স্বর্ণের বার
বিমানের কর্মীর বেল্টে লুকানো ১৩.৯২ কেজি স্বর্ণ উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকার কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শনিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এনবিআরের তথ্য অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এ স্বর্ণ চোরাচালানের তথ্য পায় কাস্টমস হাউস, ঢাকা। পরে কাস্টমস কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিম বিমানে বিশেষ তল্লাশি চালায়।
বিমানটির মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে বিমান থেকে নামার সময় তাদের তল্লাশি করা হচ্ছিল। এ সময় বিমানের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি বস্তু পাওয়া যায়।
পরে বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে সেখানে ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৩ দশমিক ৯২ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা বলে জানিয়েছে এনবিয়ার।
কাস্টমসের প্রাথমিক ধারণা, মো. সোয়েব গাজী কালো স্কচটেপে মোড়ানো স্বর্ণের বারগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে নিয়ে আসেন। পরে এগুলো বিমানবন্দর সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।
ঢাকার কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে স্বর্ণ চোরাচালানের চেষ্টা প্রতিরোধ করা সম্ভব হয়েছে উল্লেখ করে এনবিআর জানিয়েছে, অভিযানের সময় এভসেক, কাস্টমস গোয়েন্দা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এনবিয়ার জানিয়েছে, জব্দ করা স্বর্ণের বারগুলো তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের গুদামে জমা করা হয়েছে। এছাড়া অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি-সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণের বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
৭ দিন আগে
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ কেজি ৩৩১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা উড়োজাহাজটিতে তল্লাশি চালান।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশির জন্য উপস্থিত হন। এ সময় উড়োজাহাজটি যাত্রীবিহীন অবস্থায় পাওয়া যায়।
পরে রাত ৯টা ৪০ মিনিটে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়। সেগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হলে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।
কাস্টমস জানায়, প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণের বারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। উড়োজাহাজটির আসনের নিচে কালো স্কচটেপে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে সরকারি ধার্যকৃত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে সেগুলো দেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরে যেকোনো পথে সেগুলো বিমানবন্দর সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।
কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে চোরাচালানটি প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক স্বর্ণের বারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা করা হয়েছে। অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণের বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় আজ (৩ সেপ্টেম্বর) একটি ফৌজদারি মামলা করা হয়েছে। দেশীয় অর্থনীতি রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টমস হাউস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৯ দিন আগে
জয়পুরহাট সীমান্তে ১ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৫৭ ভরি ১১ আনা ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার ( ৬ জুন) রাতে জয়পুরহাটের বিজিবি ব্যাটালিয়ান সদর দপ্তরে ২০ বিজিবির অধিনায়ক আরিফুর দৌলা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির বিজিবির টহল দল ২৮১/৩১ এস নম্বর সীমান্ত পিলারের কাছে পূর্ব উঁচনা ঘোনাপাড়া নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি কাপড়ের প্যাকেট উদ্ধার করে। পরে ওই প্যাকেটের ভেতর থেকে ২১ ক্যারেট মানের ৩টি স্বর্ণের বার পাওয়া যায়।
আরও পড়ুন: শার্শা সীমান্তে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
স্থানীয় জুয়েলারী সমিতি পরীক্ষা করে উদ্ধারকৃত স্বর্ণের ৩টি বারের মোট ওজন ৫৭ ভরি ১১ আনা(৬৭২ গ্রাম) বলে জানায়। যার বর্তমান বাজার মূল্য ৯৪ লাখ ৮৯ হাজার ৪২০ টাকা ।
শুক্রবার রাতেই ওই স্বর্ণের বারগুলো পাঁচবিবি থানায় জমা দিয়ে বিজিবির পক্ষ থেকে একটি চোরাচালানের মামলা করা হয়েছে বলে জানান আরিফুর দৌলা।
৪৬২ দিন আগে
ওসমানী বিমানবন্দরে ৮টি স্বর্ণের বার জব্দ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটের একটি বিমান থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ইনজামাম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানের ভেতর যাত্রীবিহীন সিট থেকে ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার পরিমাণ ৯২৮ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ১৮টি স্বর্ণের বার পাচারকালে ভারতীয় নাগরিক আটক
এর আগে ৬ ফেব্রুয়ারি প্রায় ২১ কোটি টাকার স্বর্ণসহ দুজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।
দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২–এর দুজন যাত্রীর লাগেজ তল্লাশি করে ওই স্বর্ণ পাওয়া যায়।
৫৭৫ দিন আগে
কুষ্টিয়ায় স্বর্ণের বার জব্দ, আটক ২
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে নজরুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই যুবককে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৩৭৩ গ্রাম ওজনের স্বর্ণের বার, ২টি মোটরসাইকেল, ২টি স্মার্ট মোবাইল, সিম কার্ড ও নগদ ১ হাজার ২২০ টাকা জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ২
জব্দ হওয়া মালামালের মূল্যে ১ কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
আটক দুই যুবক হলেন- উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার নজরুল ইসলাম (২০) ও সেলিম রেজা (২২)।
