এলবিডব্লিউ হয়ে ফিরলে ৭৬ বলে ৩৯ রানের জুটি ভাঙে ভারতের।
রিভিউ নিলে অবশ্য বেঁচে যেতেন কোহলি। প্যাডে লাগার আগে ব্যাটের কানায় আলতো ছোঁয়া দিয়ে যায় বল, কিন্তু কোহলি নিজেই টের পাননি তা। পরে স্নিকো মিটারে ধরা পড়ে এই ঘটনা। ৩৭ বলে তিনি ১৭ রান করে ফিরে গেলে শেষ ২২ বল দেখেশুনে খেলে দিন পার করে ভারত।
এর আগে, দ্বিতীয় দিনের শুরুর প্রথম ঘণ্টাতেই ভারতের অবশিষ্ট চার উইকেট তুলে নিলে ৩৭৬ রানে থামে তাদের প্রথম ইনিংস। এরপর মধ্যাহ্নভোজের আগে নেমে পুরো দুই সেশনও টিকতে পারেনি টাইগাররা। ৪৭.১ ওভারে ভারতীয় বোলারদের সামনে ১৪৯ রানে অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশের ব্যাটাররা।
আরও পড়ুন: বাংলাদেশকে মজা নিতে দিন: রোহিত
৫০ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামান জসপ্রিত বুমরাহ। এছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৩৭৬ (রবীচন্দ্রন অশ্বিন ১১৩, রবীন্দ্র জাদেজা ৮৬, যশস্বী জয়সওয়াল ৫৬; হাসান মাহমুদ ৫/৮৩, তাসকিন আহমেদ ৩/৫৫)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৯ (সাকিব আল হাসান ৩২, মেহেদি হাসান মিরাজ ২৭, লিটন দাস ২২; জসপ্রিত বুমরাহ ৪/৫০, জাদেজা ২/১৯, আকাশ দীপ ২/১৯, সিরাজ ২/৩০)।
ভারত দ্বিতীয় ইনিংস: ৮১/৩* (শুভমান গিল ৩৩*, কোহলি ১৭, ঋষভ পান্ত ১২*; নাহিদ রানা ১/১২, মিরাজ ১/১৬, ১/১৭)।
৫৩২ দিন আগে
হাসানের তিন শিকারে চেন্নাই টেস্টে টাইগারদের গর্জন
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ঘণ্টায় তিন উইকেট শিকার বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদের।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উইকেটের আর্দ্রতা কাজে লাগাতে এই সিদ্ধান্ত বলে জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
হাসানের প্রথম শিকার হন রোহিত শর্মা। বল ব্যাটের কোণায় লেগে বল গিয়ে পড়ে অধিনায়ক শান্তর হাতে। ছয় রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।
এরপর ফুল লেংথ ডেলিভারিতে শুভমান গিলকে আউট করেন হাসান। উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে শুন্য রানে মাঠ ছাড়েন ওয়ান ডাউন ব্যাটার।
দুই উইকেট পাওয়ার পর দুর্দান্ত বোলিংয়ে হাসান নিয়ে নেন বিরাট কোহলির মোস্ট ওয়ান্টেড উইকেট। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে উইকেটকিপারের গ্লাভসে বল তুলে দেন কোহলি। সাজঘরে ফেরার আগে ছয় রান করেন তিনি।
ম্যাচের প্রথম ঘণ্টায় তিন উইকেট নিয়ে নেয় বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত মাঠে লড়লেন যশস্বী ও ঋষভ। ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৮ রান।
বাংলাদেশের প্রথমে বোলিং করার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ক্রিকেট বোদ্ধারা। কেননা ১৯৮২ সালের পর এই প্রথম কোনো দল চেন্নাইয়ে টেস্টে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল। তবে প্রথম ঘণ্টায় হাসানের দুর্দান্ত বোলিংই প্রমাণ করে দিলো টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত ভুল হয়নি।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
৫৩৪ দিন আগে
চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশের প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত বিস্ময়ের সৃষ্টি করেছে। চেন্নাইয়ে শেষবার ১৯৮২ সালে টস জিতে কোনো দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল।
বোলিং বেছে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, উইকেটে আর্দ্রতা আছে এবং তারা ম্যাচের প্রথম ঘণ্টায় এটি ব্যবহার করতে চান।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা চারে উঠে এল বাংলাদেশ
সফরকারীরা তিনজন পেসার ও দুজন অলরাউন্ডার মাঠে নামছে। পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সিরিজেও তারা একই পদ্ধতি বেছে নিয়েছিল।
স্বাগতিক ভারতও তিনজন পেসার নিয়ে খেলছে। সঙ্গে আছে দুজন স্পিনার।
এর আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। তবে সম্প্রতিই পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারতকে কঠিন চ্যালেঞ্জ উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।
আরও পড়ুন: বাংলাদেশকে মজা নিতে দিন: রোহিত
৫৩৪ দিন আগে
বাংলাদেশকে মজা নিতে দিন: রোহিত
পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ভারতের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তাই আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে টাইগাররা।
এই সিরজ নিয়ে আত্মবিশ্বাস ঝরেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও। ভারতের বিপক্ষে ভালো খেলে জয় তুলে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তবে এ নিয়ে মোটেও ভাবছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন: ভারত সফরে বাংলাদেশের কোনো সম্ভাবনা দেখছেন না সৌরভ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে মঙ্গলবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন রোহিত। এসময় সাংবাদিকরা শান্তর সিরিজ জয়ের ইচ্ছার প্রসঙ্গটি তার সামনে উত্থাপন করেন।
এ বিষয়ে রোহিতের জবাব, এর আগে ইংল্যান্ডও ভারতে এসে একই ইচ্ছাপ্রকাশ করেছিল। প্রতিপক্ষ দল কী বলল, তা নিয়ে চিন্তিত নয় টিম ইন্ডিয়া।
‘সব দলই ভারতকে হারাতে চায়। ভারতকে হারানোর মধ্যে আলাদা মজা আছে। তাদেরও (বাংলাদেশ) মজা নিতে দিন।’
তিনি বলেন, ‘আমাদের ফোকাস থাকবে ম্যাচ জেতায়। অন্য দল আমাদের নিয়ে কী বলল, তা আমাদের ভাবলে চলবে না।’
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
তবে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। এমনকি, এই সিরিজটি নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নয় বলেও পরিষ্কার করে দিয়েছেন তিনি।
‘বাংলাদেশ সিরিজ গুরুত্বপূর্ণ নয় বলছেন? অথচ আমরা যদি না জিতি, তখন দেখবেন কথা শুরু হয়ে যাবে- আমরা কীভাবে দ্বিপাক্ষিক সিরিজ হারলাম, কেন আমাদের হারা উচিত ছিল না ইত্যাদি।’
আরও পড়ুন: ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল
৫৩৫ দিন আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়াল আইসিসি
ক্রিকেটে নারী-পুরুষ বৈষম্য দূর করতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে আইসিসি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়ে এখন পুরুষ ক্রিকেটারদের সমান করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়ে ৭.৯৬ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে। এর মধ্যে বিজয়ী দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার যা গত আসরের ১ মিলিয়ন ডলার প্রাইজমানির দ্বিগুণের বেশি। আর রানার-আপ দল পাবে ১.১৭ মিলিয়ন ডলার, গত যা আসরে ছিল অর্ধেকেরও কম (৫ লাখ ডলার)।
এছাড়া সেমিফাইনাল খেলা অপর দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে, ২০২৩ আসরের চেয়ে (২ লাখ ১০ হাজার) যা তিন গুণেরও বেশি।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
১০ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেওয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার। গত আসরে দেওয়া ১৭ হাজার ৫০০ ডলারের চেয়ে এই অঙ্ক ৭৮ শতাংশ বেশি।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোও খালি হাতে ফিরবে না। গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া দলকে ২ লাখ ৭০ হাজার ডলার করে দেওয়া হবে। আর পঞ্চম স্থানে থাকা দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার। পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলের প্রত্যেককেই ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার করে পুরস্কৃত করা হবে।
বিবৃতিতে আইসিসি বলেছে, নারী ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া এবং ২০৩২ সালের মধ্যে এর বৃদ্ধি ত্বরান্বিত করতে আইসিসির নেওয়া কৌশলগত পদক্ষেপের অংশ।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এখান থেকে টুর্নামেন্টটি আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে প্রথম এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কার মেয়েরা
সূচিতে একটি পরিবর্তনও এনেছে আইসিসি। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচটি বিকাল ৪টার পরিবর্তে মাঠে গড়াবে রাত ৮টায়। এছাড়া ওই দিন অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার লড়াই রাত ৮টার বদলে হবে বিকাল ৪টায়।
১৫ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর ১৭ ও ১৮ অক্টোবর মাঠে গড়াবে দুই সেমি-ফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল। দুবাই ও শারজাহতে হবে পুরো টুর্নামেন্ট।
