খেলাধুলা
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন তানজিম
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে প্রায় অর্ধ যুগ পর সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে নেপালের বিপক্ষে আচরণবিধি ভাঙার অভিযোগে শাস্তি পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
শাস্তি হিসেবে তানজিমের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ঘটনা নেপালের ইনিংসের তৃতীয় ওভারের। ওই ওভারটি মেইডেন নেন তানজিম। প্রথম চার বলে নেপালের দুই ব্যাটারকে আউট করার পর ক্রিজে আসেন অধিনায়ক রোহিত পাউড়েল। প্রথম বলটি ঠেকানোর পর দ্বিতীয়, অর্থাৎ ওভারের শেষ বলটি থেকেও কোনো রান নিতে না পারায় রোহিতের সঙ্গে বিবাদে জড়ান তানজিম। সেসময় হঠাৎ রোহিতের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান তিনি। এমনকি তাকে বুক দিয়ে ধাক্কা মেরেও বসেন তানজিম।
আরও পড়ুন: নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
কী ঘটেছিল সেই সময়- ম্যাচ শেষে এমন প্রশ্নের জবাবে রোহিত বলেন, সাকিব তাকে বলেছিলেন- মেরে দেখাও। এরপর তিনি ফিরতি উত্তরে বলছিলেন- যাও বল কর।
এরপর পরপর দুই বলে রান নিতে না পারায় ক্ষিপ্ত হয়ে যান তানজিম। তারপর ওই ঘটনা ঘটান তিনি। তবে বিষয়টি আইসিসির নিয়ম লঙ্ঘন করায় শাস্তি পেতে হয়েছে তাকে।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা অনুযায়ী, কোনো খেলোয়াড়ের আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে শারীরিকভাবে মুখোমুখি অবস্থানে আসার অনুমতি নেই।
খেলা শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন তানজিম। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আরও পড়ুন: বিশ্বকাপে আর দেখা যাবে না বোল্টকে!
সুপার এইট নিশ্চিত করা ওই ম্যাচে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখান তানজিম। ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন তিনি। এছাড়া সেদিন চার ওভারের ২১টি বলই ডট দেন তিনি, যা বিশ্বকাপে কোনো বোলারের সর্বোচ্চ ডট বল করার রেকর্ড।
৭১৬ দিন আগে
শেষ মুহূর্তের গোলে পর্তুগালের নাটকীয় জয়
ক্রিস্তিয়ানো রোনালদো-রাফায়েল লেয়াওদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়ে ম্যাচটি ড্রয়ের দিকেই নিয়ে যাচ্ছিল চেক প্রজাতন্ত্র। তবে একেবারে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে নাটকীয় জয় এনে দিলেন ফ্রান্সিসকো কনসেইসাও। খেলার ৯০তম মিনিটে বদলি হিসেবে নেমে দুই মিনিটের মধ্যেই গোল করে জয়ের নায়ক বনে গেলেন পোর্তোর ২১ বছর বয়সী এই উইঙ্গার।
মঙ্গলবার রাতে লাইপসিগের রেড বুল আরেনায় অন্যরকম এক লড়াইয়ে চেক প্রজতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের জিতেছে পর্তুগাল। এর ফলে জয় দিয়ে ইউরো অভিযান শুরু করলেন রোনালদোরা।
পুরো ম্যাচজুড়ে পর্তুগালের একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকলেও এদিন ম্যাচের ৬২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন চেক প্রজাতন্ত্রের লুকাশ প্রোভোদ। তবে তাদের এগিয়ে থাকাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাত মিনিট পরই পর্তুগালকে একটি গোল উপহার দেন চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার রবিন হ্যারানাচ। এরপর ৮৭তম মিনিটে দিয়োগো জোতা একটি গোল পেলেও পর্তুগিজদের উল্লাসে বাধা দেয় ভিএআর। গোল করার আগে অফসাইডে থাকায় তাদের জয়োল্লাস থেমে যায়। তবে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করে শেষটা রাঙিয়েই মাঠ ছাড়েন কনসেইসাওরা।
