রাজশাহী
নওগাঁয় অবৈধ মজুদবিরোধী অভিযানে ২৯ টন চাল জব্দ
নওগাঁর রাণীনগরে অবৈধ খাদ্যপণ্য মজুদবিরোধী অভিযানে সরকারি ২৯ টন ৩১০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটের দুইটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।
এসময় জাহাঙ্গীর আলম বাবু নামের এক ধান-চাল ব্যবসায়ীর দুইটি গোডাউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনার সময় তার সঙ্গে রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কারিগরি খাদ্য পরিদর্শক মো. আনিছুর রহমান, রাণীনগর উপজেলার একডালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ হামিদুল ইসলামসহ ওএমএস ডিলার ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলাররা উপস্থিত ছিলেন।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান শনিবার জানান, সরকারি খাদ্যবান্ধবসহ বিভিন্ন প্রকল্পের চাল কয়েকজন অসাধু ব্যবসায়ী কিনে দুইটি গোডাউনে মজুত করে রেখেছেন—এমন গোপন সংবাদে শুক্রবার রানীনগর উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে মোবাইল কোর্টের অভিযান পরিচলনা করা হয়।
তিনি বলেন, অভিযানে দুই গোডাউন থেকে ৫০ কেজির ৪৫৩ বস্তা ও ৩০ কেজির ২২২ বস্তাসহ মোট ২৯ টন ৩১০ কেজি সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু সরকারি বস্তা পাওয়া গেছে। অভিযানের সময় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুসহ সবাই পলাতক ছিলেন।
আরও পড়ুন: ফসলি জমির মাটিকাটায় ২ স্কেভেটর অকেজো ও ৪ ট্রাক জব্দ
মোবাইল কোর্টের মাধ্যমে চালগুলো জব্দ করে রাণীনগর উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জব্দ করা চালগুলো রানীনগর উপজেলা খাদ্য গুদামের হেফাজতে রাখা হয়েছে। জব্দকৃত চালের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর উপজেলার যাত্রাপুর গ্রামের চাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুসহ কয়েকজন অসাধু ব্যবসায়ী মিলে নওগাঁর রানীনগর, বগুড়ার আদমদিঘী, দুপচাঁচিয়া, কাহালু, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি সুবিধাভোগীদের কাছ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ সরকারি বিভিন্ন প্রকল্পের চাল কিনে রানীনগর উপজেলার প্রত্যন্ত পল্লী আবাদপুকুর এলাকায় গোডাউন ভাড়া করে সেখানে মজুদ করে রাখতেন। পরে বেশি দামে বিভিন্ন স্থানে বিক্রি করেন। কোনো কোনো ক্ষেত্রে আবার চুক্তিবদ্ধ মিল মালিকদের মাধ্যমে এ চাল সরকারি খাদ্য গুদাম সংগ্রহ অভিযান চলাকালে সরবরাহ করা হতো বলেও অভিযোগ আছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান আরও জানান, ওই দুটি গোডাউন ও চালের মালিক জাহাঙ্গীর আলম বাবুসহ যে কয়জন অসাধু ব্যবসায়ীরা এই অবৈধ মজুদের সঙ্গে জড়িত আছে, তাদের বিরুদ্ধে আজ শনিবার উপজেলা খাদ্য বিভাগ রাণীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করবে।
আরও পড়ুন: সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
মামলার দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্ত জাহাঙ্গীর আলম বাবুসহ অসাধু ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পুলিশের টিম কাজ করছে বলে জানান তিনি।
৩১৫ দিন আগে
নওগাঁয় দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী নিহত
নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি আড়ানগর ইউনিয়নের বংশিবাটি গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলা আনা নগর ইউনিয়নের বড়থা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উজ্জল বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় শিমুলতলী এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে জাহিদ হাসান নামের এক মোটরসাইকেল আরোহী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয়দের সহযোগিতায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দর থেকে ১.৫ কেজি স্বর্ণসহ এক যাত্রী আটক
ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, ‘সন্দেহভাজন আরিফ হোসেন ও সাগর হোসেন নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ধামইরহাট থানায় আনা হয়েছে।’
এদিকে নিহত উজ্জল হোসেনের মা নাসিমা আক্তার ও বড় চাচা জাইদুল ইসলাম ধামইরহাট থানায় হত্যা মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
৩১৫ দিন আগে
নওগাঁয় ট্রাক্টরচাপায় দুই বন্ধু নিহত
নওগাঁয় মাটিবাহী একটি ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে পোরশা উপজেলার নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক সুমন(২১) পোরশা উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মজিবর রহমানের ছেলে ও আজিম উদ্দিন(২৩) একই এলাকার মোতাহারের ছেলে।
জানা গেছে, আজ বেলা ১২টার দিকে তারা দুই বন্ধু মোটরসাইকেলে করে পোরশা উপজেলার সুতরইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় তারা নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় পৌঁছালে ইট ভাটার রাস্তা থেকে হঠাৎ করে একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে মেইন সড়কের উপর এসে উঠে পড়ে। এতে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন নাজমুল হক সুমন। আহতাবস্থায় আজিম উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যায়।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকচাপায় নৈশ প্রহরী নিহত
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নাজমুল হক সুমন ও আজিম উদ্দীনের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টর আটক করা হয়েছে। এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
৩১৬ দিন আগে
মাটিবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক নিহত
নওগাঁর পোরশায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক নাজমুল হক সুমন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন আজিম উদ্দীন (২৩) নামে আরও একজন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নিতপুর-সারাইগাছী সড়ক হয়ে সুতরইল মোড়ে যাওয়া সময় বড় ব্রিজ এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক সুমন পোরশা উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মহল্লার মজিবর রহমানের ছেলে। গুরুতর আহত আজিম উদ্দীন (২৩) একই এলাকার মোতাহারের ছেলে।
স্থানীয়রা জানান, নাজমুল ও আজিম মোটরসাইকেলে করে নিতপুর-সারাইগাছী সড়ক হয়ে সুতরইল মোড়ে যাওয়ার সময় বড় ব্রিজ এলাকায় পৌঁছালে মাটিবাহী ট্রাক্টরের চাপায় নাজমুল নিহত হন।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকচাপায় নৈশ প্রহরী নিহত
