ক্রিকেট
যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বিসিবির অভিনন্দন
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার অভিনন্দন বার্তায় বিসিবি বলেছে, বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, 'বৈষম্যবিরোধী ছাত্র' আন্দোলনের জাতীয় সমন্বয়কারী ভূঁইয়া খেলাধুলার অগ্রগতিতে তার আবেগ ও অঙ্গীকারসহ নতুন দায়িত্বে দূরদৃষ্টি ও অনুকরণীয় নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: বিসিবির অস্পষ্ট অবস্থানেই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চিত
বাংলাদেশের খেলাধুলার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে তিনি এই পদে নিয়োগ পেয়েছেন। বিসিবি তার প্রতিটি পদক্ষেপে সাফল্য কামনা করে। বাংলাদেশে ক্রিকেটের উন্নতির জন্য অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছে বিসিবি।
আরও পড়ুন: মুশতাকের দীর্ঘমেয়াদি স্পিন বোলিং কোচ হওয়া নিয়ে অনিশ্চয়তায় বিসিবি
৫৭৪ দিন আগে
পাকিস্তানের বিপক্ষে চার দিনের ওয়ানডে সিরিজে বাংলাদেশ 'এ' দলের নেতৃত্বে এনামুল ও তৌহিদ
পাকিস্তান 'এ' দলের বিপক্ষে দুই ম্যাচের চার দিনের সিরিজে বাংলাদেশ 'এ' দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ 'এ' দলের নেতৃত্ব দেবেন তৌহিদ হৃদয়।
তিন সপ্তাহের দীর্ঘ পাকিস্তান সফরে দ্বিতীয় সারির বাংলাদেশ দল দুটি চার দিনের ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
বাংলাদেশের হয়ে মাত্র পাঁচটি টেস্ট খেলা ৩১ বছর বয়সি উদ্বোধনী ব্যাটসম্যান বিজয়ের গড় ৪৪ রান নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো রেকর্ড রয়েছে।
২০২৩ সালের মার্চে অভিষেকের পর থেকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিংয়ে নিয়মিত মুখ ২৩ বছর বয়সি হৃদয়।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বিসিসিআইয়ের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়ে প্রশংসিত রাহুল দ্রাবিড়
লিস্ট 'এ' ম্যাচে তিনি ৪৮ রানের ভালো গড়সহ ৩ হাজার ২৪ রান করেছেন।
এর আগে মঙ্গলবার, দুইটি চার দিনের এবং একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য আগামী মাসে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ এ দলের তিনটি পৃথক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হককে রাখা হয়েছে।
আগামী ৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
তিন সপ্তাহের এই সফরে বাংলাদেশ 'এ' দল ১০ থেকে ১৩ আগস্ট পাকিস্তান 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলবে এবং ১৭ থেকে ২০ আগস্ট একই দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ খেলবে।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলনে ‘রক্তপাত’ চান না হৃদয়-শরীফুল
সফরকারী বাংলাদেশ 'এ' দল আগামী ২৩, ২৫ ও ২৭ আগস্ট পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
প্রথম চার দিনের ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মহিদুল ইসলাম অঙ্কন, নাইম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রহমান রেজাউর রাজা, ও রুয়েল মিয়া।
চার দিনের ম্যাচের দ্বিতীয় বাংলাদেশ স্কোয়াড: এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম, সাইফ হাসনাত, সৌম্য সরকার, সাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, তৌহিদ হৃদয়, মহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রহমান রেজাউর রাজা, ও রুয়েল মিয়া।
ওয়ানডে ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম, সাইফ হাসনাত, তৌহিদ হৃদয়, মহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রহমান রেজাউর রাজা ও রুয়েল মিয়া।
আরও পড়ুন: টেস্টে ইংল্যান্ডের দ্রুততম ফিফটি হাঁকালেন স্টোকস
৫৮৩ দিন আগে
টেস্টে ইংল্যান্ডের দ্রুততম ফিফটি হাঁকালেন স্টোকস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের শেষ ম্যাচে ম্যাচে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি করে ইংলিশ ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির মালিক এখন তিনি।
ম্যাচটি ১০ উইকেটে জয়ের পথে ইয়ান বোথামের গড়া ২৮ বলে ফিফটির রেকর্ডটি ভেঙে দেন স্টোকস। ১৯৮১ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে ওই রেকর্ড গড়েন বোথাম।
ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি ডান হাতের আঙুলে চোট পাওয়ায় তৃতীয় ম্যাচে তার পরিবর্তে ব্যাট হাতে মাঠে নামেন স্টোকস। ৩-০ ব্যাবধানে সিরিজ নিশ্চিত করতে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৮২ রানের লিড পায় ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে ক্যারিবীয় বোলারদের পিটিয়ে ৭.২তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড।
মাত্র ২৮ বলে দুটি ছক্কা ও ৯টি চারের সাহায্যে ৫৭ রানে অপরাজিত থাকেন স্টোকস। অন্যপ্রান্তে ১৬ বলে চারটি চার মেরে ২৫ রানে অপরাজিত ছিলেন বেন ডাকেট।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে প্রথম এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কার মেয়েরা
এদিন টেস্ট ক্রিকেটের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটিও ভেঙে দেওয়ার সম্ভাবনা তৈরি করেন স্টোকস। প্রথম ১৮ বলে ৪১ রান তুলে ফেলেন তিনি। ২০১৪ সালে মিসবাহ-উল হকের গড়া ২১ বলে ফিফটির রেকর্ড ভাঙতে তার দরকার ছিল পরের দুই বলে একটি করে ছক্কা ও চার। তবে শেষ পর্যন্ত তার আর হয়ে ওঠেনি।
ম্যাচের পর বিবিসিকে তিনি বলেন, ‘রেকর্ডটি যে গড়েছি, ব্যাটিং করার সময় তা জানতাম না। (ফিফটির পর) ডাকেট এসে আমাকে আলিঙ্গন করে বলছিল, এটা রেকর্ড হয়ে যেতে পারে। তবে ম্যাচ শেষে ড্রেসিং রুমে যাওয়ার পর কলি (অ্যাসিস্ট্যান্ট কোচ পল কলিংউড) আমাকে বিষয়টি জানান।’
তিন ম্যাচ সিরিজের তিনটিই জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ইংল্যান্ড। গত ১৯ জুলাই শুরু হওয়া প্রথম ম্যাচটি এক ইনিংস ও ১১৪ রানে হারে ক্যারিবীয়রা। এরপর দ্বিতীয় ম্যাচটি ইংল্যান্ড জেতে ২৪১ রানের বড় ব্যাবধানে।
এই সিরিজের পর দ্য হান্ড্রেডে নরদার্ন সুপারচার্জার্সের হয়ে চারটি ম্যাচ খেলবেন স্টোকস। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।
আরও পড়ুন: বিদেশি ক্রিকেট লিগগুলোতে যেমন খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা
৫৮৫ দিন আগে
ভারতকে হারিয়ে প্রথম এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কার মেয়েরা
ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কার মেয়েরা। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থেকে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরেছে চামারি আতাপাত্থুর দল।
রবিবার (২৮ জুলাই) ডাম্বুলার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ভারত। লক্ষ্য তাড়ায় নেমে ৮ বল বাকি থাকতে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা।
দলের হয়ে হার্ষিথা সামারাবিক্রমা অপরাজিত থেকে সর্বোচ্চ ৬৯ রান করেন। ৫১ বলে দুটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে এই রান করে ম্যাচসেরা হয়েছেন তিনি। এছাড়া লঙ্কান অধিনায়ক আতাপাত্থু ৪৩ বলে ৬১ রান করে আউট হলে শেষ ১৬ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন কাবিশা দিলহারি।
ভারতের হয়ে একটি মাত্র উইকেট নেন দীপ্তি শর্মা। অন্যটি রান আউট হয়।
আরও পড়ুন: নারী এশিয়া কাপ: সেমিফাইনালে চোখ বাংলাদেশের
এর আগে, প্রথম ইনিংসে ভালো শুরুর পর সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। ৬.২তম ওভারে ১৯ বলে ১৬ রান করে শেফালী ভার্মা ফিরে গেলেও ব্যাট হাতে হাল ধরেন স্মৃতি মন্দানা। ৪৭ বলে দশটি চারের সাহায্যে ৬০ রান করেন তিনি। এটিই ভারতের হলে সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া জেমিমা রদ্রিগেজ ১৬ বলে ২৯ এবং রিচা ঘোষ ১৪ বলে ৩০ রান করেন।
লঙ্কান বোলারদের মধ্যে দিলহারি সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া উদেশিকা প্রবোধনী, সাচিনী নিশানসালা ও চামারি আতাপাত্থু একটি করে উইকেট নেন।
টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের কারণে সিরিজের সেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছেন চামারি আতাপাত্থু।
৫৮৬ দিন আগে
কোটা সংস্কার আন্দোলনে ‘রক্তপাত’ চান না হৃদয়-শরীফুল
কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে রাজপথগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাশাপাশি দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কারের পক্ষে বিক্ষোভে নেমেছেন।