মাঠে নেমে শুরুতে দুই দলই কিছুটা অগোছালো খেলতে থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের চেহারায় ফেরে পর্তুগাল। শুরু করে একের পর এক গেম ডেভেলপমেন্ট। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম সুযোগ আসে তাদের। তবে রাফায়েল লেয়াওয়ের ক্রসে রোনালদো ঠিকঠাক হেড দিতে ব্যর্থ হওয়ায় সে প্রচেষ্টা বিফলে যায়।
আরও পড়ুন: ইউরোয় দ্রুততম গোলের রেকর্ড
২৪তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের দূরের জোরালো শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারের সামান্য ওপর দিয়ে বেরিয়ে যায়। এর দুই মিনিট পর ফের চেক সমর্থকদের বুক কাঁপিয়ে দেয় পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেসের গোলমুখে বাড়ানো ক্রসটি স্লাইড করেও স্পর্শ করতে ব্যর্থ হন লেয়াও। ৩২তম মিনিটে রোনালদোকে দারুণ একটি পাস দেন ফের্নান্দেস। গোলরক্ষককে একা পেয়ে খানিকটা ছুটে গিয়ে প্রথম স্পর্শেই শট শানান রোনালদো, তবে চেক গোলরক্ষক ইন্দ্রিক স্তানেকের অসাধারণ নৈপুণ্যে সে যাত্রায়ও বেঁচে যায় তারা।
এর ফলে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলবঞ্চিত থেকে বিরতিতে যায় পর্তুগাল। প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য বিস্তার করা পর্তুগালের পায়ে ৭২ শতাংশ সময় বল ছিল। এর মধ্যে তাদের ৯টি প্রচেষ্টার তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা চেক প্রজাতন্ত্র গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
৭১৬ দিন আগে
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
১০৬ রানে গুটিয়ে গিয়েও অসাধারণ বোলিং পারফরম্যান্সে নেপালের বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে ঈদুল আজহার দিন দেশবাসীর আনন্দে বাড়তি খুশি যুক্ত করে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা।
সোমবার সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল ক্রিকেট গ্রাউন্ডের বোলিংবান্ধব উইকেটে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান নেপাল অধিনায়ক রোহিত পাউড়েল।
শুরুতে ব্যাট করে তিন বল বাকি থাকতেই ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশি বোলারদেরও তোপের মুখে পড়েন নেপালি ব্যাটাররা। শেষ পর্যন্ত চার বল হাতে রেখেই ৮৫ রানে নেপালকে অলআউট করে ২১ রানের জয় নিশ্চিত করে টাইগাররা।
আরও পড়ুন: বৃষ্টিতে ডুবল পাকিস্তানের স্বপ্ন, শেষ আটে যুক্তরাষ্ট্র
এদিন নির্ধারিত ৪ ওভারে মাত্র ৭ রানের খরচায় ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তানজিম সাকিব। ম্যাচসেরার পুরস্কারটি তাই উঠেছে তার হাতেই।
মোস্তাফিজুরও ৭ রানের খরচায় নিয়েছেন ৩ উইকেট। এছাড়া সাকিব দুটি ও তাসকিন একটি উইকেট নেন।
নেপালের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২৭ ও ২৫ রান করেন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম ব্যাটার কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং আইরি।
লক্ষ্য তাড়ায় নেমে তানজিমকে চার মেরে ইনিংস শুরু করলেও তাকে ওই একটি বাউন্ডারিই মারতে পেরেছেন প্রতিপক্ষের ব্যাটাররা। মাঝের দুটি ওভার মেইডেন এবং শেষের ওভারে দুটি সিঙ্গেল দেন তিনি। আর ওয়াইড থেকে আরও এক রানে মোট সাত রান দিয়েছেন প্রথমবার বিশ্বকাপ খেলা এই বোলার।
প্রথম ওভারে ৫ রান দিয়ে উইকেট না পেলেও দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারেই জোড়া সাফল্য পান তানজিম। পঞ্চম ওভারে ফের মেইডেনসহ এক উইকেট নিলে ষষ্ঠ ওভারে চার রান দিয়ে আরও একটি উইকেট তোলেন মুস্তাফিজ। ফলে পাওয়ার প্লেতে ২৪ রান তুলতেই ৪ উইকেট হারায় নেপাল।
আরও পড়ুন: বিশ্বকাপে আর দেখা যাবে না বোল্টকে!