আহত অবস্থায় স্থানীয়রা আজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকালে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নওগাঁর পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘নাজমুল ও আজিমের পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
৩১৭ দিন আগে
নাটোরে প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের যাবজ্জীবন
নাটোরের গুরুদাসপুরে প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাউব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালতের বিশেষ পিপি আব্দুল কাদের মিয়া জানান, ২০২২ সালের ৩০ জানুয়ারি গুরুদাসপুর উপজেলার বৃচাপিলা গ্রামের মেহেদী হাসান একই গ্রামের নবম শ্রেণীতে পড়া তার প্রেমিকাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
আরও পড়ুন: ব্যাংক বুথের নিরাপত্তা কর্মীকে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
অসুস্থ্য অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর নির্যাতিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘ ৩ বছর বিচার কাজ চলার পর বিচারক আজ এ রায় দেন।
রায়ে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করে তা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
৩১৮ দিন আগে
লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত ৩, রোগীর মৃত্যু
নাটোরের লালপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়ে অ্যাম্বুলেসে থাকা শিমুল আলী (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এসময় এ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী বাবা মেয়েসহ ৩ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে লালপুর উপজেলার ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোগী শিমুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মৃত ফয়জুর রহমানের ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে মধ্যরাতের আগুনে পুড়ল ১১ দোকান, আহত ১০
আহতরা হলেন, লালপুরের নুরুল্লাপুর গ্রামের মুসার ছেলে ফজলু, তার মেয়ে ফাতেমা ও সাইফুলের ছেলে শিপন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে সড়ক দুর্ঘটনায় আহত রোগী শিমুল আলীকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেওয়ার পথে লালপুরের নুরুল্লাপুর এলাকার শিপন নামে এক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে লালপুর ত্রিমোহনী মোড়ে পুনরায় আরেক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কায় দেয়। এতে ফজলু তার মেয়ে ফাতেমা গুরুতর আহত হয়। পরে অ্যাম্বুলেন্স ফেলে চালক পালিয়ে যায়। পরে রোগীসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোগী শিমুল আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৩১৯ দিন আগে
নাটোরে ইজিবাইক উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত
নাটোরের নলডাঙ্গায় ইজবাইক উল্টে রাকিবুল হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ পরীক্ষার্থী।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে মহিষমাড়ি সেতুতে তাদের বহনকারী ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাকিবের মৃত্যু হয়।
পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার বাসিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে নাটোর-নওগাঁ সড়কে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
আরও পড়ুন: দিনাজপুরে পিকআপের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
পরিবার জানায়, চালকসহ ইজিবাইকের ৫ জনই এসএসসি পরীক্ষার্থী ছিল। এক পর্যায়ে মহিষমাড়ি সেতুতে উল্টে যায়। এতে সবাই রাস্তায় ছিটকে পড়ে। এসময় ইজিবাইকটি গিয়ে রাকিবুলের গায়ের ওপর আছরে পড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদরের একটি ক্লিনিকে নিলে সেখানে তার মৃত্যু হয়।
রাকিবুল উপজেলার বাসিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ধরনের খবর তিনি এখনো পাননি।
৩১৯ দিন আগে
সিরাজগঞ্জে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে কৃষকের আত্মহত্যা
ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসেন ওরফে পলান নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ এপ্রিল) রাতে পলানের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে শাহজাদপুর থানা পুলিশ।
মৃত হাসেন ওরফে পলান (৪০) ওই উপজেলার চর নবিপুর মধ্যপাড়া গ্রামের মৃত হাশমত আলীর ছেলে।
আরও পড়ুন: স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, বিভিন্ন এনজিও ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ছোটখাট ব্যবসা করতেন হাসেন। এ ঋণের টাকা আদায়ে দীর্ঘদিন ধরে পাওনাদাররা তাকে চাপ দিয়ে আসছিলেন। টাকা পরিশোধ করতে না পেরে শেষমেষ শনিবার রাতে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেন তিনি।
ওসি আছলাম আলী আরও জানান, রবিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
৩১৯ দিন আগে
সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নয়নগাঁতী কবরস্থানের সমনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাবনা জেলার আমিনপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মাইক্রোবাসচালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও যাত্রী মানিক চন্দ্র শীল (৪২)।
আরও পড়ুন: দর্শনায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, দিবাগত রাত ১টার দিকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এ সময় মাইক্রোবাসচালক ও এক যাত্রী নিহত হন। আহত হন আরও একজন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, ‘ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।’
৩২২ দিন আগে
রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
রাজশাহীর বাঘা উপজেলায় বজ্রপাতে মানিক হোসেন মন্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আড়ানীর হামিদকুড়া মাঠে ঝড়-বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। মানিক হোসেন মন্ডল হামিদকুড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
আরও পড়ুন: বাগেরহাটে বজ্রপাতে বিএনপি নেতা নিহত
স্থানীয়রা জানান, মানিক হোসেন মন্ডল বৃহস্পতিবার দুপুরে হামিদকুড়া মাঠে নিজ জমিতে ভূট্টার বীজ লাগাচ্ছিলেন। এ সময় হালকা ঝড় এবং বৃষ্টি ঝরছিল। বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তিনি তিনি মারা যান।
আড়ানী পৌরসভার ৩ নম্বর হামিদকুড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল আওয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
৩২৩ দিন আগে