ক্রিকেট
বিপিএলের টিকিট নিয়ে মিরপুরে ভক্তদের সংঘর্ষ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনে বেসরকারি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট কিনতে না পারায় মিরপুরে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন শত শত ক্রিকেটভক্ত।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এই সংঘর্ষ হয়।
ঐতিহাসিকভাবে, অতীতে বিপিএলের টিকিটের শান্তিপূর্ণ বিক্রি নিশ্চিত করতে হিমশিম খেয়েছিল বিসিবি। তবে এবারও তারা সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
আজকের পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেডিয়ামের প্রধান ফটক ভেঙে ভিতরে ঢোকা সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। বিক্ষোভকারীরা জাতীয় দলের একজন ক্রিকেটারের গাড়িও আটকে দিয়েছিল বলে জানা গেছে। তবে ঘটনার সময় ওই ক্রিকেটার গাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়।
গতকাল বোর্ড টিকিট বিক্রির আনুষ্ঠানিক তথ্য না দেওয়ায় টিকিটের জন্যও বিক্ষোভ করেছিল ভক্তরা। এরপর ভক্তরা কোথা থেকে, কীভাবে টিকিট কিনতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানিয়ে বিকালে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি।
এ বছর অনলাইন প্ল্যাটফর্ম ও একটি বেসরকারি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট কিনতে পারবেন ভক্তরা। কিন্তু ভক্তদের দাবি, তারা মিরপুর শাখা থেকে টিকিট নিতে পারেননি, যা তাদের ক্ষুব্ধ করেছে।
অনলাইন ক্রেতাদের জন্য, টিকিটগুলো অফিসিয়াল ওয়েবসাইটের (www.gobcbticket.com.bd) মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে।
আর টিকিটের হার্ড কপি বিক্রি হচ্ছে মধুমতি ব্যাংক পিএলস ‘র নির্ধারিত শাখায়। রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া গেছে। সোমবার বিপিএলের উদ্বোধনী দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিক্রি চলবে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের বিপক্ষে অভিযান শুরু করবে টাইগাররা
বিক্রয় সুবিধার শাখাগুলোর মধ্যে রয়েছে মিরপুর, মতিঝিল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোডে। দর্শকদের নির্দিষ্ট সময়ে তাদের নিকটতম শাখায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল লড়বে নবাগত দল দুর্বার রাজশাহীর বিপক্ষে।
৪৯১ দিন আগে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলারদের কাছে যে প্রত্যাশা অধিনায়ক রোহিত শর্মার
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পেসার জসপ্রীত বুমরাহকে আরও বেশি সমর্থন দিতে সতীর্থ বোলারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ব্রিসবেনে বৃষ্টির কারণে ড্রয়ের পর পাঁচ ম্যাচের সিরিজ ১-১ সমতায় থাকায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবারের টেস্টের দিকে এখন গুরুত্ব দিচ্ছে ভারত।
বুমরাহ ব্যতিক্রমী ২১ টি উইকেট নিয়েছেন, যার গড় ১০ দশমিক ৯০। আর বাকি ভারতীয় বোলিং আক্রমণ সম্মিলিতভাবে ২৬ উইকেট নিয়েছেন, যার সর্বোচ্চ গড় ৩৬ দশমিক ৮১।
শর্মা বুমরাহর আধিপত্য স্বীকার করে মহম্মদ সিরাজসহ অন্যান্য বোলারদের আরও কার্যকর পারফরম্যান্স করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের বিপক্ষে অভিযান শুরু করবে টাইগাররা
রোহিত শর্মা বলেন, 'বুমরাহ এখনও পর্যন্ত অসাধারণ খেলেছে।’ তিনি বলেন, ‘সিরাজ এবং অন্যরা জানে যে তাকে সমর্থন করার জন্য তাদের অবশ্যই এগিয়ে আসতে হবে এবং কাজটি সম্পন্ন করতে হবে। তারা কঠোর পরিশ্রম করছে কিন্তু সুযোগ মিস এবং কাছাকাছি সুযোগের কারণে কিছুটা দুর্ভাগ্যজনক হয়েছে।’
নেট সেশনের সময় হাঁটুর চোট পাওয়া সত্ত্বেও তিনি ফিট আছেন বলে আশ্বস্ত করেছেন রোহিত। তিনি সিরিজে লড়েছেন, তবে তিনি ছয় নম্বরে ব্যাটিং করবেন কিনা তা নিশ্চিত করেননি।
