খেলাধুলা
উত্তেজনার পারদ চড়িয়ে হেরে গেল বাংলাদেশ
শেষ ওভারে প্রয়োজন ১১ রান। প্রথম ডেলিভারিটি ওয়াইড দিয়ে লক্ষ্য দশে নামালেন কেশব মহারাজ। পরের বলে বাই থেকে এক রান নিয়ে জাকের আলীকে স্ট্রাইক দিলেন মাহমুদউল্লাহ। তৃতীয় বলটি উড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়লেন জাকের। চতুর্থ বলে রিশাদকে লেগ বিফোরের জন্য রিভিউ নিলেন মহারাজ, তবে ব্যর্থ হলেন। এরই মধ্যে এক রান নিয়ে জায়গা বদল করলেন তারা।
দুই বলে তখন প্রয়োজন ৬ রান। স্ট্রাইকে মাহমুদউল্লাহ, বাংলাদেশকে একা হাতে অসংখ্য ম্যাচ জেতানো মাহমুদউল্লাহ। মহারাজ ফুল টস দিলেন, কষে মারলেনও মাহমুদউল্লাহ, তবে সীমান্তে ধরা পড়লেন তিনি। মাথায় হাত উঠে গেল তার, মাথায় হাত দিলেন গ্যালারিভর্তি টাইগার-সমর্থকও। পরের বলটিও ফুল টস হলো, তবে ব্যাট-বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হলেন রিশাদ। হেরে গেল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও মাত্র চার রানে হেরে হৃদয় ভাঙল টাইগারদের। এর ফলে টানা তিন জয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল প্রোটিয়ারা। আর ঝুলে রইল বাংলাদেশের ভাগ্য।
১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১০৯ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে তৌহিদ হৃদয় সর্বোচ্চ ৩৭ ও মাহমুদউল্লাহ ২০ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া নর্টকিয়া ও রাবাদা উইকেট নিয়েছেন দুটি করে।
৪৬ রান করে দলের সংগ্রহের ভিত গড়ে দেওয়ায় হাইনরিখ ক্লাসেনকে দেওয়া হয়েছে ম্যাচসেরার পুরস্কার।
আরও পড়ুন: দলের বিপদকালে আরও একবার জয়ের নায়ক মাহমুদউল্লাহ
দ্বিতীয় ইনিংসে মার্কো ইয়ানসেনের প্রথম ওভারে এক রান নেওয়ার পর জোড়া চারে দ্বিতীয় ওভার শুরু করেন তানজিদ তামিম। তবে রাবাদার ওই ওভারের শেষ বলে ওয়াইড লেংথের বলে ব্যাট চালিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফলে ৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এরপর লিটনকে নিয়ে দেখেশুনে খেলে পাওয়ার প্লেতে আর উইকেট না হারিয়েই দলীয় সংগ্রহ ২৯ রানে নিয়ে যান অধিনায়ক শান্ত। তবে পরের ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন লিটন। কেশব মহারাজের আউটসাইড অফের ডেলিভারিতে সজোরে ব্যাট চালিয়ে শর্ট কভার অঞ্চলে মিলারের তালুবন্দি হন তিনি।
লিটন ১৩ বলে ৯ রান করে ফিরলে ভালো শুরুর ইঙ্গিত দেওয়া সাকিবও পরের ওভারে ক্যাচ হয়ে ফেরেন। আনরিখ নর্টকিয়ার প্রথম ওভারেই তার শিকার হন তিনি।
দশম ওভারে ফিরে যান শান্ত। প্রোটিয়া পেসারদের মোকাবিলা করতে শুরু থেকেই যথেষ্ট ভুগছিলেন তিনি। শেষমেষ দশম ওভারের পঞ্চম বলে নর্টকিয়ার দ্বিতীয় শিকার হন তিনি। ১৪৬ কিলোমিটার গতির বলটিকে বাউন্সার দেন নর্টকিয়া। সেটি শরীরের মধ্যে উঠে গেলে পুল করতে চান শান্ত। তবে এজ হয়ে বলটি ওপরে উঠে গেলে শর্ট মিড উইকেট থেকে সহজ ক্যাচটি লুফে নেন মার্করাম।
এর ফলে দশ ওভার শেষ ৫০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলকে টেনে তোলার চেষ্টা করেন তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ।
আরও পড়ুন: শেষ আটে যেতে পাকিস্তানের সামনে যে সমীকরণ
হৃদয়-মাহমুদউল্লাহর ব্যাটে একসময় জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। তবে ১৬.২ ওভারে জয়ের জন্য যখন আর ২৬ রান প্রয়োজন, তখন টাইগার ভক্তদের হৃদয়ে কাঁপুনি ধরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ওটনিয়েল বার্টম্যানের বল মাহমুদুল্লাহর প্যাডে আঘাত করলে আঙুল তুলে দেন আম্পায়ার। তবে রিভিউ নিলে দেখা যায়, লেগ স্ট্যাম্প মিস করেছে বল। ফলে বেঁচে যান মাহমুদুল্লাহ; এর সঙ্গে হাঁফ ছেড়ে বাঁচে সমর্থকরাও।
