বিশ্ব
ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় মঙ্গলবার(১৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ৭.০ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
ইউএসজিএস জানিয়েছে, ৪৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর উচ্চতা ছিল ১৭ দশমিক ৭১১ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১৬ দশমিক শূন্য ৩০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
এদিকে ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
ফিজি, টোঙ্গা এবং ভানুয়াতুর মতো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের উপর অবস্থিত, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অঞ্চলগুলোর একটি বৃত্তচাপ যেখানে মহাদেশীয় প্লেটগুলো সংঘর্ষ হয়, ঘন ঘন ভূমিকম্পের সৃষ্টি করে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার গোরোনটালো প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প
৪৪৪ দিন আগে
লিবিয়া উপকূলে ৪৯৯ অভিবাসী উদ্ধার: আইওএম
লিবিয়া উপকূল থেকে ৩৪ জন নারী ও ছয় শিশুসহ ৪৯৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সোমবার (১৬ ডিসেম্বর) এসব অভিবাসীদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
২৯ জন অভিবাসী নিখোঁজের কথা উল্লেখ করে আইওএম আরও জানিয়েছে, গত ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে ৪৯৯ জন অভিবাসীকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
সংস্থাটি বলছে, চলতি বছর এখন পর্যন্ত ২১ হাজার ৩৪৩ জন অভিবাসীকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যাটি গত বছরের তুলনায় চার হাজারেরও বেশি।
আইওএমর তথ্যানুযায়ী, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরীয় রুটে ৬৩৫ জন নিহত এবং ৯৮২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ও নিহতদের মধ্যে লিবিয়া এবং অন্যান্য দেশ থেকে পালিয়ে আসা নাগরিকরা রয়েছেন।
২০১১ সাল থেকে অনেক অভিবাসন প্রত্যাশী ইউরোপের উপকূলে যাওয়ার জন্য লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে থাকে।
৪৪৫ দিন আগে
ভারতকে ‘অসহযোগিতাকারী’ দেশ হিসেবে তালিকাভুক্ত করল মার্কিন যুক্তরাষ্ট্র
ভারতকে 'অসহযোগিতাকারী' দেশের তালিকায় যুক্ত করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। সাধারণত এই তালিকাভুক্ত দেশগুলোর বিরুদ্ধে নির্বাসন বা বিতারণ প্রক্রিয়ায় পর্যাপ্ত সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়।
এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা।
আইসিই বলেছে, এই দেশগুলো সাক্ষাৎকার পরিচালনা, সময়মতো ভ্রমণের নথি সরবরাহ করা এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের প্রত্যাবাসন সহজতর করার মতো মূল প্রক্রিয়াগুলোতে সহায়তা করতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: হাওয়াইয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ শুরু বুধবার
আইসিইর মতে, যুক্তরাষ্ট্র ১৮ হাজার ভারতীয়সহ সাড়ে ১৪ লাখ অনিবন্ধিত অভিবাসীকে বহিষ্কারের পরিকল্পনা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৯০ হাজার ভারতীয়কে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে।
যদিও অনেক ভারতীয় অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অবস্থা নিয়মিত করার চেষ্টা করছেন, তবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অনথিভুক্ত অভিবাসীর দেশের তালিকায় শীর্ষে রয়েছে হন্ডুরাস। দেশটির ২ লাখ ৬১ হাজার জন যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত। এশিয়ার দেশগুলোর মধ্যে চীন ৩৭ হাজার ৯০৮ জন অনথিভুক্ত অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে। আর ভারত রয়েছে ১৩তম অবস্থানে।
আরও পড়ুন: নাগরিকদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের প্রশংসা যুক্তরাষ্ট্রের
৪৪৭ দিন আগে
ইরানে ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিকের ১০ বছরের কারাদণ্ড
শত্রু দেশের সরকারের সঙ্গে যোগসাজশের দায়ে মার্কিন বংশোদ্ভূত ইরানি সাংবাদিক রেজা ভালিজাদেহকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
রেজা ভালিজাদেহ যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষার সাবেক সাংবাদিক। পরবর্তীতে রেডিও ফারদায়ও কাজ করেছেন তিনি।
ভালিজাদেহর আইনজীবী মোহাম্মদ হোসেইন আঘাসি বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন মার্কিন সরকারের সঙ্গে যোগসাজশের অভিযোগে প্রথম রায় দিয়েছে তেহরানের বিপ্লবী আদালত।’
তিনি বলেন, রায় ঘোষণা হলেও মক্কেলের সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হয়নি। রায়ের কপি হাতে পাওয়ার ২০ দিনের মধ্যে আপিল করা যাবে।
