বাস-ট্রেন সংঘর্ষ
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: রেলক্রসিং কর্মী গ্রেপ্তার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-রেল সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় অভিযুক্ত গেটম্যান হেলালকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন র্যাব-১১-এর কোম্পানি-২ কুমিল্লার সদস্যরা।
এর আগে, গত সোমবার এ ঘটনায় গেটম্যান এবং সহকারীকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা করা হয়।
গত শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পদুয়া বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের ১২ যাত্রী নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ৫ যাত্রী। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ নারী ও ২ শিশু ছিল।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রমকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাস ওই লেভেল ক্রসিং পার হচ্ছিল। সে সময় চলন্ত ট্রেনের সঙ্গে বাসটির ধাক্কায় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাসটি আটকে যায়। এরপর ইঞ্জিনের সঙ্গে বাসটি আটকে থাকায় ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে এসে দাঁড়িয়ে যায়। এতে করে বাসটি দুমড়েমুচড়ে যাওয়ায় যাত্রীরা গুরুতর আহত হয়।
এ সময় ট্রেন যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠান।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে তারা তিন জনের মরদেহ উদ্ধার করে। পরে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জনের মৃত্যু হয়।
১০২ দিন আগে
মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে।
অন্য সদস্যরা হলেন সহকারী প্রকৌশলী (ঢাকা) এ কে আনোয়ার হোসেন, সহকারী (সংকেত) প্রকৌশলী (ঢাকা-১) আশিকুর রহমান, সহকারী কমান্ড ফিরোজ আলম ও সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. এজহারুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় মালিবাগ রেলক্রসিংয়ে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: মালিবাগে বাস-ট্রেনের সংঘর্ষ, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ রেলক্রসিংয়ে গেটম্যানরা একটি গেট বন্ধ করতে ভুলে গেলে বাসটি আগে থেকেই রেললাইনে থাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি শেষ পর্যন্ত বাসটিকে পেছন থেকে ধাক্কা মারে। তবে সংঘর্ষের সময় ট্রেনটি ধীর গতিতে চলছিল।
রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, এ সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় কেউ আহত হননি।
আরও পড়ুন: রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত
১২০০ দিন আগে
জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২
জয়পুরহাট সদরের পুরানাপৈল লেভেল ক্রসিংয়ে শনিবার ভোরে বাস ও ট্রেনের সংঘর্ষে বাসের কমপক্ষে ১২ যাত্রী নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
২০২৪ দিন আগে
ফেনীতে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেনের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এন আর শ্যামলী পরিবহনের বাসের সংঘর্ষে রবিবার তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
২০৯৩ দিন আগে