কিন্তু পরের ওভারে রাবাদার প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় হৃদয়কে। তিনিও রিভিউ নিয়েছিলেন, তবে বাঁচতে পারেননি। ৩৪ বল খেলে দুটি করে ছক্কা ও চারের সাহায্যে ৩৭ রান করে হৃদয় যখন ফিরছেন, তখন দলের প্রয়োজন ১৭ বলে ২০ রান।
এরপর শেষ ওভারের নাটকীয়তায় চার রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে প্রোটিয়াদের বিপক্ষে এখনও জয় পায়নি বাংলাদেশ। এই ম্যাচের আগে আটবারের দেখায় প্রতিবারই টাইগারদের হতাশ করেছে দক্ষিণ আফ্রিকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে দুই দলের। ২০০৭ সালের প্রথম আসরে ৭ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে উইকেটে হারে বাংলাদেশ। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে ৬ উইকেটে, ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরে ১০৪ রানে এবং ২০২৪ সালের ১০ জুনের এই ম্যাচে মাত্র চার রানে হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের স্বাদবঞ্চিত হলো নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।
বিশ্বকাপের এই চার ম্যাচের বাইরে দুই দলের আরও পাঁচবার দেখা হয়েছে। ২০০৮ সালে জোহানেসবার্গে ১২ রানে, ২০১৫ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৫ রানে ও ৩১ রানে, ২০১৭ সালে ব্লোয়েমফন্টেইনে ২০ রানে ও পচেফস্ট্রুমে ৮৩ রানে হারে বাংলাদেশ।
এই ম্যাচ হেরে শেষ আটে উঠতে তাই আগামী ১৩ ও ১৬ জুন যথাক্রমে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
৬৩৪ দিন আগে
মিলার-ক্লাসেনের ব্যাটে ১১৩ রানে থামল দক্ষিণ আফ্রিকা
প্রথম দুই ম্যাচ জিতে খানিকটা স্বস্তিতে থাকা দক্ষিণ আফ্রিকা ‘চেনা’ নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রথমবার শুরুতে ব্যাট করেছে। তবে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে খুব বেশি সুবিধা করতে পারেনি তারা।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে প্রোটিয়ারা। ফলে দ্বিতীয় ম্যাচে জয় পেতে ধৈর্য ধরে প্রোটিয়া বোলিং তোপ সামলে এই লক্ষ্য অতিক্রম করতে হবে টাইগারদের।
ব্যাট হাতে হাইনরিখ ক্লাসেন সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া ডেভিড মিলার করেন ২৯ রান। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব সর্বোচ্চ তিনটি ও তাসকিন দুই উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি গেছে রিশাদ হোসেনের ঝুলিতে।
এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ২৩ রান তুলতেই প্রথম চার ব্যাটারকে হারিয়ে চোখে সর্ষের ফুল দেখে তারা।
আরও পড়ুন: শেষ আটে যেতে পাকিস্তানের সামনে যে সমীকরণ
ইনিংসের শুরুতে রিশাদের হাতে বল তুলে দেন অধিনায়ক শান্ত। তার প্রথম বলটি ডট গেলেও পরের দুই বলে ছক্কা ও চার মেরে রানের খাতা খোলেন কুইন্টন ডি কক। পঞ্চম বলে স্ট্রাইক রোটেট করলে রিশাদের প্রথম বল মোকাবিলা করতে গিয়েই লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন রিজা হেনড্রিকস।
প্রথম ওভারে ১১ রান দিলেও ব্রেকথ্রু পান রিশাদ। সফল হয় শান্তর কৌশল।
দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেও তাসকিনকে ছক্কা মারেন ডি কক। তবে তৃতীয় ওভারে বোলিংয়ে আসা তানজিম সাকিবের কাছে পরাস্ত হন তিনি। ওভারের প্রথম দুটি বল ডট যাওয়ার পর অফ স্ট্যাম্পে রাখা তৃতীয় বলটি স্কয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন ডি কক। কিন্তু বল কিছুটা নিচে হওয়ায় ব্যাটে সংযোগ ঘটাতে ব্যর্থ হন তিনি। ফলে অফ স্ট্যাম্প ভেঙে দিয়ে চলে যায় তা। আর এর সঙ্গে উল্লাসে মাতে টাইগার সমর্থকরা। তিনি ১১ বলে দুই ছক্কা ও একটি চারে ১৮ রান করে ফিরলে দলীয় ১৯ রানের মাথায় দুই ওপেনারকে হারায় প্রোটিয়ারা।