সপ্তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার বোলিংয়ে এসে আরও একটি উইকেটের দেখা পান তানজিম। সাত ওভার শেষে ২৬ রানে ৫ উইকে হারানো নেপালেকে এরপর পথ দেখান কুশল ও দীপেন্দ্র। এই দুজনে মিলে ৫২ রানের জুটি গড়ে টাইগারদের হারানোর শঙ্কায় ফেলেন। তবে ১৬.৪তম ওভারে ব্রেকথ্রু এনে দলকে স্বস্তি এনে দেন মুস্তাফিজ। পরের ওভারে তাসকিনকে একটি ছক্কা হাঁকিয়ে বিদায় নেন দীপেন্দ্রও। ১৯তম ওভারটি মেইডেন দিয়ে মুস্তাফিজ আরও একটি উইটেক নিলে পরের ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে বাকি কাজটুকু সারেন সাকিব।
ফলে ২১ রানের জয় নিয়ে শেষ আটের টিকিট কেটে মাঠ ছাড়ে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি সবচেয়ে কম রান করে প্রতিপক্ষকে আটকে দেওয়ার ঘটনা।
মজার বিষয় হচ্ছে এই তালিকার প্রথম পাঁচটির চারটিই চলতি বিশ্বকাপে ঘটেছে। দ্বিতীয় রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার, বাংলাদেশের বিপক্ষে ১১৪ রান করেও জয় পেয়েছিল তারা। তৃতীয়টিও তাদের, এই নেপালের বিপক্ষেই ১১৬ রানের।
সুপার এইটের ‘গ্রুপ ১’ এ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার লক্ষ্যে আগামী ২১ জুন অস্ট্রেলিয়া, ২২ জুন ভারত ও ২৫ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
৭১৮ দিন আগে
বিশ্বকাপে আর দেখা যাবে না বোল্টকে!
কেন্দ্রীয় চুক্তি থেকে স্বেচ্ছায় সরে গেলেও বিশ্বকাপের আগে দলে ফিরতেন ট্রেন্ট বোল্ট। তবে আগামীতে ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, বিশ্বকাপে তাকে হয়তো আর দেখা যাবে না।
শনিবার উগান্ডার বিপক্ষে ম্যাচ শেষে বোল্ট জানান, ‘এটিই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।’
‘নিয়ম রক্ষার’ ম্যাচে উগান্ডাকে বিশাল ব্যবধানে পরাজিত করলেও এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে হারার পর, দল দুটি তিনটি করে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই নিউজিল্যান্ডের শেষ আটের স্বপ্ন শেষ হয়ে যায়।
সোমবার (১৭ জুন) পাপুয়া নিউ গিনির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে কিউইরা। এই ম্যাচের মধ্য দিয়েই তাই বোল্টের টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটযাত্রা শেষ হতে চলেছে।
আগামী ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে আর দেখা যাবে না। এর এক বছর পর ওয়ানডে বিশ্বকাপে তিনি থাকবেন কি না, তা নিয়েও যথেষ্ট সংশয় রয়ে যায়।
কারণ, পরিবারকে সময় দিতে ২০২২ সালে আগস্ট মাসে স্বেচ্ছায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান তিনি। তারপর থেকেই দলে অনিয়মিত তিনি। এই দুই বছরে বেছে বেছে কয়েকটি মাত্র ম্যাচে তাকে ব্ল্যাক ক্যাপ পরে মাঠে দেখা গেছে। তাই ২০২৭ সালের বিশ্বকাপে তাকে পাওয়া যে একপ্রকার অসম্ভব, তা ধরে নেওয়াই যায়।
তবে জাতীয় দলে না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে দেখা যেতে পারে।