মেলবোর্নের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে (১০৪ ফারেনহাইট) পৌঁছতে পারে বলে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তার প্রতিক্রিয়ায় ভারত দুই স্পিনারকে অন্তর্ভুক্ত করার কথাও বিবেচনা করছে। অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়ে ব্রিসবেন টেস্ট শেষে দেশে ফিরে যাওয়ায় ওয়াশিংটন সুন্দর ও নবাগত তনুশ কোটিয়ানকে স্পিনের দায়িত্ব পালনের জন্য ভাবা হচ্ছে। ২৩ ওভার বোলিং করে কোনো উইকেট পাননি রবীন্দ্র জাদেজা।
এদিকে, অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডকে খেলার অনুমতি দেওয়া হয়েছে এবং এমসিজি বিশেষজ্ঞ স্কট বোল্যান্ডের সঙ্গে যোগ দেবেন তিনি। ২০২১-২২ অ্যাশেজ সিরিজে টেস্ট অভিষেকে সাত রানে ছয় উইকেট নিয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়া দুটি পরিবর্তন আনবে, নাথান ম্যাকসুইনির জায়গায় অভিষেক করবেন ১৯ বছর বয়সী স্যাম কনস্টাস এবং আহত জশ হ্যাজেলউডের জায়গায় অভিষেক করবেন বোল্যান্ড।
অ্যাডিলেড ও ব্রিসবেনে সেঞ্চুরিসহ ৮১ দশমিক ৮০ গড়ে ৪০৯ রান নিয়ে অসাধারণ ফর্মে রয়েছেন হেড। অস্ট্রেলিয়ার অন্য ব্যাটসম্যানরা যখন বুমরাহর বিরুদ্ধে লড়াই করেছেন, সেখানে মূলত মূল পারফর্মার হিসাবে নিজেকে দাঁড় করিছেন হেড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী ৩ জানুয়ারি শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
আরও পড়ুন: ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
৪৯৬ দিন আগে
চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের বিপক্ষে অভিযান শুরু করবে টাইগাররা
ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে নানা অনিশ্চয়তার পর অবশেষে চূড়ান্ত হয়েছে ক্রিকেটের শীর্ষ আট জাতির এলিট টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সমস্যার সুরাহা করা হয়েছে।
তারপরও এই টুর্নামেন্টের নিয়ে সূচি ঘোষণা করতে পারছে না আইসিসি। তবে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি কবে শুরু হতে পারে তার আভাস পাওয়া গেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র দেশটির গণমাধ্যমে জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।
সূত্রটি জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে। আর ক্রিকেট ভক্তদের কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি।
সূত্রের তথ্যমতে, উদ্বোধনী দিনের পরদিনই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
আরও পড়ুন: ভারতের বিষয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি
পাকিস্তানে অনুষ্ঠিত ম্যাচগুলো গড়াবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে। আর রাজনৈতিক কারণে পাকিস্তান যেতে অস্বীকার করায় ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।
এছাড়া টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হতে পারে যথাক্রমে ৪ ও ৫ মার্চ। এর যেকোনো একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানে, অপরটি নিরপেক্ষ ভেন্যুতে।
৯ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এবারের আসরে ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
৪৯৯ দিন আগে
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে দারুণ এক প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। এর ফলে টি-টোয়েন্টি নিজেদের অর্জনের মুকুটে যোগ হয়েছে নতুন পালক।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল। এর আগে প্রথম দুই ম্যাচে ৭ ও ২৭ রানে জয় পায় টাইগাররা।
এদিন টস জিতে শুরুতে ব্যটিং করে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারেই ১০৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৪১ বলে সর্বোচ্চ ৭২ রান করেন রান আউট ভেবে ড্রেসিংরুমে চলে গিয়ে আবার ফেরা জাকের আলি অনিক। এছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ এবং মেহেদি হাসার মিরাজ করেন ২৩ বলে ২৯ রান।