পরের ওভারের দ্বিতীয় বলে তাসকিনকে একটি চার মেরে পঞ্চম বলে বোল্ড হয়ে যান এইডেন মার্করাম। এর ফলে চলমান বিশ্বকাপে ব্যাট হাতে তার ব্যর্থতা অব্যাহত থাকল।
আরও পড়ুন: সৌম্যকে বাদ দিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফের গ্যালারির বাংলাদেশি ভক্তদের মাঝে উচ্ছ্বাস। ট্রিস্টান স্টাবসকে আউট করেন তানজিম সাকিব। তানজিমের আউটসাইড অফ স্ট্যাম্পের ডেলিভারিটি কভারের দিকে সজোরে পেটান স্টাবস। কিন্তু চকিতে ঝাঁপিয়ে তা তালুবন্দি করেন সাকিব আল হাসান। ফলে ৫ বলে খালি হাতে ফিরতে হয় তাকে।
২৩ রানের মাথায় তৃতীয় ও চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর উইকেটে থিতু হয়ে হাত খোলা শুরু করেন ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেন। এই দুই ব্যাটারের দৃঢ়তায় আর উইকেট না হারিয়ে দশ ওভারে ৫৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
তবে একাদশ ওভারে বোলিংয়ে এসে উইকেট পেয়েই যাচ্ছিলেন মাহমুদউল্লাহ। তার নিচু হওয়া বলে ব্যাট স্পর্শ করেই বিপদে পড়ে যান মিলার। তবে লিটন উইকেটের পেছনে এত কাছে ছিলেন যে, তিনি বুঝে ওঠার আগেই বলটি তার উরুতে লেগে মাটিতে পড়ে। ফলে সে যাত্রায় বেঁচে যান মিলার।
এরপর ৭৯ রানের জুটি গড়ে বিদায় নেন ক্লাসেন। ১৭.৩ ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। তার আগে খেলে যান ৪৪ বলে ৪৬ রানের মূল্যবান ইনিংস। তিনটি ছক্কা ও দুটি চারের সাহায্যে এই রান করেন ক্লাসেন। ফলে ২৩ রানে চতুর্থ উইকেটে হারানোর পর ১০২ রানে পঞ্চম উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার।
পরের ওভারে রিশাদের দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান অপর প্রান্তের মিলারও। আউটসাইড অফস্ট্যাম্প থেকে উইকেটে আসা ডেলিভারিটি উড়িয়ে মারতে গিয়ে ব্যর্থ হন মিলার। ফলে বল স্ট্যাম্প উড়িয়ে দিয়ে চলে যায়। ৩৮ বলে একটি করে ছক্কা ও চারে ২৯ রান করে ফেরেন মিলার।
শেষে মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ যথাক্রমে ৫ ও ৪ রানে অপরাজিত থেকে ১১৩ রানে ইনিংস শেষ করেন।
আরও পড়ুন: টাইগারদের বোলিং তোপে কাঁপছে দক্ষিণ আফ্রিকা
৬৩৪ দিন আগে
টাইগারদের বোলিং তোপে কাঁপছে দক্ষিণ আফ্রিকা
টস জিতে প্রথমবারের মতো শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ২৩ রান তুলতেই প্রথম চার ব্যাটারকে হারিয়ে চোখে সর্ষের ফুল দেখছে প্রোটিয়ারা।
এদিন ইনিংসের শুরুতে রিশাদের হাতে বল তুলে দেন অধিনায়ক শান্ত। তার প্রথম বলটি ডট গেলেও পরের দুই বলে ছক্কা ও চার মেরে রানের খাতা খোলেন কুইন্টন ডি কক। পঞ্চম বলে স্ট্রাইক রোটেট করলে রিশাদের প্রথম বল মোকাবিলা করতে গিয়েই লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন রিজা হেনড্রিকস।
প্রথম ওভারে ১১ রান দিলেও ব্রেকথ্রু পান রিশাদ। সফল হয় শান্তর কৌশল।
দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেও তাসকিনকে ছক্কা মারেন ডি কক। তবে তৃতীয় ওভারে বোলিংয়ে আসা তানজিম সাকিবের কাছে পরাস্ত হন তিনি। ওভারের প্রথম দুটি বল ডট যাওয়ার পর অফ স্ট্যাম্পে রাখা তৃতীয় বলটি স্কয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন ডি কক। কিন্তু বল কিছুটা নিচে হওয়ায় ব্যাটে সংযোগ ঘটাতে ব্যর্থ হন তিনি। ফলে অফ স্ট্যাম্প ভেঙে দিয়ে চলে যায় তা। আর এর সঙ্গে উল্লাসে মাতে টাইগার সমর্থকরা। তিনি ১১ বলে দুই ছক্কা ও একটি চারে ১৮ রান করে ফিরলে দলীয় ১৯ রানের মাথায় দুই ওপেনারকে হারায় প্রোটিয়ারা।