এই আন্দোলনের পক্ষে একাত্মতা প্রকাশ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন, অনেকে আবার এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। সর্বপোরি, আন্দোলন নিয়ে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীই নিজেদের ওয়ালে পোস্ট দিচ্ছেন।
এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের দুই তরুণ সদস্য তৌহিদ হৃদয় ও শরীফুল ইসলাম।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন হৃদয় ও শরীফুল। আন্দোলনে রক্তপাত দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ প্রকাশ করেছেন ঢাবি ছাত্র হৃদয়। কোটা আন্দোলনের কোনোদিকে নিজের অবস্থান না রেখে ফেসবুকে তিনি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।
হৃদয় লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’
অন্যদিকে, শরীফুল লিখেছেন, ‘একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’
আরও পড়ুন: কোটা সংস্কার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত
উল্লেখ্য, রোববার (১৪ জুলাই) চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে?’
ওই বক্তব্যে প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ বলেছেন অভিযোগ এনে সেদিন রাত থেকেই প্রতিবাদ শুরু করেন ঢাবি শিক্ষার্থীরা। এরপর রাজধানী ছাপিয়ে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে।
৫৯৮ দিন আগে
নারী এশিয়া কাপ: সেমিফাইনালে চোখ বাংলাদেশের
আসন্ন এসিসি নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
সোমবার আনুষ্ঠানিক ফটোশুটের আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জানান, এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনালে জায়গা করে নেওয়ার।
সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ গত কয়েক বছর ধরে ফলাফলের উত্থান-পতন দেখছে। গত বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেললেও প্রত্যাশা পূরণ হয়নি তাদের।
নিগার বলেন, 'আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনালে ওঠা। শেষ দুই সিরিজে আমরা ভালো করতে পারিনি। আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। তাই এশিয়া কাপের প্রথম ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগে ১২ বার মুখোমুখি হয়ে তিন বার জয় পেয়েছে বাংলাদেশ।
এই পরিসংখ্যান প্রমাণ করে যে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে বেশ শক্তিশালী দল। অর্থাৎ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে নিগার ও তার দলকে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।
২০১৮ সালে, বাংলাদেশ ফাইনালসহ দুইবার ভারতকে পরাজিত করে এবং প্রথমবারের মতো শিরোপা লাভ করে। এশিয়া কাপে এই অর্জন পুরুষ ক্রিকেট দলেরও আসেনি। কিন্তু এই দারুণ সফলতার পর আর কখনো সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ।
নিগার বলেন, 'আমাদের ভালো মোমেন্টাম দরকার এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় সেটা এনে দিতে পারে।’
বাংলাদেশ নারী দলের কোচের দায়িত্ব পালন করছেন হাসান তিলকরত্নে। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার মনে করেন, সাম্প্রতিক সময়ে দল খারাপ খেলছে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা দরকার যাতে তারা ব্যর্থতার ভয় কাটিয়ে উঠে ভালো পারফর্ম করতে পারে।
হাসান বলেন, 'আমাদের মেনে নিতে হবে যে, সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। তবে আমাদের ভালো করার সামর্থ্য আছে।’
প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকা দুই জ্যেষ্ঠ খেলোয়াড় রুমানা আহমেদ ও জাহানারা আলমের প্রত্যাবর্তন দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বলে প্রত্যাশা টিমের।
অধিনায়ক এবং কোচ উভয়ই বলেছিলেন যে তারা আত্মবিশ্বাসী যে দুই সিনিয়র খেলোয়াড়দের অন্তর্ভুক্তি এশিয়া কাপে দলকে গতি পেতে সহায়তা করতে পারে।
নিগার বলেন, 'দীর্ঘদিন পর তারা দলে ফিরেছেন। গত ঘরোয়া আসরে দুজনই ভালো করেছে। আমি মনে করি, তারা আমাদের খেলায় বড় ধরনের প্রভাব ফেলতে পারবে।’