২০১৪ সালে বাংলাদেশের মাটিতে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বোল্ট এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ১৭ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৩২টি। এবারের বিশ্বকাপেও তিন ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছেন তিনি, রান দিয়েছেন মোটে ৪৫।
৭১৮ দিন আগে
‘লেভানডফস্কিকে ছাড়াই জিততে পারি’
তারকায় ঠাসা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করতে চলেছে এবারের আসরের ‘আন্ডারডগ’ পোল্যান্ড। রবিবার শক্তিশালী ডাচদের বিপক্ষে দলটির মূল তারকা রবের্ট লেভানডফস্কির অনুপস্থিতি সতীর্থদের দুশ্চিন্তা বাড়িয়েছে।
গত সোমবার তুরস্কের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে উরুর পেশিতে টান লাগে বার্সেলোনা ফরওয়ার্ডের। এর ফলে শুরুতে তাকে কয়েক ম্যাচ না পাওয়ার আশঙ্কা জাগে। তবে ডাক্তারি পরীক্ষার পর জানা যায় শুধু প্রথম ম্যাচে তাকে হারালেও আগামী শুক্রবার অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই লেভাকে পাবেন কোচ মিখাল প্রোবিয়ের্স।
তবে দলের প্রধান গোলস্কোরারকে ছাড়াও ডাচদের বিপক্ষে জয়ের সামর্থ্য রাখে পোল্যান্ড- অন্তত তার সতীর্থদের আত্মবিশ্বাস এমনই।
লেভার অনুপস্থিতিতে দলের অধিনায়ক পিওতর জিয়েলিনস্কি বলেছেন, ‘এই ম্যাচে রবের্ট আমাদের সহযোগিতা করতে পারবে না, এটি একটি বড় দুঃসংবাদ। সে বিশ্বমানের খেলোয়াড়, মাঠে তার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে। তবে গোল পেতে, জিততে আমিসহ বাকিরা মাঠে নিজেদের সামর্থ্যের চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করব।’
নতুন যুগ শুরু হতে যাওয়ায় লেভানডফস্কির অনুপস্থিতি দলের তরুণ সদস্যরা সুযোগ হিসেবে নিতে পারেন বলে জানিয়েছেন কোচ মিখাল প্রোবিয়ের্স।
তিনি বলেন, ‘তাকে (লেভা) যে আমরা মিস করব, এ লুকানোর কিছু নেই। কিন্তু ভালো ফল আনতে অন্য খেলোয়াড়দের তার অভাব পূরণ করতে হবে।’
‘নতুন প্রজন্মকে নতুন করে ভাবতে হবে। দল হিসেবে আমাদের যা করণীয় তা করতে হবে। আমাদের পেছানোর সুযোগ নেই; সামনে এগিয়ে যেতে হবে।’
‘প্রত্যেকে বলছে যে, আমরা হারব। কেউ আমাদের গোনায় ধরছে না; সবাই আমাদের হিসাব থেকে বাদ দিচ্ছে। কিন্তু আমাদেরও একটি দল আছে যারা একে অপরের জন্য লড়তে চায়।’
নেদারল্যান্ডসের খেলার মানের কথা স্বীকার করলেও তাদের পক্ষে জেতা অসম্ভব নয় বলে মনে করেন প্রোবিয়ের্সও।
তিনি বলেন, ‘ডাচরা ইউরোপীয় ফুটবলে একটি সুপরিচিত ব্র্যান্ড। (ফিফা) র্যাঙ্কিংয়েও আমাদের চেয়ে অনেক উপরে। তবে আমার মনে হয় না যে, আজকের ম্যাচে র্যাঙ্কিং এতটা প্রভাব ফেলবে।’
‘তাদের দলেও ইনজুরি সমস্যা আছে। ফলে তাদেরও শক্তি কমেছে। তাই এখন বিষয় হলো, আমদের যা করা সম্ভব, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা।’
দলের খবর
লেভানডফস্কি ছাড়াও ইনজুরির কারণে পোল্যান্ডের ইউভেন্তুস স্ট্রাইকার আর্কাদিউস মিলিক এবারের আসর থেকেই ছিটকে গেছেন। ইউক্রেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি।