পরের ওভারের দ্বিতীয় বলে তাসকিনকে একটি চার মেরে পঞ্চম বলে বোল্ড হয়ে যান এইডেন মার্করাম। এর ফলে চলমান বিশ্বকাপে ব্যাট হাতে তার ব্যর্থতা অব্যাহত থাকল।
পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফের গ্যালারির বাংলাদেশি ভক্তদের মাঝে উচ্ছ্বাস। ট্রিস্টান স্টাবসকে আউট করেন তানজিম সাকিব। তানজিমের আউটসাইড অফ স্ট্যাম্পের ডেলিভারিটি কভারের দিকে সজোরে পেটান স্টাবস। কিন্তু চকিতে ঝাঁপিয়ে তা তালুবন্দি করেন সাকিব আল হাসান। ফলে ৫ বলে খালি হাতে ফিরতে হয় তাকে।
২৩ রানের মাথায় তৃতীয় ও চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষ চার উইকেটে ২৪ রান করেছে প্রোটিয়ারা। ডেভিড মিলার ১ ও ক্লাসেন শূন্য রানে অপরাজিত থেকে ক্রিজে রয়েছেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্টকিয়া, ওটনিয়েল বার্টম্যান।
৬৩৪ দিন আগে
সৌম্যকে বাদ দিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচেও টস জিতেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তবে এদিন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আগের দুই ম্যাচে রান তাড়া করে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। স্লো এই উইকেটের আচরণও বেশ বুঝতে পেরেছে তারা। সে কথাই ঝরল মার্করামের কণ্ঠে।
‘শুরুতে ব্যাট করব। কারণ এটি পরিচিত উইকেট। যদি খুব বেশি পরিবর্তন না হয়ে থাকে, তাহলে আমরা (রানের) লক্ষ্য দিয়ে তা আটকে দিতেও পারব।’
আরও পড়ুন: প্রোটিয়াদের বিপক্ষে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ
তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রায় সব দলই শুরুতে ব্যাটিংয়ের দিকে ঝুঁকেছে। এ ধরনের উইকেটে বিশেষত শেষ ১০ ওভার গুরুত্বপূর্ণ। আর রান তাড়া করা নিঃসন্দেহে কঠিন হবে।’
ব্যাটারদের ফর্মহীনতার বিষয়টিও এসময় তুললেন তিনি। বলেন, ‘আমাদের অবশ্যই ফর্মে ফিরতে হবে। আমিও এই দলে পড়ি। মাথা ঠিকঠাকই আছে, সময়ের ব্যাপার মাত্র।’
নেদারল্যান্ডসের বিপক্ষে নামানো একাদশ নিয়েই দক্ষিণ আফ্রিকা মাঠে নামছে বলে জানান তিনি।
অপরদিকে, টস জিতলে শুরুতে বোলিংই করতেন বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা গুরুত্বপূর্ণ একটি জয় পেয়েছি। এই ম্যাচের আগেও ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে। আশা করছি, ভালো ফল আসবে।’
দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারকে বিশ্রাম দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সৌম্যর পরিবর্তে আজ জাকের আলী খেলছে।’
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রিজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্টকিয়া, ওটনিয়েল বার্টম্যান।
আরও পড়ুন: বোলিংয়ে ফিরেছেন শরিফুল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘বিবেচনায়’
৬৩৪ দিন আগে
শেষ আটে যেতে পাকিস্তানের সামনে যে সমীকরণ
ক্রিকেটে নবাগত স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ মিশনের শুরুতেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। সেখান থেকে ফিরে আসতে গতকাল ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাবর আজমের দলের। তবে উল্টো চিরপ্রতিদ্বন্দ্বীদের একেবারে খাদের কিনারায় পাঠিয়ে দিয়েছে ভারত।
টানা দুই জয়ে একদিকে যেমন ভারতের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ সুগম হয়েছে, অন্যদিকে পাকিস্তানের সুপার এইট স্বপ্ন প্রায় ভাঙতে চলেছে। যদিও কাগজে-কলমে এখনো টিকে আছে তাদের আশা। তবে নিজেদের বাকি কাজটুকু ভালোভাবে শেষ করার পাশাপাশি গ্রুপের অন্য দলগুলোর জয়-পরাজয়ে ঝুলে গেছে তাদের সুপার এইট ভাগ্য।
আরও পড়ুন: প্রোটিয়াদের বিপক্ষে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ
প্রথমে কানাডা ও পরে সুপার ওভার নাটকীয়তায় পাকিস্তানের বিপক্ষে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই শেষ আটে খেলার ভালো সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের। তাদের হাতে আর দুই ম্যাচ। আগামী ১২ জুন ভারত ও ১৪ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। এই দুই ম্যাচের একটি জিতলে বা কোনো ম্যাচ পরিত্যক্ত হয়ে এক পয়েন্ট পেলেও পরের রাউন্ড যেতে যুক্তরাষ্ট্রের জন্য তা যথেষ্ট হবে।
সেক্ষেত্রে কপাল পুড়বে পাকিস্তানের। তবে যদি পরের দুই ম্যাচেই যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে হারে, আর রান রেট বাড়িয়ে পাকিস্তান যদি বড় ব্যবধানে বাকি দুই ম্যাচ জিততে পারে, তাহলে যুক্তরাষ্ট্রকে টপকে শেষ আটের টিকিট কাটবে তারা।
আরও পড়ুন: বাবরের অধিনায়কত্ব নিয়ে পাকিস্তানের দুই ক্রিকেটারের লড়াই
তবে হিসাব এখানেই শেষ নয়। কানাডাও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে দুই পয়েন্ট সংগ্রহ করেছে। সেক্ষেত্রে পরবর্তী ম্যাচে তাদের হারিয়ে পাকিস্তানকে ভারতের মুখের দিকে চেয়ে থাকতে হবে। ভারত যদি তাদের হারায়, তবে কানাডা বাদ পড়বে। না হলে যুক্তরাষ্ট্রের মতো কানাডার সঙ্গেও হিসাব-নিকাশ মেলাতে হবে পাকিস্তানের।
মোট কথা, শেষ আটে উঠতে পাকিস্তানকে সামনের দুই ম্যাচ শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না। ভারত যেন যুক্তরাষ্ট্র ও কানাডা- দুই দলকেই বড় ব্যবধানে হারায় এবং আয়ারল্যান্ড যেন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়, সেই প্রতীক্ষায় চাতকপ্রাণ হয়ে থাকতে হবে পাকিস্তানের।
আরও পড়ুন: আয়ারল্যান্ডকে সুযোগই দিল না ভারত
৬৩৪ দিন আগে
প্রোটিয়াদের বিপক্ষে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ
টানা দুই ম্যাচ জিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সোমবার এই দলটির বিপক্ষেই মাঠে নামছে বাংলাদেশ।
চ্যালেঞ্জিং পিচ হওয়া সত্ত্বেও নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পিচ সম্পর্কে ধারণা ও অভিজ্ঞাতা বিবেচনায় তাই বাংলাদেশের বিপক্ষেও তারাই এগিয়ে থাকবে।
নবনির্মিত এই স্টেডিয়ামে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সবগুলো ম্যাচেই ব্যাটারদের ভুগতে দেখা গেছে। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন-আপও গতকাল ১১৯ রানে অলআউট হয়ে গেছে। এই মাঠে সর্বোচ্চ ১৩৭ রান করেছে কানাডা।
আরও পড়ুন: বোলিংয়ে ফিরেছেন শরিফুল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘বিবেচনায়’
নাসাউ কাউন্টির পিচকে ‘অসম’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন সময় বল এখানে অনিয়মিত আচরণ করছে। কখনও বাঁক পাচ্ছে, কখনও তা পেতে কষ্ট হচ্ছে; আবার কখনও মাটি কামড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তো কখনও ব্যাটারের মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে; কখনও বলে গতি উঠছে, আবার কখনও গতিই পাচ্ছে না।
পিচ নিয়ে ক্রিকেটের সাবেক তারকা ও বিশ্লেষকদের সমালোচনার পর তা আরও ভালো করার জন্য কঠোর পরিশ্রম করছে বলে জানিয়েছে আইসিসি।
বাংলাদেশের কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও বলেছেন একই কথা। নাসাউ কাউন্টির পিচে ব্যাট করা যে কঠিন হবে, তা অকপটে স্বীকার করেছেন তিনি।
হাথুরুসিংহে বলেন, ‘এই পিচে ব্যাটিং করাটা সত্যিই কঠিন হয়ে যাচ্ছে। বেশিরভাগ ম্যাচেই আমরা সেটিই দেখছি। আমরাও এখানে খেলেছি (বিশ্বকাপের আগে), ব্যাটারদের জন্য এই পিচ সহজ ছিল না।’