বাংলাদেশে নারী ক্রিকেটের উন্নয়নে কোনো টি-টোয়েন্টি ইভেন্ট নেই। বারবার ক্রিকেটারদের তোপের মুখে পড়লেও এখনও নারী ক্রিকেটারদের জন্য কোনো টি-টোয়েন্টি ইভেন্ট চালু করেনি বিসিবি। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নারী উইংয়ের বর্তমান প্রধান হাবিবুল বাশার বলছেন, নারী ক্রিকেটের জন্য আরও উন্নয়নের সুযোগ আনতে কাজ করছেন তারা।
নারী ক্রিকেটারদের জন্য আরও সুযোগ ও সুযোগ-সুবিধা নিয়ে বিসিবি কাজ করছে উল্লেখ করে বাশার বলেন, 'এটা করার বিষয়ে বিসিবির মধ্যে আলোচনা হয়েছে। এটা এখন সময়ের দাবি। কবে পাব জানি না, তবে বিসিবি এটা নিয়ে আলোচনা করছে।’
আরও পড়ুন: বিশ্বকাপের আম্পায়ার হওয়ার ইচ্ছা সাথিরা জাকিরের
৫৯৯ দিন আগে
অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ক্রিকেট দল
অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স ইউনিট। গত ১৫ বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশের কোনো ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফর করছে।
শনিবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে দলটি।
দলের সঙ্গে আছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। তিনি এই সফর তরুণ ক্রিকেটারদের জন্য অত্যন্ত কার্যকরী হবে বলে আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন। মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবে বলেও উল্লেখ করেন হান্নান।
এই সফরে বাংলাদেশ এইচপি চার দিনের দুটি ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে এবং ওয়ানডেতে পাকিস্তান শাহিনস এবং নর্দার্ন টেরিটরি দলের বিপক্ষে খেলবে।
প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৯ জুলাই। এরপর দ্বিতীয় ম্যাচ হবে ২৬ জুলাই। ওয়ানডে হবে ১ ও ৬ আগস্ট। আগামী ১১, ১২, ১৪, ১৫, ১৬ ও ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ।
মোট ২৫ জন ক্রিকেটারকে নিয়ে এই সফরের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই খেলোয়াড়দের মধ্যে কয়েকজন ইতোমধ্যে জাতীয় দলের হয়ে খেলেছেন।
আরও পড়ুন: বিশ্বকাপের আম্পায়ার হওয়ার ইচ্ছা সাথিরা জাকিরের
অস্ট্রেলিয়া সফরের জন্য এইচপি স্কোয়াড:
তিন দলেই আছেন পারভেজ হোসেন ইমন, আরিফুল ইসলাম, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
চার দিনের ও ওয়ানডে ক্রিকেট খেলোয়াড়: এসকে পেভেজ রহমান জীবন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলোয়াড়: তানজিদ হাসান, জিসান আলম, আফিফ হোসেন (ওয়ানডে অধিনায়ক), শামীম হোসেন, আকবর আলী (টি-টোয়েন্টি অধিনায়ক, ওয়ানডে দলের সহঅধিনায়ক), ওয়াসি সিদ্দিক, আবু হায়দার রনি ও মাহফুসুর রহমান রাব্বি (টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক)।
শুধু চার দিনের ক্রিকেট খেলোয়াড়: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু (সহঅধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রেজাউর রহমান রাজা ও হাসান মুরাদ।
শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলোয়াড়: আলিস ইসলাম
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বিসিসিআইয়ের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়ে প্রশংসিত রাহুল দ্রাবিড়
৬০১ দিন আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বিসিসিআইয়ের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়ে প্রশংসিত রাহুল দ্রাবিড়
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে বাড়তি বোনাস দিতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু বাড়তি বোনাস নিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের এই সাবেক ব্যাটিং কিংবদন্তি।
দ্রাবিড় বলেন, সহকর্মীদের থেকে বেশি বোনাস নেওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ তাদের প্রচেষ্টা ও পরিশ্রম তারই সমান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অবদানের জন্য বোলিং কোচ পরশ মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরসহ ভারতের প্রত্যেক কোচিং স্টাফকে আড়াই কোটি রুপি পুরস্কার দেওয়া হয়েছিল। দলের প্রধান কোচ দ্রাবিড়কে এর বাইরেও অতিরিক্ত আড়াই কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়, যা তিনি নিতে অস্বীকৃতি জানান।