গত আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালিজাদেহ জানান, ইরানের ধর্মতন্ত্র রেডিও ফারদাকে শত্রুভাবাপন্ন আউটলেট হিসেবে দেখলেও তিনি সেখানেই ফিরছেন।
সে সময় তিনি লেখেন, ২০২৪ সালের ৬ মার্চ আমি তেহরান ফিরে আসি। তার আগে রেভলুশনারি গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের সঙ্গে বৈঠক হলেও তারা আমার নিরাপত্তার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি। ফলে ১৩ বছর পর কোনো ধরনের নিশ্চয়তা ছাড়াই আমি দেশে ফিরি।
তেহরানের ফেরার পর প্রথম ছয় মাস ঠিকঠাক চললেও পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
আরও পড়ুন: ইরানে সাময়িক মুক্তি পেলেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী
এর আগে, নভেম্বর মাসে ইরানের সর্বোচ্চ নেতা ও দেশটির ইসলামি প্রজাতন্ত্রের ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের প্রতিবাদে রাজধানীর একটি ভবন থেকে লাফিয়ে পড়ে মৃত্যুবরণ করেন ভয়েস অব আমেরিকার ফার্সি সার্ভিসের সাবেক সাংবাদিক কিয়ানুশ সানজারি।
তার আগে চারজন কারাবন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ করেন ৪২ বছর বয়সী ওই সানজারি। তাদের মুক্তি না দিলে তিনি আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন বলে জানায় ইরানি কর্তৃপক্ষ।
২০০৭ সালে রেডিও ফারদার সাবেক কর্মী পারনাজ আজিমা তার অসুস্থ মাকে দেখতে সংক্ষিপ্ত সফরে ইরানে ফেরেন। দেশে নামার প্রায় সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে তার পাসপোর্ট জব্দ করা হয়। এরপর সরকার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি বারবার তিনি নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। আট মাস পর তিনি জামিনে মুক্তি পান। পরে তাকে দেশ ছাড়ার অনুমতিও দেওয়া হয়।
পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনার কারণে বেশ কয়েক বছর ধরে ইরানে অস্থিরতা চলছে। সম্প্রতি (২০২২ সালে) মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ শুরু হয়।
টানা অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে ইরান। বেকারত্ব বর্তমানে দেশটিতে ব্যাপক আকার ধারণ করেছে। ইরানের মুদ্রাও (রিয়াল) ডলারের বিপরীতে মূল্য হারিয়ে চলেছে, যা দেশের নাগরিকদের জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।
৪৪৭ দিন আগে
সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় ৩ দিনে নিহত ৪২
সরকারি বাহিনী (এসএএফ) ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষে সুদানে বেসামরিক নাগরিক মৃত্যুর মিছিল থামছেই না। গত তিন দিনে মধ্য সুদানের সিন্নার রাজ্যে একটি স্থলমাইন বিস্ফোরণ এবং গেজিরা রাজ্যে আরএসএফের দুটি পৃথক হামলায় কমপক্ষে ৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী গোষ্ঠী এ খবর জানিয়েছে।
সিন্নার রাজ্যের আল-সুকি শহরের স্বেচ্ছাসেবী গোষ্ঠী আল-সুকি ইমার্জেন্সি রুম এক বিবৃতিতে জানিয়েছে, জেবেল মোয়া এলাকায় একটি পিকআপ ট্রাকে একটি স্থলমাইন বিস্ফোরণে আল-সুকি এলাকার ১৩ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, হতাহতরা আল-সুকি থেকে জেবেল মোয়া পর্যন্ত চুরি হওয়া গাড়ি ও সরঞ্জামের সন্ধানে বেরিয়েছিলেন।
এছাড়া, গেজিরা রাজ্যের কয়েকটি গ্রামে আরএসএফের হামলায় বুধ ও বৃহস্পতিবারের হামলায় ২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী গোষ্ঠীগুলো।
আরও পড়ুন: সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় আরও ৪৫ জন নিহত
মধ্য সুদানে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণকারী স্থানীয় বেসরকারি গোষ্ঠী গেজিরা কনফারেন্স এক বিবৃতিতে বলেছে, আরএসএফ মিলিশিয়ারা বৃহস্পতিবার গেজিরা রাজ্যের দক্ষিণে আল-হাউস এলাকার ওয়াদ হুসেইন আল-হালাউইন গ্রামে হামলা চালায়। মিলিশিয়াদের বোমা হামলায় পাঁচ বেসামরিক নাগরিককে হত্যা করে।
গেজিরা সম্মেলন ও আরেকটি স্থানীয় স্বেচ্ছাসেবক দল নিদা আল-ওয়াসাত প্ল্যাটফর্ম উভয়ই জানিয়েছে, সশস্ত্র আরএসএফ বাহিনী মোটরসাইকেল ও যুদ্ধযানে চড়ে বুধবার গেজিরার আল-মানাগিল এলাকার আল-হুদা প্রশাসনের বেশ কয়েকটি গ্রামে হামলা চালায়। এতে ২৪ জন বেসামরিক লোক নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়।
২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশেরে এসএএফ ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। গত ১০ মে থেকে এই সংঘাত আরও তীব্র হয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, সুদানের ভেতরে বা বাইরে প্রাণঘাতী এই সংঘাতে এ পর্যন্ত ২৮ হাজার ৭ শ’র বেশি মানুষের মৃত্যু এবং ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
