খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে মো. জাকির হোসেন (৪৩)। তিনি সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। পেশায় তিনি ইট ও বালু ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বল্পবাহিরদিয়া হিরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান কলেন, দুর্বৃত্তরা তার মথা লক্ষ্য করে গুলি করেছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।