বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
গাইবান্ধার মন্দির গুঁড়িয়ে দেওয়ার অব্যাহত হুমকি: ঐক্য পরিষদের উদ্বেগ
গাইবান্ধার হোসেনপুর ইউনিয়নের কোমরপুর হাঁসবাড়ী গ্রামে অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়ার মহলবিশেষের সাম্প্রদায়িক হুমকির অব্যাহত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
রবিবার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিষদ।
বিবৃতিতে সংগঠনটি জানায়, হামলার হুমকিসম্বলিত এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার ফলে স্থানীয় জনগণসহ সারা দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী গভীরভাবে শঙ্কিত ও সন্ত্রস্ত। তারা যেকোনো মুহূর্তে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের আশঙ্কা করছে।
এই অবস্থায় ঐক্য পরিষদ স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে সরকার, প্রশাসন, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে জোর আবেদন জানিয়েছে। পাশাপাশি সাম্প্রদায়িক উস্কানিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, মন্দিরে দেবদেবীর বিগ্রহ ছাড়াও বৃদ্ধাশ্রম, চিকিৎসাকেন্দ্রসহ নানা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানা রয়েছে। এ ছাড়াও বেশ কিছু কাল ধরে মন্দিরের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
১২ ঘণ্টা আগে
চট্টগ্রামে ৪ ঘণ্টা পর প্রতিমা বিসর্জন শুরু
চট্টগ্রাম মহানগরীর জেএম সেন হল পূজামণ্ডপে হামলার প্রতিবাদে প্রতিমা বিসর্জন বন্ধ রাখার চার ঘণ্টা পর আবারও প্রতিমা বিসর্জন শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য্য জানান, কোরআন অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম আন্দরকিল্লায় আয়োজিত মিছিল থেকে জেএম সেন হলের পূজামণ্ডপে হামলার ঘটনায় আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি প্রশাসন ও জনপ্রতিনিধিরা প্রতিমা বিসর্জনে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করায় মহানগরের অধীনে থানা পূজা কমিটিকে প্রতিমা বিসর্জন শুরু করার জন্য বলে দেয়া হয়েছে। জেএম সেন হলের প্রতিমা বিসর্জন করা হবে নেভাল-২ এলাকায়।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর
১৬৯৬ দিন আগে
ঢাকা সিটি নির্বাচন এখন ১ ফেব্রুয়ারি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন এখন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
২৩৩২ দিন আগে