আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশন আহ্বান করেছেন।
বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর মাত্র ৯টি বৈঠকের পর তৃতীয় অধিবেশন শেষ হয়। ৬০ দিনের বিরতি দিয়ে আবারও অধিবেশনে বসছে ত্রয়োদশ সংসদ।
এর আগে গত ১৫ জুলাই ২৭ কার্যদিবস শেষে দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হয়, যা বাজেট অধিবেশন হিসেবেও পরিচিত। ওই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করে সংসদ। বর্তমান বিএনপি সরকারের অধীনে এটিই ছিল প্রথম বাজেট।
১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, যা ২৫টি বৈঠকের পর ৩০ এপ্রিল শেষ হয়।
ওই অধিবেশনে সংসদে ৯৪টি বিল পাস হয়, যার মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বিপরীতে আনা ৯১টি বিলও ছিল। এছাড়া কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হয়।