রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে প্রায় আট কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এসআরবি-৫ রাজশাহী আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার (৯ নভেম্বর) এসব তথ্য জানানো হয়।
এর আগে গত রাতে মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি।
এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক জানান, অভিযানে আট কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য আট কোটি টাকা। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ময়না বেগম ও শাহাদাত হোসেন সম্পর্কে ভাই-বোন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।