দুই উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার রোমারিও শেফার্ড। একটি করে উইকেট নেন আলজারি জোসেফ, রোস্টন চেস ও গুদাকেশ মোটি। এছাড়া রান আউটের শিকার হন শামীম হোসেন ও শেখ মেহেদী।
অপরদিকে, ১৯০ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় বলেই ইউকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি বাংলাদেশি বোলারদের।
লোয়ার মিডল অর্ডারে নামা শেফার্ডের ২৭ বলে ৩৩ রানই তাদের ইনিংস সর্বোচ্চ। এছাড়া ২৩ রান করেন ওপেনার জনসন চার্লস।
টাইগারদের পাঁচ বোলারই আজ উইকেটের দেখা পেয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রিশাদ, দুটি করে উইকেট তুলেছেন তাসকিন ও শেখ মেহেদী এবং বাকি দুই উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৮৯/৭ (জাকের আলি ৭২, ইমন ৩৯, মিরাজ ২৯; শেফার্ড ২/৩০, চেস ১/১৫)।
ওয়েস্ট ইন্ডিজ: ১০৯/১০ (শেফার্ড ৩৩, চার্লস ২৩, পুরান ১৫; রিশাদ ৩/২১, মেহেদী ২/১৩, তাসকিন ২/৩০)।
ফলাফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জাকের আলি।
ম্যান অব দ্য সিরিজ: শেখ মেহেদী।
৫০১ দিন আগে
হঠাৎ অবসরের ঘোষণা দিলেন অশ্বিন
বোর্ডার–গাভাস্কার টেস্ট সিরিজ চলাকালে হুট করেই অবসরের ঘোষণা দিয়ে বসলেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে ভারতের একাদশে ছিলেন না তিনি, তার আগে জায়গা হয়নি পার্থে প্রথম টেস্টেও। মাঝে অ্যাডিলেডে গোলাপি বলের দিবারাত্রির টেস্টটিই দেশের জার্সিতে তার শেষ ম্যাচ হয়ে রইল।
ব্রিসবেন টেস্টের শেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অফ স্পিনার। তখনই বোঝা যাচ্ছিল, কিছু একটা ঘোষণা দিতে চলেছেন তিনি। আর তা সত্যি করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিলেন তিনি।
‘ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সব সংস্করণে এটিই আমার শেষ দিন। ক্রিকেটার হিসেবে যদিও কিছুটা তাড়না আমার ভেতর এখনও আছে, তবে সেটি দেখাতে চাইব ক্লাব পর্যায়ের ক্রিকেটে।’
‘আমার অনেক স্মৃতি থাকবে রোহিতসহ সবার সঙ্গে, আমরা শেষ কয়েকজন বুড়ো যারা ড্রেসিং রুমে ছিলাম (হাসি)।’
‘অনেককেই ধন্যবাদ দিতে হয়। বিসিসিআই ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা না জানালে আমার দায়িত্ব ঠিকঠাক পালন করা হবে না। তাদের কয়েকজনের নাম উল্লেখ করতে চাই। দীর্ঘ এই পথচলায় কোচ হিসেবে যাদের পেয়েছি (সবার প্রতি কৃতজ্ঞতা)। সবচেয়ে গুরুত্বপূর্ণ রোহিত, বিরাট (কোহলি), আজিঙ্কা (রাহানে), (চেতেশ্বর) পুজারা… যারা ব্যাটের কাছাকাছি দাঁড়িয়ে অনেক ক্যাচ নিয়েছে এবং এত বছর ধরে আমাকে এত উইকেট নিতে সহায়তা করেছে, সবাইকে ধন্যবাদ।’
আরও পড়ুন: এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম
সংবাদ সম্মেলনে এত বড় ঘোষণা দিলেও এদিন প্রশ্নোত্তর পর্বের সুযোগ রাখেননি অশ্বিন।
‘এমনিতেই অনেক সময় নিয়ে ফেললাম। এটা আমার আবেগী মুহুর্ত, কারো কোনো প্রশ্ন এখন নিচ্ছি না। আমার মনে হয়, প্রশ্নের ঠিকঠাক উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি নেই। এজন্য আমাকে ক্ষমা করবেন।’
ক্যারিয়ারজুড়ে ১০৬ টেস্ট খেলে ৫৩৭ উইকেট ঝুলিতে পুরেছেন অশ্বিন। ভারতের হয়ে সাদা জার্সিতে অনিল কুম্বলের (৬১৯) পর তিনিই সবচেয়ে বেশি উইকেটশিকারী। এছাড়া একদিনের ১১৬ ম্যাচে বল হাতে ১৫৬ এবং ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট নিয়েছেন তিনি।
টেস্টে ৩৭ বার পাঁচ উইকেট নিয়েছেন অশ্বিন, মুত্তিয়া মুরালিধরনের (৬৭) পর শেন ওয়ার্নের সঙ্গে যা যৌথ সর্বোচ্চ। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৮ বার, কুম্বলের সঙ্গে যা যৌথভাবে ভারতের সর্বোচ্চ ও টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ।
এছাড়া টেস্টে সবচেয়ে বেশিবার (২৬৮) বাঁহাতি ব্যাটারদের আউট করার রেকর্ডও রয়েছে তার।