এ কারণে দুই দলই এখানে সমান সুবিধা পাবে এবং সমানভাবে ভুগবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের শক্তির কথা স্বীকার করে তিনি জানান, তার দলেরও প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রয়েছে।
আরও পড়ুন: দলের বিপদকালে আরও একবার জয়ের নায়ক মাহমুদউল্লাহ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগার একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে ‘পিচের অবস্থা অনুযায়ী তাদের সিদ্ধান্ত চূড়ান্ত’ করা হবে বলে জানিয়েছেন হাথুরুসিংহে।
‘আমাদের কিছু পরিবর্তন করতে হলে তা সবসময় পরিস্থিতি ও প্রতিপক্ষের ওপর নির্ভর করে করতে হয়। পিচ পর্যবেক্ষণ করে আমরা এর আচরণ বোঝার চেষ্টা করব। এছাড়া দক্ষিণ আফ্রিকার শক্তি-সামর্থ্য সম্পর্কেও আমাদের জানা আছে। সম্ভবত, আপনারা একই দল (গত ম্যাচের) দেখতে পাবেন। তবে আমাদের যেটা সবচেয়ে ভালো বলে মনে হয়, তেমন সংমিশ্রণই করব।’
প্রোটিয়াদের বিপক্ষে এর আগে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। বিশ্বকাপে তাদের মোকাবিলায় তাই পিচের অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দুই জয়ে দক্ষিণ আফ্রিকা গ্রুপের শীর্ষস্থান ধরে রাখলেও বিশ্বকাপের আগে টানা হারের হতাশা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। তাই কিছুটা হলেও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন টাইগাররা।
৬৩৪ দিন আগে
বোলিংয়ে ফিরেছেন শরিফুল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘বিবেচনায়’
আঙুলের চোট কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। ইতোমধ্যে নেটে অনুশীলন শুরু করেছেন তিনি।
বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে আটটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভালো খবর শুনিয়েছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
তিনি বলেছেন, শরিফুল বোলিংয়ে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য তাকে বিবেচনায় রাখা হয়েছে।
আরও পড়ুন: মিলার-স্টাবসের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে জিতল দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপের পর্দা ওঠার আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে আঙুলে চোট পান বাঁহাতি এই পেসার। হাতে ছয়টি সেলাই লাগায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি তিনি। আরও কয় ম্যাচ মিস করেন, তা নিয়েও ছিল ধোঁয়াশা। তবে এত তাড়াতাড়ি তার অনুশীলনে ফেরা বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য সুখবরই বটে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেও অনুশীলনে উপস্থিত ছিলেন শরিফুল। তবে তখন নেট বোলিংয়ে অংশ নিতে পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নিতে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছে বাংলাদেশ দল। স্থানীয় সময় রবিবার ম্যাচের ভেন্যু থেকে সামান্য দূরে ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করেছে তারা।
চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
আরও পড়ুন: দলের বিপদকালে আরও একবার জয়ের নায়ক মাহমুদউল্লাহ
৬৩৪ দিন আগে
শুধু ভারত নয়, নাসাউ কাউন্টির পিচও পাকিস্তানকে ভোগাবে
যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরে আগে থেকেই বিপাকে রয়েছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে রবিবার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে নামছে তারা। পরবর্তী রাউন্ডে যেতে হলে ভারতবধের বিকল্প নেই পাকিস্তানের সামনে।
তবে বাবর আজমদের দুশ্চিন্তা বাড়িয়েছে ভারতের বোলিং ব্যাটিং সব বিভাগের দারুণ ফর্ম। সেইসঙ্গে নাসাউ কাউন্টির পিচ পাকিস্তানের জন্য গোদের ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে।
