গাজীপুরে একটি নির্মীয়মাণ ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে নাওজোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোড় এলাকায় তিনতলা ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে পোশাকশ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। সাকিবসহ কয়েকজন পোশাকশ্রমিক সেখানে ভাড়া থাকতেন।
আজ (শুক্রবার) সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে কক্ষের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়।
তিনি জানান, নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে স্থানীয়রা তাদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।