আরও পড়ুন: টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে ইমরুল কায়েস
তবে শুধু বোলিং নয়, ব্যাট হাতেও তিনি ক্রিকেট রাঙিয়েছেন। টেস্টে ৬টি সেঞ্চুরি ও ১৪টি ফিফটিতে ২৫.৭৫ গড়ে ৩ হাজার ৫০৩ রান করেছেন এই অলরাউন্ডার। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডারও হয়েছেন অশ্বিন।
টেস্টে ৩০০ উইকেট ও ৩ হাজার রান সংগ্রহ করা ১১ ক্রিকেটারের একজন তিনি। একই টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার নজির চারবার রেখেছেন তিনি, যা ইয়ান বোথামের (৫ বার) পর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
এ ছাড়াও ওয়ানডেতে ১১৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৫৬টি; টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচে ৭২টি। ভারতের ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
আসন্ন আইপিএলে তাকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা যাবে। এবারের নিলামে তাকে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই।
৫০৩ দিন আগে
সৌম্যর আঙুলে ৫ সেলাই, রংপুর রাইডার্স শিবিরে দুঃসংবাদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের দিন দুঃসংবাদ শুনল বাংলাদেশ। এই ম্যাচে আঙুলে চোট পেয়ে বেশ কিছুদিনের জন্য ছিটকে গেছেন টাইগারদের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টানা দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৭ রানে প্রথম টি-টোয়েন্টি জেতার পর বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ২৭ রানের জয় পেয়ে সিরিজ নিশ্চিত করে লিটন দাসের দল।
এদিন ১৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে তানজিম হাসানের বলে স্লিপে ক্যাচ দেন রভম্যান পাওয়েল। আগে নিকোলাস পুরানের ক্যাচ নিলেও পাওয়েলকে তালুবন্দি করতে ব্যর্থ হন সৌম্য। এ সময় আঙুলে বলের আঘাত লাগায় ব্যথায় লুটিয়ে পড়েন তিনি।
পরে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এই ব্যাটার। তার কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
এ বিষয়ে বিসিবির এক বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। সুস্থ হতে তার তিন-চার সপ্তাহ লাগতে পারে।
এর ফলে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি তো বটেই, আসন্ন বিপিএলের শুরুর দিকের কিছু খেলাও মিস করবেন সৌম্য। ফলে আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে চলা বিপিএলের এবারের আসরের শুরুতে তাকে পাবে না রংপুর রাইডার্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন না সৌম্য। পরে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচ থেকে ছন্দে ফিরতে শুরু করেছেন এই ব্যাটার। তৃতীয় ম্যাচে ৭৩ বলে ৭৩ রান করেন তিনি। এরপর প্রথম টি-টোয়েন্টিতে ৩২ বলে ৪৩ রান করেন। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে রানআউট হওয়ার আগে করেন ১১ বলে ১৮ রান।
৫০৩ দিন আগে
তিন সংস্করণেই ক্যারিবীয়দের কোচ ড্যারেন সামি
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার ক্রিকেটের তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের কোচ হচ্ছেন ক্যারিবীয়দের দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন সামি।
গত বছরের মে মাস থেকে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের ক্রিকেটে কোচের দায়িত্ব পালন করে আসছেন সামি। এবার লাল বলের দায়িত্বও দেওয়া হলো ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে উইন্ডিজের নেতৃত্ব দেওয়া সামির ওপর।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের বর্তমান কোচ আন্দ্রে কোলির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। আগামী এপ্রিল মাস থেকে টেস্ট দলের দায়িত্ব নেবেন ৪০ বছর বয়সী এই কোচ।
বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট ড. কিশোর শ্যালো বলেছেন, ‘দলের দায়িত্ব নিয়ে সাদা বলের ক্রিকেটে অভূতপূর্ব নেতৃত্বের পরিচয় দিয়েছেন ড্যারেন সামি। তার দূরদর্শিতা, নিবেদন ও খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতাই সব সংস্করণে তাকে (কোচ হিসেবে) উপযুক্ত ব্যক্তি করে তুলেছে।’
‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলতে এই নিয়োগ একটি সাহসী ও রোমাঞ্চকর পদক্ষেপ।’
ক্যারিবীয়দের লাল বলের কোচ হিসেবে আগামী বছরের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সামির যাত্রা শুরু হবে। তার আগে জানুয়ারিতে পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজই হবে আন্দ্রে কোলির শেষ সিরিজ।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
সামির অধীনে ৩৫টি টি-টোয়েন্টি খেলে তার ২০টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে সিজির জিতেছে তার দল। দায়িত্ব নেওয়ার পর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা ক্যারিবীয়দের পঞ্চম স্থানে তুলেছেন তিনি।
ওয়ানডেতেও তার জয়ের পাল্লা ভারী। সাবেক এই অলরাউন্ডারের অধীনে ৭টি ওয়ানডে সিরিজ খেলে চারটি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
৫০৩ দিন আগে
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
আর্নোস ভেল গ্রাউন্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
২০১৮ সালের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হতাশাজনক হারের পর সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে ধীর ও স্যাঁতসেঁতে পিচে ছন্দ ধরে রাখতে হিমশিম খায় বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস (১০ বলে ৩) আকিল হোসেনের বলে স্টাম্পড হয়ে বিদায় নিলে ৮ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে শুরুতেই সমস্যায় পড়ে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের সুশৃঙ্খল বোলিংয়ের মোকাবিলায় টপ অর্ডার তানজিদ হাসান (২), সৌম্য সরকার (১১) ও মেহেদী হাসান মিরাজ (২৬) হোঁচট খেয়ে শুরুটা কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে ১৪তম ওভারে ৬ উইকেটে ৭২ রান করে মনে হচ্ছিল হতাশাজনক স্কোরের দিকে এগোচ্ছে বাংলাদেশ।
তবে শামীম হোসেনের একটি সতর্ক ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বাঁহাতি এই ব্যাটসম্যান মাত্র ১৭ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৩৫ রান করে বাংলাদেশকে ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান তুলে দেয়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন গুদাকেশ মোতি।
আরও পড়ুন: বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
১৩০ রানের সামান্য লক্ষ্য অর্জন করতে নেমে বাংলাদেশের সুশৃঙ্খল বোলিংয়ের চাপে শুরুতেই নড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
তাসকিন আহমেদ তার প্রথম ওভারেই ব্রেন্ডন কিং (৮) ও আন্দ্রে ফ্লেচারকে (০) আউট করে স্বাগতিকদের ১৯ রানের মাথায় দুটি উইকেটের পতন ঘটান। এরপর মেহেদী হাসান ও রিশাদ হোসেন মিলে মিডল অর্ডারের নিকোলাস পুরান (৫) ও রোভম্যান পাওয়েলকে (৬) মাঠ ছাড়া করেন।
স্বাগতিকদের ভরসা ছিল রোস্টন চেজের ওপর। তিনি ৩৪ বলে ৩২ রানের ইনিংস খেলে দারুণ লড়াই করেন। আকিল হোসেইন চূড়ান্ত পর্যায়ে ৩১ বলে ৩১ রানের লড়াকু স্কোর যোগ করলেও অপর প্রান্তে উইকেট পড়তে থাকায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।
হোসেইনকে আউট করে ১৮ ওভার ৩ বলে ১০২ রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে গুটিয়ে দেন তাসকিন।
আরও পড়ুন: এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম
৫০৩ দিন আগে
এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম
এক বছরের ব্যবধানে আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইমাদ ওয়াসিম। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইমাদ।