৪৪৭ দিন আগে
ইসরায়েল-ফিলিস্তিন সংকটে দ্বি- রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির
গাজায় মানবিক সহায়তা পাঠানো অব্যাহত এবং ইসরায়েল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে ইতালির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
ইতালির রাজধানী রোমে শুক্রবার (১৩ ডিসেম্বর) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
ইতালি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে গাজায় বৈরিতার অবসান এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রতি ইতালির দৃঢ় সমর্থনের কথা তুলে ধরেন মেলোনি।
স্থায়ীভাবে গাজা সংকটের অবসানে দ্বি-রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটি টেকসই রাজনৈতিক সমাধানের জন্য ইতালির সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এটি বাস্তবায়িত হলে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের নাগরিকই নিরাপত্তার সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।’
ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও শক্তিশালীকরণে সমর্থনের পাশাপাশি গাজার স্থিতিশীলতা ও পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনে ইতালির প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি।
৪৪৭ দিন আগে
তামিলনাড়ুতে হাসপাতালে আগুন, নিহত ৭
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ৪৩০ কিলোমিটার পশ্চিমে ডিন্ডিগুল জেলার ত্রিচি রোডের ওই হাসপাতালে আগুন লাগে।
এ বিষয়ে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বৃহস্পতিবার রাতে সিটি হাসপাতালের অভ্যর্থনা বিভাগে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে তা অর্থোপেডিক কেয়ার ইউনিটসহ পুরো ভবনে ছড়িয়ে পড়ে।’
অগ্নিদগ্ধ হয়ে এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগুন লাগার পর লিফটের ভেতরে আটকে পড়া ছয়জনকে উদ্ধার করা হয়েছে। সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।’
‘লিফটে আটকে পড়াদের প্রায় শ্বাসরোধ হয়ে গিয়েছিল। উদ্ধারের পর দ্রুত চিকিৎসা দিয়ে তাদের অবস্থা স্থিতিশীল করা হয়।’
ওই কর্মকর্তা জানান, কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর তা নিভিয়ে ফেলতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
৪৪৭ দিন আগে
সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় আরও ৪৫ জন নিহত
সুদানের পশ্চিমাঞ্চলের আবাসিক এলাকা ও শরণার্থী শিবিরে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) গোলাবর্ষণে অন্তত ৪৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
দেশটির সশস্ত্র বাহিনীর (এসএএফ) ষষ্ঠ পদাতিক ডিভিশনের কমান্ড এক বিবৃতিতে বলেছে, বিদ্রোহী মিলিশিয়াদের ইচ্ছাকৃত গোলাবর্ষণের ফলে গতকাল (বৃহস্পতিবার) এল ফাশের শহরের আশপাশের এলাকা ও শরণার্থী শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক গণহত্যা প্রত্যক্ষ করা হয়েছে। এতে শিশু ও নারীসহ ৪৫ জন নিহত এবং আরও ২৮ জনকে স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এল ফাশেরের দক্ষিণাঞ্চলের আবাসিক এলাকা, শহরের দক্ষিণে অবস্থিত জমজম শরণার্থী শিবির ও উত্তরের আবু শৌক শিবির লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়।
হামলার বিষয়ে আরএসএফের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।
২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশেরে এসএএফ ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। গত ১০ মে থেকে এই সংঘাত আরও তীব্র হয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, সুদানের ভেতরে বা বাইরে প্রাণঘাতী এই সংঘাতে এ পর্যন্ত ২৭ হাজারের বেশি মানুষের মৃত্যু এবং ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
৪৪৮ দিন আগে
ফ্রাঁসোয়া বায়রুকে ফ্রান্সের প্রধানমন্ত্রী ঘোষণা
দেশজুড়ে কয়েকদিনের রাজনৈতিক অচলাবস্থার পর অবশেষে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী রাজনীতিক ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করেছেন তিনি।
ফ্রান্সের পার্লামেন্টে ঐতিহাসিক অনাস্থা ভোটে গত ৪ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার। পরের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাক্রোঁ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু সেদিন তিনি তা করেননি। এরপর মঙ্গলবার (১০ ডিসেম্বর) দলের নেতাদের বৈঠকে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে তাকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।
