নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫) ও রিফাত হোসেন (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসীর দিকে যাওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।