৭২৯ দিন আগে
চুয়াডাঙ্গায় ৪ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ২
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে স্বর্ণ পাচারের অভিযোগে রেজাউল ও ইসরাফিল নামে দুই যুবককে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আরও পড়ুন: সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে ৭টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
বুধবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা পৌর শহরের কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, লোকনাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি তাদের সন্দেহ হয়। তখন ওই মোটরসাইকেলটি অনুসরণ করে দর্শনা কাঁচাবাজার এলাকা পর্যন্ত পৌঁছালে গাড়িটি গতিরোধ করা হয়।
এসময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে মোটরসাইকেলের দুই আরোহী। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। এর মধ্যে রেজাউলের কোমরের বেল্টের সঙ্গে জড়ানো একটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে চারটি স্বর্ণের বার পাওয়া যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৮টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
৭৭৩ দিন আগে
শাহ আমানত বিমানবন্দে ওমান ফেরত উড়োজাহাজ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান ফেরত উড়োজাহাজের সিটের নিচ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। প্রায় সাড়ে ৭ কেজি ওজনের এসব বারের বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় ওমান থেকে আসা ওমান এয়ারের একটি উড়োজাহাজ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানবন্দরের কর্মরত শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে উড়োজাহাজটির সিটের নিচ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৪টি স্বর্ণের বার জব্দ, আটক ২
যার ওজন প্রায় সাড়ে ৭ কেজি এবং বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা বলে জানান তিনি।
বিমাবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান বলেন, রাতে ওমান এয়ারলাইন্সের উড়োজাহাজে স্বর্ণের বড় চালান আসবে এমন গোপন সংবাদের ভিক্তিতে গোয়েন্দা টিম প্রস্তুত ছিল। বিমানটির ২৫বি নম্বর আসনে এই সোনা থাকতে পারে তথ্য ছিল। উড়োজাহাজটির সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো ৪টি দণ্ডাকৃতির বস্তু পাওয়া যায়। এগুলো খুলে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারের পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বীকৃত স্বর্ণকার দিয়ে এসব পরীক্ষা করা হয়। পরীক্ষায় এসব ২৪ ক্যারেটের সোনা বলে নিশ্চিত হন কর্মকর্তারা।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: জয়পুরহাটে ১০টি স্বর্ণের বার জব্দ, আটক ৩
ঢাকা বিমানবন্দর থেকে ৩.৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ১
৯৩৮ দিন আগে
বেনাপোলে ২টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
যশোরের বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। এ সময় তার কাছ থেকে ২৩৩ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।
আটক মেহেদী হাসান কুমিল্লার চানদিনা থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহজনকভাবে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা সদস্যরা।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানে আসনের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণালঙ্কার জব্দ
তার পাসপোর্ট নম্বর- ইঙঙ২৭২৯৭১
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদী হাসান নামে একজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তার পায়ুপথে দুইটি স্বর্ণের বার আছে বলে স্বীকার করে। পরে স্বর্ণের বার দুইটি উদ্ধার করা হয়। যার ওজন ২৩৩ গ্রাম এবং মূল্য প্রায় ২০ লাখ টাকা।
বেনাপোল শুল্ক গোয়েন্দা কামাল হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৪টি স্বর্ণের বার জব্দ, আটক ২
চুয়াডাঙ্গায় ৭ কেজি রূপা জব্দ
৯৫৭ দিন আগে
বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১: বিজিবি
যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় ২ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫৫) নামের এক স্বর্ণ পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৬ ডিসেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার আতিয়ার স্থানীয় পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে এরকম একটি গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাইসাইকেলে সীমান্তের দিকে যেতে দেখা যায়।
আরও পড়ুন: কক্সবাজারে বিজিবি'র অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
তিনি আরও জানান, এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো অবস্থায় ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ স্বর্ণের ওজন ২ কেজি ৩৬০ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবির এই কর্মকর্তা বলেন, স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আতিয়ারের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৩.৫১ কোটি টাকার স্বর্ণ জব্দ
দশম দফায় অবরোধ: সারা দেশে ১৫৬ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪২২ টহল দল মোতায়েন
১০০০ দিন আগে
শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার ৭টি স্বর্ণের বার জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকা মূল্যের ৭টি স্বর্ণের বার (৯১২ গ্রাম) জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তার করা হয়েছে স্বর্ণ বহনকারী যাত্রীকে।
গ্রেপ্তার যাত্রীর নাম শহিদুল ইসলাম। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে দুবাই হতে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) ওই যাত্রীর কাছ থেকে ৭টি স্বর্ণের বার পাওয়া যায়। যার পরিমাণ ৯১২ গ্রাম।
তিনি আরও বলেন, জব্দ স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি টাকা। শহিদুলের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৩.৫১ কোটি টাকার স্বর্ণ জব্দ
১০০২ দিন আগে