অন্যদিকে, চোটের কারণে মাঝমাঠের পুরো সেট ধরেই হারাতে হয়েছে ডাচ কোচ রোনাল্ড কোমানকে। ইনজুরি থেকে সেরে না ওঠায় বার্সেলোনার তারকা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে শেষ পর্যন্ত স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছে। এছাড়া আতালান্তার টিউন কুপমাইনার্স ও মার্টেন ডে রুনও এবারের ইউরো থেকে ছিটকে গেছেন।
তাদের পরিবর্তে শেষ সময়ে নেদারল্যান্ডস দলে সুযোগ মিলেছে ডর্টমুন্ডের উইং-ব্যাক ইয়ান মাটসেন ও বোলোনিয়ার ফরওয়ার্ড ইয়োশুয়া জিরকজির।
৭১৯ দিন আগে
ইউরোয় দ্রুততম গোলের রেকর্ড
মাত্র ২৩ সেকেন্ডে গোল করে ইউরোয় ইতিহাস গড়েছেন আলবেনিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার নেদিম বাইরামি।
শনিবার রাত ১টায় ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে খেলতে নামে গ্রুপের সবচেয়ে দুর্বল দল আলবেনিয়া। তবে খেলা শুরু হতে না হতেই ধাক্কা খায় ইতালি।
ডর্টমুন্ডের জিগনাল ইদুনা পার্কে কেবল খেলা শুরু হয়েছে, এরই মধ্যে পুঁচকে আলবেনিয়ার কাছে গোল খেয়ে বসে ইউরো চ্যাম্পিয়নরা। ম্যাচের মাত্র ২৩ সেকেন্ডেই গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান বাইরামি।
নিজেদের ভুলেই মূলত গোল হজম করে বসে ইতালি। নিজেদের সীমানায় থ্রো-ইন পেয়েছিল তারা। কিন্তু বক্সের মধ্যে সতীর্থকে খুঁজে নিতে গিয়ে গড়বড় করে ফেলেন ফেদেরিকো দিমারকো। ফলে ফাঁকায় পাওয়া বল ধরে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বক্সে ঢুকে কাছের পোস্ট ঘেঁষে জোরালো শটে তা জালে পাঠান বাইরামি।
এর আগে, টুর্নামেন্টের দ্রুততম গোলের রেকর্ড ছিল রাশিয়ার দিমিত্রি কিরিচেনকোর। ২০০৪ আসরের গ্রুপ পর্বে গ্রিসের বিপক্ষে ম্যাচের মাত্র ৬৭ সেকেন্ডে জালের দেখা পান তিনি।
৭১৯ দিন আগে
ইয়ামালের ইতিহাস গড়ার রাতে স্পেনে বিধ্বস্ত ক্রোয়েশিয়া
বয়স এখনও ১৭ হয়নি, এরইমধ্যে পেশাদার ফুটবলে দুর্দান্ত গতিতে ছুটে চলেছেন লামিন ইয়ামাল। যখন যেভাবে মাঠে নামছেন, গোল পাচ্ছেন, তা-ই হয়ে যাচ্ছে রেকর্ড। শনিবার ইউরোর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেমেই টুর্মান্টের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, অসাধারণ পারফর্ম করে দলকে জয় এনে দিয়েছেন স্পেনের এই বিস্ময়বালক।
অভিজ্ঞতায় ঠাঁসা ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যাধানে হারিয়ে ২০২৪ সালের ইউরো অভিযান শুরু করেছে ১৯৬৪ সালের পর ২০০৮ ও ২০১২ সালের চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২৯তম মিনিটে দলকে এগিয়ে নেন অধিনায়ক মোরাতা, এর তিন মিনিটের মাথায় ফাবিয়ান রুইসের অসাধারণ গোলের পর প্রথমার্ধে অতিরিক্ত যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে তৃতীয় গোলটি করেন দানি কারভাহাল। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া একটি পেনাল্টি পেলেও উনাই সিমোন তা ঠেকিয়ে দিলে দুই দলের কেউই আর জালের দেখা পায়নি। তাই প্রথমার্ধের ফলাফল নিয়েই শেষ হয় ম্যাচ।