তিনি লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনা ও পর্যবেক্ষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের জন্য সর্বোচ্চ সম্মানের। আর সবুজ জার্সি গায়ে জড়ানোর প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয়।’
‘এই অধ্যায় শেষ করে আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এগিয়ে চলার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি, নতুন উপায়ে সবাইকে বিনোদন দিয়ে যাব।’
আরও পড়ুন: টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে ইমরুল কায়েস
গত বছরের নভেম্বরে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ইমাদ। তবে চার মাসের মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার পর গত মার্চে তিনি অবসর ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরেন।
মূলত গত বছরের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ফর্মের কারণেই তাকে অবসর ভেঙে মাঠে ফেরায় পিসিবি। ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি এই অলরাউন্ডার। আসরের তিনটি প্লে-অফ ম্যাচেই ম্যাচসেরা হন তিনি।
দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইমাদকে ফেরাতে ভীষণ আগ্রহী ছিল পিসিবি। তবে যুক্তরাষ্ট্রে হওয়া আসরে একদমই ভালো করতে পারেনি পাকিস্তান। সুপার এইটে উঠতে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় তারা। এরপর আর দলে ডাক মেলেনি তার।
পাকিস্তানের হয়ে প্রায় এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট খেলার অভিজ্ঞতা হয়নি ইমাদের। ৫৫টি ওয়ানডেতে ৯৮৬ রানের পাশাপাশি ৪৪টি উইকেট নিয়েছেন তিনি। তবে ২০২০ সালের পর এই সংস্করণেও আর খেলার সুযোগ পাননি তিনি। ৭৫টি টি-টোয়েন্টি খেলে তিনি ৫৫৪ রান ও ৭৩টি উইকেট সংগ্রহ করেছেন।
৫০৮ দিন আগে
বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
বাসেতেরেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
জেডেন সিলেসের ৪/২২ এবং ব্র্যান্ডন কিংয়ের ৮২ রানের জাদুকরি ব্যাটিংয়ের ফলে ৭৯ বল বাকি থাকতেই ২২৮ রানের লক্ষ্য অর্জন করে স্বাগতিকরা।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং সিলস তাৎক্ষণিকভাবে বল ডেলিভারি করে। ১০ ওভারের মধ্যে বাংলাদেশের টপ অর্ডারকে ৫৪-৩ করে দেন এই পেসার।
তানজিদ হাসান ৩৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে শুরুতেই প্রতিরোধ গড়ে তুললেও উইকেট পড়েছে নিয়মিত। অষ্টম উইকেটে মাহমুদউল্লাহ (৬২) ও তানজিম হাসান সাকিবের (৪৫) মধ্যে রেকর্ড ৯২ রানের পার্টনারশিপ সত্ত্বেও ৪৫.৫ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
জবাবে ১০৯ রানের জুটি গড়ে শক্ত ভিত গড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও এভিন লুইস।
৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ৭৬ বলে ৮২ রানের ইনিংসের গতি তুলে দেয়। রিশাদ হোসেনের বলে ৪৯ রান করে আউট হয়ে হাফ সেঞ্চুরির কাছাকাছি থেকে বিদায় নেন লুইস।
কেসি কার্টি নেন ৪৫ রান। আর অধিনায়ক শাই হোপ (অপরাজিত ১৭) ও শেরফানে রাদারফোর্ড (অপরাজিত ২৪) স্বাচ্ছন্দ্যে কাজটি শেষ করেন।
হোপ বলেন, 'আমরা আজ ঝোড়ো ছিলাম। আমরা ঘরের মাঠে সিরিজ জয়ের জন্য সংগ্রাম করছি, এখন ৩-০ ব্যবধানে শেষ করার আশা করছি।’
১০ বছর পর বাংলাদেশের বিপক্ষে এটি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে সিরিজ জয়।
দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
তিনি বলেন, ‘মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। পার্টনারশিপ মিস ছিল। এই উইকেটে ৩০০-র বেশি রান দরকার ছিল।’
ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। অন্যদিকে বাংলাদেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির আগে পুনরায় সংগঠিত হতে চায়।
আরও পড়ুন: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
৫১০ দিন আগে