নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বর্ষাকালে অন্তত একটি গাছ লাগানো এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় আচরণ করতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের বিরতিকালে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, পরিদর্শনকারী দলগুলোর মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক; দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শও দেন তিনি।
এছাড়া বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিনে অন্তত একটি গাছ লাগানোর পরামর্শ দেন তারেক রহমান।