এদিন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন, ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ও আক্রমণে লামিনের পারফরম্যান্স ছিল নজরকাড়া। এছাড়া দানি কারভাহাল, রদ্রি, প্রেদ্রি, রবিন লে নরমান্দ ও উইঙ্গার নিকো উইলিয়ামসও প্রত্যাশা অনুযায়ী পারফরম করেছেন। সর্বোপরি, ব্যক্তিগতভাবে আলো ছড়ানোর পাশাপাশি দলগত পারফরম্যান্সের কারণেই তুলনামূলক ভালো খেলা ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাতে সক্ষম হয়েছেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
আরও পড়ুন: স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু জার্মানির
ছোট ছোট পাসের টিকিটাকা ছেড়ে স্প্যানিশ ফুটবলকে নতুন চেহারা দিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে ক্ষুরধার আক্রমণে বলের ওপর বেশিরভাগ সময় নিয়ন্ত্রণ না রেখেও প্রতিপক্ষকে বধ করার কৌশল রপ্ত করছেন ফুয়েন্তের শিষ্যরা।
এদিন গোল না পেলেও একটি অ্যাসিস্ট ও পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ইউরোতে অংশ নিয়েই ম্যাচসেরা হয়েছেন লামিন ইয়ামাল।
৭১৯ দিন আগে
কোপায় ব্রাজিলের কোনো ম্যাচই দেখবেন না রোনালদিনিয়ো
২০২১ সালে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব হারায় ব্রাজিল। এর পর থেকে দলটির পারফরম্যান্সে সেই চেনা ছন্দ দেখা যাচ্ছে না। সবশেষ ২০২২ বিশ্বকাপে হতাশ হতে হয় তাদের; এমনকি ২০২৩ সালের মার্চ থেকে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলে তাদের জয় কেবল পাঁচটিতে। এমন পরিস্থিতিতে দলের খেলোয়াড়দের আরও হতাশ করলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিয়ো।
বর্তমান ব্রাজিল দলে দক্ষতা, জয়ের তাড়না, নিবেদন- সবকিছুর ঘাটতি দেখছেন রোনালদিনিয়ো। কোপা আমেরিকার আগে দলের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তাই ক্ষোভ ঝেড়েছেন তিনি।
আরও পড়ুন: ডর্টমুন্ডকে বিদায় জানালেন তেজরিচ
ইউটিউব চ্যানেল কার্তোলোউকোসে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। দলে সাহস ও নিবেদনের ঘাটতি আছে। দলটিতে সবকিছুরই অভাব।’
এমন অবস্থায় কোপায় ব্রাজিলের কোনো ম্যাচই দেখতে চান না জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুই অনুপস্থিত; আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস… কিছুই নেই। তাদের আরও ভালো ফুটবল খেলা উচিত। আমি কোনো ম্যাচই দেখব না। কোপায় ব্রাজিলের খেলা পরিত্যাগ করব।’
আগামী ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকা শিরোপা পুনরুদ্ধারের অভিযান। এরপর প্যারাগুয়ের বিপক্ষে ২৯ জুন এবং ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে ‘ডি’ গ্রুপের পরের দুটি ম্যাচ খেলবে দরিভাল জুনিয়রের দল।
