চলতি মাসের শুরুতে মারা যাওয়া ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের স্মরণে বৃহস্পতিবার ইউএনবির বার্তাকক্ষে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।
ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান ভার্চুয়ালি সভায় যোগ দিয়ে আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
ইউএনবি পরিবারের সদস্যরাও আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।