চলমান টুর্নামেন্টের গত কয়েক ম্যাচেই দেখা গেছে, এই স্টেডিয়ামে খেলা প্রত্যেকটি দলের ব্যাটাররা কী পরিমাণ ভুগেছেন। প্রমাণিত ব্যাটাররাও খুব বেশি সুবিধা আদায় করতে পারছেন না। অনেকে ক্রিজেই থাকতে পারছেন না বেশিক্ষণ। আবার উইকেটে টিকে থাকতে হলে লড়াই করতে দেখা গেছে অনেককে। সেক্ষেত্রে টি-টোয়েন্টি ম্যাচে ওয়ানডে কিংবা টেস্টের মতো স্ট্রাইক রেটে রান তুলছেন ব্যাটাররা।
আরও পড়ুন: মিলার-স্টাবসের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে জিতল দক্ষিণ আফ্রিকা
এক্ষেত্রে বাবর আজমের ভাবনা বাড়াবে পাকিস্তানি ব্যাটারদের সাম্প্রতিক ফর্ম। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। এছাড়া তুলনামূলক কম শক্তিসম্পন্ন নিউজিল্যান্ড দল, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপে অংশগ্রহণ করে বাবর অ্যান্ড কোং। তবে প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছেও হেরে তাদের ব্যাটারদের আত্মবিশ্বাসের বেলুন চুপসে যাওয়ার কথা।
এই অবস্থায় দুর্দান্ত ফর্মে থাকা জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের মোকাবিলা করতে পাকিস্তানি ব্যাটারদের কতটা বেগ পেতে হবে, তা সহজেই অনুমেয়। তার সঙ্গে যুক্ত হয়েছে নাসাউ কাউন্টির পিচ।
মাত্র ১২ রান করতে গিয়ে নেদারল্যান্ডসের বোলারদের কাছে কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম ও হাইনরিখ ক্লাসেনকে একে একে উইকেট বিলিয়ে দিতে দেখেছে সবাই।
এমন পিচে বুমরাহদের বোলিং তোপ সামলানো কতটা কঠিন হবে, তা প্রোটিয়া বোলিংয়ের সামনে নিদারুণ ভোগা শ্রীলঙ্কা কিংবা নেদারল্যান্ডসের ব্যাটাররাই রিজওয়ান-ফখর জামানদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
তবে এর মাঝে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের কাছ থেকে আশার আলোও অবশ্য পাওয়া যায়। উল্লিখিত দুই প্রতিপক্ষের সঙ্গে জিতলেও বেশ ভুগতে হয়েছে তাদেরও। কিন্তু শুরুতে কিংবা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মানসিকতা শক্ত রেখে দুই ম্যাচেই উতরে গেছে প্রোটিয়ারা।
পাকিস্তানের টিম ম্যানেজমেন্টও নিশ্চয় এ বিষয়ে খেলোয়াড়দের যথেষ্ট যত্ন নিয়েছে। তবে আসল পরীক্ষাটা মাঠেই হবে।
আরও পড়ুন: ভারতের বোলিং বিষে নীল আয়ারল্যান্ড
আত্মবিশ্বাস ধরে রেখে যদি লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা রাখতে পারেন বাবর-উসমানরা, তাহলে শুরুতে ব্যাট করে ভারতের সামনে লড়াকু পুঁজি দাঁড় করাতে সক্ষম হবেন তারা। আর বাকি কাজটুকু করার জন্য তাদের ঝুলিতে শাহীন আফ্রিদি, মোহাম্মদ আমিররা তো রয়েছেনই।
আবার ভারত শুরুতে ব্যাট করলে সেক্ষেত্রেও পিচের সুবিধা নিয়ে রোহিত-কোহলিদের যতটা সম্ভব কম রানে আটকে রখার চেষ্টা করতে হবে পাকিস্তানি বোলারদের। আর ধৈর্য্যশীল ইনিংস খেলে ভারত-পাহাড় অতিক্রমের চেষ্টায় থাকতে হবে ব্যাটারদের।
৬৩৫ দিন আগে
মিলার-স্টাবসের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে জিতল দক্ষিণ আফ্রিকা
১২ রানে চার উইকেট খোয়ানোর পর যেন উইকেটে শেকড় ছেড়ে দিলেন ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার। তাদের অনবদ্য ব্যাটিং পারফর্ম্যান্সে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের দেওয়া ১০৪ রানের লক্ষ্য মেকাবিলা করতে গিয়ে চার উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫৯ রান করেন মিলার। স্টাবস আউট হন ৩৩ রান করে।
নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন ভিভিয়ান কিংমা ও লোগান ভ্যান বিক।
ডাচদের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ রানেই চার উইকেট খুইয়ে বিপদে পড়ে প্রোটিয়ারা।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে ছাঁই দিয়ে ধরেছে নেদারল্যান্ডস
দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই রান আউটের শিকার হন কুইন্টন ডি কক। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আরেক ওপেনার রিজা হেনড্রিকসকে বোল্ড করে দেন লোগান ভ্যান বিক।
দুই ওভারে দুই উইকেট হারানোর পর তৃতীয় ওভারেও অব্যাহত থাকে সেই ধারা। ওভারের তৃতীয় বলে কিংমার বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ডাচ অধিনায়ক এডওয়ার্ডসের হাতে ক্যাচ হয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম।
পরের ওভারটি উইকেটবিহীন গেলেও পঞ্চম ওভারে ক্লাসেনকে ফেরান কিংমা। ওভারের তৃতীয় বলটি উড়িয়ে মারতে গিয়ে প্রিঙ্গলের তালুবন্দি হয়ে যান তিনি। ক্লাসেন সাজঘরে ফিরলে ১২ রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
তিন ওভার বোলিং করে একটি মেইডেনসহ ৭ রান খরচায় দুই উইকেট নিয়ে ত্রাস ছড়ান ভিভিয়ান কিংমা।
আরও পড়ুন: প্রোটিয়া বোলিংয়ের সামনে ডাচদের অসহায় আত্মসমর্পণ
তবে এরপরই উইকেটে থিতু হন মিলার ও স্টাবস। ৬৫ রানের জুটি গড়ে স্টাবস যখন বিদায় নেন, তখন তার দলের প্রয়োজন মাত্র ২৭ রান। এরপর মার্কো ইয়ানসেন নামলেও তিন রান করে বিদায় নেন তিনি। পরে কেশব মহারাজ মিলারকে শুধু সঙ্গ দেন, বাকি কাজ তিনি একাই সারেন।
সাত বল বাকি থাকতে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ডেভিড মিলার।
এ জয়ে ‘ডি’ গ্রুপের প্রথম দুই ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা আরও পাকাপাকি করল দক্ষিণ আফ্রিকা। আগামী সোমবার রাত সাড়ে আটটায় বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।
৬৩৬ দিন আগে
দক্ষিণ আফ্রিকাকে ছাঁই দিয়ে ধরেছে নেদারল্যান্ডস
নাসাউ কাউন্টির পিচে এবার খাবি খাচ্ছে দক্ষিণ আফ্রিকান ব্যাটাররাও। শুরুতে ডাচ ব্যাটারদের নাকানি-চুবানি খাওয়নো পর এবার তারা নিজেরাই ডুবতে বসেছেন।
নেদারল্যান্ডসের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ রানেই চার উইকেট খুইয়েছে প্রোটিয়ারা।
দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই রান আউটের শিকার হন কুইন্টন ডি কক। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আরেক ওপেনার রিজা হেনড্রিকসকে বোল্ড করে দেন লোগান ভ্যান বিক।
দুই ওভারে দুই উইকেট হারানোর পর তৃতীয় ওভারেও অব্যাহত থাকে সেই ধারা। ওভারের তৃতীয় বলে কিংমার বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ডাচ অধিনায়ক এডওয়ার্ডসের হাতে ক্যাচ হয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম।
আরও পড়ুন: প্রোটিয়া বোলিংয়ের সামনে ডাচদের অসহায় আত্মসমর্পণ
পরের ওভারটি উইকেটবিহীন গেলেও পঞ্চম ওভারে ক্লাসেনকে ফেরান কিংমা। ওভারের তৃতীয় বলটি উড়িয়ে মারতে গিয়ে প্রিঙ্গলের তালুবন্দি হয়ে যান তিনি। ক্লাসেন সাজঘরে ফিরলে ১২ রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
তিন ওভার বোলিং করে একটি মেইডেনসহ ৭ রান খরচায় দুই উইকেট নিয়ে ত্রাস ছড়িয়েছেন ভিভিয়ান কিংমা।
এখন ১০৪ রানের লক্ষ্যটিই বহদূরের আলোর মতো টিমটিম করে জ্বলছে প্রোটিয়াদের সামনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার শেষে চার উইকেটে ২২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ট্রিস্টান স্টাবস ১৬ বলে ৭ এবং ডেভিড মিলার ১২ বল মোকাবিলা করে ৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
ম্যাচটি জিততে এই দুই ব্যাটারের পথ দেখানো ছাড়া গতি নেই।
আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচেও আগে ফিল্ডিংয়ে প্রোটিয়ারা
৬৩৬ দিন আগে