ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরির নিচে পড়ে এক প্রবাসী নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের বাহুবলের শেওড়াতলী আখঞ্জী ফিলিং স্টেশনের কাছে।
নিহত ব্যক্তির নাম মোতালেব। তিনি নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামের আবদুল মজিদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মোতালেব দুর্ঘটনার কিছুক্ষণ আগে পুটিজরী গ্রামে শশুরবাড়ি থেকে স্ত্রী-সন্তানদের সিএনজি অটোরিকশায় বাড়িতে পাঠিয়ে নিজে মোটরসাইকেলে রওনা হন। যাত্রাপথে একটি গাড়িকে ওভারটেক করার সময় একটি ইটের সঙ্গে মোটরসাইকলের ধাক্কা লাগলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীতমুখী তেলবাহী লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
গত ৪ মাস আগে মোতালেব কাতার থেকে দেশে আসেন। আগামী ৮ এপ্রিল তার কর্মস্থলে যাওয়ার কথা ছিল।
পুলিশ জানায়, দুর্ঘটনায় তার মাথা ও মুখ থেঁতলে গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।