তবে সেই সময়সীমাও অতিক্রান্ত হলে আজ (শুক্রবার) নতুন প্রধানমন্ত্রীর নামের ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়। অবশেষে সেই খবর সত্যি করে ফ্রাঁসোয়া বায়রুকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
মাক্রোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ৭৩ বছর বয়সী বায়রু মধ্যপন্থী জোটের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। গত কয়েক দশক ধরে ফরাসি রাজনীতিতে তিনি সুপরিচিত নাম। তিনি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন মেয়র এবং মধ্যপন্থী ডেমোক্র্যাটিক মুভমেন্ট (মোডেম) দলের শীর্ষ নেতা। ২০০৭ সালে তিনি নিজেই দলটি প্রতিষ্ঠা করেন।
১৯৯৩ থেকে ১৯৯৭ সালের মধ্যে রক্ষণশীল সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালে ফরাসি জনগণের কাছে পরিচিত হয়ে ওঠেন এই রাজনীতিক। এরপর ২০০২, ২০০৭ ও ২০১২ সালে তিনবার দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন তিনি।
পরে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মাক্রোঁকে সমর্থকন দেন বায়রু। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মাক্রোঁ তাকে ফ্রান্সের বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেও পরবর্তী সময়ে ইউরোপীয় পার্লামেন্টের তহবিল তছরুপের অভিযোগে মোডেমের বিরুদ্ধে তদন্তের মধ্যে তিনি পদত্যাগ করেন।
আরও পড়ুন: অনাস্থা ভোটে ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত
চলতি বছর প্যারিসের একটি আদালত ওই মামলায় মোডেমের ৮ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত ও দলটিকে জরিমানা করলেও বায়রুকে নির্দোষ সাব্যস্ত করে অব্যাহতি দেয়।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী পেয়েছেন মাক্রোঁ। বাইরু হতে যাচ্ছেন তার চতুর্থ প্রধানমন্ত্রী।
চলতি গ্রীষ্মে আগাম নির্বাচনের ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তারপর থেকেই দেশটির রাজনৈকিক অঙ্গনে অস্থিরতার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বায়রুর রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে বায়রুর কাজ হবে একটি নতুন সরকার গঠন করা। নতুন মন্ত্রী নির্বাচনে আগামী দিনগুলোতে তিনি বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
তবে এই কাজ বায়রুর জন্য মোটেও সহজ হবে না। কারণ ফ্রান্সে সর্বশেষ সংসদীয় নির্বাচনে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একটি ঝুলন্ত সংসদ গঠিত হয়। সেখানে মাক্রোঁর মধ্যপন্থী জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে সরকার গঠনে বাম ও ডান উভয় পক্ষের মধ্যপন্থী নেতাদের ওপর তার নির্ভর করতে হবে। এমনকি, রক্ষণশীল নেতাদের কেউ কেউ নতুন সরকারের অংশ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
৪৪৮ দিন আগে
সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরায়েলের
সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশটির ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশেরও বেশি ধ্বংস করেছে তারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আইডিএফ।
বিবৃতিতে বলা হয়, বাশার আল আসাদের পতনের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা সিরিয়ার পরিস্থিতি ব্যাপকভাবে মূল্যায়ন করছে। এ ধরনের পরিস্থিতির পূর্বপ্রস্তুতি হিসেবে কৌশলগত অস্ত্রশস্ত্রসহ সিরিয়ার সামরিক সক্ষমতা নিষ্ক্রিয় করার লক্ষ্যে (ইসরায়েলি) বিমান বাহিনী ব্যাপক হামলার পরিকল্পনা করেছে।
আসাদ সরকারের পতনের পর থেকে গত কয়েকদিনে শত শত জঙ্গি বিমান ও বিমান দিয়ে সমন্বিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব হামলায় সিরিয়ার যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র, ইউএভি, রাডার ও রকেটসহ সবচেয়ে কৌশলগত অস্ত্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: আসাদের পতন: সিরীয়দের এখনই আশ্রয় দেবে না ইউরোপের একাধিক দেশ
সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। হামলায় দামেস্কের উত্তরাঞ্চলের নিকটবর্তী টি৪ বিমানবন্দরটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে অবস্থিত এসইউ-২২ ও এসইউ-২৪ যোদ্ধা স্কোয়াড্রনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া ‘ব্লে’ বিমানবন্দরের আরও তিনটি ফাইটার স্কোয়াড্রন এবং নিকটবর্তী একটি অস্ত্র সংরক্ষণাগারও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরিয়ার হোমস এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ মিসাইল উৎপাদন কেন্দ্র ও মজুদাগার লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।
এ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সিরিয়ার সামরিক সক্ষমতা হ্রাস করাই এসব অভিযানের লক্ষ্য বলে বিবৃতিতে জানায় আইডিএফ।
৪৪৮ দিন আগে