এই সমতার স্বীকৃতির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্রিকেট দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন দ্রাবিড়।
প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজ্যোত সিং সিধু দ্রাবিড়ের প্রশংসা করে বলেছিলেন, ‘সুগন্ধি তার চরিত্র থেকে আসে, পারফিউম থেকে নয়।’
ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেও সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের প্রশংসা করে লিখেছেন, “যে বিশ্ব এখন ‘আমাকে দেখ' স্রোতে ভাসছে এবং অর্থের বিনিময়ে গুণগান গাইছে সেখানে রাহুল দ্রাবিড় শেখালেন নম্রতাই জীবনের আসল সৌন্দর্য। আমাদের এটাই শিখতে হবে, মহত্ত্ব অর্জন করতে হবে এবং এটা পুরোটাই আমাদের ওপর নির্ভর করে যে আমরা কোনটা শিখব।”
বিসিসিআই জানিয়েছে, দ্রাবিড়সহ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সব সদস্যের জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি থেকে ৫ কোটি রুপি বরাদ্দ। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং কোচসহ সাপোর্ট স্টাফরা প্রত্যেকে আড়াই কোটি রুপি করে এবং নির্বাচক ও সফরকারী সদস্যদের প্রত্যেকে ১ কোটি রুপি করে পাওয়ার কথা।
৬০৩ দিন আগে
বিশ্বকাপের আম্পায়ার হওয়ার ইচ্ছা সাথিরা জাকিরের
আসন্ন এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন সাথিরা জাকির। এই অর্জনের পর দেশের প্রথম নারী আম্পায়ার সাথিরার ইচ্ছা বিশ্বকাপে আম্পায়ারিং করার।
আইসিসির ৪টি পূর্ণাঙ্গ সদস্য ও ৪টি সহযোগী সদস্য নিয়ে ৮টি দল নিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এসিসি নারী এশিয়া কাপ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক ক্রিকেটার সাথিরা বলেন, ‘এশিয়া কাপে আম্পায়ারিং করব এটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমার স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপে আমার জায়গা পাকা হয়ে যেতে পারে।’
গত বছরের টুর্নামেন্টে সহযোগী দেশগুলোর মহিলা আম্পায়ারদের ম্যাচ পরিচালনা করতে দেখে এশিয়া কাপের দিকে নজর ছিল সাথিরার।
তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল এই এশিয়া কাপ। এই সুযোগ পেতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু স্বপ্ন যে এত তাড়াতাড়ি সত্যি হবে, তা ভাবিনি। আমি খুব খুশি।’
আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হবে এশিয়া কাপ।
এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হলো- শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
৬০৪ দিন আগে
বিদেশি ক্রিকেট লিগগুলোতে যেমন খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর আসন্ন ভবিষ্যতে কোনো খেলার সময়সূচি নির্ধারিত না হওয়ায় লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও মেজর লিগ ক্রিকেটসহ (এমএলসি) কিছু বিদেশি লিগের খেলায় দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের।
শ্রীলঙ্কায় এলপিএলে খেলছেন ব্যাটার তৌহিদ হৃদয় ও পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এমএলসিতে খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
ডাম্বুলা সিক্সার্সের হয়ে দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তৌহিদ। তবে প্রথম ম্যাচে মাত্র ১ রান করলেও দ্বিতীয় ম্যাচে আর ব্যাট করার সুযোগ পাননি। এর আর একাদশে জায়গা হয়নি তার।
কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলা তাসকিন তার প্রথম দুই ম্যাচে তিন উইকেট পেলেও বেশ খরুচে বোলিং করেন তিনি।
অন্যদিকে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলা মুস্তাফিজ ৪ ম্যাচে ৫ উইকেট নিলেও ৭ জুলাই নিজের শেষ ম্যাচে দিয়েছেন ৫৩ রান।
এমএলসিতে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। দুই ম্যাচে ৫৩ রান করার পাশাপাশি নিয়েছেন ১টি উইকেট। এমএলসিতে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি খেলোয়াড় তিনি।
এমএলসির পর কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টিতে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে যোগ দেবেন সাকিব।
৬০৬ দিন আগে