সিলেট চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ১১ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম জানান, আদালতের পেশকার, পিয়ন, চালক ও গানম্যান পদের ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই নিজ নিজ বাসায় আইসোলশনে আছেন এবং সুস্থ আছেন।
তিনি আরও জানান, তাদের মধ্যে ১০ জনের শরীরেই কোনও উপসর্গ নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সবাই চিকিৎসা নিচ্ছেন।