লঞ্চ দুর্ঘটনা
পদ্মায় তেলবাহী জাহাজের সঙ্গে লঞ্চের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল দুই শতাধিক যাত্রী
পদ্মা নদীতে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন লঞ্চটিতে থাকা দুই শতাধিক যাত্রী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটি দৌলতদিয়া ঘাটে নোঙর করে রাখা হয়েছে।
লঞ্চে থাকা যাত্রীদের অভিযোগ, আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের পেছনের অংশের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে প্রায় ১০ জনের মতো যাত্রী কমবেশি আহত হন। কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পান, কেউ মাথায় আঘাত পান।
দুই যাত্রী এ সময় নদীতে পড়েও যান। তবে তারা স্থানীয়দের সহযোগিতায় পরে সাঁতরে লঞ্চে উঠতে সক্ষম হন। লঞ্চের মাস্টারের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ যাত্রীদের।
তেলবাহী জাহাজটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, মাঝ নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে এমভি রেজোয়ান লঞ্চের ধাক্কা লাগে। এতে কিছু সংখ্যক যাত্রী আহত হন। আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে ঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়েছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের টার্মিনাল তত্বাবধায়ক মো. শিমুল ইসলাম বলেন, জাহাজ বা লঞ্চ নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় সংঘর্ষ ঘটে। তবে কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নৌপুলিশ দেখভাল করছে।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা দুপুর ১২টার দিকে বলেন, আহত যাত্রীদের ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে সবাই প্রাণে রক্ষা পেয়েছেন। ঈদের সময় হওয়ায় লঞ্চটি আটকে না রেখে যাত্রীর ট্রিপ নিতে ইতোমধ্যে বহরে যুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
১৫৩ দিন আগে
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, তদন্তে কমিটি
ঈদযাত্রার মধ্যে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে সরকার। ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করতে দুর্ঘটনায় জড়িত দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে গঠন করা হয়েছে পৃথক দুটি তদন্ত কমিটি।
বুধবার (১৮ মার্চ) রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। সে সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে তিনি কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, একটি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) আবুল ইসলামকে এবং অপর কমিটির প্রধান করা হয়েছে বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলামকে। মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের প্রতিনিধি রাখা হয়েছে।
তিনি বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যবস্থা গ্রহণ করছে। তদন্তে যাদের দোষ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে কোনো ধরনের দুর্ঘটনাকে প্রশ্রয় দেওয়া হবে না।
মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেন মো. রাজিব আহসান জানান, আহতরা একই পরিবারের সদস্য এবং বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।
আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিহতের পরিবারকেও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।
পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৫৩ দিন আগে
চাঁদপুরে লঞ্চ দুর্ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন
চাঁদপুরের হরিণা এলাকায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে চার যাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ বের করা এবং দায়ীদের শনাক্ত করতে এ কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ৮ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে নৌপরিবহন মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে।
কমিটির সদস্যরা হলেন— নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ এমরান হোসেন, নৌপরিবহন অধিদপ্তরের একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি, বাংলাদেশ কোস্টগার্ডের একজন প্রতিনিধি ও নৌপুলিশের একজন প্রতিনিধি। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এ টি এম মোর্শেদ।
তদন্ত কমিটিকে মেঘনা নদীতে সংঘটিত এমভি জাকির সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় দায়ী ব্যক্তি বা পক্ষগুলো চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত আড়াইটার দিকে চাঁদপুর জেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় লঞ্চটির চারজন যাত্রী নিহত এবং পাঁচজন যাত্রী আহত হন।
২৩৬ দিন আগে
শীতলক্ষ্যায় লঞ্চ দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৮
নারায়ণগঞ্জের আল-আমিন নগরের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
সোমবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মোহাম্মদ শাহজাহান শিকদার জানান, সকালে নদী থেকে ৪০ বছর বয়সী আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
লঞ্চের চার যাত্রী এখনও নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
এছাড়া সোনারগাঁওয়ের হরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে খায়রুন ফাতেমা নামে ৩০ বছর বয়সী এক নারীর লাশ সকালে নদী থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৩০ যাত্রী নিয়ে লঞ্চডুবি
১৬১২ দিন আগে
শ্রমিকদের কর্মবিরতিতে হঠাৎ বন্ধ লঞ্চ চলাচল, দুর্ভোগে যাত্রীরা
লঞ্চ দুর্ঘটনা মামলায় রাজধানীর মেরিন আদালতে দুই লঞ্চ মাষ্টারের জামিন বাতিল করায় বরিশাল-ঢাকা রুটে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতির কারণে ঢাকা নদী বন্দর থেকে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে।
২০৩১ দিন আগে
‘পালিয়ে যাওয়ার পর’ ফের মিটফোর্ডে সুমন বেপারী, মিডিয়ায় কথা বলায় ‘নিষেধাজ্ঞা’
সদরঘাটের কাছে বুড়িগঙ্গায় সম্প্রতি মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা থেকে স্পষ্টতই ‘অলৌকিকভাবে’ বেঁচে যাওয়া সুমন বেপারীকে শনিবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ভিন্ন অংশে শনাক্ত করা হয়েছে, যে বুধবার পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল।
২২৩৬ দিন আগে
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ৩২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে
ঢাকার শ্যামবাজারের ফরাশগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধার কাজে নিয়োজিতরা।
২২৪২ দিন আগে
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: দেড় লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার
ঢাকার শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা এবং লাশ দাফনে আরও ১০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
২২৪২ দিন আগে
অল্পের জন্য রক্ষা পেল ৫০০ লঞ্চযাত্রী!
ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চ এমভি ফারহান-৬ নারায়ণগঞ্জের ফতুল্লায় থেমে থাকা একাধিক বালুবাহী বাল্কহেডের সাথে মুখোমুখি ধাক্কা খায়।
২৩৫৬ দিন আগে
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা-ছেলে নিহত
মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে বরিশালে হিজলা এলাকার কাছে দুই লঞ্চের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন।
২৪১০ দিন আগে