৫৩৫ দিন আগে
জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সে সময় জানানো হয়, দেশে ফিরলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেই সংবর্ধনা পেয়েছে টাইগাররা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দলকে সংবর্ধনা দিয়েছেন ড. ইউনুস।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে পাকিস্তানে তাদের সাফল্যকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
ক্রিকেটারদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার সঙ্গে দেখা করার এবং জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’
একটি জাতিকে একত্রিত রাখতে ক্রিকেটারদের খেলাধুলার শক্তির কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এসময় প্যারিস অলিম্পিকে একজন উপদেষ্টা ও রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথাও জানান তিনি।
তিনি আরও জানান, মিলানো কর্টিনায় ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকেও তিনি একই ধরনের ভূমিকা পালনে ইতালির আমন্ত্রণ পেয়েছেন।
এসময় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাদের আমন্ত্রণ জানানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার মন্তব্য তাদের আরও সাফল্য অর্জনে উৎসাহিত করবে।
শান্ত বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটি সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।’
আরও পড়ুন: ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল
পাকিস্তান সফরের অর্জন খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠোর পরিশ্রমের ফল বলে জানান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
দেশের কঠিন সময়ে সাফল্য বয়ে আনায় খেলোয়াড়দের স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
৫৪০ দিন আগে
ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল
চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চোট পেয়েছেন এই পেসার। তিনি এখনও সেই আঘাত থেকে সুস্থ হতে পারেননি।
একই আঘাতের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ছিটকে পড়েছেন এই পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) চিকিৎসকের মতে, শরিফুল যে ধরনের আঘাত পেয়েছেন তা থেকে সুস্থ হয়ে উঠতে প্রায় ১০ দিন সময় লাগে। কিন্তু তার ক্ষেত্রে সময় বেশি লাগছে।
আশা করা হচ্ছে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন শরিফুল।
পাকিস্তানে খেলা বাংলাদেশ দলে একমাত্র শরিফুলকেই পরিবর্তন করা হয়েছে। শরিফুলের শূন্যস্থান পূরণ করা হয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলীকে দিয়ে।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন জাকের।
ভারত সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে এবং দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে।
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটিতেও জেতার রেকর্ড নেই বাংলাদেশের। আগের সিরিজগুলোর দুই টেস্টে ড্র হয় এবং ১১টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
৫৪০ দিন আগে
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
আসন্ন ভারত সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিছুদিন আগেই পাকিস্তানকে ২-০ ব্যবধানে তাদেরই মাঠে টেস্ট সিরিজে হারিয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটিই ছিল তাদের প্রথম টেস্ট ও টেস্ট সিরিজ জয়।
ভারত সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি।
ভারত টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করা হয়েছে। নতুন মুখ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলী।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকেও। যদিও তিনি বর্তমানে ইংল্যান্ডে খেলতে ব্যস্ত।
টেস্টের জন্য বাংলাদেশ দলে যারা আছেন- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত।
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটাতেও জিততে পারেনি বাংলাদেশ। দুটি টেস্ট ড্র হয়েছে। এর মধ্যে ১১টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
আরও পড়ুন: বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিসিবির
৫৪০ দিন আগে