আরও পড়ুন: স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু জার্মানির
৭১৯ দিন আগে
স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু জার্মানির
ম্যাচের শুরুতেই যে স্কটল্যান্ডকে চেপে ধরল জার্মানি, শেষ পর্যন্ত তা অব্যাহত রাখল তারা। এর মাঝে পাঁচবার জাল খুঁজে নিয়ে স্বাগতিক দেশ হিসেবে ইউরোয় উড়ন্ত যাত্রা শুরু করল ইউলিয়ান নাগেলসমানের দল।
শুক্রবার রাতে আলিয়ান্স আরেনায় জার্মান কিংবদন্তি বেকেনবাউয়ারকে স্মরণ করে ২০২৪ সালের ইউরোপ সেরার প্রতিযোগিতার পর্দা ওঠে। উদ্বোধনী ম্যাচেই ১০ জনের স্কটল্যান্ডকে ৫-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।
ম্যাচের দশম মিনিটে ফ্লোরিয়ান ভিয়ার্টসের গোলে খাতা খোলার পর ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক জার্মান তরুণ জামাল মুসিয়ালা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে কাই হাভেয়ার্টসের পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়িয়ে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে বদলি নামা নিকোলাস ফুলক্রুগের পর শেষ সময়ে এমরে চানের গোলের মাধ্যমে ম্যাচের সমাপ্তি টানে স্বাগতিকরা।
অনদিকে, শুরু থেকেই দুর্বল রক্ষণের কারণে ভুগতে থাকা স্কটল্যান্ডের কাঁধের ওপর একের পর এক গোলের বোঝা বাড়তে থাকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন রায়ান পর্টিয়াস। দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে জার্মানির মুহুর্মুহু আক্রমণ সামলালেও আরও দুই গোল হজম করতে হয় স্কটল্যান্ডের। শেষের দিকে আন্টনিও রুডিগারের উপহার দেওয়া গোলটিই ম্যাচে তাদের একমাত্র সান্ত্বনা।
ম্যাচ শুরুর ৫৪ সেকেন্ডেই প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেন ভিয়ার্টস। মাঝমাঠ থেকে আসা দূরপাল্লার শটটি বুক দিয়ে নামিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর শট নিলেও গোলরক্ষকের মাথায় লেগে বলটি বেরিয়ে যায়। তবে রেফারি অফসাইডের বাঁশি বাজালে কর্নার থেকে বঞ্চিত হয় জার্মানি।
অভিজ্ঞতায় মোড়া মাঝমাঠে বল দখলের লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিল জার্মানি। পলে একের পর এক গোলের সুযোগ তৈরি করে চলেছিলেন ক্রুস-গুনডোগানরা। অন্যদিকে, প্রথম থেকেই চাপ সামলাতে গিয়ে হকচকিয়ে যায় স্কটল্যান্ডের রক্ষণভাগ। এর শাস্তিও পেয়ে যায় তারা প্রায় সঙ্গে সঙ্গে।
ম্যাচের দশম মিনিটেই স্বাগতিক সমর্থকদের উল্লাসে মেতে ওঠে আলিয়ান্স আরেনার গ্যালারি। ইয়োশুয়া কিমিখের উড়ন্ত পাসটি বুক দিয়ে নামিয়ে পায়ের প্রথম স্পর্শেই জালে জড়ান ভিয়ার্টস।
গোল পেয়ে আরও ক্ষিপ্র হয়ে ওঠা জার্মানি ফের জালের দেখা পায় ১৯তম মিনিটে। মাঝ মাঠ থেকে গুনডোগানের চুলচেরা পাস ধরে বক্সের বাঁ দিকে এগিয়ে যান কাই হাভেয়ার্টস। সেখান থেকে ব্যাকপাসের মতো দিলে মুহূর্তেই বলটি গন্তব্যে পাঠিয়ে দেন বায়ার্ন মিউনিখের ২১ বছর বয়সী উইঙ্গার জামাল মুসিয়ালা।
এর সাত মিনিট পর আরও একবার বুক কেঁপে ওঠে বহু পথ পাড়ি দিয়ে মিউনিখে আসা স্কটিশ সমর্থকদের। ড্রিবল করে বক্সের মধ্যে ঢোকার সময় ফাউলের শিকার হন মুসিয়ালা। রেফারি সঙ্গে সঙ্গে বাজিয়ে দেন পেনাল্টির বাঁশি। তবে ভিএরআরের হস্তক্ষেপে তা ডি-বক্সের কয়েক ইঞ্চি বাইরে ফ্রি কিকে পরিণত হয়। হাভেয়ার্টস রক্ষণ দেওয়ালের নিচ দিয়ে বলটি বের করলেও গোলরক্ষককে ফাঁকি দিতে না পারায় সে যাত্রায় হাঁফ ছেড়ে বাঁচে স্কটল্যান্ড।
বাকি সময় জার্মান আক্রমণের ঢেউ সামলাতেই ব্যস্ত থাকা স্কটল্যান্ড আরও বড় ধাক্কা খায় ৪৪তম মিনিটে। ৪২তম মিনিটে গুনডোগানের দারুণ হেড গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলেও বল বক্সের সামনে থেকে ক্লিয়ার করতে ব্যর্থ হন স্কটিশ ডিফেন্ডাররা। ফলে আবার বল পেয়ে শট নিতে গেলে জার্মান অধিনায়ককে বাজেভাবে ফাউল করে বসেন রায়ান পর্টিয়াস। ভিএআর মনিটরে রিভিউ দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, সঙ্গে লাল কার্ড দেখিয়ে ওয়াটফোর্ডের ডিফেন্ডারকে মাঠছাড়া করেন তিনি। আর সোজাসুজি পেনাল্টি শটে ব্যবধান ৩-০ করেন হাভেয়ার্টস।
তিন গোল ও লাল কার্ডে প্রথমার্ধেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় স্কটল্যান্ড। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ তৈরি তো দূরের কথা, নিজেদের বাজে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিলেন বাকিসব খেলোয়াড়রা।
আরও পড়ুন: ডর্টমুন্ডকে বিদায় জানালেন তেজরিচ
৭২০ দিন আগে
বৃষ্টিতে ডুবল পাকিস্তানের স্বপ্ন, শেষ আটে যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করল স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। এই স্বপপূরণে নিজেদের শেষ ম্যাচে আইরিশদের বধ করতে হতো তাদের। তবে বৃষ্টি এসে বিনা কষ্টেই যুক্তরাষ্ট্রের স্বপ্নপূরণ করে দিয়েছে।
এতে কপাল পুড়েছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে তাদের সুপার এইটে ওঠার সম্ভাবনা জটিল সমীকরণের মধ্যে পড়ে যায়।
শুক্রবার আয়ারল্যান্ড জিতলেই কেবল শেষ আটের স্বপ্ন বেঁচে থাকত পাকিস্তানের। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচে ভাগ্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তা পরিবর্তনের চেষ্টা করতে হতো বাবর আজমের দলের। তবে বৃষ্টিতে ম্যাচটি ভেসে যাওয়ায় তাদের সেই স্বপ্নভঙ্গ হয়েছে। চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠেছে যুক্তরাষ্ট্র।
বৃষ্টির কারণে এ ম্যাচে টস হতে দেরি হয়। প্রাথমিকভাবে রাত আটটার পরিবর্তে সাড়ে ৮টায় টস হওয়ার সিদ্ধান্ত হলেও ভেজা মাঠের কারণে কয়েক ঘণ্টায় বেশ কয়েকবার মাঠের অবস্থা পরীক্ষা করেন দুই আম্পায়ার। তবে শেষ পর্যন্ত খেলার সম্মতি দিতে ব্যর্থ হন তারা।
এর ফলে পাকিস্তানের পাশাপাশি কানাডা ও আয়ারল্যান্ডেরও সব সমীকরণ শেষ হয়ে গেছে।
আরও পড়ুন: সুপার এইটের লক্ষ্যে ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্র
৭২০ দিন আগে